পশ্চিমবঙ্গ পর্ষদ নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র সাজেশান 2026
নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ২০২৬
পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৬-এর প্রস্তুতি এখন আরও সহজ। Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুনভাবে সাজানো Class 9 History Second Unit Test Question Paper with Answers 2026 (নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ ), যা তোমাদের Class IX 2nd Unit Test / Second Summative Test-এর প্রস্তুতিকে আরও মজবুত করবে। আসন্ন পরীক্ষার আগে সঠিক সাজেশন, মডেল প্রশ্নপত্র এবং নির্ভুল উত্তর অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 9 Etihas 2nd Unit Test Suggestion WBBSE এবং তার বিস্তারিত সমাধান তোমাদের ঘরে বসেই স্মার্টভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তৈরি এই Class 9 ইতিহাস দ্বিতীয় সামেটিভ টেস্ট তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরণ বুঝতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে।
West Bengal Class 9 History Second Summative Test Syllabus
WBBSE Class IX History 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের সিলেবাস - তৃতীয় অধ্যায় : উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় : শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ । পঞ্চম অধ্যায় : বিংশ শতকে ইউরোপ । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৪০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
West Bengal Class 9 History Second Unit Test Question Paper with Answers 2026
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : (১×৮ = ৮)
১.১ ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় –
a) অর্লিয়েন্স বংশ
b) অরেও বংশ
c) স্যাভয় বংশ
d) বুরবোঁ বংশ
১.২ কার্লসবাদ ডিক্রি জারি করেন –
a) নেপোলিয়ান বোনাপার্ট
b) মেটারনিখ
c) অষ্টাদশ লুই
d) দশম চার্লস
১.৩ ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট ছিলেন –
a) দশম চার্লস
b) অষ্টাদশ লুই
c) লুই ফিলিপ
d) গিজো
১.৪ শিল্প বিপ্লব প্রথম যে শিল্পে ঘটেছিল –
a) লৌহশিল্পে
b) পাটশিল্পে
c) বস্ত্রশিল্পে
d) চিনি শিল্পে
১.৫ সেফটি ল্যাম্প আবিষ্কার করেন –
a) হামফ্রে ডেভি
b) ম্যাকাডাম
c) জন কে
d) জেমস ওয়াট
১.৬ ‘ইউটোপিয়া (Utopia)’ নামক গ্রন্থটি রচনা করেছেন –
a) রবার্ট ওয়েন
b) শার্ল ফুরিয়ের
c) টমাস মোর
d) কার্ল মার্কস
১.৭ আধুনিক রাশিয়ার জনক হলেন –
a) লেনিন
b) জার দ্বিতীয় নিকোলাস
c) পিটার দ্য গ্রেট
d) জার দ্বিতীয় আলেকজান্ডার
১.৮ জার্মানিতে নাৎসি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন –
a) বিসমার্ক
b) ফ্রাঙ্কো
c) মুসোলিনি
d) হিটলার
বিভাগ – খ
২। A. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১ x ৩ = ৩
(i) ফ্রান্সে কত সালে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
(ii) টেলিগ্রাফ কে আবিষ্কার করেন?
(iii) মুসোলিনির উপাধি কী ছিল?
B. সত্য / মিথ্যা নির্ণয় করো : ১ x ৩ = ৩
(i) ক্যাভুর ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক।
(ii) সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল ১৮৬৫ খ্রিস্টাব্দে।
(iii) ব্রেস্ট-লিটোভস্ক সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও জার্মানির মধ্যে।
C. বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি লেখো : ১ x ২ = ২
(i) বিবৃতি : মার্কিন যুক্তরাষ্ট্র চিনে “মুক্তদ্বার নীতি” ঘোষণা করেছিল।
ব্যাখ্যা-১ : বিশ্বের দরবারে চিনকে উন্মুক্ত করতে চেয়েছিল।
ব্যাখ্যা-২ : ইউরোপীয় রাষ্ট্রবর্গের মধ্যে চিনকে ভাগ করে দিতে চেয়েছিল।
ব্যাখ্যা-৩ : চিনের উপর মার্কিনিরা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিল।
(ii) বিবৃতি : ব্ল্যাক হ্যান্ড অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করেছিল।
ব্যাখ্যা-১ : অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করেছিল।
ব্যাখ্যা-২ : অস্ট্রিয়া বসনিয়া ও হারজেগোভিনা দখল করেছিল।
ব্যাখ্যা-৩ : অস্ট্রিয়া সর্ব-স্লাভ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল।
বিভাগ – গ
৩। দু-তিনটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ৪টি) (২×৪ = ৮)
৩.১ ইয়ং ইটালি দল কেন প্রতিষ্ঠিত হয়?
৩.২ জার দ্বিতীয় আলেকজান্ডারকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় কেন?
৩.৩ ফ্যাক্টরি প্রথা কী?
৩.৪ ত্রি-শক্তি আঁতাত বলতে কী বোঝ?
৩.৫ ডুমা কী?
৩.৬ হুভার মোরাটোরিয়াম কী?
বিভাগ – ঘ
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও : (যে কোনো দুটি) (৪×২ = ৮)
৪.১ ক্রিমিয়ার যুদ্ধের কারণ কী ছিল?
৪.২ ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটেছিল?
৪.৩ ভার্সাই চুক্তি (১৯১৯) কেন স্বাক্ষরিত হয়েছিল?
বিভাগ – ঙ
৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৮×১ = ৮)
৫.১ বিসমার্কের রক্ত ও লৌহ নীতির মূল্যায়ন করো।
৫.২ শিল্প বিপ্লব বলতে কী বোঝ? ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? ৩ + ৫
৫.৩ স্পেনে গৃহযুদ্ধ কেন শুরু হয়েছিল? একে কি আদর্শ যুদ্ধ বলা যায়? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৫ + ৩

.jpg)
Enter Your Comment