WBCHSE Class 12 Geography Semester 3 Model Question Paper with Answer
HS Class 12 3rd Semester Geography Suggestion MCQ Question
এই পোস্টে আপনি WBCHSE 3rd Semester 2026 Geography Question Paper with Answer, উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2026 ভূগোল প্রশ্ন উত্তর, Class 12 Semester 3 Geography Question Paper with Answers PDF Download, Class 12 Semester 3 Geography Question Paper with Answers MCQ, দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশান তৃতীয় সেমিস্টার, West Bengal Board Class 12 3rd Semester Geography Syllabus এবং WBCHSE HS 3rd Semester Question Paper 2026-27 and Answer Key সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। পরীক্ষায় ভালো ফল করার জন্য এই নোটস, মডেল প্রশ্নপত্র ও উত্তরগুলো নিয়মিত অনুশীলন করুন এবং আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।
WBCHSE Geography 3rd Semester Question Paper with Answers
Set - 1
বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : Full Marks: 1×35
PART-A
1. ওয়েগনার তাঁর মতবাদে কোন পর্বতটির কথা উল্লেখ করেননি –
(a) অ্যাপেলেচিয়ান
(b) স্ক্যান্ডিনিভিয়া
(c) রকি-আন্দিজ
(d) উরাল।
2. বিবৃতি (I): ক্রিপ অতি ধীরগতি পুঞ্জিত স্থানান্তর।
বিবৃতি (II): ক্রমহারে জল বরফ ও বরফ জলে পরিণত হওয়ায় মৃত্তিকা ও রেগোলিথ স্তর ধীরে ধীরে নামে।
(a) (I) ও (II) উভয়ই সঠিক এবং (II) সঠিকভাবে (I)-র ব্যাখ্যা করতে পেরেছে।
(b) (I) ও (II) উভয়ই সঠিক কিন্তু (II) সঠিকভাবে (I)-র ব্যাখ্যা করতে পারেনি।
(c) (I) সঠিক কিন্তু (II) সঠিক নয়।
(d) (I) সঠিক নয় কিন্তু (II) সঠিক।
3. নিম্নলিখিত কোন পদার্থ হিমবাহ বহন করে না –
(a) পলি
(b) টিল
(c) লোয়েস
(d) বালি।
4. কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হল –
(a) নদীর তলদেশ
(b) সমুদ্রতল
(c) নিম্নের অপ্রবেশ্য শিলাস্তর
(d) গুহার নিম্নাংশ।
5. বায়ুমণ্ডলের ______ স্তরে সর্বাধিক ঘনীভবন ঘটে –
(a) ট্রপোস্ফিয়ার
(b) ট্রপোপজ
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) স্ট্র্যাটোপজ।
6. সমুদ্র দূরত্ব মাপার জন্য যে এককটি সর্বাধিক ব্যবহৃত হয় –
(a) কিমি
(b) মাইল
(c) নট্
(d) ফ্যাদম।
7. শীতল ও অধিক ঘনত্বের জল উষ্ণজলের নীচে প্রবেশ করার পদ্ধতি যে নামে পরিচিত –
(a) ঊর্ধ্বমুখী আবর্ত
(b) নিম্নমুখী আবর্ত
(c) থার্মোক্লাইন আবর্ত
(d) Ekman আবর্ত।
8. সমুদ্রের যে স্তরে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয় –
(a) হ্যালোক্লাইন
(b) থার্মোক্লাইন
(c) পিক্নোক্লাইন
(d) আইসোক্লাইন।
9. সঠিক মিলটি নির্বাচন করো :
বিষয় বৈশিষ্ট্য
(a) সোডিয়াম ক্লোরাইড (i) মানচিত্রে সমলবণতা রেখা
(b) CTD (ii) গভীর সমুদ্রে লবণতার হ্রাসবৃদ্ধির হার
(c) হ্যালোক্লাইন (iii) লবণতা পরিমাপক যন্ত্র
(d) Isohaline (iv) সমুদ্রের প্রধান লবণ
উত্তরের বিকল্পসমূহ :
(a) A-iv, B-iii, C-ii, D-i
(b) A-iv, B-iii, C-i, D-ii
(c) A-iii, B-iv, C-ii, D-i
(d) A-i, B-ii, C-iii, D-iv
10. ভারতের কোন রাজ্যের উপকূল থেকে সর্বাধিক মোনাজাইট উত্তোলিত হয়?
(a) গুজরাট
(b) তামিলনাড়ু
(c) কেরালা
(d) কর্ণাটক।
11.
(i) স্থলভাগ বিধৌত পদার্থ – গভীর সমুদ্র।
(ii) চুনযুক্ত সিন্ধুকর্দ – আয়রন অক্সাইড।
(iii) গভীর সামুদ্রিক ক্লে-এর রং – নীল।
(iv) টেরোপড সিন্ধুমল – ৫০% ক্যালসিয়াম কার্বনেট।
(a) (i) সঠিক, (ii), (iii), (iv) সঠিক নয়।
(b) (ii) সঠিক, (i), (iii), (iv) সঠিক নয়।
(c) (iv) সঠিক, (i), (ii), (iii) সঠিক নয়।
(d) (i), (ii), (iii), (iv) কোনোটি সঠিক নয়।
12. নেরিটিক অবক্ষেপ দেখা যায় –
(a) গভীর সমুদ্রে
(b) মহীসোপানে
(c) সমুদ্রখাতে
(d) সামুদ্রিক শৈলশিরায়।
13. বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে বলা হয় –
(a) বায়োমাস
(b) বায়োম
(c) বায়োটা
(d) ইকোটোন।
14. খাদ্য পিরামিড ধারণার উদ্ভাবক হলেন –
(a) লিন্ডেম্যান
(b) ওডাম
(c) ট্যান্সেল
(d) আর্নেস্ট হেকেল।
15. মেঘের জলকণা একে অপরের সাথে মিশে বৃষ্টির ফোঁটা সৃষ্টি হওয়া –
(a) বার্জেরন প্রক্রিয়া
(b) সংঘর্ষ-সম্মিলন প্রক্রিয়া
(c) ঢাল বরাবর বায়ুর ঊর্ধ্বগমন প্রক্রিয়া
(d) পরিচলনে ঊর্ধ্বগমন প্রক্রিয়া।
PART-B
16. জনসংখ্যা ভূগোল ভূগোলের যে শাখার অংশ –
(a) ভূমিরূপ বিদ্যা
(b) জীববিদ্যা
(c) সামাজিক ভূগোল
(d) রাজনৈতিক ভূগোল।
17. মানুষ বসবাসযোগ্য অঞ্চলকে বলা হয় –
(a) একুমানে
(b) নন-একুমানে
(c) ফেম
(d) রিনন।
18. নিম্নলিখিত কোন দেশটিতে জনঘনত্ব অত্যন্ত বেশি?
(a) জাপান
(b) চিন
(c) কানাডা
(d) বাংলাদেশ।
19. জনসংখ্যা পিরামিড দ্বারা কোন বিষয়টি বোঝানো হয়?
(a) জনসংখ্যা বৃদ্ধি
(b) জনসংখ্যা বণ্টন
(c) নারী-পুরুষ অনুপাত
(d) বয়স অনুযায়ী নারী-পুরুষ।
20. কোন কারণটি পরিব্রাজনের 'Pull Factor'?
(a) বেকারত্ব
(b) শিক্ষার সুযোগ
(c) যুদ্ধবিগ্রহ
(d) দুর্যোগ বিপর্যয়।
21. কোন দেশে অধিক মধ্যবয়স্ক ও কর্মক্ষম জনসংখ্যা থাকলে সেই জনসংখ্যাকে বলা হয় –
(a) জনসংখ্যা পরিবর্তন
(b) জনসংখ্যার প্রাকৃতিক বৃদ্ধি
(c) জনসংখ্যা ডিভিডেন্ট
(d) জনঘনত্ব।
22. জনসংখ্যাগত দিক দিয়ে Blue Banana কোন অঞ্চলটিকে বলা হয়?
(a) দক্ষিণ-পূর্ব এশিয়া
(b) উত্তর-পশ্চিম ইউরোপ
(c) এশিয়ার সাইবেরিয়া অংশ
(d) নীল নদী অববাহিকা।
23.
(i) জনাকীর্ণতা – সম্পদের তুলনায় জনসংখ্যা খুব বেশি।
(ii) জনবিরলতা – সম্পদের তুলনায় জনসংখ্যা কম।
(iii) পরিব্রাজনের Push Factor – বেকারত্ব।
(iv) পরিব্রাজনের Pull Factor – চিকিৎসা ও শিক্ষার সুযোগ।
(a) (i), (ii) সঠিক, (iii), (iv) সঠিক নয়।
(b) (iii), (iv) সঠিক, (i), (ii) সঠিক নয়।
(c) (i), (iii), (iv) সঠিক, (ii) সঠিক নয়।
(d) (i), (ii), (iii), (iv) কোনোটিই সঠিক নয়।
24. উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড ত্রিভুজাকার হওয়ার কারণ –
(a) জন্মহার বৃদ্ধি
(b) জন্মহার বৃদ্ধি ও কর্মক্ষম মধ্যবয়স্ক জনসংখ্যা অধিক
(c) মৃত্যুহার হ্রাস
(d) বয়স্ক জনসংখ্যা অধিক।
25. সঠিক মিলটি নির্বাচন করো :
বিষয় বৈশিষ্ট্য
(a) সেনসাস (i) মোট জনসংখ্যা + মোট ক্ষেত্রফল
(b) জনঘনত্ব (ii) জনসংখ্যা গণনা পদ্ধতি
(c) মানুষ-জমির অনুপাত (iii) কর্মক্ষম জনসংখ্যার আধিক্য
(d) জনসংখ্যা ডিভিডেন্ড (iv) মোট জনসংখ্যা + কার্যকারী জমি
উত্তরের বিকল্পসমূহ :
(a) A-ii, B-i, C-iii, D-iv
(b) A-ii, B-i, C-iv, D-iii
(c) A-ii, B-iii, C-iv, D-i
(d) A-ii, B-iv, C-i, D-iii
PART-C
26. ভারতের ______ রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে কম।
(a) গোয়া
(b) সিকিম
(c) অরুণাচল প্রদেশ
(d) মেঘালয়।
27. বিগত কয়েক দশকে পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলে ভৌমজলের ভাণ্ডার অত্যন্ত দ্রুতহারে কমেছে। কারণ –
(a) দ্রুত শিল্পায়ন
(b) দ্রুত নগরায়ন
(c) সবুজ বিপ্লবের প্রভাব
(d) বিগত কয়েক দশকে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে।
28. ভারত বিখ্যাত ম্যাঙ্গানিজ বলয় হলো –
(a) কেওনঝড়–সুন্দরগড়–কোরাপুট
(b) নাগপুর–ভাণ্ডারা–বালাঘাট
(c) বেল্লারি–শিমোগা
(d) কোরাপুট–কালাহান্ডি–বোলাঙ্গির।
29. ভাদালা কোন প্রকার বিদ্যুৎ উৎপাদনে বিখ্যাত?
(a) পারমাণবিক
(b) জলবিদ্যুৎ
(c) সৌর বিদ্যুৎ
(d) বায়ুবিদ্যুৎ।
30. কোন কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয়?
(a) অ্যানথ্রাসাইট
(b) বিটুমিনাস
(c) লিগনাইট
(d) পিট।
31. সবুজ বিপ্লবের সর্বাধিক ক্ষতিকর প্রভাব হলো –
(a) কৃষকের আয় হ্রাস
(b) জমি লবণাক্ত হয়ে পড়ে
(c) গম উৎপাদন অত্যধিক বৃদ্ধি পাওয়ায় দাম কমে
(d) ঋণ প্রকল্পে সরকারের আয় হ্রাস।
32.
(i) ভারতীয় Tea Board – কলকাতা।
(ii) ভারতের চা গবেষণাগার – জোরহাট।
(iii) ভারতের পাট গবেষণাগার – বারাকপুর।
(iv) ভারতের ইক্ষু গবেষণাগার – নিউ দিল্লি।
(a) (i), (ii), (iii), (iv) কোনোটিই সঠিক নয়।
(b) (ii), (iii), (iv) সঠিক, (i) সঠিক নয়।
(c) (i), (ii), (iii) সঠিক, (iv) সঠিক নয়।
(d) (i), (ii), (iv) সঠিক, (iii) সঠিক নয়।
33. ভারতের ______ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে ‘ভারতের জীবনরেখা’ বলা হয়।
(a) সড়কপথ
(b) আকাশপথ
(c) জলপথ
(d) রেলপথ।
34. ‘সোনালী সড়ক যোজনা’ ভারতের পরিবহন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ –
(a) এর মাধ্যমে ভারতের অধিকাংশ গ্রাম যুক্ত হয়েছে।
(b) এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে।
(c) প্রধান মেট্রোপলিটন শহরকে যুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়েছে।
(d) ভারতের পর্যটন কেন্দ্রগুলিকে যুক্ত করেছে।
35. ভারতের বর্তমানে ‘পূর্বে তাকাও’ নীতি গ্রহণ করার কারণ –
(a) পূর্বদিকের দেশগুলি অর্থনীতিতে অত্যন্ত সমৃদ্ধ।
(b) পূর্বদিকের দেশগুলিতে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল।
(c) পূর্বদিকের দেশগুলিতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ প্রচুর।
(d) পূর্বদিকের দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সুরক্ষিত করা।
ANSWER
1. d 2. b 3. c 4. c 5. a 6. c 7. c 8. a 9. a 10. c
11. c 12. b 13. b 14. b 15. b 16. c 17. a 18. d 19. d 20. b
21. c 22. b 23. c 24. b 25. b 26. b 27. c 28. a 29. c
30. b 31. b 32. c 33. d 34. c 35. b
WB HS Class 12 Geography MCQ Mock Test for Semester 3
Set - 2
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও : Full Marks: 1×35
1. “পুঞ্জিত ক্ষয়” ক্ষয়ীভবনের অংশ নয়, কারণ –
(a) পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ক্ষয়ীভবন প্রবল আকারে ঘটে।
(b) পুঞ্জিত ক্ষয়ে প্রবল বিপর্যয় ঘটে।
(c) পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষের বল মুখ্য ভূমিকা নেয়।
(d) ক্ষয়ীভবন ঘটলে তবেই পুঞ্জিত ক্ষয় ঘটে।
2. বিবৃতিগুলি পড়ে সত্য/মিথ্যা উল্লেখ করো :
বিবৃতিসমূহ :
(i) সমুদ্র তলদেশের মহীসোপান অংশে খনিজ তেল পাওয়া যায়।
(ii) শীতল সমুদ্রে ডায়াটম জাতীয় সিন্ধুকর্দের পরিমাণ বেশি।
(iii) নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের ঘনত্ব সর্বাধিক।
(iv) আন্টার্কটিকার সমুদ্রে ক্রিল জাতীয় চিংড়ি মাছ পাওয়া যায়।
(a) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা।
(b) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য।
(c) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য।
(d) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা।
3. কোনো নির্দিষ্ট জীবপ্রজাতির ও জীবগোষ্ঠীর বাস্তুতন্ত্র সম্পর্কিত আলোচ্য বিষয়কে বলে –
(a) ইকোসিস্টেম, অটোইকোলজি।
(b) সিনইকোলজি, ইকোলজি।
(c) ইকোলজি, ইকোসিস্টেম।
(d) অটোইকোলজি, সিনইকোলজি।
4. নিম্নের কোন বৈশিষ্ট্যটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
(a) জীবমণ্ডল বাস্তুতন্ত্রের বৃহত্তম একক।
(b) পৃথিবীর সকল সজীব পদার্থ জীবমণ্ডলের অন্তর্গত বলে এটি জীবন্ত প্রণালী।
(c) জীবমণ্ডলের সজীব ও জড় উপাদান এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে পারস্পরিক আন্তঃসংযোগ বা মিথস্ক্রিয়ার দ্বারা জীবকূলের ভারসাম্য বজায় থাকে।
(d) বায়ুমণ্ডলে 800 মিটার উচ্চতা পর্যন্ত, মাটির গভীরে 50 মিটার এবং জলভাগে 700 মিটার গভীরতায় যেখান পর্যন্ত সূর্যালোক প্রবেশ করে সেখানে জীবের সমাবেশ সর্বাধিক।
5. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) পর্বতের নিরবচ্ছিন্ন বিস্তার (A) বিভিন্ন জলবায়ুর মধ্য দিয়ে মহাদেশগুলির সঞ্চরণ
(ii) শিলাস্তরের গঠনের সাদৃশ্য (B) সমুদ্র তলদেশে বিস্তারের মধ্য দিয়ে মহাদেশ সঞ্চরণ
(iii) মধ্য আটলান্টিক শৈলশিরা (C) মহাদেশগুলি একসাথে ছিল এবং মধ্যভাগ থেকে ভেঙে বিচ্ছিন্ন
(iv) ক্রান্তীয় অঞ্চলে হিমবাহ (D) ভূতাত্ত্বিক সাদৃশ্য বিভিন্ন মহাদেশগুলির মধ্যে বিদ্যমান
বিকল্পসমূহ :
(a) i-C, ii-D, iii-B, iv-A
(b) i-A, ii-B, iii-C, iv-D
(c) i-B, ii-A, iii-C, iv-D
(d) i-C, ii-D, iii-A, iv-B
6. ‘গ্রেড’ কথাটি প্রথম ব্যবহার করেন ______ এবং ‘পর্যায়ন’ বা Gradation শব্দটি প্রথম ব্যবহার করেন ______।
(a) ডেভিস; এল. সি. কিং ও জে. টি. হ্যাক।
(b) পাওয়েল; গিলবার্ট ও ডেভিস।
(c) জি. কে. গিলবার্ট; চেম্বারলিন ও সলিসবারি।
(d) জি. কে. গিলবার্ট; হ্যারিহেস ও প্র্যাট।
7. হিমবাহের কার্যের ফলে পর্বতের উপরিভাগ থেকে পাদদেশ পর্যন্ত ভূমিরূপগুলি ক্রমান্বয়ে সাজাও :
(a) ড্রামলিন, এস্কার, পিরামিড চূড়া, এরিটি।
(b) ফিয়র্ড, এরিটি, ড্রামলিন, হিমদ্রোণী।
(c) এস্কার, ড্রামলিন, গ্রাবরেখা, এরিটি।
(d) পিরামিড চূড়া, সার্ক, হিমদ্রোণী, ড্রামলিন।
8. ভুল জোড়টি নির্বাচন করো :
(a) পুয়ের্তোরিকা খাত – আটলান্টিকের উত্তর-পশ্চিমে।
(b) রোমানশে খাত – কর্কটক্রান্তি রেখার নিকট।
(c) বুকানন খাত – দক্ষিণ আটলান্টিক শৈলশিরার নিকট।
(d) দক্ষিণ স্যান্ডউইচ খাত – স্যান্ডউইচ দ্বীপের দক্ষিণ-পূর্বে।
9. নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের পৃষ্ঠদেশীয় জলের গড় তাপমাত্রা হল –
(a) 25°C
(b) 26°C
(c) 27°C
(d) 29°C
10. বিবৃতি (A) : ঘনীভবন তখন ঘটে যখন বায়ু তার শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছায়।
কারণ (R) : শিশিরাঙ্ক হল সেই তাপমাত্রা যেখানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প তরল জলে পরিণত হয়।
(a) A ও R উভয়েই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়েই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
11.
(i), (ii), (iii) স্থানে কী কী বসবে?
(a) বাষ্পীভবন, গলন, ঊর্ধ্বপাতন।
(b) গলন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন।
(c) ঊর্ধ্বপাতন, গলন, বাষ্পীভবন।
(d) বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, গলন।
12. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) পরিচলন বৃষ্টিপাত (A) সীমান্ত বৃষ্টি
(ii) নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি (B) 4' clock rain
(iii) বৃষ্টিচ্ছায় অঞ্চল (C) অনুবাত ঢাল
(iv) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (D) প্রতিবাত ঢাল
বিকল্পসমূহ :
(a) i-B, ii-A, iii-D, iv-C
(b) i-B, ii-A, iii-C, iv-D
(c) i-A, ii-B, iii-C, iv-D
(d) i-C, ii-D, iii-A, iv-B
13. চুনাপাথরের গুহায় গঠিত দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়?
(a) স্ট্যালাকটাইট
(b) স্ট্যালাগমাইট
(c) হেলিকটাইট
(d) স্তম্ভ
14. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) হেলোকাস্ট (A) কার্স্ট ভূমিরূপে নদীর কার্যের ফল
(ii) মেরোকাস্ট (B) চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন
(iii) সিউডোকাস্ট (C) অসম্পূর্ণ কার্স্ট ভূমিরূপ
(iv) ফ্লুভিয়োকার্স্ট (D) চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার উপর গঠিত ভূমিরূপ
বিকল্পসমূহ :
(a) i-A, ii-B, iii-C, iv-D
(b) i-D, ii-C, iii-B, iv-A
(c) i-B, ii-C, iii-A, iv-D
(d) i-B, ii-C, iii-D, iv-A
15. সমুদ্র জলের গড় লবণতা 34% বলতে বোঝায় –
(a) প্রতি গ্রাম জলে লবণতার পরিমাণ 34 গ্রাম।
(b) প্রতি কিগ্রা জলে লবণতার পরিমাণ 30 গ্রাম।
(c) প্রতি 1000 গ্রাম জলে লবণতার পরিমাণ 100 গ্রাম।
(d) প্রতি কিগ্রা জলে লবণতার পরিমাণ 34 গ্রাম।
16. গ্রীনফিল্ড বিমানবন্দর প্রকল্প কোন বিষয়ের সাথে জড়িত?
(a) ভারতের যে সমস্ত স্থানে কোনো বিমান বন্দর নেই, সেখানে নতুন বিমান বন্দর নির্মাণের একটি প্রকল্প।
(b) ভারতে যে সমস্ত বিমানবন্দর রয়েছে, সেগুলির সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প।
(c) ভারতে যে সমস্ত বিমানবন্দরগুলি ছোট ছোট সেগুলির সম্প্রসারণের প্রকল্প।
(d) কোনোটিই নয়।
17. GAGAN প্রযুক্তি কিসের সাথে সম্পর্কিত?
(a) রেলওয়ে নেভিগেশন
(b) স্যাটেলাইটভিত্তিক এভিয়েশন নেভিগেশন
(c) মোবাইল নেটওয়ার্ক উন্নতি
(d) জলপথ পরিবহন।
18. একটি দেশের আমদানি রপ্তানির তুলনায় প্রতি বছর বেশি হচ্ছে। ফলে ঐ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। এই পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে?
(a) দেশের মুদ্রার মান বৃদ্ধি পাবে
(b) বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে
(c) বাণিজ্য উদ্বৃত্ত সৃষ্টি হবে
(d) দেশের মুদ্রার মান কমতে পারে।
19. ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হল—
(a) ওড়িশা রাজ্যের বলদা
(b) ছত্তিশগড় রাজ্যের দাল্লিরাজহারা
(c) কর্ণাটক রাজ্যের কুদ্রেমুখ
(d) ওড়িশা রাজ্যের বাদামপাহাড়।
20. ‘নাম্মাকু-নাম্মে-থিতাম' জলসংরক্ষণ প্রকল্প চালু হয়েছে—
(a) কেরালা
(b) মহারাষ্ট্র
(c) অন্ধ্রপ্রদেশ
(d) তামিলনাড়ু।
21. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়?
(a) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল।
(b) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষিত হয় না।
(c) এর উৎসগুলি সহজলভ্য নয়।
(d) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি।
22.
“?” চিহ্নিত স্থানে কোনটি বসবে?
(a) শস্য সমন্বয়
(b) শস্য প্রগাঢ়তা
(c) শস্য পঞ্জিকা
(d) শস্যাবর্তন।
23. কোন বিষয়টি সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত?
(a) ফসলের উৎপাদন বাড়ে।
(b) ফসলের উৎপাদনশীলতা বাড়ে।
(c) গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটে।
(d) সবকটি প্রযোজ্য।
24. ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হলে ক্রমানুযায়ী কীভাবে পাট, কার্পাস, আখ ও চা-এর চাষ দেখা যাবে?
(a) (i) পাট (ii) আখ (iii) কার্পাস (iv) চা
(b) (i) কার্পাস (ii) চা (iii) আখ (iv) পাট
(c) (i) কার্পাস (ii) আখ (iii) পাট (iv) চা
(d) (i) আখ (ii) পাট (iii) চা (iv) কার্পাস।
25. ______ খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা 100 কোটি অতিক্রম করেছে।
(a) 1991
(b) 2001
(c) 2011
(d) 2021।
26.
“?” চিহ্নিত স্থানটিতে কোন প্রকার গ্রামীণ বসতিকে দেখানো হয়েছে?
(a) গোষ্ঠীবদ্ধ
(b) নক্ষত্রাকার
(c) রৈখিক
(d) হ্যামলেট।
27. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো :
বামস্তম্ভ
(i) শিল্প শহর
(ii) দুর্গ ও সামরিক শহর
(iii) সাংস্কৃতিক শহর
(iv) বন্দর শহর
ডানস্তম্ভ
(A) ভারতের গোয়ালিয়র
(B) পশ্চিমবঙ্গের দুর্গাপুর
(C) সিঙ্গাপুর
(D) ইংল্যান্ডের অক্সফোর্ড
বিকল্পসমূহ :
(a) i-B, ii-D, iii-A, iv-C
(b) i-B, ii-A, iii-C, iv-D
(c) i-B, ii-A, iii-D, iv-C
(d) i-A, ii-B, iii-C, iv-D
28. ‘কনারবেশন' শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) মামফোর্ড
(b) সি. জে. গ্যালপিন
(c) প্যাট্রিক গেডেস
(d) জ্যঁ গটম্যান।
29. ভারতে পৌর জনবসতির ক্ষেত্রে কোনটি সত্য নয়?
(a) মোট জনসংখ্যা 5000 জন বা তার বেশি।
(b) জনবসতির ঘনত্ব প্রতি বর্গকিমিতে ন্যূনতম 500 জন।
(c) মোট কর্মীর 75% অকৃষিক্ষেত্রে নিযুক্ত।
(d) প্রশাসনিক কাজকর্মের জন্য মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা নোটিফায়েড টাউন এরিয়া কমিটি থাকবে।
30. পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলে—
(a) ইমিগ্রেশন
(b) দৈনিক পরিব্রাজন
(c) বহুমুখী পরিব্রাজন
(d) ট্র্যান্স হিউম্যান্স।
31. সঠিক বিকল্পটি চয়ন করো : গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হল—
(a) জলসরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা, নির্মাণকার্য।
(b) জলসরবরাহ, সেচের সুবিধা, ভারী শিল্প, জমির প্রাপ্যতা।
(c) সেচের সুবিধা, গ্রামীণ ব্যাঙ্ক, নির্মাণ সামগ্রী, সেবাক্ষেত্র।
(d) গ্রামীণ ব্যাঙ্ক, জমির প্রাপ্যতা, নির্মাণ সামগ্রী, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
32. জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার ______ হলে তাকে জনবিস্ফোরণ বলা হয়।
(a) <2%
(b) >5%
(c) >2%
(d) <5%।
33. মানব-জমি অনুপাতের সূত্রটি হল—
(a) মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যা / মোট জমির পরিমাণ
(b) মোট জনসংখ্যা / মোট জমির আয়তন
(c) মোট জমির পরিমাণ / মোট কর্মক্ষম জনসংখ্যা
(d) মোট জনসংখ্যা / মোট কার্যকরী জমির আয়তন।
34. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক নয়?
(a) জন্মহার
(b) মৃত্যুহার
(c) অর্থনৈতিক অবস্থা
(d) পরিব্রাজন।
35. অতি উন্নত দেশগুলিতে জনসংখ্যার স্থিতাবস্থা ও জনসংখ্যা হ্রাস পাওয়ার মূল কারণ কোনটি?
(a) মৃত্যুহার হ্রাস।
(b) সামাজিক পরিবর্তন এবং শিশু ভরণপোষণ অত্যন্ত ব্যয়বহুল।
(c) জন্মহার বৃদ্ধি।
(d) কোনোটিই প্রযোজ্য নয়।
ANSWER
1. (c) 2. (b) 3. (d) 4. (d) 5. (a) 6. (c) 7. (d) 8. (b) 9. (c)
10. (a) 11. (b) 12. (a) 13. (c) 14. (d) 15. (d) 16. (a) 17. (b) 18. (d)
19. (c) 20. (d) 21. (c) 22. (d) 23. (d) 24. (c) 25. (b) 26. (d) 27. (c)
28. (c) 29. (b) 30. (d) 31. (a) 32. (c) 33. (d) 34. (c) 35. (b).


Enter Your Comment