WBCHSE Class 11 Accountancy Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র

0

Class 11 Accountancy Semester 1 Question Paper 2026 PDF with Answers

WBCHSE Class 11 Accountancy Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র


সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। Info Educations একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে 2 Set WBCHSE Class 11 Accountancy Semester 1 Question Paper 2026। West Bengal Class 11 Semester 1 Accountancy Model Paper 2026 PDF টি প্র্যাকটিস করলে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। Accountancy Sample Question Paper Class 11 1st Semester 2026 প্রশ্নপত্রটিতে গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। তাই তোমরা যারা Class 11 Accountancy First Semester Question and Answer – একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তর খুঁজছ, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।



Accountancy Suggestion Class 11 WBCHSE 1st Semester 2026


WBCHSE Class 11 Accountancy Semester 1 Question Answer PDF Download অথবা একাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর সম্পূর্ণভাবে WBCHSE-এর সর্বশেষ Semester-I Accountancy সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই Accountancy Model Question Paper Class 11 Semester 1 WBCHSE 2026 পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। WB Class 11 1st Semester Accountancy Question Suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং WBCHSE Class 11 Accountancy Semester 1 2026 পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।


এছাড়াও, Accountancy Suggestion Class 11 WBCHSE Semester 1 2026 with Solutions এবং একাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর-এর মাধ্যমে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। নিয়মিত এই মডেল প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে WBCHSE Class 11 Accountancy Semester 1 Previous Style Question Paper 2026-এ আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফল করা অনেক সহজ হবে।


একাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬


Set – 1


ক. বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) (২০×১=২০)


১। হিসাব বিজ্ঞানের জনক কাকে বলা হয়?

ক) কৌটিল্য  

খ) লুকাপ্যাসিওলি  

গ) গ্যালিলিও  

ঘ) এরিস্টটল


২। AAA-এর পূর্ণরূপ কী?

ক) American Accounting Association

খ) Accounting and Auditing Association

গ) Australian Accounting Association

ঘ) Association for Accountants


৩। কোনো ব্যবসায়ী পণ্য বিক্রয়ের অর্ডার পেলে (মূল্য ৫০০ টাকা), কিন্তু এখনো সরবরাহ করা হয়নি — এটা কোনটির উদাহরণ?

ক) একটি ঘটনা       

খ) একটি লেনদেন                                   

গ) ঘটনা ও লেনদেন উভয়ই                  

ঘ) এগুলির কোনোটিই নয় 


৪। ধারে পণ্য ও পরিষেবা সরবরাহ করে তাদের কী বলা হয়?

ক) গ্রাহকরা                             

খ)  পাওনাদার       

গ) বিনিয়োগ কারীরা                    

ঘ) কর্ম চারীরা 


৫। GAAP-এর পূর্ণরূপ কী?

ক) Generally Adopted Accounting Principles

খ) Generally Accepted Accounting  Principles

গ) Generally Accepted Auditing Principles

ঘ) এগুলির কোনোটিই নয়

'

৬। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ব্যবসা চলতে থাকবে — কত সময় ধরে?

ক) একটি নির্দিষ্ট সময়ের জন্য          

খ) চল্লিশ বছরের জন্য 

গ) অনির্দিষ্ট সময়ের জন্য

ঘ) মালিকের ইচ্ছা অনুযায়ী


৭। কোম্পানি আইন 2013 তে কোন ভিত্তিতে হিসাব করা হয়?

ক) নগদ ভিত্তি                                      

খ) প্রাপ্য প্রদেয়

গ) মিশ্র ভিত্তি

ঘ) যে কোনো একটি


৮।ভারতে কোন সংস্থা একটি "আদর্শ" হিসাব ব্যবস্থা প্রণয়নের দায়িত্বে থাকে?

ক) ICSI  

খ) IASC  

গ) ICAI  

ঘ) কেন্দ্রীয়সরকার


৯। ১০% বাণিজ্যিক ছাড়ের পরে ১০,০০০ টাকার মুদ্রিত মূল্যের (MRP) পণ্যের ক্রয়মূল্য কত হবে?

ক) ₹৯,০০০  

খ) ₹১০,০০০  

গ) ₹১১,০০০  

ঘ) ₹১000


১০। ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) চালু হয় কবে?

ক) ১ লা জুলাই, ২০১৭          

খ) ১ লা জুলাই, ২০১৮

গ) ১ লা ডিসেম্বর, ২০১৭          

ঘ) ১ লা এপ্রিল, ২০২০


১১। ডেবিট ভাউচার কোন ক্ষেত্রে প্রস্তুত করা হয়?

ক) নগদ প্রাপ্তি                                   

খ) নগদ প্রদান

গ) ঋণ লেনদেন                                    

ঘ) এগুলির কোনোটিই নয়


১২। পণ্য বিক্রির সময় ব্যবসায়িক বাট্টা ছাড়

ক) নগদ বই                                          

খ) ক্রয় পত্র বই

গ) বিক্রয় পত্র বই 

ঘ) কোন হিসাব বইতে লিপিবদ্ধ হয় না   


১৩।সনাক্ত করণের বই (Identification Book) বলতে কী বোঝায়?

ক) ননদান বই বই                               

খ) দিনলিপি বই

গ) সাধারণ জাবেদা 

ঘ) রেওয়া মিল 


14. Rupees 1000 pay to Mohan for erection of a machine was not recorded in books of accounts.  It should be debited by 

a) wages account  

b) mahun account 

c) machine account 

d) cash account


15. Sold goods to Shiv for rupees 8200 but was recorded as 2800 to the credit of Shiv account in the rectifying entry Shiv account will be debited with

a)  rupees 8200 

b) rupees 5400 

c) rupees 11000  

d) rupees 2800


১৬। ধারে বিক্রয় ডেবিট করা হয

ক) ক্রেতার হিসাব                      

খ) নগদ হিসাব

গ) বিক্রয় হিসাব 

ঘ) বিক্রেতার হিসাব 


১৭। সাধারণ রিজার্ভ (General Reserve) কোন প্রকারের  রিজার্ভ?

ক) মূলধনী রিজার্ভ                                  

খ) গোপন রিজার্ভ

গ) রাজস্ব রিজার্ভ 

ঘ) রিজার্ভ তহবিল 


১৮। যে রিজার্ভ ব্যালান্স শীটে আলাদা ভাবে দেখানো হয় না তাকে কী বলা হয়?

ক) সাধারণ রিজার্ভ                                   

খ) নির্দিষ্ট রিজার্ভ

গ) গোপন রিজার্ভ

ঘ) সীমিত রিজার্ভ 


১৯। হুন্তি প্রত্যাখাত হলে নিকরাই খরচের দায় বহন করেন

ক) বিল গ্রহণকারী                      

খ) বিল প্রণেতা

গ) ব্যাঙ্কার 

ঘ) ঋণ দাতা 


২০।একটি ৩ মাস পর দৃষ্টি বিল ২রা মার্চ, ২০২৪-এ টানা হলো এবং ৬ই মার্চ, ২০২৪-এ গৃহীত হলো।এর মেয়াদ পূর্তির তারিখ কত?

ক) ৫ইজুন, ২০২৪ 

খ) ৮ইজুন, ২০২৪ 

গ)  ৯ই জুন,, ২০২৪ 

ঘ) ১0ই জুন২০২৪


খ. শূন্যস্থান পূরণ (Fill in the blanks) (৭×১=৭)


২১।‘গ্রেসের  দিন’ বলতে —— দিন বোঝায়।

ক) দুইদিন  

খ) তিনদিন  

গ) চারদিন   

ঘ) একুশ দিন


২২। _______________ সৃষ্টি আইনের চোখে বাধ্যতামূলক

ক) গোপন রিজার্ভ 

খ) সাধারণ রিজার্ভ 

গ) ভবিষ্যৎ ব্যবস্থা  

ঘ) নির্দিষ্ট রিজার্ভ


২৩। সঞ্চিতি প্রতিষ্ঠানের মূলধনের____________ উৎস হিসেবে কাজ করে

ক) অভ্যন্তরীণ  

খ) বাহ্যিক  

গ) গোপন  

ঘ) ভবিষ্যৎ


২৪।  হিসাব চক্রের চূড়ান্ত ধাপ হলো ——।

ক) চূড়ান্ত হিসাব  

খ) ট্রায়াল ব্যালেন্স  

গ) জার্নাল  

ঘ) খতিয়ান

২৫।  জাবেদা শব্দটি এসেছে ফরাসি শব্দ  __________ থেকে

ক) Job  

খ) Jour 

গ) Day   

ঘ) Daily


২৬। —— হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় না।

ক) পণ্য ও পরিষেবাকর                  

খ) বাণিজ্যিক ছাড়

গ) নগদ ছাড়

ঘ) পণ্যের খরচ


২৭। কোন লেনদেন খতিয়ানে একদম বাদ পড়লে তাকে ________________ বলে ।

ক) ছাড়ের ভুল 

খ) কার্য মূলক ভুল 

গ) বেদাখিলার ভুল 

ঘ) পরিপূরক ভুল 


গ. কারণ সহ নির্ণয় (Assertion & Reason Questions) (২×১=২)


২৮। বিবৃতি(A): একমাত্র লাভ হলে তবেই সঞ্চিতি সৃষ্টি করা যায় । 

কারণ (Reason): সঞ্চিতি হল প্রতিষ্ঠানের ভবিষ্যতের ক্ষতির জন্য এক প্রকার সুরক্ষা । 

ক) Assertion ও Reason উভয়ই সত্য, 

খ) Assertion ও Reason উভয়ই মিথ্যা  

গ) Assertion সত্য, Reason ভুল।        

ঘ) Assertion ভুল, Reason সত্য।


২৯।অভিযোগ (Assertion): —

বিবৃতি (A) : যে সঞ্চিতি কোন প্রতিষ্ঠানের উদবর্তপত্রে প্রতিফলিত হয় না তাকে গুপ্ত সঞ্চিতি বলে

কারণ (Reason): — উদবর্তপত্রে এই সঞ্চিতির অস্তিত্ব টের পাওয়া যায়।

ক) Assertion ও Reason উভয়ই সত্য, 

খ) Assertion ও Reason উভয়ই মিথ্যা

গ) Assertion সত্য, Reason ভুল।      

ঘ) Assertion ভুল, Reason সত্য।


ঘ. মিল খুঁজে বের করা (Matching)

৩০।নিচের  কলামের মধ্যে সঠিক মিল খুঁজে বের করো: ৪x১=৪

A Column - B Column

i) নগদে রাজ্যের মধ্যে পণ্য ক্রয় - (A) Input SGST/CGST

ii) বাকিতে রাজ্যের বাইরে পন্য ক্রয় - (B) Output SGST/CGST

iii) নগদে রাজ্যের মধ্যেই পন্য বিক্রয় - (C) Output IGST

iv) বাকিতে রাজ্যের মধ্যেই পণ্য বিক্রয় - (D) Input IGST


 (a)(i)-(B), (ii)-(A), (iii)-(C), (iv)-(D)              

(b)(i)-(C), (ii)-(B), (iii)-(D), (iv)-(A)

(c)(i)-(A), (ii)-(D), (iii)-(B), (iv)-(C)               

(d)(i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)


৩১।নিচের ‘ক’ স্তম্ভ ও ‘খ’ স্তম্ভের মধ্যে সঠিক মিল খুঁজে বের করো:

A Column - B Column

(i) মূলধন (Capital) - (A) ব্যয় 

(ii) স্থাবর ও অস্থাবর ম্পত্তি  - (B) আয় 

(iii) প্রাপ্ত বাট্টা - (C) দায় 

(iv) বাড়ি ভাড়া (Rent Bill) - (D) সম্পত্তি


(a)(i)-(C), (ii)-(D), (iii)-(B), (iv)-(A)             

(b)(i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)

(c)(i)-(B), (ii)-(A), (iii)-(D), (iv)-(C)             

(d)(i)-(D), (ii)-(C), (iii)-(B), (iv)-(A)


৩২।নিচের ‘ক’ স্তম্ভও ‘খ’ স্তম্ভেরমধ্যেসঠিকমিলখুঁজেবেরকরো:

‘ক’ স্তম্ভ - ‘খ’ স্তম্ভ

(i) নগদ লেনদেন - (A) দেনাদার

(ii) দৈনন্দিন ক্রয় বই - (B) বাকিতেক্রয়

(iii) কু_ঋণ - (C) সম্পত্তি

(iv) অবচয় - (D) ক্যাশ বই


a)  i) A, ii) B, iii) C, iv) D  

b)i) B, ii) c, iii) A, iv) D

 c) i) c, ii)A , iii) D, iv) B   

d) i) D, ii) B, iii) A, iv) C


33. 'ক' স্তম্ভ  'খ' স্তম্ভ 

‘ক’ স্তম্ভ - ‘খ’ স্তম্ভ

(i) দেনালিপি - (A) বিক্রয় ফেরত

(ii) পাওনা লিপি - (B) সাধারণ জাবেদা

(iii) খুচরো ক্যাশ বই - (C) ক্রয় ফেরত

(iv) সমন্বয়ের দাখিলা - (D) দৈনন্দিন বই

বিকল্প সমূহ:


a) i) A, ii) B, iii) c, iv) D        

b) i) B, ii) A, iii) D, iv) C

c) i) C, ii) A, iii) D, iv) B       

d) i) D, ii) C, iii) B, iv) A


E. সত্য বা মিথ্যা বক্তব্যের সঠিক বিকল্পটি বাছাই করুন (Choose the correct option that states True or False of the statements) ২x১=২


34. 

(i) বাণিজ্যিক হুন্ডি, প্রতিশ্রুতি পত্রএবং চেক কেহস্তান্তর যোগ্য দলিল বলে।     (ii) বাণিজ্যিক হুন্ডি লিখিত না হলেও চলে। 

(iii) গ্রাহক কর্তৃক স্বীকৃতি প্রদান বাণিজ্যিক হুন্ডির অন্যতম প্রধান শর্ত। 

(iv) বাণিজ্যিক হুন্ডি তে কোনো রকম সরকারি স্ট্যাম্প লাগাতে হয় না। 

বিকল্প সমূহ:


a) ii, iv সত্য  i,iii মিথ্যা               

b) i, ii সত্য  iii, iv মিথ্যা

c) iii, iv সত্য  i,ii মিথ্যা               

d) i, iii সত্য ii, iv মিথ্যা


35. (i) হুন্তিতে উল্লিখিত তারিখ ধরেই মেয়াদ পূর্তির দিন হিসাব করা হয়।

(ii) প্রাপ্য বিলের মেয়াদ পূর্তির তারিখ নির্ণয় করতে ৩ দিন রেয়াতি দিবস হিসাবে বিয়োগ করতে হয়

(iii) যে তারিখে টাকা আদায়ের অধিকার লাভ করে, তাকে মেয়াদ পূর্তির দিন বলে। 

(iv) মেয়াদ পূর্তির দিনে কিংবা  তার আগে হুন্ডির টাকা না দেওয়া হলে সেটি   প্রত্যাখাত হয়।

বিকল্প সমূহ:


a) i,iii, iv সত্য  ii মিথ্যা                       

b) i,iii সত্য ii, iv মিথ্যা

c) i,iv সত্য  ii, iii মিথ্যা                       

d) i,ii সত্য  iii, iv মিথ্যা


36. (i) বাণিজ্যিক হুন্ডি সংক্রান্ত লেনদেনে তিনটি পক্ষ জড়িত থাকে।

(ii) পাওনাদারই বাণিজ্যিক হুন্ডি প্রস্তুত করতে পারে।

(iii) সব ধরণের বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রেইসরকারি স্ট্যাম্প লাগে না

(iv)বাণিজ্যিক হুন্ডির সাহায্যে দেশের  এবং বিদেশের সাথে ঋণ শোধ করা যায়

বিকল্প সমূহ:


a) i,ii, iii, iv সবকটি সত্য                      

b) i,iii সত্য  ii, iv মিথ্যা

c) ii, iv সত্য  i,iii মিথ্যা                         

d) i,ii, iii, iv সবকটি মিথ্যা


37. সত্য / মিথ্যা 

(i) সকল ঘটনা লেনদেন নাও হতে পারে.

(ii) অভ্যন্তরীণ লেনদেনে তৃতীয় পক্ষের উপস্থিতি থাকে না।

(iii) লেনদেনের ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না 

(iv) প্রতিটি লেনদেনে দুই বা ততোধিকহিসাব খাতকে প্রভাবিত করে.

বিকল্প সমূহ:


a)i,iii সত্য ii,iv মিথ্যা               

b)i,ii,iv সত্য  iii মিথ্যা

c)i,ii সত্য iii,iv মিথ্যা               

d)ii,iii সত্য i,iv মিথ্যা


38. সত্য / মিথ্যা 

(i) জাবেদার বইতে দাখিলা গুলি দিনের ক্রমানুসারে লেখা হয়ে থাকে

(ii) একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে জাবেদার  দাখিলা করা হয় (iii) জাবেদা বইকে হিসাবের প্রাথমিক বই বলা হয়.

(iv) জাবেদা দাখিলা থেকে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়.

বিকল্প সমূহ:


 a)i,ii সত্য iii,iv মিথ্যা                       

b)ii,iv সত্য  i,iii মিথ্যা

 c)iii,iv সত্য  i,ii মিথ্যা                      

d)i,iii সত্য  ii,iv মিথ্যা


39. সত্য/মিথ্যা 

(i) নগদে বিক্রয় করার সময় নগদ বাট্টা দেওয়া হয়.

(ii) নগদ বাট্টা ক্রয় বই বা বিক্রয় বইতে দেখানো হয়।

(iii) ব্যবসায়িক বাট্টার পরিমাণ পণ্যের পরিমাণ এর ওপর নির্ভর করে

(iv) ধারে বিক্রয়ের সময় ব্যাবসায়িক বাট্টা দেওয়া হয় না.

বিকল্প সমূহ:


a)i,ii,iii,iv সবকটি সত্য              

b)i,ii সত্য iii,iv মিথ্যা

c)ii,iv সত্য i,iii মিথ্যা                 

d)i,ii,iii,iv সবকটি মিথ্যা


40. সত্য/মিথ্যা 

(i) হিসাবরক্ষকের অসতর্কতার কারণে হিসাব নিকাশের ভুল হতে পারে। (ii) ভুলের প্রকৃতির উপর ভিত্তি করে ভুলগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়.

(iii) সমন্বয়ের দাখিলার জন্য রেওয়ামিলে গরমিল দেখা দিতে পারে.

(iv) সবধরনের ভুলের জন্যই রেওয়ামিলে গরমিল দেখা দিতে পারে.

বিকল্প সমূহ:


a)i,ii,iii,iv সবকটি সত্য               

b)i,iii সত্য ii,iv মিথ্যা

c)ii,iv  সত্য i,iii মিথ্যা                 

d)i,ii,iii,iv সবকটি মিথ্যা



West Bengal Class 11 Accountancy Semester 1 Model Question Paper 2026


Set – 2


A. সঠিক বিকল্পটি নির্বাচন করো : (MCQ) 20 × 1 = 20


1. ‘AAA’ শব্দটির পুরো কথাটি কী?

(a) American Accounting Association

(b) Accounting and Auditing

(c) Australian Accounting Association

(d) Association for Accountants


2. আধুনিক হিসাবনিকাশ ব্যবস্থা যে বছরে সূচনা হয়, তা হল—

(a) 1494

(b) 1694

(c) 1894

(d) 1994


3. একটি অচলতি সম্পত্তির উদাহরণ হল—

(a) সুনাম

(b) আসবাবপত্র

(c) (a) এবং (b) উভয়ই

(d) এদের কোনোটিই নয়।


4. যে ধারণায় মনে করা হয় যে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল তার কাজকর্ম সম্পাদন করবে, তাকে বলা হয়—

(a) সত্তার ধারণা

(b) চলমান প্রতিষ্ঠানের ধারণা

(c) মিলকরণের ধারণা

(d) সংগতির ধারণা


5. পরবর্তী বছরের জন্য অগ্রিম প্রাপ্ত সুদ কোন ভিত্তিতে আয় হিসাবে গণ্য হবে?

(a) নগদভিত্তিতে

(b) প্রাপ্য-প্রদেয়ভিত্তিতে

(c) মিশ্রভিত্তিতে

(d) কখনোই গণ্য করা হবে না।


6. ভারতের হিসাবনিকাশ আদর্শ প্রণয়ণের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি হল—

(a) ICSI

(b) IASC

(c) ICAI

(d) Central Government


7. হিসাবনিকাশের মূল সমীকরণটি হল—

(a) মূলধন = সম্পত্তি + দায়

(b) দায় = মূলধন – সম্পত্তি

(c) মূলধন = সম্পত্তি – দায়

(d) সম্পত্তি = মূলধন + দায়


8. স্থায়ী সম্পত্তির অবচয় হল—

(a) নগদ লেনদেন

(b) ধারে লেনদেন

(c) অভ্যন্তরীণ লেনদেন

(d) বাহ্যিক লেনদেন


9. কোনো কর্মচারী প্রতিষ্ঠানের ক্যাশবাক্স থেকে 5000 টাকা তছরূপ করলে কোন হিসাবখাতকে ক্রেডিট করতে হবে?

(a) Cash Embezzlement A/c

(b) Cash A/c

(c) Employee A/c

(d) Bad Debt A/c


10. Mr. Das নামে একজন দেনাদার দেউলিয়া ঘোষিত হওয়ায় তার কাছ থেকে পাওনা কোনো টাকাই আদায় করা না-গেলে কোন হিসাবখাতকে ক্রেডিট করা হবে?

(a) Mr. Das (Debtors) A/c

(b) Bad Debts A/c

(c) Provision for Bad Debt A/c

(d) Recovery of Bad Debt A/c


11. 10% ব্যবসায়িক বাট্টায় 10000 টাকা লিখিত মূল্যের পণ্য ক্রয় করা হল। ক্রয়ের হিসাবখাতে কত টাকা দেখানো হবে?

(a) 11,000 টাকা

(b) 10,000 টাকা

(c) 9,000 টাকা

(d) 1,000 টাকা


12. পাওনালিপি যে দৈনন্দিন বই প্রস্তুত করতে কাজে লাগে—

(a) ক্রয় ফেরত বই

(b) বিক্রয় ফেরত বই

(c) বিশেষ জাবেদা

(d) এদের কোনোটিই নয়।


13. যন্ত্রপাতি মেরামতের খরচ যন্ত্রপাতি হিসাবখাতে ডেবিট করা হয়েছে। এটি যে ভুলের উদাহরণ, তা হল—

(a) পরিপূরক ভুল

(b) নীতিগত ভুল

(c) লিখনের ভুল

(d) ছাড়ের ভুল


14. ভুল সংশোধনের দাখিলা কখন করা হয়?

(a) যখনই ভুল ধরা পড়ে

(b) চূড়ান্ত হিসাব প্রস্তুতের আগে

(c) চূড়ান্ত হিসাব প্রস্তুতের পরে

(d) হিসাবরক্ষকের সুবিধামতো সময়ে


15. দৈনন্দিন বিক্রয় বইয়ে 5000 টাকা বেশি লেখা হয়েছে। রেওয়ামিল প্রস্তুতের আগে ভুলটি ধরা পড়লে কী করতে হবে?

(a) বিক্রয় হিসাবে 5000 টাকা ক্রেডিট করতে হবে।

(b) বিক্রয় হিসাবে 5000 টাকা ডেবিট করতে হবে।

(c) বিক্রয় হিসাবে 10000 টাকা ক্রেডিট করতে হবে।

(d) বিক্রয় হিসাবে 10000 টাকা ডেবিট করতে হবে।


16. সম্পত্তির অবচয় হল আসলে—

(a) সঞ্চিতি

(b) ভবিষ্যৎ ব্যবস্থা

(c) সম্ভাব্য ক্ষতি

(d) প্রকৃত ক্ষতি


17. যে সঞ্চিতি প্রতিষ্ঠানের উদ্বর্তপত্রে প্রতিফলিত হয় না, তাকে বলে—

(a) সাধারণ সঞ্চিতি

(b) বিশেষ সঞ্চিতি

(c) গুপ্ত সঞ্চিতি

(d) নির্দিষ্ট সঞ্চিতি


18. একটি হুন্ডিতে থাকে—

(a) শর্তহীন আদেশ

(b) প্রতিশ্রুতি

(c) অনুরোধ

(d) আইনি নোটিশ


19. 20,000 টাকার একটি বাণিজ্যিক হুন্ডির মেয়াদপূর্তির দিন 03.04.2024 হলে এবং হুন্ডিটি 03.03.2024 তারিখে ব্যাংক থেকে ভাঙানো হলে ব্যাংক 6% হারে যে বাট্টা কেটে নেবে, তা হল—

(a) 100 টাকা

(b) 150 টাকা

(c) 200 টাকা

(d) 250 টাকা


20. যখন কোনো বাণিজ্যিক হুন্ডি স্বীকৃতি হয়, তখন হুন্ডি লেখকের বইতে কী দাখিলা করতে হয়?

(a) Debit Bills Receivable A/c; Credit Drawee A/c

(b) Debit Bills Payable A/c; Credit Drawee A/c

(c) Debit Drawee A/c; Credit Bills Receivable A/c

(d) Debit Drawee A/c; Credit Bills Payable A/c 


B. শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্দেশ করো :– 7 × 1 = 7


21. দু-তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি আর্থিক লেনদেনের ফলে প্রভাবিত ______ হিসাবখাতকে চিহ্নিত করা হয়।

(a) একটি

(b) দুটি

(c) দুটি কিংবা ততোধিক

(d) এদের কোনোটিই নয়।


22. যে হিসাবখাত অর্থ বা বস্তু বা সেবা গ্রহণ করে, দু-তরফা দাখিলা পদ্ধতিতে সেই হিসাবখাতকে ______ করা হয়।


(a) ডেবিট

(b) ক্রেডিট

(c) ডেবিট কিংবা ক্রেডিট যে কোনো একটি

(d) এদের কোনোটিই নয়।


23. জাবেদা কথাটি এসেছে ফরাসি শব্দ ______ থেকে।


(a) Job

(b) Jour

(c) Day

(d) Daily


24. ক্রয় বই হল ______-এর একটি অংশ।


(a) জাবেদার

(b) খতিয়ানের

(c) রেওয়ামিলের

(d) উদ্বর্তপত্রের


25. যদি কোনো লেনদেন আদৌ হিসাবের বইতে লিপিবদ্ধ করা না-হয়, তবে তাকে ______ ভুল বলে।


(a) বেদাখিলার

(b) নীতিগত

(c) ছাড়ের

(d) পরিপূরক


26. প্রতিষ্ঠানের ______ হলেই সঞ্চিতি সৃষ্টি করা যায়।


(a) মুনাফা

(b) ক্ষতি

(c) বন্ধ হওয়ার সম্ভাবনা

(d) অস্থির অবস্থা


27. হস্তান্তযোগ্য দলিলের আইন প্রণয়ন হয় ______ খ্রিস্টাব্দে।


(a) 1881

(b) 1932

(c) 1949

(d) 2013


C. স্তম্ভ মিলিয়ে যথার্থ বিকল্পটি চিহ্নিত করো :– 4 × 1 = 4


28.

'ক' স্তম্ভ - 'খ' স্তম্ভ

(i) নগদে রাজ্যের মধ্যেই পণ্য ক্রয় (A) Input SGST/CGST

(ii) বাকিতে রাজ্যের বাইরে পণ্য ক্রয় (B) Output SGST/CGST

(iii) নগদে রাজ্যের মধ্যেই পণ্য বিক্রয় (C) Output IGST

(iv) বাকিতে রাজ্যের বাইরে পণ্য বিক্রয় (D) Input IGST


বিকল্পসমূহ :


(a) (i)-(B), (ii)-(A), (iii)-(C), (iv)-(D)

(b) (i)-(C), (ii)-(B), (iii)-(D), (iv)-(A)

(c) (i)-(A), (ii)-(D), (iii)-(B), (iv)-(C)

(d) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)


29.

'ক' স্তম্ভ  - 'খ' স্তম্ভ

(i) মূলধন (A) ব্যয়

(ii) জমি ও দালানবাড়ি (B) আয়

(iii) প্রাপ্ত বাট্টা (C) দায়

(iv) বাড়ি ভাড়া প্রদান (D) সম্পত্তি


বিকল্পসমূহ :


(a) (i)-(C), (ii)-(D), (iii)-(B), (iv)-(A)

(b) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)

(c) (i)-(B), (ii)-(A), (iii)-(D), (iv)-(C)

(d) (i)-(D), (ii)-(C), (iii)-(B), (iv)-(A)


30.

'ক' স্তম্ভ -  'খ' স্তম্ভ

(i) নগদ লেনদেন (A) দেনাদার

(ii) দৈনন্দিন ক্রয় বই (B) বাকিতে ক্রয়

(iii) কু-ঋণ (C) সম্পত্তি

(iv) অবচয় (D) ক্যাশ বই


বিকল্পসমূহ :


(a) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)

(b) (i)-(B), (ii)-(C), (iii)-(A), (iv)-(D)

(c) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)

(d) (i)-(D), (ii)-(B), (iii)-(A), (iv)-(C)


31.

'ক' স্তম্ভ  - 'খ' স্তম্ভ

(i) ভবিষ্যৎ ব্যবস্থার পরিমাণ (A) সঞ্চিতি

(ii) প্রতিষ্ঠানের লাভ না হলে এটি সৃষ্টি করা যায় না (B) সঞ্চিতি তহবিল

(iii) এই অর্থ কোনো নির্দিষ্ট খাতে বিনিয়োগ করা হয় (C) মূলত অনুমান সাপেক্ষ

(iv) মূলধন জাতীয় লাভ থেকেই এই সঞ্চিতির সৃষ্টি (D) মূলধন জাতীয় সঞ্চিতি


বিকল্পসমূহ :


(a) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)

(b) (i)-(C), (ii)-(A), (iii)-(B), (iv)-(D)

(c) (i)-(B), (ii)-(C), (iii)-(A), (iv)-(D)

(d) (i)-(C), (ii)-(D), (iii)-(B), (iv)-(A)


D. বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করো :– 2 × 1 = 2


32.

বিবৃতি : পণ্য ও পরিষেবা কর ব্যবস্থায় ক্যাসকেটিং প্রভাবের অবলুপ্তি ঘটেছে।


কারণ :


(a) কর-সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে পরিষদের ওয়েবসাইটে গিয়ে করা যায়।

(b) এই ব্যবস্থায় করের উপর কর ধার্য হয় না।

(c) এই কর ব্যবস্থা একটি সামাজিক ও বহুস্তরীয় কর ব্যবস্থা।

(d) ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা কর না দিয়ে গড়পড়তা হিসাবে কর দিতে পারে।


33.

বিবৃতি : সঞ্চিতি তহবিলের অর্থ নিরাপদ।


কারণ :


(a) প্রতিষ্ঠানের নামে বিনিয়োগ হয় বলে সহজে তছরূপ করা যায় না।

(b) সঞ্চিতি তহবিলের অর্থ থেকে নিয়মিত আয় হয়।

(c) প্রতিষ্ঠানের প্রয়োজনে এই বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া যায়।

(d) এই অর্থ কারবারের অভ্যন্তরীণ কার্যকলাপের জন্য বিনিয়োগ না করে কারবারের কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা হয়।


E. সত্য বা মিথ্যা বক্তব্যের সঠিক বিকল্পটি বাছাই করো :– 7 × 1 = 7


34.

(i) দু-তরফা দাখিলা পদ্ধতি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি।

(ii) দু-তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের একটি দিক লিপিবদ্ধ করা হয়।

(iii) দু-তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব-সংক্রান্ত গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায় না।

(iv) ভারতীয় কোম্পানি আইন দু-তরফা দাখিলা পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে।


বিকল্পসমূহ :


(a) (i), (ii), (iii), (iv) — সবকয়টিই সত্য।

(b) (ii), (iv) — সত্য; (i), (iii) — মিথ্যা।

(c) (i), (iv) — সত্য; (ii), (iii) — মিথ্যা।

(d) (i), (ii), (iii), (iv) — সবকয়টিই মিথ্যা। 


35.

(i) ঘটনা নয়, শুধুমাত্র লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়।

(ii) মূল্যায়ণের কাজটি অতি সরল প্রক্রিয়া।

(iii) মূল্যের ধারণাটি মূলত আপেক্ষিক।

(iv) বর্তমান মূল্য কখনও সময়ের মূল্য বিবেচনা করে না।


বিকল্পসমূহ :


(a) (i), (ii) — সত্য; (iii), (iv) — মিথ্যা।

(b) (ii), (iv) — সত্য; (i), (iii) — মিথ্যা।

(c) (i), (iii) — সত্য; (ii), (iv) — মিথ্যা।

(d) (iii), (iv) — সত্য; (i), (ii) — মিথ্যা।


36.

(i) সকল ঘটনা লেনদেন নাও হতে পারে।

(ii) অভ্যন্তরীণ লেনদেনে তৃতীয় পক্ষের উপস্থিতি থাকে না।

(iii) লেনদেনের ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না।

(iv) প্রতিটি লেনদেন দুই বা ততোধিক হিসাবখাতকে প্রভাবিত করে।


বিকল্পসমূহ :


(a) (i), (iii) — সত্য; (ii), (iv) — মিথ্যা।

(b) (i), (ii), (iv) — সত্য; (iii) — মিথ্যা।

(c) (i), (ii) — সত্য; (iii), (iv) — মিথ্যা।

(d) (ii), (iii) — সত্য; (i), (iv) — মিথ্যা।


37.

(i) ঠিক কোন কারণে একটি লেনদেন সংঘটিত হল, তার ব্যাখ্যা জাবেদায় পাওয়া যায়।

(ii) জাবেদায় প্রতিটি লেনদেনের দুটি দিকই লিপিবদ্ধ করা হয় না।

(iii) লেনদেন সংঘটিত হওয়ার পরে প্রথমেই তা জাবেদায় লিপিবদ্ধ করা হয়।

(iv) জাবেদায় দাখিলা না করেও লেনদেনগুলি সরাসরি খতিয়ানে তোলা যায়।


বিকল্পসমূহ :


(a) (i), (iii), (iv) — সত্য; (ii) — মিথ্যা।

(b) (i), (iii) — সত্য; (ii), (iv) — মিথ্যা।

(c) (ii) — সত্য; (i), (iii), (iv) — মিথ্যা।

(d) (iii) — সত্য; (i), (ii), (iv) — মিথ্যা।


38.

(i) প্রতিষ্ঠানের লাভ না হলে ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করা যায় না।

(ii) ভবিষ্যৎ ব্যবস্থা থেকে কোনোরূপ লভ্যাংশ বণ্টন করা যায় না।

(iii) ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টির কারণে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়।

(iv) ভবিষ্যৎ ব্যবস্থার অর্থ নির্দিষ্ট কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা যায়।


বিকল্পসমূহ :


(a) (i), (iii), (iv) — সত্য; (ii) — মিথ্যা।

(b) (i), (iii) — সত্য; (ii), (iv) — মিথ্যা।

(c) (ii) — সত্য; (i), (iii), (iv) — মিথ্যা।

(d) (iii) — সত্য; (i), (ii), (iv) — মিথ্যা।


39.

(i) 1.1.24 তারিখে 3 মাসের জন্য কাটা হুন্ডির মেয়াদপূর্তির দিন হবে 4.4.24।

(ii) 30.6.24 তারিখে 30 দিনের জন্য কাটা হুন্ডির মেয়াদপূর্তির দিন হবে 30.7.24।

(iii) 1.7.24 তারিখে 60 দিনের জন্য কাটা হুন্ডির মেয়াদপূর্তির দিন হবে 3.9.24।

(iv) 27.11.24 তারিখে 3 মাসের জন্য কাটা হুন্ডির মেয়াদপূর্তির দিন হবে 1.3.25।


বিকল্পসমূহ :


(a) (i), (ii) — সত্য; (iii), (iv) — মিথ্যা।

(b) (i), (iv) — সত্য; (ii), (iii) — মিথ্যা।

(c) (i), (iii) — সত্য; (ii), (iv) — মিথ্যা।

(d) (iii), (iv) — সত্য; (i), (ii) — মিথ্যা।


40.

(i) বাণিজ্যিক হুন্ডি-সংক্রান্ত লেনদেনে তিনটি পক্ষ জড়িত থাকে।

(ii) পাওনাদারই বাণিজ্যিক হুন্ডি প্রস্তুত করতে পারে।

(iii) সব ধরনের বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে সরকারি স্ট্যাম্প লাগে না।

(iv) বাণিজ্যিক হুন্ডির সাহায্যে দেশের ও বিদেশের ঋণ শোধ করা যায়।


বিকল্পসমূহ :


(a) (i), (ii), (iii), (iv) — সবকয়টিই সত্য।

(b) (i), (iii) — সত্য; (ii), (iv) — মিথ্যা।

(c) (ii), (iv) — সত্য; (i), (iii) — মিথ্যা।

(d) (i), (ii), (iii), (iv) — সবকয়টিই মিথ্যা।






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)