পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট আমাদের পরিবেশ নমুনা প্রশ্নপত্র
WBBSE Class 5 Poribesh 1st Unit Test Question Paper & Suggestion
প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র। তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে ২০ নম্বরের, যার জন্য সময় বরাদ্দ থাকবে ৪০ মিনিট। Class 5 Poribesh 1st Unit Test Question Paper 2026 এবং Class V Poribesh First Unit Test Question Paper 2026 তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এই পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট আমাদের পরিবেশ নমুনা প্রশ্নপত্র এবং Class 5 Science 1st Unit Test Question Paper with Answers তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে তুলবে। নিয়মিত অনুশীলন করলে তোমরা WBBSE Class 5 Science 1st Unit Test Question Paper 2026 পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে।
বাড়িতে বসে তোমরা Class 5 Amader Poribesh First Unit Test Model Question 2026 ভালো করে প্র্যাকটিস করো। এই প্রশ্নপত্রটি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো।
West Bengal Board Class Five Science 1st Unit Test Syllabus 2026
WBBSE Class V Science 1st Unit Test Syllabus 2026 / পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর সিলেবাস এ থাকছে তোমাদের মানবদেহ। ভৌত পরিবেশ [ মাটি, জল, জীববৈচিত্র ]। Class V আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ পূর্ণমান - 20 লিখিত। যার জন্য সময় 4০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
ক্লাস 5 আমাদের পরিবেশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ও উত্তর
1. নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও : 1 × 5 = 5
(ক) কোন রাসায়নিক পদার্থ প্রয়োগ করে জলশোধন করা হয়?
উত্তর : - ক্লোরিন।
(খ) কোন রোগের জন্যে DOT চিকিৎসা করতে হয়?
উত্তর : - যক্ষ্মা (টিবি)।
(গ) স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন?
উত্তর : - রেনে লেনেক 1816 সালে স্টেথোস্কোপ আবিষ্কার করেন।
(ঘ) কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে?
উত্তর : - দোআঁশ মাটি।
(ঙ) হারিয়ে যাচ্ছে এমন দুটি ঔষধি গাছের নাম লেখ।
উত্তর : - সর্পগন্ধা ও অশ্বগন্ধা।
2. শূন্যস্থান পূরণ করো : 1 × 5 = 5
(ক) কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে __________ বলে।
উত্তর : - হিউমেরাস।
(খ) ত্বকে রোদ লাগলে ভিটামিন __________ তৈরি হয়।
উত্তর : - ভিটামিন D।
(গ) গন্ডারের খড়্গ আসলে __________।
উত্তর : - চুল দিয়ে তৈরি শক্ত পদার্থ (কেরাটিন)।
(ঘ) প্রথম পোষ মানিয়েছিল __________।
উত্তর : - কুকুর।
(ঙ) ভাম বেড়ালের অপর নাম __________।
উত্তর : - গন্ধগোকুল।
3. নীচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর দাও : 2 × 5 = 10
(ক) জীববৈচিত্র্য কাকে বলে?
উত্তর : - পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতায় সমৃদ্ধ সমস্ত প্রাণী, উদ্ভিদ ও অনুজীবের সমাহারকে জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য কথাটির পূর্ণরূপ হল ‘জীবসম্পর্কিত বৈচিত্র্য’। ইংরেজি পরিভাষায় জীববৈচিত্র্যকে 'বায়োডাইভার্সিটি' (biodiversity) বলা হয়। 1980 সালে ইংরেজি বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করা হয়। 1992 সালে বসুন্ধরা সম্মেলনে (Earth Summit) বায়োডাইভার্সিটি শব্দটি জনপ্রিয়তা পায়। সজীব জীবের সংখ্যা, সজীব জীবের বৈচিত্র্য বা | বিভিন্নতা এবং তাদের পরিবর্তনশীলতা হল জীববৈচিত্র্যের ধর্ম।
(খ) কলেরা রোগের উপসর্গগুলি কী কী?
উত্তর : - ১. ঘন ঘন পাতলা পায়খানা হয়।
২. বারবার বমি হয়।
৩. শরীরে জলশূন্যতা ও তীব্র পিপাসা দেখা দেয়।
৪. শরীর দুর্বল হয়ে পড়ে।
(গ) বাঁওড় কী?
উত্তর : - নদী যখন প্রবাহিত হতে হতে বড় বাঁক তৈরি করে, তখন কখনও কখনও সেই বাঁকের একটি অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশে জল জমে একটি বদ্ধ জলাশয় তৈরি হয়। এই জলাশয় সাধারণত চাঁদের বাঁকের মতো আকৃতির হয়। নদী থেকে আলাদা হয়ে তৈরি হওয়া এই বদ্ধ জলাশয়কে বাঁওড় বলা হয়।
(ঘ) বৃষ্টির জলকে কী কী কাজে লাগানো যায়?
উত্তর : - ১. পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় (পরিষ্কার করে)।
২. গাছপালা ও কৃষিকাজে সেচের কাজে লাগানো যায়।
৩. ঘরবাড়ি পরিষ্কার ও ধোয়ার কাজে ব্যবহার করা যায়।
৪. জল সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ানো যায়।
(ঙ) দুটি মেরুদণ্ডী প্রাণী এবং দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখ।
উত্তর : - মেরুদণ্ডী প্রাণী : মাছ, পাখি।
অমেরুদণ্ডী প্রাণী : পিঁপড়ে, কেঁচো।

.jpg)
Enter Your Comment