WBBSE Class 5 Bengali Second Unit Test Question Papers 2026
পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর
পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা প্রশ্নপত্র (Class 6 Bengali Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন Class 5 বাংলা পরীক্ষার (West Bengal Class V Bengali Second Unit Test Question Paper with Answers) জন্য সঠিক প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই Class V Bengali Second Unit Test Question Paper এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য দারুণ সহায়ক হবে। Class 5 Bengali Second Unit Test Question with Answers 2026(পশ্চিমবঙ্গ ক্লাস 5 বাংলা ২য় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর ২০২৬) অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারো এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।
West Bengal Class 5 Bangla Second Summative Test Syllabus
WBBSE Class V Bengali 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের সিলেবাস খুবই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ। মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণীমনসা ও বনের পরি, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল্ চল্ চল্। [প্রতিটি রচনার শেষে যুক্ত ‘হাতে কলমে' এবং 'মিলিয়ে পড়ো' (যদি থাকে) অংশ সহ ব্যাকরণ : লিঙ্গ, বচন, চিঠিপত্র।। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 30 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা । সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
WB Class 5 Bengali Second Unit Test Question Answer in Bengali
১। সঠিক উত্তরে টিক (✔) চিহ্ন বসাও : 1 x 4 = 4
ক) মধু কাটতে (৩/৪/২) জন লোক চাই।
Ans : - ৩
খ) সন্ধে হলেই দু-হাত তুলে জুড়ত (ময়ুরের/ভূতের/শিয়ালের) নাচ।
Ans : - ভূতের
গ) (ফণীমনসা/আম/তেঁতুল) গাছের কাঁটাভরা পাতা।
Ans : - ফণীমনসা
ঘ) কুমির ধান চাষের (আগার দিক/গোড়ার দিক) নেবে বলেছে।
Ans : - গোড়ার দিক
২। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : 1 x 4 = 4
ক) মাস্টারদার প্রকৃত নাম হলো ______।
Ans : - সূর্য সেন
খ) আকাশখানা ______ কালো।
Ans : - এক্কেবারে
গ) ______ করে অনেক দূর বনের ভিতর দিয়ে তিন জনে ডাঙায় উঠেছে।
Ans : - ডিঙি
ঘ) বৃষ্টি হলেই আসত আবার ______ দিয়ে জ্বর।
Ans : - কম্প
৩। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ দাগ টেনে মিলিয়ে দাও : 1 x 4 = 4
ক স্তম্ভ - খ স্তম্ভ
এলোমেলো - বন্যা
মৌচাক - বৃক্ষ
গাছ - অগোছালো
বান - মধু
Ans : -
এলোমেলো - অগোছালো
মৌচাক - মধু
গাছ - বৃক্ষ
বান - বন্যা
৪। নীচের প্রশ্নগুলোর উত্তর দাও : 2 x 4 = 8
ক) অর্থ লেখো : 1 x 2 = 2
হাজির —
Ans : - উপস্থিত
নোনতা —
Ans : - লবণাক্ত
খ) সমার্থক শব্দ লেখো : 1 x 2 = 2
বন —
Ans : - অরণ্য
চাঁদ —
Ans : - শশী
গ) ক্রিয়ার তলায় দাগ দাও : 1 x 2 = 2
i) কত খেলা পড়ে মনে।
Ans : - খেলা
ii) পালিয়ে গেল অনেক দূরে।
Ans : - গেল
ঘ) বাক্য রচনা করো : 1 x 2 = 2
i) ভীষণ —
Ans : - আজ ভীষণ গরম পড়েছে।
ii) নাস্তা —
Ans : - আমি সকালে নাস্তা খেয়ে স্কুলে যাই।
ক) ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত?
Ans : - স্যার আশুতোষ মুখোপাধ্যায়
খ) ফণীমনসা ছাড়া আর কোন গাছে কাঁটা আছে?
Ans : - বেল গাছ / কুল গাছ
গ) কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়?
Ans : - আষাঢ় ও শ্রাবণ মাসে
ঘ) ধান গাছ থেকে আমরা কী কী পাই?
Ans : - ধান, চাল ও খড়
৬। সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও : 2 x 3 = 6
ক) শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল?
Ans : - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত”বোকা কুমিরের কথা”গল্পে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে, সে আখের আগা নেবে।
খ) ‘বাচ্চা গাছটি তো মহা খুশি। আনন্দে ডগমগ’। — এতো আনন্দ কখন হলো বাচ্চা গাছের?
Ans : - লেখক বীরু চট্টোপাধ্যায়ের লেখা ‘ফণীমনসা ও বনের পরি’ নাটকে যখন বনের পরি ছোট্ট ফণীমনসা গাছকে বর দেওয়ায় তার কাঁটাভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে অজস্র ঝলমলে সোনার পাতা গজিয়ে ওঠে, তখন বাচ্চা ফণীমনসা গাছের এত আনন্দ হয় ।
গ) ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল?
Ans : - শিবশঙ্কর মিত্রের লেখা 'মধু আনতে বাঘের মুখে' গল্পে বাঘটা শিষের গর্তের ভিতর পড়তেই ধনাইয়ের মাথায় যে মধুর কলশিটা ছিল সেটা বাঘের মাথার ওপর ভেঙে পড়ল। বাঘের সারা মুখে, চোখে মধু ছিটকে পড়ল। বাঘ ক্যোঁৎ ক্যোঁৎ করতে লাগল। এভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল।

.jpg)
Enter Your Comment