Class 5 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026। পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র

0

West Bengal Class 5 Mathematics Second Unit Test Question and Answer 

Class 5 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026। পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র


তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট এ।আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা। এই পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে Info Educations নিয়ে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Class 5 Mathematics Second Unit Test 2026 Question Paper & Answer। পরীক্ষার আগে সঠিক প্রস্তুতির জন্য সবচেয়ে প্রয়োজন নির্ভরযোগ্য প্রশ্নপত্র ও সঠিক উত্তর। সেই বিষয়টি মাথায় রেখে আমরা তোমাদের জন্য প্রদান করছি WBBSE Class 5 All Subject Unit Test Question Papers with Answers, যা তোমাদের প্রস্তুতিকে আরও সহজ ও সফল করে তুলবে। এই প্রশ্নপত্রগুলি নিয়মিত অনুশীলন করলে তোমরা পরীক্ষায় ভালো ফল করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে উঠতে পারবে।



পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র ২০২৬ 


পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের গণিত প্রশ্নপত্র (Class 6 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে ক্লাস 6 দ্বিতীয় ইউনিট টেস্ট অঙ্ক প্রশ্নপত্র ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন Class 5 গণিত পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই Class V Mathematics Second Unit Test Question Paper (পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত এর প্রশ্নপত্র) এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য দারুণ সহায়ক হবে। Class 5 Math Second Unit Test Question with Answers 2026 অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারো এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।



West Bengal Class 5 Mathematics Second Summative Test Syllabus 


WBBSE Class V Math 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী পঞ্চম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক বিষয়ের সিলেবাস খুবই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ। একটা গোটা অখণ্ড জিনিসকে সমানভাগে ভাগ করে নিই। চৌবাচ্চায় কত জল আছে দেখি। আজ স্কুলবাড়ির জানালায় সবুজ রং দিই। দেশলাই কাঠির খেলা খেলি।ধাপে ধাপে হিসাব করি। ইচ্ছামতো বিভিন্ন অংশে রং দিই। কাকার সাথে হিসাব করি। এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 30 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা । সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।




WBBSE Class 5th Mathematics 2nd Unit Test Suggestion Question Paper with Answers 




১। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও : (১ × ১০ = ১০)


(ক) ১ ঘন্টা = কত সেকেন্ড?

Ans : - ৩৬০০ সেকেন্ড

(খ) দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. কত?

Ans : -  

(গ) দুটি সংখ্যার ল.সা.গু. × গ.সা.গু. = সংখ্যা দুটির ______ (শূন্যস্থান পূরণ কর)

Ans : - গুণফল

(ঘ) ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কথায় লেখ।

Ans : - ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ১,০০,০০০। কথায় লিখলে এটি হয়: এক লক্ষ। 

(ঙ) ১/৪ এবং ৩/৪  ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি বড়?

Ans : - ৩/৪

(চ) নিচের ছবিটিতে কত অংশ কালো রং করা আছে?

WBBSE Class 5th Mathematics 2nd Unit Test Suggestion Question Paper with Answers

Ans : - ২/৬ অংশ 

(ছ) কিছু কোণের মান ৯০° এর চেয়ে কম। এই কোণগুলি ______ (শূন্যস্থান পূরণ কর)

Ans : - সূক্ষ্মকোণ

(জ) নিচের ছবিটি দেখ। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে?

WBBSE Class 5th Mathematics 2nd Unit Test Suggestion Question Paper with Answers


Ans : - ৯০°

(ঝ) ঘনবস্তুর মাত্রা তিন / এক / দুই — (সঠিক উত্তরটি লেখ)

Ans : - তিন

(ঞ) সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত?

Ans : - ৬০°


২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও : (২ x ৩ = ৬)

(ক) নিচের সংখ্যাগুলির দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর :
০, ৮, ৩, ২, ১

Ans : - বৃহত্তম সংখ্যা পেতে সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাও → ৮, ৩, ২, ১, ০
👉 বৃহত্তম সংখ্যা = ৮৩২১০
ক্ষুদ্রতম সংখ্যা পেতে ছোট থেকে বড় সাজাও, কিন্তু প্রথমে ০ বসানো যাবে না → ১, ০, ২, ৩, ৮
👉 ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩৮

Ans : - বৃহত্তম = ৮৩২১০, ক্ষুদ্রতম = ১০২৩৮


(খ) বিয়োগ কর : ৩৪৫৯৮৭ – ৮০৫৬১

Ans : - 
৩৪৫৯৮৭
- ৮০৫৬১
-----------
২৬৫৪২৬


(গ) মিশ্র ভগ্নাংশে পরিণত করো : - ৩৭৯/৫ 

Ans : - 
  • ৩৭৯ ÷ ৫ = ৭৫ ভাগফল, অবশিষ্ট ৪

👉 তাই,
৩৭৯/৫ = ৭৫ ৪/৫



৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও : (২ × ২ = ৪)


(ক) সরল কোণ কাকে বলে?

Ans : -  যে কোণের মান 180° তাকে সরল কোণ বলে।


WBBSE Class 5th Mathematics 2nd Unit Test Suggestion Question Paper with Answers



(খ) একটি সমকোণী চতুর্ভুজের তলসংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা কত?

Ans : - একটি সমকোণী চতুর্ভুজ (যেমন: আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র) হলো একটি দ্বিমাত্রিক বা সমতলীয় জ্যামিতিক আকৃতি। এর বৈশিষ্ট্য অনুযায়ী:তলসংখ্যা: ১টি (এটি সমতলে থাকে)।শীর্ষবিন্দুর সংখ্যা: ৪টি।



৪। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (৩ × ২ = ৬)

(ক) ভাগ প্রক্রিয়ার সাহায্যে গ.সা.গু. নির্ণয় কর : ১২, ১৮, ২৪

(খ) ১ এবং ১০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় কর।

(গ) ছোটো থেকে বড়ো হিসাবে সাজাও : ১/৩, ১/৬, ৩/৪ 


৫। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন কর। শীর্ষবিন্দুগুলির নামকরণ কর। এই ত্রিভুজের বৃহত্তম বাহুকে কী বলে? (৪)

Ans : - 
Class 5 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026। পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র

ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। 






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)