WBBSE Class 8th Science 2nd Unit Test Suggestion Question Paper with Answers
অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন সাজেশান
অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর (Class 8 Bangla Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে Class 8 Bengali Second Unit Test Question Paper & Answer, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই Class 8 Bengali 2nd Unit Test Question Paper এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে অনুশীলনের জন্য দারুণ সহায়ক হবে। এই ক্লাস ৮ বাংলা দ্বিতীয় সামেটিভ টেস্ট (Class 8 Bengali Second Unit Test Question with Answers 2026) অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন সহজে বুঝতে পারো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।
West Bengal Class 8 Bengali Second Summative Test Syllabus
WBBSE Class VIII Bengali 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সিলেবাস - দাঁড়াও, পল্লীসমাজ, ছন্নছাড়া, গাঁয়ের বধূ (গান), গাছের কথা, হাওয়ার গান, কী করে বুঝব, পাড়াগাঁর দু-পহর ভালোবাসি, আষাঢ়ের কোন ভেজা পথে (গান), নাটোরের কথা (স্বাদেশিকতা), গড়াই নদীর তীরে। [ সব কটি পাঠের শেষে যুক্ত ‘হাতে-কলমে এবং “মিলিয়ে পড়ো (যদি থাকে) অংশ সহ।] 'ছোটোদের পথের পাঁচালী' (সহায়ক পাঠ) : অষ্টম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় (পৃষ্ঠা ৪০ থেকে ৭৮ পর্যন্ত)। ব্যাকরণ : তৃতীয় অধ্যায় : বাক্যের ভাব ও রূপান্তর। চতুর্থ অধ্যায় : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। পঞ্চম অধ্যায় ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব। নির্মিতি : প্রথম অধ্যায় : বাংলা প্রবাদ । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৫০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন Class 8 বাংলা প্রশ্নপত্র
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 x 2 = 2
১.১ অবিশ্রান্ত বৃষ্টি হয়েছিল –
(একদিন / দু-দিন / তিনদিন)
১.২ “গাছের জীবন মানুষের জীবনের” –
(অনুকরণ / মাত্র / ছায়ামাত্র / প্রতিলিপি মাত্র)
২। খুব সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো চারটি) 1 x 4 = 4
২.১ বুকুর মায়ের নাম কী ছিল?
২.২ “আজ সকালে মনে পড়ল একটি গল্প" — গল্পটি কী?
২.৩ লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন?
২.৪ রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল?
২.৫ বুকুদের কীসের টিকিট কেনা ছিল?
৩। নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (৩×২ = ৬)
৩.১ ‘মোরা নালিশ করতি পারব না’ — কে একথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? (১+২)
৩.২ “এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে।” — বীজ কীভাবে ছড়িয়ে পড়ে?
৩.৩ “আমাদের তো জয়জয়কার।” — কী কারণে লেখক ও তাঁর সঙ্গীদের ‘জয়জয়কার’?
৪। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : (১×২ = ২)
৪.১ ‘নেই কোথাও এক আঁচড় সবুজের’ —
(দাগ / চিহ্ন / প্রতিশ্রুতি)
৪.২ ‘রৌদ্রে যেন গন্ধ লেগে আছে’ —
(মাটির / ঘামের / স্বপনের)
৫। নীচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও : (যে কোনো চারটি) 1 x 4 = 4
৫.১ ‘জলসিড়িটির পাশে ঘাসে.....’ — কী দেখা যায়?
৫.২ নিশ্বাস কেমন করে বয়ে গেছে?
৫.৩ “তাও দিয়েছে লোপাট করে।” — কী লোপাট করে দিয়েছে?
৫.৪ কবি কার পাশে দাঁড়াতে বলেছেন?
৫.৫ মানুষের বসত করার কথা কারা বোঝেনি?
৬। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (৩×২ = ৬)
৬.১ “মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম” — কে, কাদের কী জিজ্ঞাসা করেছিলেন? এরপর কীরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? (২+১)
৬.২ পাড়াগাঁয়ের দ্বিপ্রহর কবি ভালোবাসেন কেন?
৬.৩ “চিরকাল উত্তাল তাই রে” — কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল?
৭। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 x 8 = 8
৭.১ হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয় –
(ভাষা / প্রায়-ভাষা / অধি-ভাষা)
৭.২ ‘না’-শব্দের অতীতকাল বোধক রূপ হলো –
(না / নি / নয়)
৭.৩ ‘তুমি যাবে, তাই তো?’ — এই বাক্যটি যে প্রকার প্রশ্নের উদাহরণ –
(ক-প্রশ্ন / হ্যাঁ-না প্রশ্ন / লগ্ন প্রশ্ন)
৭.৪ ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে তৈরী হয় –
(ধাতু বিভক্তি / ক্রিয়াপদ / অব্যয়)
৭.৫ “তোমার কথা বলতে বলতে তুমি চলে এলে।” — এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হল –
(কথা বলতে বলতে / বলতে বলতে / চলে এলে)
৭.৬ ‘আহা, কী দেখিলাম।’ — আবেগসূচক বাক্যটিতে প্রকাশ পেয়েছে –
(আনন্দ / বিস্ময় / উচ্ছ্বাস)
৭.৭ যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ পায় তা হল –
(আবেগসূচক বাক্য / অনুজ্ঞাসূচক বাক্য / আদেশসূচক বাক্য)
৭.৮ ‘শৈশবে সুঅভ্যাস গড়ে তোলা উচিত’ — নিম্নরেখ পদটি –
(বিশেষ্য / অবস্থাবাচক বিশেষ্য / শ্রেণিবাচক বিশেষ্য)
৮। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো চারটি) (১×৪ = ৪)
৮.১ ‘যেন কত কালের পুরাতন গাছটা’ — কোন গাছের কথা বলা হয়েছে?
৮.২ হরিহর ছেলেকে শিষ্যের বাড়ি থেকে কতদিন পরে বাড়ি নিয়ে এসেছিল?
৮.৩ ছেলেদের দলের চাঁই কে?
৮.৪ অপু কাকে, কোথা থেকে শকুনির ডিম এনে দিতে বলেছিল?
৮.৫ বৃদ্ধ নরোত্তম দাসের প্রিয় বই কোনটি?
৯। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (৩×২ = ৬)
৯.১ অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দাও।
৯.২ “বাড়ি আসিয়া অপু দিন পনেরো ধরিয়া নিজের অদ্ভূত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগল।” — এই ভ্রমণ কাহিনীতে কোন কোন আশ্চর্য জিনিসের বর্ণনা ছিল?
৯.৩ ‘বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল।’ — বিনি কে? তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল কেন? (১+২)
১০। নীচের প্রদত্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্যে ব্যবহার করো : (২×২ = ৪)
পাকা, বড়ো
১১। পানীয় জলের অপচয় রোধে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। ৪


Enter Your Comment