WBBSE Class 10 Life Science Second Unit Test Question Paper with Answers 2026 । মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

0

Class X Life Science 2nd Unit Test Question Paper 2026


 
WBBSE Class 10 Life Science Second Unit Test Question Paper with Answers 2026 । মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর


তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাধ্যমিক (Class 10)-এর জীবন বিজ্ঞান বিষয়টি মনোযোগ দিয়ে পড়ছো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে Madhyamik 2nd Unit Test 2026, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই Class 10 Second Unit Test / 2nd Summative Test-এ ভালো ফল করার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি। তাই তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে Info Educations নিয়ে এসেছে মাধ্যমিক জীবন বিজ্ঞান (Life Science) 2nd Unit Test Question Paper & Answer 2026। এখানে তোমরা পাবে সম্পূর্ণ Class 10 Life Science Second Unit Test Question Papers with Answers, সঙ্গে গুরুত্বপূর্ণ Model Papers এবং সম্ভাব্য Madhyamik Life Science Suggestion 2026। এই প্রশ্নপত্র ও সাজেশনগুলি নিয়মিত অনুশীলন করলে তোমাদের Madhyamik Life Science 2nd Unit Test Preparation অনেক বেশি শক্তিশালী হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।



ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 2026



মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ের প্রস্তুতিকে আরও সহজ, গোছানো এবং কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে নতুন উদ্যোগ। আসন্ন Class Ten Life Science Second Summative Test-এ ভালো ফল করার জন্য দরকার সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলন—আর সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এই বিশেষ কন্টেন্ট। এখানে তোমরা পাবে Class X Life Science 2nd Unit Test Question Paper 2026 (দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র)সহ তার বিশদ সমাধান, যা তোমাদের পরীক্ষার ধরন বুঝতে সাহায্য করবে। পাশাপাশি রয়েছে Life Science Suggestion for Class 10 2nd Unit Test এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন, যা শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই মাধ্যমিক 2nd Summative জীবন বিজ্ঞান সাজেশন (WBBSE Class 10 Life Science 2nd Unit Test Model Question Paper 2026) এবং class 10 2nd summative jibon biggan suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে, সময় ব্যবস্থাপনা উন্নত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।




West Bengal Class 10 Life Science Second Summative Test Syllabus



WBBSE Class X Life Science 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী দশম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস -  দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবাহমানতা—–(b) জনন, (c) সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, (d) বৃদ্ধি ও বিকাশ। তৃতীয় অধ্যায় : বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। চতুর্থ অধ্যায় : অভিব্যক্তি ও অভিযোজন। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 40 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।



WBBSE Class 10 Life Science 2nd Unit Test Question Paper 2026 with Answers




বিভাগ – ক

(Multiple Choice Questions)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ লিখো : ১×৯ = ৯

1.1 নিষেকের পর ডিম্বাশয়টি কীসে পরিণত হয়?
(ক) ভ্রূণ (খ) বীজ (গ) ফল (ঘ) শস্য

1.2 সঠিক ক্রমটি নির্বাচন করো :
(ক) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → ইকুয়াস
(খ) ইওহিপ্পাস → প্লিওহিপ্পাস → মেসোহিপ্পাস → ইকুয়াস
(গ) ইওহিপ্পাস → মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → প্লিওহিপ্পাস
(ঘ) ইকুয়াস → প্লিওহিপ্পাস → ইওহিপ্পাস → মেসোহিপ্পাস

1.3 মৌমাছির চক্রাকার নৃত্য কী বোঝায়?
(ক) খাদ্য দূরে আছে
(খ) খাদ্য কাছে আছে
(গ) শত্রুর আক্রমণ
(ঘ) প্রাকৃতিক বিপর্যয়

1.4 নীল বর্ণান্ধতাকে বলা হয় –
(ক) প্রোটানোপিয়া
(খ) ডিউটেরানোপিয়া
(গ) ট্রাইটানোপিয়া
(ঘ) অ্যাক্রোমাটোপসিয়া

1.5 থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনের অবস্থান –
(ক) ১৬ নং ক্রোমোজোম
(খ) ১১ নং ক্রোমোজোম
(গ) ১২ নং ক্রোমোজোম
(ঘ) ২১ নং ক্রোমোজোম

1.6 রুই মাছের উদস্থৈতিক অঙ্গের নাম –
(ক) বায়ুথলি
(খ) পটকা
(গ) মায়োটোম পেশি
(ঘ) খ ও গ উভয়ই

1.7 কোরকোদ্গম দ্বারা বংশবিস্তার করে –
(ক) প্যারামেসিয়াম
(খ) হাইড্রা
(গ) অ্যামিবা
(ঘ) ইষ্ট

1.8 ‘Philosophie Zoologique’ গ্রন্থটি রচনা করেন –
(ক) হেকেল
(খ) ডারউইন
(গ) ল্যামার্ক
(ঘ) হুগো দ্য ভ্রিস

1.9 মানুষের পুংলিঙ্গ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ক্রোমোজোম –
(ক) Y ক্রোমোজোম
(খ) X ক্রোমোজোম
(গ) X ও Y উভয়ই
(ঘ) কোনোটিই নয়


2. অতি সংক্ষিপ্ত উত্তর দাও :  1 x 6 = 6

একটি শব্দে বা বাক্যে উত্তর দাও : (যে কোনো একটি) 1 

2.1 মানুষের ক্ষেত্রে একটি প্রকরণের উদাহরণ দাও।
অথবা
2.2 ক্যালাস কী?

শূন্যস্থান পূরণ করো (যে কোনো একটি): 1 

2.3 মানুষের জননকোশে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা ______।
2.4 কোয়াসারডেটের ভিতর নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয় ______।

সত্য/মিথ্যা নির্ণয় করো (যে কোনো একটি): 1 

2.5 বিবর্তনের শেষ ধাপে মানুষের উদ্ভব।
2.6 বর্ণান্ধতা একটি ক্রোমোজোম বাহিত জিনঘটিত রোগ।

মিল খুঁজে লেখো : (১×৩ = ৩)

বামস্তম্ভ  - ডানস্তম্ভ
2.7 গরম তরল স্যুপ (ক) সুন্দরী গাছ
2.8 লুকিং গ্লাস ট্রি (খ) হ্যালডেন
2.9 গেইটেনোগ্যামি (গ) কুমড়ো
(ঘ) ওপারিন


বিভাগ – গ

(সংক্ষিপ্ত উত্তর)
3. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ২×৫ = ১০

3.1 বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখ।
3.2 উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
3.3 আচরণ ও অভিযোজনের মধ্যে পার্থক্য লেখ।
3.4 জেনেটিক কাউন্সেলিং-এর দুটি গুরুত্ব লেখ।
3.5 লোকাস কাকে বলে? মেন্ডেল বংশগতির একককে কী নাম দেন?
3.6 বৃদ্ধির দশাগুলি উল্লেখ কর।
3.7 বায়ুপরাগী ও জলপরাগী ফুলের একটি করে বৈশিষ্ট্য লেখ।


বিভাগ – ঘ

(বর্ণনামূলক প্রশ্ন)
4. যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৫×৩ = ১৫

4.1 বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ণ ঘটালে F₂ জনিতে প্রাপ্ত ফিনোটাইপ চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অসম্পূর্ণ প্রকটতা কী? উদাহরণ দাও। (৩+২=৫)

অথবা

সংকরায়ণ পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ লেখ। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখ। (৩+২=৫)

4.2 সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির একটি বৈজ্ঞানিক চিত্র অঙ্কন করে চারটি অংশ চিহ্নিত কর।

অথবা

একটি ফার্ণের জীবনচক্র শব্দচিত্রের মাধ্যমে দেখাও। স্টক ও সিয়ন বলতে কী বোঝ?

4.3 মরুভূমিতে বেঁচে থাকার জন্য উটের RBC -র অভিযোজন পরিবর্তনগুলি লেখ। অস্থিত্বের জন্য সংগ্রাম ডারউইন কিভাবে ব্যাখ্যা করেছিলেন তা উদাহরণ সহ ব্যাখ্যা কর।

অথবা

ঘোড়ার আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনে চারটি উল্লেখ যোগ্য পরিবর্তন লেখ। অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র বলতে কি বোঝ? অঙ্গের ব্যবহারে স্বপক্ষে একটি উদাহরণ দাও ।
(২+২+১=৫)




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)