West Bengal Class 7 Science Second Unit Test Question Answer 2026
সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 2026
পশ্চিমবঙ্গের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৬ প্রস্তুতি এবার আরও সহজ ও কার্যকর। Info Educations তোমাদের জন্য নিয়ে এসেছে নতুনভাবে সাজানো Class 7 2nd Unit Test Exam Science Question 2026 ও তার বিস্তারিত সমাধান। এখানে তোমরা পাবে সম্ভাব্য প্রশ্নপত্র, নির্ভুল উত্তর এবং গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক সাজেশন, যা পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। Class-7 Science Second-Unit-Test Suggestion ও Soptom Shrenir Poribesh o Bigyan Dwitiyo Unit Test মডেল প্রশ্নপত্র নিয়মিত অনুশীলন করলে সপ্তম শ্রেণির দ্বিতীয় পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। পাশাপাশি WB Class 7 Science Second Unit Test Suggestion 2026 অনুযায়ী সাজানো এই কন্টেন্ট তোমাদের পরীক্ষার প্যাটার্ন বুঝতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষভাবে প্রস্তুত করা এই দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর অনুশীলনের মাধ্যমে তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। তাই ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন সপ্তম শ্রেণী নিয়ে আর চিন্তা নয়—ঘরে বসেই স্মার্টভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো ফল করার সুযোগ এখন তোমাদের হাতের মুঠোয়।
West Bengal Class 7 Science Second Summative Test Syllabus
WBBSE Class VII Geography 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস - প্রথম অধ্যায় : (ii) আলো, (iii) চুম্বক, (iv) তড়িৎ, (v) পরিবেশবান্ধব শক্তি। ষষ্ঠ অধ্যায় : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্ৰক্ৰিয়া । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 50 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
WBBSE Class 7 Science 2nd Unit Test Question Paper 2026 with Answers
1. সঠিক উত্তর নির্বাচন কর : 12×1 = 12
i) সুচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়—
a) ছায়া
b) প্রতিকৃতি
c) প্রতিবিম্ব
d) উপচ্ছায়া
ii) আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর—
a) প্রতিফলন
b) বিচ্ছুরণ
c) প্রতিসরণ
d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা
iii) সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হল—
a) R
b) S
c) A
d) C
iv) সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব—
a) সমশীর্ষ, ছোটো
b) সমশীর্ষ, বড়ো
c) সমশীর্ষ, সমান
d) অবশীর্ষ, সমান
v) প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হল—
a) কোবাল্ট
b) প্লাস্টিক
c) রবার
d) কাঠ
vi) মেরুজ্যোতির কারণ—
a) পৃথিবীর পরিবেশ দূষণ
b) পরিবেশের উষ্ণতা বৃদ্ধি
c) পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়
d) পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব
vii) তড়িতের সুপরিবাহী পদার্থটি হল—
a) প্লাস্টিক
b) চিনেমাটি
c) কাঠ
d) তামা
viii) ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে ‘তার’ সেটি হল—
a) টাংস্টেন
b) সিসা
c) নাইক্রোম
d) তামা
ix) যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়—
a) সূর্য
b) বায়ুপ্রবাহ
c) জীবাশ্ম জ্বালানি
d) জৈবগ্যাস
x) পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়—
a) কাকদ্বীপে
b) দীঘাতে
c) সাগর দ্বীপে
d) বকখালিতে
xi) রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে—
a) আলু
b) কচুরিপানা
c) বেল
d) কুমড়ো
xii) ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হল—
a) বৃতি
b) দলমণ্ডল
c) পরাগধানী
d) ডিম্বাশয়
2. অতি সংক্ষেপে উত্তর দাও : 10×1 = 10
i) আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90° হলে প্রতিফলন কোণের মান কত?
ii) রামধনুর দুই প্রান্তিক বর্ণের নাম লেখ।
iii) চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য × ____
iv) তড়িত চুম্বকের একটি ব্যবহার লেখ।
v) বালবের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?
vi) নিজের দেহে তড়িত উৎপাদন করতে পারে এমন দুটি প্রাণীর নাম লেখ।
vii) কোন দেশে সাইকেল চালানোর জন্য আলাদা পথ নির্দিষ্ট করা আছে?
viii) মাটির তলায় থাকা জ্বালানি ভাণ্ডারকে কী বলে?
ix) মটরগাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখ।
x) কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়?
3. সংক্ষিপ্ত উত্তর লেখ (যে কোনো দুটি) : 2×2 = 4
i) আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখ।
ii) লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্রসহ দেখাও। চিত্রে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত কর।
iii) বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
a) আলো i) সমান্তরাল প্রকৃতি
b) টর্চের বালব থেকে নির্গত ii) সরলরেখায় চলাচল করে
c) সূর্য থেকে আগত আলোকরশ্মি iii) আকারে ছোটো হয়
d) বিন্দু আলোক উৎস iv) অপসারী আলোকরশ্মি গুচ্ছ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো আটটি) : 3×8 = 24
i) চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
ii) একটি চুম্বককে সমান ৫টি টুকরো করলে মোট কটি মেরু তৈরি হবে? চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়? আকর্ষণ ও আবেশের মধ্যে কোনটি আগে ঘটে?
iii) তড়িতচুম্বক কাকে বলে? এর শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়?
iv) LED-এর পূর্ণরূপ লেখ। এর দুটি ব্যবহার উল্লেখ কর।
v) সৌরশক্তির তিনটি সুবিধা লেখ।
vi) বায়োগ্যাস বা জৈবগ্যাস কী? এর ব্যবহার কী?
vii) খাদ্যরূপে ব্যবহৃত হয় এমন দুটি রূপান্তরিত মৃদুগত কাণ্ডের উদাহরণ দাও।
স্তম্ভ মেলাও :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
a) আদা i) কফ
b) বিট ii) পর্ব
c) অ্যাক্সিল iii) মূল
d) নোড iv) কাণ্ড
viii) পরাগযোগের তিনটি সমস্যা লেখ।
ix) একটি আদর্শ পাতার চিত্র এঁকে প্রধান অংশগুলি চিহ্নিত কর।
x) ORS কী? এটি কেন দেওয়া হয়?

.jpg)
Enter Your Comment