Class 10 Geography Second Unit Test Question Paper with Answers 2026 । দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র

0

WBBSE Class X Geography 2nd Unit Test Question Paper 2026


Class 10 Geography Second Unit Test Question Paper with Answers 2026 । দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র



তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাধ্যমিক (Class 10)-এর ভূগোল বিষয়টি মনোযোগ দিয়ে পড়ছো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে Madhyamik 2nd Unit Test 2026, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই Class 10 Second Unit Test / 2nd Summative Test-এ ভালো ফল করার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি। তাই তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে Info Educations নিয়ে এসেছে মাধ্যমিক ভূগোল (Geography) 2nd Unit Test Question Paper & Answer 2026। এখানে তোমরা পাবে সম্পূর্ণ Class 10 Geography Second Unit Test Question Papers with Answers, সঙ্গে গুরুত্বপূর্ণ Model Papers এবং সম্ভাব্য Madhyamik Geography Suggestion 2026। এই প্রশ্নপত্র ও সাজেশনগুলি নিয়মিত অনুশীলন করলে তোমাদের Madhyamik Geography 2nd Unit Test Preparation অনেক বেশি শক্তিশালী হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।



ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্ন ও উত্তর 2026



মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের প্রস্তুতিকে আরও সহজ, গোছানো এবং কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে নতুন উদ্যোগ। আসন্ন Class Ten Geography Second Summative Test-এ ভালো ফল করার জন্য দরকার সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলন—আর সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এই বিশেষ কন্টেন্ট। এখানে তোমরা পাবে Class X Geography 2nd Unit Test Question Paper 2026 (দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র)সহ তার বিশদ সমাধান, যা তোমাদের পরীক্ষার ধরন বুঝতে সাহায্য করবে। পাশাপাশি রয়েছে Geography Suggestion for Class 10 2nd Unit Test এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন, যা শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই মাধ্যমিক 2nd Summative ভূগোল সাজেশন (WBBSE Class 10 Geography 2nd Unit Test Model Question Paper 2026) এবং class 10 2nd summative vugol suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে, সময় ব্যবস্থাপনা উন্নত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।




West Bengal Class 10 Geography Second Summative Test Syllabus



WBBSE Class X Geography 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী দশম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের সিলেবাস -  দ্বিতীয় অধ্যায় : বায়ুমণ্ডল। তৃতীয় অধ্যায় : বারিমণ্ডল। পঞ্চম অধ্যায় : ভারতের অর্থনৈতিক পরিবেশ। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 40 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।




WBBSE Class 10 Geography 2nd Unit Test Question Paper 2026 with Answers



১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :– ১×৮ = ৮

a) মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে সৃষ্টি হয়? (i) ট্রপোস্ফিয়ার (ii) মেসোস্ফিয়ার (iii) আয়নোস্ফিয়ার (iv) স্ট্র্যাটোস্ফিয়ার

b) বায়ুচাপ মাপক যন্ত্রটি হল – (i) হাইগ্রোমিটার (ii) থার্মোমিটার (iii) ব্যারোমিটার (iv) অ্যানিমোমিটার

c) জোয়ারের প্রাবল্য কোন তিথিতে অধিক হয়? (i) সপ্তমী (ii) অষ্টমী (iii) নবমী (iv) অমাবস্যা

d) সোনালী পানীয় কাকে বলে? – (i) চা (ii) কফি (iii) দুধ (iv) জল

e) ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? (i) কলকাতা (ii) মুম্বাই (iii) চেন্নাই (iv) ব্যাঙ্গালুরু

f) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? (i) ৩০% (ii) ৫১% (iii) ৩৪% (iv) ৩৯%

g) উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে – (i) হিমপ্রাচীর (ii) হিমশৈল (iii) হিমানী সম্প্রপাত (iv) হিমানী গুল্ম

h) ‘বল উইভিল’ পোকার আক্রমণ ঘটে – (i) চা চাষে (ii) কফি চাষে (iii) ইক্ষু চাষে (iv) কার্পাস চাষে

২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :– ১×৪ = ৪

a) রাত্রিতে পার্বত্য অঞ্চলে পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ুর নাম __________।

b) মেসোস্ফিয়ারে গ্রীষ্মকালে যে হালকা মেঘ হয় তার নাম __________।

c) মহাসাগরের সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রণ করে __________।

d) আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল __________।

৩. সত্য / মিথ্যা নিরূপণ কর :– ১×৪ = ৪

a) মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয়।

b) পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি।

c) মিলেট ক্ষুদ্র ও নিকৃষ্ট শ্রেণীর দানাশস্য।

d) সর্বাধিক শিক্ষিত রাজ্য উত্তরপ্রদেশ।

৪. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :– ২×২ = ৪

a) বৈপরীত্য উত্তাপ কাকে বলে?

b) জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে ? 

৫. নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : (যে কোনো দুটি) ৩×২ = ৬

a) ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখ।

b) অনুসারী শিল্প কাকে বলে? উদাহরণসহ লেখ।

c) মহানগর (Metropolis) ও মেগাসিটি (Megacity) কাকে বলে?

৬. নীচের প্রশ্নটির যথাযথ উত্তর দাও : (যে কোনো একটি) ৫×১ = ৫

a) নিরক্ষীয় নিন্মচাপ বলয় ও এবং বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো। 

b) ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা কর।

৭. নীচের প্রশ্নটির যথাযথ উত্তর দাও : (যে কোনো একটি) ৫×১ = ৫

a) ভারতে গমচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির বর্ণনা দাও।

b) ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাসবয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী?


৮. ভারতের মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত কর :– ১×৪ = ৪

i) কাবেরী নদী

ii) ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল

iii) সাতপুরা পর্বত

iv) কলকাতা শহর




90 - 100 % কমন যোগ্য : - 

📝 📄পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা বিষয়ের 🌟 3 Set প্রশ্নপত্র সাজেশান 🌟(❌উত্তর পাবেন না) 

🔸 অথবা 🔸

📝 📄পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা বিষয়ের 📖 📚 অধ্যায়ভিত্তিক সাজেশান 📖 📚 (✅উত্তর পাবেন)


🚀 খুবই সুলভ মূল্যে সংগ্রহ করতে হলে আজই যোগাযোগ করুন : - 
💬 WhatsApp: 8337875981
📲 Only WhatsApp



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)