WBBSE Class 10 Physical Science Second Unit Test Question Paper with Answers 2026 । দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর

0

Class X Physical Science 2nd Unit Test Question Paper 2026

WBBSE Class 10 Physical Science Second Unit Test Question Paper with Answers 2026 । দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর

তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাধ্যমিক (Class 10)-এর ভৌতবিজ্ঞান বিষয়টি মনোযোগ দিয়ে পড়ছো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে Madhyamik 2nd Unit Test 2026, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই Class 10 Second Unit Test / 2nd Summative Test-এ ভালো ফল করার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি। তাই তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে Info Educations নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান (Physical Science) 2nd Unit Test Question Paper & Answer 2026। এখানে তোমরা পাবে সম্পূর্ণ Class 10 Physical Science Second Unit Test Question Papers with Answers, সঙ্গে গুরুত্বপূর্ণ Model Papers এবং সম্ভাব্য Madhyamik Vouto Bigyan Suggestion 2026। এই প্রশ্নপত্র ও সাজেশনগুলি নিয়মিত অনুশীলন করলে তোমাদের Madhyamik Physical Science 2nd Unit Test Preparation অনেক বেশি শক্তিশালী হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।


ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উত্তর 2026


মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের প্রস্তুতিকে আরও সহজ, গোছানো এবং কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে নতুন উদ্যোগ। আসন্ন Class Ten Physical Science  Second Summative Test-এ ভালো ফল করার জন্য দরকার সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলন—আর সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এই বিশেষ কন্টেন্ট। এখানে তোমরা পাবে Class X Physical Science 2nd Unit Test Question Paper 2026 (দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র)সহ তার বিশদ সমাধান, যা তোমাদের পরীক্ষার ধরন বুঝতে সাহায্য করবে। পাশাপাশি রয়েছে Physical Science  Suggestion for Class 10 2nd Unit Test এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন, যা শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই মাধ্যমিক 2nd Summative ভৌতবিজ্ঞান সাজেশন (WBBSE Class 10 Physical Science 2nd Unit Test Model Question Paper 2026) এবং class 10 2nd summative vouto bigyan suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে, সময় ব্যবস্থাপনা উন্নত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।



West Bengal Class 10 Physical Science  Second Summative Test Syllabus


WBBSE Class X Physical Science  2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী দশম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস -  রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 40 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।



WBBSE Class 10 Physical Science 2nd Unit Test Question Paper 2026 with Answers


বিভাগ – ক

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 1×5 = 5

 

1.1. তড়িৎ আধানের একক বলো

a) ভোল্ট

b) কুলম্ব

c) ওহম

d) ওয়াট

 

1.2. তেজস্ক্রিয়তা একটি

a) পারমাণবিক ঘটনা

b) ইলেকট্রনীয় ঘটনা

c) রাসায়নিক ঘটনা

d) নিউক্লীয় ঘটনা

 

1.3. দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল

a) 7টি

b) 8টি

c) 18টি

d) 17টি

 

1.4. বিশুদ্ধ জলের তড়িবিশ্লেষণের সময় জলের মধ্যে সামান্য পরিমাণ কী মেশাতে হয়?

a) চিনি

b) গ্লুকোজ

c) চুন

d) সালফিউরিক অ্যাসিড

 

1.5. নীচের কোন্ ধাতুসংকরে জিঙ্ক বর্তমান?

a) পিতল

b) কাঁসা

c) ব্রোঞ্জ

d) ডুরালুমিন

 

বিভাগ – খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×5 = 5

 

2.1. নষ্ট ভোল্ট কী?

অথবা

ওহমের সূত্রটি লেখ।

 

2.2. F, Cl, Br ও I এর মধ্যে কে সবচেয়ে শক্তিশালী জারক?

অথবা

দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগের একটি উদাহরণ দাও।

 

2.3. কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎবিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়?

 

2.4. অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে কোন্ অনুঘটক ব্যবহার করা হয়?

 

2.5. কোন্ ধরনের লোহাতে মরিচা ধরে না?

অথবা

একটি কৃত্রিম পলিমারের নাম লেখো।

 

বিভাগ – গ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2×6 = 12

 

3.1. ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো।

অথবা

একটি 3 স্টার লেবেল করা ফ্রিজ এবং 5 স্টার লেবেল করা ফ্রিজের মধ্যে কোনটি বেশি বিদ্যুৎ সাশ্রয়কারী এবং কেন?

 

3.2. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখ :

 

বাম স্তম্ভ           ডান স্তম্ভ

i) α রশ্মির আধান          a) β কণার

ii) ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল b) ইউরেনিয়াম

iii) চৌম্বকক্ষেত্রে সর্বোচ্চ বিক্ষেপ ঘটে   c) শূন্য

iv) ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়ে ব্যবহৃত তেজস্ক্রিয় সমস্থানিক     d) আয়োডিন

 

3.3. হাইড্রোজেনকে ‘দুষ্ট মৌল বলা হয় কেন?

অথবা

একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।

 

3.4. অ্যানোড মাড কী?

অথবা

লাইকার অ্যামোনিয়া কী? এর ব্যবহার লেখ।

 

3.5. খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য লেখো।

 

3.6. ডিনেচার্ড স্পিরিট কী?

অথবা

অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি (আচার) খাওয়া উচিত না কেন?

 

বিভাগ – ঘ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 3×6 = 18

 

4.1. প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব পার্থক্য একই হলে, ওদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে?

অথবা

220 V – 100 W রেটিং-এর একটি বালবের রোধ এবং ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান নির্ণয় করো।

 

4.2. তড়িৎ প্রবাহের তাপীয় ফল-সংক্রান্ত জুলের সূত্র বিবৃত করো।

অথবা

α, βγ রশ্মির তুলনা করো।

 

4.3. বিরল মৃত্তিকা মৌল কাদের বলে? এদের এরূপ নামকরণের কারণ কী? বিরল মৃত্তিকা মৌলের উদাহরণ দাও।

অথবা

NH-তে কোন্ ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH-এর লুইস ইলেকট্রন ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।

(H ও N-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 7)

 

4.4. NaOH ও NHOH-এর মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং কেন?

অথবা

চিত্রসহ ইথেন অণুর গঠন বর্ণনা করো।

 

4.5. “সব আকরিকই খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়”—ব্যাখ্যা করো।

অথবা

পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি বর্ণনা করো।

 

4.6. পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতি বর্ণনা করো।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)