Class 12 Semester 3 Biology Question Paper with Answers Suggestion 2026 | দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সাজেশান

0

WBCHSE Class 12 Biological Science Semester 3 Model Question Paper with Answer

Class 12 Semester 3 Biology Question Paper with Answers Suggestion 2026 | দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সাজেশান


আপনি যদি দ্বাদশ শ্রেণির জীববিদ্যার মডেল প্রশ্ন, Class XII 3rd Semester Biology Questions, HS 3rd Semester Biology Question Paper PDF Download, WBCHSE Class 12 Biology Semester 3 Model Question Paper, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার জীববিদ্যা প্রশ্নপত্র 2026, অথবা HS Class 12 3rd Semester Biology Suggestion MCQ Question খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখানে উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জীববিদ্যা প্রশ্নপত্র উত্তরসহ, গুরুত্বপূর্ণ MCQ, সম্ভাব্য সাজেশন, মডেল প্রশ্নপত্র এবং পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন একত্রে দেওয়া হয়েছে, যাতে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সহজে প্রস্তুতি নেওয়া যায়।



HS Class 12 3rd Semester Biology Suggestion MCQ Question


এই পোস্টে আপনি WBCHSE Class 12 Biology 3rd Semester 2026 Question Paper with Answer, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন ও উত্তর, Class 12 Semester 3 Biology Question Paper with Answers PDF Download, Class 12 Biology Semester 3 MCQ with Answer, WBCHSE HS Biology Semester 3 Model Question Paper 2026, দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা সাজেশন (Semester 3), HS Biology Semester 3 Important MCQ Questions, WBCHSE Class 12 Biology Semester 3 Syllabus, WBCHSE HS Semester 3 Biology Question Paper 2026-27, Biology Semester 3 Answer Key PDF, West Bengal Board Class 12 Biology Important Questions, HS 3rd Semester Biology Practice Set, Semester 3 Biology Mock Test PDF, WBCHSE Biology MCQ Question Bank, এবং HS Biology Previous Year Question Paper with Answers সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন।


পরীক্ষায় ভালো ফল করার জন্য এই Model Question Paper, MCQ Practice Set, Biology Suggestion, Answer Key, Mock Test, Question Bank এবং Important Questions নিয়মিত অনুশীলন করুন। এতে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে এবং WBCHSE Class 12 Semester-III Biology পরীক্ষায় উচ্চ নম্বর অর্জনের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে।



WB HS 3rd Semester Biology Question Paper with Answers 2026 


Set – 1


প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও : 1×35 = 35


1. নীচের কোনটি ইতর পরাগযোগের জন্য প্রয়োজনীয় অভিযোজন নয়?

   (a) প্রপুংপরিণতি

   (b) স্ববন্ধ্যাত্ব

   (c) সমপরিণতি

   (d) অসমরূপতা।


2. মিয়োসিস ও রেণু উৎপাদন ছাড়া ডিপ্লয়েড অঙ্গজকোশ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টির নাম –

   (a) অ্যাপোগ্যামি

   (b) ক্লিস্টোগ্যামি

   (c) অ্যাপোস্পোরি

   (d) ডিপ্লোস্পোরি।


3. গুপ্তবীজী উদ্ভিদে পরিণত একটি আদর্শ ভ্রুণস্থলী –

   (a) 4-নিউক্লিয়াসযুক্ত ও 2 কোশীয়

   (b) 8-নিউক্লিয়াসযুক্ত ও 7 কোশীয়

   (c) 8-নিউক্লিয়াসযুক্ত ও 4 কোশীয়

   (d) 2-নিউক্লিয়াসযুক্ত ও কোশীয়।


4. সূর্যমুখীর বীজের গায়ের রোমগুলি ________ গঠন করে, যা বীজের বিস্তারে সাহায্য করে।

   (a) টেগমেন

   (b) লডিকিউল

   (c) প্যাপাস

   (d) টাসেল।


5. ‘পলিঅ্যাডেলফি’ শব্দটি কার সঙ্গে সম্পর্কিত?

   (a) স্ত্রীস্তবক 

   (b) পুংস্তবক

   (c) দলমণ্ডল

   (d) পুষ্পপুট।


6. নীচের কোন ক্রমটি সঠিক?

   (a) জাইগোট → ব্লাস্টোমিয়ার → মরুলা → ব্লাস্টোসিস্ট।

   (b) জাইগোট → ব্লাস্টুলা → মরুলা → ব্লাস্টোসিস্ট।

   (c) জাইগোট → মরুলা → ব্লাস্টোমিয়ার → ব্লাস্টুলা।

   (d) জাইগোট → ব্লাস্টোসিস্ট → ব্লাস্টুলা → ব্লাস্টোমিয়ার।


7. প্রদত্ত অসম্পূর্ণ ফ্লো-চাটটি পুরুষদেহে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার ওপর পিটুইটারি হরমোনের প্রভাব বিবৃত করে। ফ্লো-চাটটি গভীরভাবে অনুধাবন করো এবং A, B ও C শনাক্ত করো :

Class 12 Semester 3 Biology Question Paper with Answers Suggestion 2026 | দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সাজেশান


   (a) A-প্রোজেস্টেরন, B-ফলিকুলার কোশ, C-স্পার্মাটোজেনেসিস।

   (b) A-GnRH, B-ফলিকুলার কোশ, C-স্পার্মিওজেনেসিস।

   (c) A-GnRH, B-সারটোলি কোশ, C-স্পার্মাটোজেনেসিস।

   (d) A-অ্যান্ড্রোজেন, B-সারটোলি কোশ, C-স্পার্মাটোজেনেসিস।


8. নীচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R)। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো :

   বিবৃতি (A) : রজঃচক্রের সময় এন্ডোমেট্রিয়ামের চক্রাকার পরিবর্তন ঘটে।

   কারণ (R) : শিশুর জন্মের সময় মায়োমেট্রিয়াম জোরালো সংকোচন প্রদর্শন করে।


   (a) A ও R উভয়েই সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

   (b) A ও R উভয়েই সঠিক কিন্তু R, A এর সঠিক ব্যাখ্যা নয়।

   (c) A সঠিক, কিন্তু R ভুল।

   (d) A এবং R উভয়েই ভুল।


9. নিম্নলিখিত কোনটি একটি জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি?

   (a) প্রত্যাহার পদ্ধতি

   (b) ইমপ্ল্যান্টেশান

   (c) ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া

   (d) টিউবেক্টোমি।


10. যৌন সঞ্চারিত রোগ সংক্রান্ত সঠিক বিকল্পটি হল –

    (a) ক্যানসার, এইডস, সিফিলিস

    (b) গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস

    (c) গনোরিয়া, ম্যালেরিয়া, জেনিটাল হারপিস

    (d) এইডস, ম্যালেরিয়া, ফাইলেরিয়া।


11. টেস্টটিউব বেবি প্রোগ্রাম নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদ্ধতির অন্তর্গত?

    (a) ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন

    (b) ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন

    (c) গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার

    (d) জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার।


12. স্তম্ভ I এর সাথে স্তম্ভ II মেলাও :


    স্তম্ভ I

    (a) ভল্ট ক্যাপ

    (b) IUDs

    (c) ভ্যাসেকটমি

    (d) টিউবেকটোমি


    স্তম্ভ II

    (i) সারভিক্স দিয়ে শুক্রাণুর প্রবেশে বাধা দেয়।

    (ii) ভাস ডিফারেন্স এর অপসারণ।

    (iii) জরায়ুতে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস করে।

    (iv) ডিম্বনালির অপসারণ।


    নীচের প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।


    (a) a-iv, b-ii, c-i, d-iii

    (b) a-i, b-iii, c-ii, d-iv

    (c) a-ii, b-iv, c-iii, d-i

    (d) a-iii, b-i, c-iv, d-ii


13. ডিম্বকোশের নিউক্লিয়াস থেকে দ্বিতীয় পোলার বডির বহির্গমন ঘটে –

    (a) শুক্রাণু প্রবেশের পর কিন্তু নিষেকের পূর্বে

    (b) নিষেকের পর

    (c) ডিম্বাণু শুক্রাণু প্রবেশের পূর্বে

    (d) প্রথম ক্লিভেজ ঘটার সময়।


14. নীচের কোন বাক্যগুলি স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে ঠিক কিন্তু উজেনেসিসের ক্ষেত্রে ভুল?


    A. এটি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে।

    B. মিয়োসিস শেষ হওয়ার পর গ্যামেটের পৃথকীকরণ হয়।

    C. মাইটোসিস বিভাজনের দ্বারা উৎপন্ন স্টেম কোশে ক্রমাগত মিয়োসিস কোশ বিভাজন হয়।

    D. অগ্র পিটইটারি থেকে LH ও FSH হরমোন ক্ষরিত হয় যারা এই পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে।

    E. বয়ঃসন্ধির সময় এটি আরম্ভ হয়।


নীচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :


(a) B, D, E

(b) B, C, E

(c) C, E

(d) B, C


15. নীচের কোনটি ফ্যালোপিয়ান টিউবের অংশ নয়?

    (a) ইসথমাস

    (b) ইনফানডিবুলাম

    (c) অ্যাম্পুলা

    (d) ইউটেরাইন ফান্ডাস।


16. গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বকের বিভিন্ন গঠনের প্রয়োড মাত্রা সঠিকভাবে চিহ্নিত করো।

Class 12 Semester 3 Biology Question Paper with Answers Suggestion 2026 | দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সাজেশান



17. একজন মহিলা যিনি P রোগের বাহক, তিনি একজন স্বাভাবিক বৈশিষ্ট্যযুক্ত পুরুষকে বিবাহ করেন। তাদের 5টি সন্তান (2 জন কন্যা + 3 জন পুত্র)। 3 পুত্র P রোগে আক্রান্ত কিন্তু 2 কন্যার কেউই P রোগে আক্রান্ত নয়। এটি ডায়াগাইনিক প্রকৃতি নির্দেশ করছে। P রোগটি কী প্রকৃতির?


(a) অটোজোমাল প্রচ্ছন্ন রোগ

(b) সেক্স-লিংকড রোগ

(c) সেক্স-লিমিটেড রোগ

(d) অটোজোমাল প্রকট রোগ।


18. ABO রক্তশ্রেণি অনুযায়ী, পিতার রক্তশ্রেণি B+, মাতার A+ এবং সন্তানের O+, এদের জিনোটাইপ যথাক্রমে :

A. Iᴮi / Iᴬi / ii

B. IᴮIᴮ / IᴬIᴬ / ii

C. IᶜIᴮ / iIᴮ / Iᴮi

D. Iᴬi / Iᴮi / Iᴬi

E. iIᴮ / Iᴬ / IᴬIᴮ


নীচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :


(a) কেবল B

(b) কেবল C এবং B

(c) কেবল D এবং E

(d) কেবল A


19. নীচের কোন চিহ্নটির দ্বারা মানুষের পেডিগ্রির দুই আত্মীয়ের মধ্যে মিলনকে বোঝানো হয়?

Class 12 Semester 3 Biology Question Paper with Answers Suggestion 2026 | দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সাজেশান



20. নিম্নলিখিতগুলির মধ্যে কোন জোড়টি ভুল?


(a) মটর গাছে শর্করা সংশ্লেষ — বহু অ্যালিল।

(b) XO টাইপ যৌন নির্ধারণ : ঘাস ফড়িং।

(c) ABO রক্তশ্রেণি : সহপ্রকটতা।

(d) T. H. Morgan : লিংকেজ।


21. অটোজোমাল অ্যানিউপ্লয়েডি-র জন্য কোন অস্বাভাবিকতা সৃষ্টি হয়?


(a) ডাউন সিনড্রোম

(b) হিমোফিলিয়া

(c) সিকল সেল অ্যানিমিয়া

(d) ফিনাইলকিটোনিউরিয়া।


22. সেন্ট্রাল ডগমার লেখচিত্রটি পূর্ণ লেখো :

Class 12 Semester 3 Biology Question Paper with Answers Suggestion 2026 | দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সাজেশান


(a) (A) রেপ্লিকেশন, (B) ট্রান্সক্রিপশন, (C) ট্রান্সডাকশন, (D) প্রোটিন।

(b) (A) রেপ্লিকেশন, (B) ট্রান্সক্রিপশন, (C) ট্রান্সলেশন, (D) প্রোটিন।

(c) (A) রেপ্লিকেশন, (B) ট্রান্সক্রিপশন, (C) ট্রান্সলেশন, (D) প্রোটিন।

(d) (A) ট্রান্সডাকশন, (B) ট্রান্সলেশন, (C) রেপ্লিকেশন, (D) প্রোটিন।


23. বড়ো থেকে ছোটো আকৃতি অনুসারে জিনগত এককগুলিকে সঠিক ক্রমে নির্বাচন করো :


(a) জিন → সিস্ট্রন → মিউটন → রেকন

(b) জিন → মিউটন → সিস্ট্রন → রেকন

(c) জিন → রেকন → সিস্ট্রন → মিউটন

(d) জিন → সিস্ট্রন → রেকন → মিউটন


24. DNA ফিংগারপ্রিন্টিং-এ নির্দিষ্ট DNA প্রোব ব্যবহারের মাধ্যমে, DNA সংকরায়নের পদ্ধতিকে কী বলে?


(a) ওয়েস্টার্ন ব্লটিং

(b) নর্দার্ন ব্লটিং

(c) সাদার্ন ব্লটিং

(d) সবগুলিই।


25. প্রোক্যারিওটিক কোশে, নিম্নলিখিত DNA পলিমারেজগুলির মধ্যে কোনটির 3′→5′ এবং 5′→3′ উভয় এক্সোনিউক্লিয়েজ ক্রিয়াশীলতা বিদ্যমান?


(a) DNA Polymerase II

(b) DNA Polymerase I

(c) DNA Polymerase IV

(d) DNA Polymerase III।


26. কোনটির দ্বারা ল্যাক ওপেরন নিয়ন্ত্রিত হয়?


(a) কেবলমাত্র ল্যাক নিয়ন্ত্রক দ্বারা।

(b) ল্যাক নিয়ন্ত্রক এবং CAP-cGMP উপাদান দ্বারা।

(c) ল্যাক নিয়ন্ত্রক এবং CAP-CAMP উপাদান দ্বারা।

(d) CAP-CAMP এবং CAP-cGMP উপাদান দ্বারা।


27. নীচের কোনটি প্রারম্ভিক কোডন?


(a) UAA

(b) UAG

(c) AUG

(d) UGA


28. ল্যাক ওপেরনের একটি চিত্র দেওয়া হল –

P

i

P

o

Z

y

a

(a) i-রিপ্রেসর, z-β গ্যালাকটোসাইডেজ, y-পারমিয়েজ, a-ট্রান্সঅ্যাসিটাইলেজ।

(b) i-ইনহিবিটর, z-রিপ্রেসর, y-ট্রান্সঅ্যাসিটাইলেজ, a-পারমিয়েজ।

(c) i-ইনডিউসার, z-β গ্যালাকটোসাইডেজ, y-পারমিয়েজ, a-রিপ্রেসর।

(d) i-β গ্যালাকটোসাইডেজ, z-রিপ্রেসর, y-পারমিয়েজ, a-ট্রান্সঅ্যাসিটাইলেজ।


29. নীচে দুটি বক্তব্য দেওয়া হল –

বক্তব্য I : RNA এর মিউটেশন দ্রুতহারে ঘটে।

বক্তব্য II : যে ভাইরাসের জীবনকাল সংক্ষিপ্ত হয় এবং RNA জিনোম থাকে, তাদের দ্রুত মিউটেশন এবং উৎপত্তি ঘটে।

উপরোক্ত বক্তব্যের আলোকে নীচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।


(a) বক্তব্য I এবং বক্তব্য II উভয়ই সঠিক।

(b) বক্তব্য I এবং বক্তব্য II উভয়ই ভুল।

(c) বক্তব্য I সঠিক কিন্তু বক্তব্য II ভুল।

(d) বক্তব্য I ভুল কিন্তু বক্তব্য II সঠিক।


30. নীচের কোন শর্ত হার্ডি-উইনবার্গ সাম্যকে প্রভাবিত করে না?


(a) জেনেটিক ড্রিফট

(b) জিনগত পরিমাণ

(c) স্থায়ী জিনপুল

(d) জিনগত পুনঃসংযুক্তি।


31. একটি জিন লোকাসে দুটি অ্যালিল হল A ও a। যদি প্রকট অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.4 হয় তবে জনগোষ্ঠীতে বা পপুলেশনে হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন-এর ফ্রিকোয়েন্সি কত হবে?


(a) 0.16 (AA); 0.24 (Aa); 0.36 (aa)

(b) 0.16 (AA); 0.48 (Aa); 0.36 (aa)

(c) 0.16 (AA); 0.36 (Aa); 0.48 (aa)

(d) 0.36 (AA); 0.48 (Aa); 0.16 (aa)


32. সমবৃত্তীয় অঙ্গ যার ফল, তা হল –


(a) সমজাতীয় পূর্বপুরুষ

(b) স্থিতিশীল নির্বাচন

(c) অপসারী অভিযোজন

(d) অভিসারী অভিযোজন।


33. দুটি সম্পর্কযুক্ত কিন্তু ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন প্রজাতিকে বলে –


(a) সিবলিং প্রজাতি

(b) সিমপ্যাট্রিক প্রজাতি

(c) অ্যালোপ্যাট্রিক প্রজাতি

(d) ট্যাক্সোনমিক প্রজাতি।


34. Darwin fitness বলতে বোঝায় –


(a) আক্রমণাত্মক

(b) শারীরিক সক্ষমতা

(c) বেঁচে থাকা এবং জননের ক্ষমতা

(d) শারীরিকভাবে সুস্থ।


35. ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম দেখা যায় –


(a) 4নং অটোজোমের ডিলিশনের ফলে।

(b) 5নং অটোজোমের ডিলিশনের ফলে।

(c) 11নং অটোজোমের ডিলিশনের ফলে।

(d) 21নং অটোজোমের ডিলিশনের ফলে। 


ANSWER

1.-c 2.-c 3.-b 4.-c 5.-b 6.-a 7.-d 8.-b 9.-d 

10.-b 11.-d 12.-b 13.-b 14.-b 15.-d 16.-c 17.-b 18.-d 

19.-b 20.-a 21.-a 22.-c 23.-d 24.-c 25.-b 26.-c 27.-c 

28.-a 29.-a 30.-c 31.-b 32.-d 33.-c 34.-c 35.-b 



Class 12 Semester 3 Biology Model Question Paper with Answers


Set – 2 


প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও : 1×35 = 35


1. স্পোরোপোলেনিন দেখা যায় পরাগরেণুর –

   (a) এক্সাইন

   (b) ইন্টাইন

   (c) নিউক্লিয়াস

   (d) সাইটোপ্লাজম


2. স্কুটেলাম হল একবীজপত্রী উদ্ভিদের –

   (a) বীজপত্র

   (b) ভ্রূণাক্ষ

   (c) সস্য

   (d) ভ্রূণমুকুল


3. সেমিনিফেরাস নালিকা অন্তঃস্থ দিকে যে কোশগুলি দ্বারা আবৃত থাকে, তা হল –

   (a) স্পার্মাটোসাইট

   (b) স্পার্মাটোগোনিয়া

   (c) সারটোলি কোশ

   (d) B ও C উভয়ই


4. কোনটি গৌণ ঊসাইটে দেখতে পাওয়া যায় না?

   (a) থিকা এক্সটারনা

   (b) থিকা ইন্টারনা

   (c) জোনা পেলুসিডা

   (d) সারটোলি কোশ


5. শুক্রাণুর মধ্যাংশে থাকে –

   (a) অ্যাক্সিয়াল ফিলামেন্ট, সেন্ট্রিওল, গলগি বডি

   (b) মাইটোকনড্রিয়া, সেন্ট্রিওল, অ্যাক্সিয়াল ফিলামেন্ট

   (c) গলগি বডি, মাইটোকনড্রিয়া, অ্যাক্সিয়াল ফিলামেন্ট

   (d) সেন্ট্রিওল, অ্যাক্সিয়াল ফিলামেন্ট, গলগি বডি


6. ওভুলেশনের সময় রক্তে যে হরমোনের পরিমাণ অধিক থাকে –

   (a) অক্সিটোসিন

   (b) ইস্ট্রোজেন

   (c) LH

   (d) FSH


7. মানব ভ্রূণের ট্রোফোএক্টোডার্মের কাজ হল –

   (a) বর্ধনশীল ভ্রূণের দেহ গঠন

   (b) ভবিষ্যতের এক্টোডার্ম গঠন

   (c) ভবিষ্যতের এন্ডোডার্ম গঠন

   (d) ভ্রূণকে পুষ্টি প্রদান।


8. সিফিলিসের নিশ্চিতকারী পরীক্ষা হল –

   (a) PCR

   (b) ELISA

   (c) VDRL

   (d) rDNA technology


9. Oral contraceptive pill ও হরমোনাল ইমপ্ল্যান্টের মধ্যে পার্থক্য হল –

   (a) এদের প্রয়োগ স্থান পৃথক

   (b) এদের কাজের সময়কাল পৃথক

   (c) উভয়ই

   (d) কোনোটিই নয়।


10. GIFT যেসব মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য –

   (a) যাদের ডিম্বাণু উৎপন্ন হয় না

   (b) যাদের দেহে নিষেকের জন্য প্রয়োজনীয় পরিবেশ নেই

   (c) যারা জরায়ু ভ্রূণ ধারণ ও বহনে অক্ষম

   (d) যাদের সারভিক্স খুব সরু হওয়ার জন্য শুক্রাণু প্রবেশে অক্ষম


11. দুটি মটর গাছের মধ্যে পরনিষেক ঘটানো হল। F₁ জনুতে উৎপন্ন 183টি গাছের মধ্যে 94টি দীর্ঘ এবং 89টি বেঁটে প্রকৃতির হলে মাতৃজনুর সম্ভাব্য জিনোটাইপগুলি হবে –

   (a) TT × TT

   (b) TT × Tt

   (c) Tt × Tt

   (d) TT × tt


12. মাল্টিপল অ্যালিল এর উদাহরণ দাও –

   (a) PKU

   (b) মানুষের রক্তশ্রেণি বিভাগ

   (c) বর্ণক্ষতা

   (d) দৈহিক উচ্চতা


13. মটর গাছের লিংকেজ গ্রুপ হল –

   (a) 7

   (b) 2

   (c) 9

   (d) 5


14. একটি ক্রোমোজোমে A ও B জিনের মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার 18% এবং A ও C জিনের মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার 25%। B ও C জিনের মধ্যে দূরত্ব কত?

   (a) 23 cm

   (b) 11 cm

   (c) 7 cm

   (d) 18 cm


15. ক্লাইনফেল্টার সিনড্রোমের বৈশিষ্ট্য নয় –

   (a) গাইনোকোম্যাস্টিয়া

   (b) প্রজননে অক্ষম

   (c) পশিবহুল চেহারা

   (d) মঙ্গোলিয়ান মুখ


16. গ্রিফিথের পরীক্ষায় ব্যবহৃত R স্ট্রেনটি ছিল –

   (a) ভিরুলেন্ট

   (b) নন-ভিরুলেন্ট

   (c) ক্যাপসুলযুক্ত

   (d) কোনোটিই নয়


17. 3.2 kbp দৈর্ঘ্যের DNA-তে 420টি অ্যাডিনিন ক্ষারক থাকলে সাইটোসিন ক্ষারকের সংখ্যা হবে –

   (a) 1560

   (b) 780

   (c) 740

   (d) 1480


18. SSB প্রোটিনের ক্ষেত্রে যেটি সঠিক নয় –

   (a) এটি একটি টেট্রামার প্রোটিন

   (b) DNA তন্ত্রীর পুনরায় কুণ্ডলীকরণ রোধ করে

   (c) এটি DNA-এর দুটি স্ট্র্যান্ডের সাথে আবদ্ধ হয়

   (d) B ও C উভয়ই


19. DNA রেপ্লিকেশনের সময় প্রুফ রিডিং-এ সাহায্য করে –

   (a) DNA পলিমারেজ

   (b) এক্সোনিউক্লিয়েজ

   (c) টোপোআইসোমারেজ

   (d) এন্ডোনিউক্লিয়েজ


20. ট্রান্সক্রিপশনের সময় দ্বিতন্ত্রী DNA অণুর যে স্ট্র্যান্ড থেকে mRNA সংশ্লেষিত হয় –

   (a) নন-সেন্স স্ট্র্যান্ড

   (b) টেমপ্লেট স্ট্র্যান্ড

   (c) A ও B উভয়

   (d) সেন্স স্ট্র্যান্ড


21. RNA স্প্রাইসিং এর সময় এক্সনগুলিকে জুড়তে সাহায্য করে –

   (a) RNA লাইগেজ

   (b) RNA প্রাইমেজ

   (c) RNA পলিমারেজ

   (d) DNA লাইগেজ


22. নীচের কোনটি নন-সেন্স কোডন নয় –

   (a) UGA

   (b) UAG

   (c) UAA

   (d) GUC 


23. tRNA-এর অ্যামাইনো অ্যাসাইলেশন বলতে বোঝায় –

   (a) mRNA চার্জিং

   (b) tRNA চার্জিং

   (c) rRNA চার্জিং

   (d) ট্রান্সলেশন


24. ল্যাক ওপেরনের গঠনগত জিনসমূহের সঠিক সজ্জা ক্রম –

   (a) lac-a, lac-z, lac-y

   (b) lac-a, lac-y, lac-z

   (c) lac-z, lac-y, lac-a

   (d) lac-y, lac-z, lac-a


25. DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর সংবেদনশীলতা বৃদ্ধি করা যায় –

   (a) PCR পদ্ধতি ব্যবহার করে

   (b) ইন্ট্রন সিকোয়েন্স ব্যবহার করে

   (c) এক্সন সিকোয়েন্স ব্যবহার করে

   (d) সবকটি


26. একটি পপুলেশনে 1000 জন সদস্যের মধ্যে 360 জনের জিনোটাইপ AA এবং 480 জনের Aa এবং বাকি 160 জনের aa জিনোটাইপ। ওই পপুলেশনে 'A' অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত?

   (a) 0.4

   (b) 0.6

   (c) 0.5

   (d) 0.2


27. গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলীতে পরিণত অবস্থায় ________ টি নিউক্লিয়াস থাকে –

   (a) 7

   (b) 8

   (c) 6

   (d) 4


28. ডিম্বাণুর জোনা পেলুসিডা স্তরটি ________ সমৃদ্ধ।

   (a) লিপিড

   (b) লাইপোপ্রোটিন

   (c) শর্করা

   (d) গ্লাইকোপ্রোটিন


29. লিপ্পেস লুপ নামক IUD-তে ________ মেশানো থাকে।

   (a) বেরিয়াম সালফেট

   (b) ক্যালসিয়াম সালফেট

   (c) পটাশিয়াম কার্বনেট

   (d) কোনোটিই নয়


30. স্তম্ভ I-এর সঙ্গে স্তম্ভ II মেলাও –


 স্তম্ভ I  স্তম্ভ II 

1. সায়ানোজেন মতবাদ  (i) ভাইসম্যান |

2. কেমোসিন্থেটিক থিওরি  (ii) লুই পাস্তুর |

3. জার্মপ্লাজম তত্ত্ব  (iii) হ্যালডেন |

4. স্বতঃস্ফূর্ত আবির্ভাব তত্ত্ব  (iv) ফলুজার |


   (a) 1-iv, 2-iii, 3-i, 4-ii

   (b) 1-i, 2-iii, 3-iv, 4-ii

   (c) 1-ii, 2-i, 3-iii, 4-iv

   (d) 1-iv, 2-i, 3-ii, 4-iii


31. বিবৃতি (A) : বংশগতভাবে সঞ্চারযোগ্য পরিবর্তনকে মিউটেশন বলে।

কারণ (R) : মিউটেশন হল ক্রোমোজোমাল DNA-এর হঠাৎ পরিবর্তন।


   (a) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

   (b) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

   (c) A ঠিক কিন্তু R ভুল।

   (d) A ভুল কিন্তু R ঠিক।


32. বিবৃতি (A) : জায়োপিথেকাস থেকে রামাপিথেকাসের উৎপত্তি হয়।

কারণ (R) : ড্রায়োপিথেকাস হল মানুষ ও এপ-এর সাধারণ পূর্বপুরুষ।


   (a) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

   (b) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

   (c) A ঠিক কিন্তু R ভুল।

   (d) A ভুল কিন্তু R ঠিক।


33. বিবৃতি I : হার্ডি-উইনবার্গের নীতি অনুসারে জিনগত সাম্য বিঘ্নিত হলে বিবর্তন ঘটে।

বিবৃতি II : বিবর্তনের ফলে প্রকরণ দেখা যায়।


   (a) বিবৃতি I ও বিবৃতি II পরস্পরবিরোধী।

   (b) বিবৃতি II হল বিবৃতি I-এর কারণ।

   (c) বিবৃতি I সত্য কিন্তু বিবৃতি II মিথ্যা।

   (d) বিবৃতি I ও বিবৃতি II পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।


34. ট্রান্সক্রিপশনের পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করা হল। সঠিক ক্রমটি নির্বাচন করো –

   (i) RNA পলিমারেজ উৎসেচক DNA-এর প্রোমোটার অঞ্চলে আবদ্ধ হয়।

   (ii) DNA-এর স্ট্র্যান্ড দুটি পৃথক হয় এবং টেমপ্লেট হিসেবে কাজ করে।

   (iii) RNA পলিমারেজ বর্ধনশীল RNA স্ট্র্যান্ডে 5′→3′ অভিমুখে নিউক্লিওটাইড সংযুক্ত করতে থাকে।

   (iv) RNA পলিমারেজ টারমিনেটর অঞ্চলে পৌঁছালে ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।

   (v) উৎপন্ন RNA শৃঙ্খল DNA টেমপ্লেট থেকে বিচ্ছিন্ন হয় এবং DNA স্ট্র্যান্ড দুটি পুনরায় কুণ্ডলীকৃত হয়ে যায়।


   (a) ii-i-iii-v-iv

   (b) i-ii-iii-v-iv

   (c) i-ii-iii-iv-v

   (d) v-i-iii-ii-iv


35.

Class 12 Semester 3 Biology Question Paper with Answers Suggestion 2026 | দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর সাজেশান


   (a) A-এপিডিডাইমিস, B-প্রস্টেট, C-সেমিনাল ভেসিকল, D-কাউপার গ্রন্থি

   (b) A-শুক্রনালি, B-প্রস্টেট, C-সেমিনাল ভেসিকল, D-কাউপার গ্রন্থি

   (c) A-ভাসাইফারেন্সিয়া, B-সেমিনাল ভেসিকল, C-মূত্রাশয়, D-নিক্ষেপণ নালি

   (d) A-ভাস ডিফারেন্স, B-সেমিনাল ভেসিকল, C-প্রস্টেট গ্রন্থি, D-বালবোইউরেথ্রাল গ্রন্থি।


ANSWER


1. a 2. a 3. d 4. d 5. c 6. c 7. d 8. c 9. a 

10. d 11. c 12. b 13. a 14. c 15. d 16. b 17. b 18. c 

19. a 20. c 21. a 22. d 23. b 24. c 25. a 26. b 27. b 

28. d 29. a 30. a 31. b 32. a 33. c 34. a 35. d




 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)