WBCHSE Class 12 Economics Semester 3 Model Question Paper with Answer
আপনি যদি দ্বাদশ শ্রেণির অর্থনীতির মডেল প্রশ্ন, Class 12 Semester 3 Economics Question Paper, HS 3rd Semester Economics Question Paper PDF Download, WBCHSE Class 12 Economics Semester 3 Model Question Paper, দ্বাদশ শ্রেণীর অর্থনীতি তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬, অথবা HS Class 12 3rd Semester Economics Suggestion MCQ Question খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য।
এখানে WBCHSE উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অর্থনীতি প্রশ্নপত্র উত্তরসহ, গুরুত্বপূর্ণ MCQ, Short Question, Descriptive Question, Model Question Paper, Suggestion, এবং Answer Key একত্রে দেওয়া হয়েছে। সর্বশেষ WBCHSE Semester System ও নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য এই নোটস ও প্রশ্নপত্র অত্যন্ত উপযোগী।
HS Class 12 3rd Semester Economics Suggestion MCQ Question
এই পোস্টে আপনি WBCHSE 3rd Semester 2026 Economics Question Paper with Answer, উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2026 অর্থনীতি প্রশ্ন উত্তর, Class 12 Semester 3 Economics Question Paper with Answers PDF Download, Economics MCQ with Answer, দ্বাদশ শ্রেণীর অর্থনীতি সাজেশন তৃতীয় সেমিস্টার, West Bengal Board Class 12 3rd Semester Economics Syllabus, HS Economics Semester 3 Important Questions, এবং WBCHSE HS 3rd Semester Economics Question Paper 2026-27 with Answer Key সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান পাবেন।
পরীক্ষায় ভালো ফল করার জন্য এই মডেল প্রশ্নপত্র, MCQ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর, এবং সাজেশন নিয়মিত অনুশীলন করুন। এতে আপনার ধারণা আরও পরিষ্কার হবে এবং WBCHSE Semester 3 পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
দ্বাদশ শ্রেণীর অর্থনীতি তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
Set – 1
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 40 = 40
1. প্রবাহ সূচক চল (Flow Variable)-এর উদাহরণ কোনটি?
(a) সম্পদ
(b) মূলধন
(c) আয়
(d) অর্থের যোগানের পরিমাণ
2. বাজার মূল্যে GDP (GDP at Market Price) = উপাদানের ব্যয়ে GDP (GDP at Factor Cost) + ......
(a) ভর্তুকি
(b) পরোক্ষ কর – ভর্তুকি
(c) অবচয়
(d) নিট রপ্তানি
3. নিম্নের কোনটি Double Counting বা একাধিকবার গণনার সমস্যা সৃষ্টি করে?
(a) শেষ দ্রব্য বা Final Goods
(b) মূল্য সংযোজন বা Value Added
(c) অন্তর্বর্তী দ্রব্য বা Intermediate Goods
(d) নীট উৎপাদন বা Net Product
4. বাস্তব GDP বা Real GDP হিসাব করা হয়—
(a) চলতি মূল্যে
(b) স্থির মূল্যে
(c) বাজার মূল্যে
(d) আন্তর্জাতিক মূল্যে
5. NDP =
(a) GDP – অবচয়
(b) GNP – অবচয়
(c) GDP + নিট আয়
(d) NNP + অবচয়
6. বিবৃতি : ভাড়া জাতীয় আয়ের অন্তর্ভুক্ত।
কারণ : এটি উৎপাদনের উপাদানের বিনিময়ে প্রদান করা হয়।
(a) উভয়ই সত্য এবং কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) উভয়ই সত্য কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সত্য, কারণ মিথ্যা।
(d) উভয়ই মিথ্যা।
7. কোনটি Personal Income-এর অন্তর্ভুক্ত নয়?
(a) মজুরি
(b) ভাড়া
(c) কর্পোরেট কর
(d) সুদ
8. নামিক আয় বা Nominal Income বৃদ্ধি পেলেও বাস্তব আয় (Real Income) কমতে পারে কারণ—
(a) উৎপাদন কমে
(b) মূল্য বৃদ্ধি
(c) কর বৃদ্ধি
(d) রপ্তানি কমে
9. ভোগ অপেক্ষকের (Consumption Function)-এর ঢাল নির্দেশ করে—
(a) APC
(b) MPC
(c) MPS
(d) APS
10. সরল কেসীয় গুণক (Simple Keynesian Multiplier)-এর মান বেশি হবে যখন—
(a) MPC কম
(b) MPC বেশি
(c) MPS বেশি
(d) কর বেশি
11. সঞ্চয় অপেক্ষক (Saving Function)-এর ঋণাত্মক ছেদিতাংশ (Negative Intercept) নির্দেশ করে—
(a) স্বয়ম্ভূত সঞ্চয় (Autonomous Saving)
(b) আয়ের পরিবর্তন
(c) ভোগ
(d) বিনিয়োগ
12. একটি বন্ধ অর্থনীতিতে সরল কেসীয় মডেলে ভারসাম্যের শর্ত (Equilibrium Condition) হলো (ধরে নাও, সরকার অর্থনৈতিক কাজে হস্তক্ষেপ করে না)—
(a) C = S
(b) I = S
(c) Y = C
(d) Y = S
13. একটি বন্ধ অর্থনীতিতে সরল কেসীয় মডেলে যদি MPC = 0.8 হয়, তবে গুণকের (Multiplier) মান হবে— (ধরে নাও, সরকার অর্থনৈতিক কাজে হস্তক্ষেপ করে না)
(a) 2
(b) 4
(c) 5
(d) 10
14. বিবৃতি : কর-গুণক (Tax Multiplier) ঋণাত্মক (Negative)।
কারণ : কর বাড়লে আয় কমে।
(a) উভয়ই সত্য এবং কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) উভয়ই সত্য কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সত্য, কারণ মিথ্যা।
(d) উভয়ই মিথ্যা।
15. আয়ের চক্রাকার প্রবাহে (Circular Flow of Income) Leakage বলতে বোঝায়—
(a) বিনিয়োগ
(b) সঞ্চয়
(c) ভোগ
(d) কর
16. স্বয়ম্ভূত ভোগ (Autonomous Consumption) নির্ভর করে—
(a) আয়
(b) সুদ
(c) কোন বিষয়ের উপর নির্ভর করে না
(d) বিনিয়োগ বিমানের
17. অদৃশ্য বিষয় (Invisible Items)-এর অন্তর্ভুক্ত—
(a) পণ্য
(b) পরিষেবা
(c) যন্ত্রপাতি
(d) কৃষি
18. বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Exchange Rate) (₹/$) বৃদ্ধি মানে—
(a) ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন
(b) ভারতীয় মুদ্রার মূল্যবৃদ্ধি
(c) বিদেশের বাজারে ভারতীয় রপ্তানি পণ্যের দাম বাড়বে
(d) দেশের বাজারে বিদেশী পণ্যের দাম কমবে
19. লেনদেন হিসাবে মূলধনী খাত (Capital Account)-এ অন্তর্ভুক্ত হয়—
(a) দৃশ্য বাণিজ্য
(b) বৈদেশিক বিনিয়োগ
(c) অদৃশ্য লেনদেন
(d) হস্তান্তর পাওনা
20. লেনদেন হিসাবের চলতি খাতে (Current Account) উদ্বৃত্ত (Surplus) হওয়ার অর্থ—
(a) আমদানি বেশি
(b) রপ্তানি বেশি
(c) বিনিয়োগ বেশি
(d) কর বেশি
21. ঔপনিবেশিক অর্থনীতির বৈশিষ্ট্য—
(a) স্বনির্ভরতা
(b) নির্ভরতা
(c) উন্নয়ন
(d) শিক্ষা
22. ভারতের শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল—
(a) প্রযুক্তির জন্য
(b) ব্রিটিশ নীতির জন্য
(c) কৃষির জন্য
(d) শ্রমের জন্য
23. Railways চালুর উদ্দেশ্য ছিল—
(a) উন্নয়ন
(b) শোষণ
(c) বাণিজ্য সুবিধা
(d) শিক্ষা
24. Drain Theory বোঝায়—
(a) সম্পদ বৃদ্ধি
(b) সম্পদের বহিঃপ্রবাহ
(c) উৎপাদন বৃদ্ধি
(d) কর বৃদ্ধি
25. Tertiary Sector হলো—
(a) কৃষি
(b) শিল্প
(c) পরিষেবা
(d) খনি
26. Poverty Line নির্ধারণ হয়—
(a) আয় দ্বারা
(b) খাদ্য দ্বারা
(c) ব্যয় দ্বারা
(d) শিক্ষা দ্বারা
27. Disguised Unemployment দেখা যায়—
(a) শহরে
(b) শিল্পে
(c) কৃষিতে
(d) পরিষেবায়
28. উদারীকরণ বা Liberalization মানে—
(a) নিয়ন্ত্রণ বৃদ্ধি
(b) নিয়ন্ত্রণ হ্রাস
(c) কর বৃদ্ধি
(d) আমদানি বন্ধ
29. HDI সূচকে অন্তর্ভুক্ত নয়—
(a) আয়
(b) শিক্ষা
(c) স্বাস্থ্য
(d) বাণিজ্য
30. বিবৃতি : Secondary Sector বৃদ্ধি পেয়েছে।
কারণ : শিল্পায়ন বৃদ্ধি পেয়েছে।
(a) উভয়ই সত্য এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) উভয়ই সত্য কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সত্য, কারণ মিথ্যা।
(d) উভয়ই মিথ্যা।
31. কাঠামোগত বেকারত্ব (Structural Unemployment) হয়—
(a) মৌসুমী কারণে
(b) দক্ষতার অভাবে
(c) চাহিদা কমে
(d) প্রযুক্তির জন্য
32. ভারতে পরিষেবা ক্ষেত্রের (Service Sector) বিকাশ হয়েছে—
(a) কৃষির উন্নতির জন্য
(b) প্রযুক্তির উন্নতির জন্য
(c) জনসংখ্যার বৃদ্ধির জন্য
(d) রপ্তানির বৃদ্ধির জন্য
33. উচ্চফলনশীল বা HYV বীজের জন্য প্রয়োজন—
(a) কম জল
(b) বেশি জল ও সার
(c) শুধু শ্রম
(d) শুধু জমি
34. প্রাতিষ্ঠানিক ঋণের (Institutional Credit) উদাহরণ—
(a) মহাজন
(b) ব্যাংক
(c) বন্ধু
(d) ব্যবসায়ী
35. MSP বোঝায়—
(a) Minimum Support Price
(b) Maximum Selling Price
(c) Market Selling Price
(d) Minimum Selling Price
36. ভূমি সংস্কার বা Land Reform-এর উদ্দেশ্য—
(a) শিল্পায়ন
(b) জমির সমবণ্টন
(c) রপ্তানি
(d) নগরায়ণ
37. ফসলের বীমা বা Crop Insurance কৃষককে সাহায্য করে—
(a) উৎপাদনে
(b) ক্ষতিপূরণ পেতে
(c) রপ্তানি করতে
(d) আমদানি করতে
38. বিবৃতি : PDS খাদ্য নিরাপত্তা দেয়।
কারণ : এটি সস্তায় খাদ্য দেয়।
(a) উভয়ই সত্য এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) উভয়ই সত্য কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সত্য, কারণ মিথ্যা।
(d) উভয়ই মিথ্যা।
39. Organic Farming মানে—
(a) রাসায়নিক ব্যবহার
(b) প্রাকৃতিক পদ্ধতি
(c) যান্ত্রিক চাষ
(d) HYV ব্যবহার
40. কৃষি বিপণন বা Agricultural Marketing উন্নত হলে—
(a) কৃষকের আয় বাড়ে
(b) উৎপাদন কমে
(c) আমদানি বাড়ে
(d) কর্মসংস্থান কমে।
ANSWER
1-c, 2-b, 3-c, 4-b, 5-a, 6-a, 7-c, 8-b 9-b, 10-b,
11-a, 12-b, 13-c, 14-a, 15-b, 16-c 17-b, 18-a, 19-b, 20-b,
21-b, 22-b, 23-c, 24-b 25-c, 26-c, 27-c, 28-b, 29-d, 30-a,
31-b, 32-b 33-b, 34-b, 35-a, 36-b, 37-b, 38-a, 39-b, 40-a.
West Bengal Class 12 Sem 3 Economics Question Paper with Answers Suggestion
Set – 2
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 40 = 40
1. বাজার দামে মোট জাতীয় উৎপন্ন (GNPₘₚ) থেকে অবচয় বাদ দিলে পাওয়া যায়—
(a) বাজার দামে মোট অভ্যন্তরীণ উৎপন্ন (GDPₘₚ)
(b) বাজার দামে নীট অভ্যন্তরীণ উৎপন্ন (NDPₘₚ)
(c) বাজার দামে নীট জাতীয় উৎপন্ন (NNPₘₚ)
(d) উৎপাদন ব্যয়ে মোট অভ্যন্তরীণ উৎপন্ন (GDP𝒻𝒸)
2. যখন চলতি বছরের দামের সাপেক্ষে জাতীয় আয়কে পরিমাপ করা হয়, তখন তাকে বলে—
(a) প্রকৃত জাতীয় আয়
(b) আর্থিক জাতীয় আয়
(c) গড় জাতীয় আয়
(d) মাথাপিছু আয়
3. নীচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না?
(a) যৌথ মূলধনী কোম্পানির মুনাফা
(b) সরকারি কর্মচারীদের বেতন
(c) শ্রমিকের মজুরি
(d) পেনশন বাবদ আয়
4. কোনো বছরে যদি GNP𝒻𝒸 = 1000 কোটি টাকা, পরোক্ষ কর 250 কোটি টাকা ও ভর্তুকি 125 কোটি টাকা হয়, সেক্ষেত্রে ঐ বছরে GNPmp হবে—
(a) 1125 কোটি টাকা
(b) 875 কোটি টাকা
(c) 625 কোটি টাকা
(d) কোনোটিই নয়
5. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো :
বিবৃতি (A) : বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে অভ্যন্তরীণ আয় ও জাতীয় আয় সমান হয়।
কারণ (R) : বদ্ধ অর্থনীতির সঙ্গে বিদেশের কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকে না।
(a) বিবৃতি A সঠিক, কারণ R ভুল
(b) বিবৃতি A ভুল, কারণ R সঠিক
(c) বিবৃতি A সঠিক, কারণ R সঠিক
(d) বিবৃতি A এবং কারণ R উভয়ই ভুল
6. NNPmp এবং NNPfc পরস্পর সমান হবে যখন—
(a) কোনো ভর্তুকি নেই
(b) কোনো প্রত্যক্ষ কর নেই
(c) কোনো পরোক্ষ কর নেই
(d) কোনো পরোক্ষ কর ও ভর্তুকি নেই
7. মোট অভ্যন্তরীণ উৎপাদন বিভাজক (GDP Deflator)-এর সূত্রটি হলো—
(a) (প্রকৃত GDP / আর্থিক GDP) × 100
(b) (আর্থিক GDP / প্রকৃত GDP) × 100
(c) (আর্থিক GDP / বর্তমান দাম) × 100
(d) (আর্থিক GDP - প্রকৃত GDP) / 100
8. সরকারি ক্ষেত্র সমেত একটি বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হবে—
(A) C + I + G
(B) C + I
(C) C + I + G + X
(D) C + I + G + X − M
9. ভোগ অপেক্ষক C = a + bY (a > 0, b > 0) হলে নীচের কোনটি সঠিক?
(a) APC = MPC
(b) MPC + APC = 1
(c) APC < MPC
(d) APC > MPC
10. বদ্ধ অর্থনীতিতে বিনিয়োগ গুণকের মান হলো—
(a)
(b)
(c)
(d)
11. MPC-এর মান 0.9 হলে কেইনসীয় বিনিয়োগ গুণকের মান হবে—
(a) 10
(b) 5
(c) 8
(d) 6
12. গড় ভোগপ্রবণতার (APC) মান 0.8 এবং জাতীয় আয় 5,000 কোটি টাকা হলে সঞ্চয়ের পরিমাণ হবে—
(a) 500 কোটি টাকা
(b) 2,000 কোটি টাকা
(c) 1,000 কোটি টাকা
(d) 1,500 কোটি টাকা
13. সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করো :
MPC হলো ________ রেখার ঢাল।
(a) বিনিয়োগ
(b) ভোগ ব্যয়
(c) চাহিদা
(d) যোগান
14. যদি Y = C হয়, তাহলে S-এর মান হবে—
(a) 1
(b) ধনাত্মক
(c) ঋণাত্মক
(d) শূন্য
15. কর গুণকের মান হলো—
(a)
(b)
(c)
(d)
16. বিবৃতি দুটি পড়ে নীচের সঠিক বিকল্পটি বেছে নাও :
বিবৃতি ১ : MPC = 0.8 হলে APC হবে 0.2।
বিবৃতি ২ : MPC হলো ভোগ ও আয়ের অনুপাত।
(a) উভয় বিবৃতি সত্য
(b) উভয় বিবৃতি মিথ্যা
(c) বিবৃতি ১ সত্য, বিবৃতি ২ মিথ্যা
(d) বিবৃতি ১ মিথ্যা, বিবৃতি ২ সত্য
17. দ্রব্য সামগ্রীর রপ্তানি ও আমদানিকে বলা হয়—
(a) দৃশ্য বাণিজ্য
(b) অদৃশ্য বাণিজ্য
(c) একতরফা লেনদেন
(d) মূলধনী লেনদেন
18. সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো :
ধরা যাক একটি দেশের বাণিজ্য ব্যালান্সে 30,000 কোটি টাকার ঘাটতি হয়েছে। দেশটির অবশিষ্ট বিশ্বের থেকে দ্রব্য সামগ্রী আমদানির পরিমাণ রপ্তানির পাঁচ গুণ। দেশটির রপ্তানির পরিমাণ হবে—
(a) 8,000 কোটি টাকা
(b) 10,000 কোটি টাকা
(c) 5,000 কোটি টাকা
(d) 7,500 কোটি টাকা
19. A স্তম্ভের বিবৃতির সঙ্গে B-স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং ঠিক বিকল্পটি নির্বাচন করো :
A স্তম্ভ B স্তম্ভ
(i) বাণিজ্য উদ্বৃত্ত (a) পণ্য আমদানি-রপ্তানি সম্পর্কিত
(ii) লেনদেন উদ্বৃত্ত (b) বাণিজ্য উদ্বৃত্ত সহ সেবার উদ্বৃত্ত
(iii) চলতি খাতে উদ্বৃত্ত (c) মূলধনী খাতের অংশ
(iv) বিদেশি ঋণ গ্রহণ (d) পণ্য, সেবা, বিনিয়োগ ও ঋণের অন্তর্ভুক্ত
(A) I (a), II (d), III (b), IV (c)
(B) I (b), II (a), III (c), IV (d)
(C) I (b), II (c), III (d), IV (a)
(D) I (d), II (b), III (c), IV (a)
20. স্থির বিনিময় হার ব্যবস্থায়—
(a) মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তিত হয়।
(b) বাজারের পরিস্থিতির ওপর মুদ্রার মান নির্ভর করে।
(c) সরকার বা কেন্দ্রীয় ব্যাঙ্ক মুদ্রার মান নির্ধারণ করে।
(d) সরকার বা কেন্দ্রীয় ব্যাঙ্ক মুদ্রার মান নির্ধারণ করে না।
নীচের বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক?
21. ব্রিটিশ শাসনকালে ভারতীয় হস্তশিল্পের ক্রমাবনতির প্রধান কারণ ছিল—
(a) স্বল্প মূল্যের যন্ত্র-জাত দ্রব্যের আমদানি
(b) বৈষম্যমূলক শুল্ক নীতি
(c) A ও B কোনোটিই নয়
(d) A ও B উভয়ই
22. ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে কোন্ বছরটি "বিরাট বিভাজনের বছর" বলে বর্ণিত হয়?
(a) 1921
(b) 1931
(c) 1911
(d) 1941
23. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো :
বিবৃতি (A) : ভারত থেকে ব্রিটেনে কাঁচামাল রপ্তানির ওপর ব্রিটিশরা কোনো শুল্ক ধার্য করতো না।
কারণ (R) : ঔপনিবেশিক শাসনে ভারতীয় হস্তশিল্প বিপুল ধ্বংসের মুখে পড়ে।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R এখানে A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
24. ব্রিটিশ শাসনকালে ভারতের ‘অর্থনৈতিক নিঃসরণ’ (Economic Drain) সম্পর্কে প্রথম নির্ভরযোগ্য আলোচনা করেন—
(a) রমেশচন্দ্র দত্ত
(b) উইলিয়াম ডিগবি
(c) দাদাভাই নৌরজী
(d) উইলিয়াম কেরি
25. “উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার অনুপাত হ্রাস পায় এবং মাধ্যমিক ক্ষেত্রে ও সেবামূলক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পায়।” — এই তত্ত্বের নাম—
(a) ক্লার্ক–ফিসার তত্ত্ব
(b) জোর ধাক্কা তত্ত্ব
(c) দারিদ্র্যের দুষ্ট চক্রের তত্ত্ব
(d) কোনোটিই নয়
26. চিনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়—
(a) 1947–48 সালে
(b) 1990–91 সালে
(c) 1960–61 সালে
(d) 1950–51 সালে
27. স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়—
(a) 1947 সালে
(b) 1948 সালে
(c) 1949 সালে
(d) 1950 সালে
28. ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব দেখা যায়?
(a) শিক্ষিত বেকারত্ব
(b) দীর্ঘকালীন বেকারত্ব
(c) মরসুমি বেকারত্ব
(d) বাণিজ্য চক্রজনিত বেকারত্ব
29. A স্তম্ভের বিবৃতির সঙ্গে B স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং ঠিক বিকল্পটি নির্বাচন করো :
A-স্তম্ভ B-স্তম্ভ
(i) নিয়মিত শ্রমিকেরা (a) কর্মীবাহিনী
(ii) অংশগ্রহণের হার (b) সামাজিক নিরাপত্তা সুবিধার অধিকারী
(iii) অনিয়মিত শ্রমিকেরা (c) (মোট কর্মীবাহিনী / মোট জনসংখ্যা) ×100
(iv) শ্রম বাহিনীর সেই অংশ যাঁরা কর্মে নিযুক্ত (d) সামাজিক নিরাপত্তা সুবিধার অধিকারী নয়
(A) I (b), II (c), III (d), IV (a)
(B) I (b), II (c), III (a), IV (d)
(C) I (d), II (c), III (b), IV (a)
(D) I (a), II (c), III (b), IV (d)
30. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো :
বিবৃতি (A) : শিক্ষিত বেকারত্ব ভারতের শহুরে এলাকায় একটি সাধারণ সমস্যা।
কারণ (R) : ভারতে উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির সুযোগের অভাব রয়েছে।
(a) A সঠিক, কিন্তু R ভুল।
(b) A ভুল, কিন্তু R ঠিক।
(c) A ও R উভয়েই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(d) A ও R উভয়েই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
31. উদারীকরণের পর কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কোন ক্ষেত্রটি বিকশিত হয়েছে?
(a) কৃষি
(b) শিল্প
(c) খাদ্য প্রক্রিয়াকরণ
(d) তথ্যপ্রযুক্তি
32. চিনে যে বছর “সামনের দিকে বিরাট লাফ” (The Great Leap Forward) নীতি গ্রহণ করা হয়—
(a) 1949 সালে
(b) 1952 সালে
(c) 1958 সালে
(d) 1966 সালে
33. ভারতে সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য হলো—
(a) শস্যের উৎপাদনশীলতার আকস্মিক বৃদ্ধি
(b) শস্য উৎপাদনে নিযুক্ত জমির পরিমাণ বৃদ্ধি
(c) খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা
(d) উপরের সবগুলি
34. নীচের কোনটি গ্রামীণ ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস?
(a) সমবায় সমিতি
(b) মহাজন
(c) বাণিজ্যিক ব্যাঙ্ক
(d) গ্রামীণ ব্যাঙ্ক
35. ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-এর উদ্দেশ্য কী?
(a) চাষীদের জন্য সর্বনিম্ন সহায়ক দাম প্রদান
(b) ভূমির সুষম বণ্টন
(c) কৃষির উৎপাদন ব্যয় কমানো
(d) চাষীদের স্বল্পমূল্যে উপকরণ প্রদান
36. পশ্চিমবঙ্গে "অপারেশন বর্গা" কোন সালে চালু হয়?
(a) 1965
(b) 1975
(c) 1978
(d) 1985
37. ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) কোন সালে স্থাপিত হয়?
(a) 1960
(b) 1965
(c) 1970
(d) 1975
38. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো :
বিবৃতি (A) : সবুজ বিপ্লবের ফলে ভারতের কৃষিতে দ্রুত উৎপাদন বৃদ্ধির একমাত্র কারণ কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ।
কারণ (R) : সবুজ বিপ্লবের সফলতা অনেকাংশে উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার, আধুনিক প্রযুক্ত ও সেচ ব্যবস্থার উন্নতির ওপর নির্ভরশীল ছিল।
(a) A ও R উভয়েই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়েই সঠিক কিন্তু R এখানে A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
39. জেলাস্তরে গ্রামীণ ঋণের জন্য নির্মিত সমবায় ব্যাঙ্ককে বলা হয়—
(a) জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক
(b) রাজ্য সমবায় ব্যাঙ্ক
(c) প্রাথমিক সমবায় ব্যাঙ্ক
(d) জেলা সমবায় ব্যাঙ্ক।
40. 1991 সালে গৃহীত অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ ছিল না -
(a) কৃষি উপকরণে ভর্তুকি হ্রাস
(b) প্রত্যক্ষ সরকারি বিনিয়োগ হ্রাস
(c) বেসরকারি বিনিয়োগ হ্রাস
(d) কৃষিজাত পণ্যের আমদানি-রপ্তানির বাধা অপসারণ।
ANSWER
1. C 2. B 3. D 4. D 5. C 6. D 7. B 8. A 9. D 10. B
11. A 12. C 13. B 14. D 15. C 16. B 17. A 18. D 19. B 20. C
21. D 22. A 23. B 24. C 25. A 26. D 27. B 28. C 29. A 30. C
31. D 32. C 33. D 34. B 35. A 36. C 37. B 38. D 39. A 40. C


Enter Your Comment