দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন 2026 – Model Question Paper ও Answer
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন ও উত্তর
Set 1
1. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 2 x 5 = 10
1.1 প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্র কী?
অথবা, অপারেন্ট ও রেসপন্ডেন্ট বলতে কী বোঝায়?
1.2 মনোযোগের বস্তুগত নির্ধারক ও ব্যক্তিগত নির্ধারক কাকে বলে উদাহরণ সহ লেখো।
অথবা, কৈশোরকালকে ‘ঝড় ঝঞ্ঝার কাল' কেন বলা হয়?
1.3 C.A.I এবং C.A.L এর পুরো কথা কী?
অথবা, ‘ডিজিটাল বিশ্ব' বলতে কী বোঝানো হয়?
1.4 রাশিবিজ্ঞানকে “ফলিত বিজ্ঞান” (Applied Science) বলা হয় কেন?
অথবা, শিক্ষা রাশিবিজ্ঞানে ব্যবহৃত হয় এমন দুটি লেখচিত্রের নাম লেখো।
1.5 মিন বা গড় কতভাবে নির্ণয় করা যায় এবং কী কী?
অথবা, সহগতির পরিমাপের জন্য কে, কবে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির উদ্ভাবন করেন?
2. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5 x2 = 10
2.1 মানসিক সমস্যা কাকে বলে? মানসিক সমস্যা সমূহের সাধারণ কারণগুলি কী কী? 1+4
অথবা, মূল্যবোধের শিক্ষা কাকে বলে? এই শিক্ষা কীভাবে “ভালো থাকা” (Well being) কে নিশ্চিত করে?
2.2 কম্পিউটার কী শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ লেখো। 1+4
অথবা, ICT কী? এর গুরুত্বগুলি উল্লেখ করো। 1+4
3. ব্যাখ্যামূলক বা গণনামূলক প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 10×2 = 10
3.1 আগ্রহ কাকে বলে? আগ্রহের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো। শিখনে আগ্রহের ভূমিকা পর্যালোচনা করো। 2+3+5
অথবা, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী? এই শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2+8
3.2 আয়তলেখ (Histogram) কী? আয়তলেখের দুটি সুবিধা উল্লেখ করো। নিম্নলিখিত শ্রেণিবদ্ধ রাশিমালাটির একটি আয়তলেখ অঙ্কন করো। 2+2+6
স্কোর (x) পরিসংখ্যা (f)
60-65 2
66-71 7
72-77 10
78-83 10
84-89 8
90-95 6
96-101 3
অথবা, কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে? এর পরিমাপের উপায়গুলি কী কী? কেন্দ্রিয় প্রবণতা পরিমাপের উপায়গুলির দুটি করে সুবিধা ও দুটি করে অসুবিধা উল্লেখ করো। 2+2+6
WB Class 12 4th Semester Education Question Paper 2026
Set - 2
1. যেকোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 2×1=2
(a) সংরক্ষণ বা ধারন ক্রিয়া কাকে বলে?
অথবা, কল্পনা কী?
(b) R-টাইপ ও S-টাইপ অনুবর্তন বলতে কী বোঝ?
2. যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 2×1=2
(a) স্ট্রেস (Stress) কাকে বলে? স্ট্রেসের প্রধান লক্ষণ কী কী?
(b) সুস্থতা বলতে তুমি কী বোঝ? সুস্থতার প্রধান ধরণগুলি কী কী?
3. যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 2×1=2
(a) সিস্টেম অ্যাপ্রোচে ‘ইনপুট’ ও ‘প্রসেসিং' কী?
(b) মাল্টিমিডিয়া কী?
অথবা, ই-লার্নিং কী?
4. যেকোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×2=4
(a) কাঁচা স্কোর ও বিন্যস্ত স্কোর কাকে বলে?
(b) সম্যক বিচ্যুতির (S.D) দুটি ধর্ম উল্লেখ করো।
অথবা, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির একটি করে সুবিধা ও অসুবিধা কী কী?
(c) মোড কাকে বলে? রাশিমালাটির মোড নির্ণয় করো : 4, 5, 7, 9, 11, 12, 13
(d) রাশিবিজ্ঞানে প্রকৃত শ্রেণিসীমানা কাকে বলে?
5. যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 5×1=5
(a) সহমর্মিতা ও সহানুভূতির মূল পার্থক্য কী? কার্যকরী যোগাযোগ কাকে বলে? 2+3
(b) আন্তঃব্যক্তিক সম্পর্ক কাকে বলে? এর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
6. যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 5×1=5
(a) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝ? এর উপাদানগুলির বিবরণ দাও।1+4
(b) সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
7. যে কোনো একটি প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর লেখো (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) :10×1 = 10
(a) গেস্টাল্ট কথার কর্থ কী? গেস্টাল্ট মতবাদের মূল কথা কী? গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। 1+2+7
(b) শিখনের সংজ্ঞা দাও। শিখনের তিনটি স্তর সম্পর্কে সংক্ষেপে লেখো। 1+9
(c) মনোযোগ কাকে বলে? মনোযোগের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 3+7
৪. যেকোনো একটি প্রশ্নের ব্যাখ্যামূলক/গণনামূলক উত্তর লেখো (বিকল্প প্রশ্নটি লক্ষণীয়) : 10×1=10
(a) ফ্রিকোয়েন্সি পলিগণ বা পরিসংখ্যা বহুভূজ ও হিস্টোগ্রাম বা আয়তলেখ কী? এগুলির সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। 2+4+4
(b) র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে সহগতির সহগাঙ্ক নির্ণয়ের নিয়ম লেখো। কোনো পরীক্ষায় 6 জনের গণিত ও ইংরাজির প্রাপ্ত নম্বর দেওয়া হল। এর ভিত্তিতে স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহগ নির্ণয় করো।
শিক্ষার্থীর নাম - গণিতের নম্বর - ইংরাজির নম্বর
জিষ্ণু - 60 - 64
বিজয় - 72 - 63
রাকেশ - 80 - 70
হীরণ - 77 - 72
দেব - 80 - 69
রবীন - 71 - 70
HS Class 12 Education 4th Semester Suggestion Question and Answer
Set - 3
বিভাগ-ক
1. ব্যাখ্যামূলক/গণনামূলক প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 10×2=20
1.1 শিখন কাকে বলে? রবার্ট গ্যানের প্রকাশিত ক্রমোচ্চশীলতার শিখন তত্ত্বটি কী? 2+8
অথবা, বুদ্ধির (Intelligence) সংজ্ঞা দাও। বুদ্ধির দুটি কাজ এর উল্লেখ করো। বুদ্ধির পরিমাপ কীভাবে করা যায়? 1+2+7
1.2 শিক্ষা রাশিবিজ্ঞান বলতে কী বোঝায়? শিক্ষার ক্ষেত্রে কোন কোন উদ্দেশ্যে রাশিবিজ্ঞানের প্রয়োগ হয়ে থাকে? লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন কী কীভাবে করা হয়?
অথবা, কেন্দ্রিয় প্রবণতার পরিমাপ কাকে বলে? প্রদত্ত রাশিমালাটির 5 একক শ্রেণি ব্যবধান বিশিষ্ট পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করো। পরিসংখ্যা বিভাজনটির মিডিয়ান নির্ণয় করো। 2+3+5
44 41 32 38 47 38 38 26 47 27 49 36 38 39 33 3839 44 29 45 42 37 46 39 42 35 32 29 35 51 26 41 47 40 38 29 38 47 40
বিভাগ-খ
2. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5x2 = 10
2.1 মানসিক চাপ কাকে বলে? মানসিক চাপ থেকে মুক্তির উপায়গুলি কী কী? 2+3
অথবা, জীবন কৌশলের বা জীবন দক্ষতার শিক্ষা কী? এই শিক্ষার প্রয়োজনীয়তাগুলি কী? 2+3
2.2 শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের সুবিধাগুলির আলোচনা করো।
অথবা, শিক্ষায় ডিজিটালাইজেশন-এর সুবিধাগুলি কী কী?
বিভাগ-গ
3. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 x 5 = 10
3.1 পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা কাকে বলে?
অথবা, গেস্টাল্ট শব্দের অর্থ কী? গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা?
3.2 WHO-র মতে মানসিক স্বাস্থ্য কী?
অথবা, সৃজনশীল চিন্তা ও সমালোচনামূলক চিন্তন-এর মধ্যে মূলগত পার্থক্য উল্লেখ করো ।
3.3 কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কী কী?
অথবা, রোবোটিক্স কী? বা সাইবারনেটিক্স কী?
3.4 পরিসংখ্যা বণ্টনে বা বিভাজনে ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? অথবা, প্রদত্ত শ্রেণিব্যবধান দুটির প্রকৃত শ্রেণিসীমা কী হবে? 90-98, 45-54
3.5 মোড-এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা, রাশিমালাটির মিডিয়ান নির্ণয় করো – 5, 8, 4, 12, 6, 7, 4, 10


Enter Your Comment