Class 9 Geography Second Unit Test Question Paper with Answers 2026 ।নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর

0

WBBSE Class 9 2nd Summative Geography Suggestion 2nd Unit Test 

Class 9 Geography Second Unit Test Question Paper with Answers 2026 ।নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর


Info Educations ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং Class 9 (Class IX)-এর পড়াশোনা ঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে Class 9 2nd Unit Test 2026 তথা Class IX Geography Second Summative Test, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঠিক প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি Class 9 2nd Unit Test Question Paper & Answer 2026, যেখানে পাবে সম্পূর্ণ Class Nine Geography Second Summative Question Papers with Answers, Model Papers, Class 9 Geography 2nd Unit Test Suggestion 2026। এগুলি নিয়মিত অনুশীলন করলে তোমাদের Class 9 Geography Second Unit Test / Summative Exam Preparation আরও শক্তিশালী হবে এবং ভালো ফল করতে সাহায্য করবে। 



নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৬


পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৬-এর প্রস্তুতি এখন আরও সহজ। Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুনভাবে সাজানো Class 9 Geography Second Unit Test Question Paper with Answers 2026 (ক্লাস 9 ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ ), যা তোমাদের Class IX 2nd Unit Test / Second Summative Test-এর প্রস্তুতিকে আরও মজবুত করবে। আসন্ন পরীক্ষার আগে সঠিক সাজেশন, মডেল প্রশ্নপত্র এবং নির্ভুল উত্তর অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 9 Vugol 2nd Unit Test Suggestion WBBSE এবং তার বিস্তারিত সমাধান তোমাদের ঘরে বসেই স্মার্টভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তৈরি এই Class 9 জীবন বিজ্ঞান দ্বিতীয় সামেটিভ টেস্ট তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরণ বুঝতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে। 



West Bengal Class 9 Geography Second Summative Test Syllabus



WBBSE Class IX Geography 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী নবম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের সিলেবাস -  প্রাকৃতিক ভূগোল : তৃতীয় অধ্যায় : পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় । চতুর্থ অধ্যায় : ভূ-গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। পঞ্চম অধ্যায় : আবহবিকার। আঞ্চলিক ভূগোল : অষ্টম অধ্যায় : পশ্চিমবঙ্গ : অবস্থান ও প্রশাসনিক বিভাগ। প্রাকৃতিক পরিবেশ : পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও নদনদী। পশ্চিমবঙ্গের জল সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। নদনদী, খাল, কূপ, ভৌমজলের বহুমুখী ব্যবহার ও অতি ব্যবহারের গুণাগুণ। পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের ঋতু। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব। পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৪০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।



West Bengal Class 9 Geography Second Unit Test Question Paper with Answers 2026



১। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ x ৭ = ৭ 



১.১ একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোজক রেখা হল –
(মূল মধ্যরেখা / দ্রাঘিমারেখা / সমাক্ষরেখা / দেশান্তর রেখা)


১.২ উভয় গোলার্ধে সূর্যরশ্মির তির্যকতা বাড়ায় প্রতি অক্ষাংশ বৃদ্ধিতে উচ্চতা কমে –
(0.2°C / 0.28°C / 1°C / -1°C)


১.৩ প্রাচীন মহাদেশীয় ভূখণ্ডের অভ্যন্তর বা সংযোগস্থলের সুবিস্তৃত অগভীর সমুদ্রকে বলা হয় –
(মহীখাত / জিওসিঙ্কলাইন / সিনক্লাইন / হটস্পট)


১.৪ তরাই-ডুয়ার্স সমভূমি যে প্রকার সমভূমির উদাহরণ তা হল –
(পলল সমভূমি / প্লাবন সমভূমি / পাদদেশীয় সমভূমি / উপকূলীয় সমভূমি)


১.৫ আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল স্তরের নাম –
(সোলাম / রেগোলিথ / হিউমাস / মাটি)


১.৬ দেশীয় রাজ্য হিসাবে কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত হয় –
(১৯৪৭ সালে / ১৯৪৯ সালে / ১৯৫৪ সালে / ১৯৫৬ সালে)


১.৭ কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ –
(রূপনারায়ণ / হলদি / কোপাই / সুবর্ণরেখা) নামে পরিচিত।



২। নির্দেশ অনুসারে উত্তর দাও :


২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অশু’ লেখো : ১ x ২ = ২ 

২.১.১ পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ে দ্রাঘিমারেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২.১.২ উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকা পাতের সংঘর্ষে পালি ভাঁজপ্রাপ্ত হয়ে রকি পর্বতের সৃষ্টি হয়েছে।



২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১ x ২ = ২ 

২.২.১ দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হল ______।

২.২.২ মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশের নবীন পলিমাটি অঞ্চল হল ______।



২.৩ বামদিকের সঙ্গে ডানদিকের মিল করো : ১ x ২ = ২ 

বামস্তম্ভ -  ডানস্তম্ভ
২.৩.১ ধৌত প্রক্রিয়া ক) ইলুভিয়েশন
২.৩.২ স্তূপ বিচলন খ) পদার্থের অপসারণ



২.৪ একটি বা দুটি শব্দে উত্তর দাও : (১×২ = ২)

২.৪.১ মহাদেশ কোন আলোড়নে সৃষ্টি হয়?

২.৪.২ ‘তিলপাড়া ব্যারেজ’ কোন নদীখাতে গড়ে উঠেছে?



৩। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (২×৪ = ৮)

৩.১ সময় অঞ্চল কী?
অথবা, নিরক্ষীয় তল কী?

৩.২ ইউস্ট্যাটিক আলোড়ন কী?
অথবা, সমপ্রায়ভূমি কী?

৩.৩ জৈব-যান্ত্রিক আবহবিকার কী?
অথবা, চিলেশন কী?

৩.৪ ‘আসমুদ্রহিমাচল’ কী?
অথবা, পশ্চিমী ঝঞ্ঝা কী?



৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (৩×৪ = ১২)

৪.১ নিরক্ষরেখার তিনটি ব্যবহার লেখো।
অথবা, আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন?

৪.২ স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার তিনটি পার্থক্য লেখো।
অথবা, উপকূলীয় সমভূমি ও বদ্বীপ সমভূমির তিনটি পার্থক্য লেখো।

৪.৩ টীকা লেখো : শল্কমোচন।
অথবা, ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকারের কারণগুলি কী কী?

৪.৪ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু ও মালভূমি অঞ্চলের জলবায়ুর তিনটি পার্থক্য লেখো।
অথবা, মাতলা নদীর জল লবণাক্ত কিন্তু দামোদর নদীর নয় কেন?



৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৫×১ = ৫)

৫.১ 1 জানুয়ারি,1986 সালে কলকাতায়(88°30′ পূর্ব) সকাল 9টা তখন নিউইয়র্কের( 74° পশ্চিম) সময় ও তারিখ কী হবে?

৫.২ পাতসংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।

৫.৩ পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমির ভূপ্রকৃতির তুলনা করো। 







একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)