WBBSE Class 9 Bengali 2nd Unit Test Question and Answer 2026
নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৬-এর প্রস্তুতি এখন আরও সহজ। Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুনভাবে সাজানো Class 9 Bengali Second Unit Test Question Paper with Answers 2026, যা তোমাদের Class IX 2nd Unit Test / Second Summative Test-এর প্রস্তুতিকে আরও মজবুত করবে। আসন্ন পরীক্ষার আগে সঠিক সাজেশন, মডেল প্রশ্নপত্র এবং নির্ভুল উত্তর অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 9 Bengali 2nd Unit Test Suggestion WBBSE এবং তার বিস্তারিত সমাধান তোমাদের ঘরে বসেই স্মার্টভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তৈরি এই Class 9 Bengali Second Summative Question with Answers তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরণ বুঝতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে।
West Bengal Class 9 Bengali Second Summative Test Syllabus
WBBSE Class IX Bengali 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সিলেবাস - গদ্য : নব নব সৃষ্টি, চিঠি, রাধারানি পদ্য : আকাশে সাতটি তারা, আবহমান । সহায়ক পাঠ : প্রফেসর শঙ্কুর ডায়রি : কর্ভাস। ব্যাকরণ : বাংলা শব্দভাণ্ডার, সন্ধি। শব্দ ও পদ, বিশেষ্য-বিশেষণ-সর্বনাম। অব্যয় ক্রিয়া বিস্তারিত আলোচনা। নির্মিতি : ভাবার্থ, সারাংশ । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৪০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
West Bengal Class 9 Bengali Second Unit Test Question Paper with Answers 2026
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : (১×৮ = ৮)
১.১ রাধারানী রথের মেলায় গিয়েছিল –
ক) জ্যৈষ্ঠ মাসে
খ) আষাঢ় মাসে
গ) শ্রাবণ মাসে
ঘ) ভাদ্র মাসে
১.২ “ফুরোয় না সেই একগুঁয়েটার” –
ক) অনন্ত ভালোবাসা
খ) দুরন্ত পিপাসা
গ) ফুলের হাসি
ঘ) স্বপ্ন দেখা
১.৩ রামকৃষ্ণের সঙ্গে ‘মাদার’ নামে পরিচিত ছিলেন –
ক) মিসেস বুল
খ) মিস ম্যাকলাউড
গ) মিসেস সেভিয়ার
ঘ) মিস মুলার
১.৪ জাদুকর অর্গাসের চশমার পাওয়ার ছিল –
ক) মাইনাস পাঁচ
খ) মাইনাস দশ
গ) মাইনাস পনেরো
ঘ) মাইনাস কুড়ি
১.৫ ‘অনুমান’ শব্দটির ‘অনু’ হল একটি –
ক) বাংলা উপসর্গ
খ) ইংরেজি উপসর্গ
গ) সংস্কৃত উপসর্গ
ঘ) বিদেশী উপসর্গ
১.৬ ‘কর্তব্য’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় হল –
ক) ক + তব্য
খ) কি + তব্য
গ) কৃ + তব্য
ঘ) কৃর + তব্য
১.৭ যে সমস্ত সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে তাদের বলা হয় –
ক) দেশি শব্দ
খ) বিদেশি শব্দ
গ) তৎসম শব্দ
ঘ) তদ্ভব শব্দ
১.৮ ক্রিয়া-বিশেষণ বিশেষিত করে –
ক) বিশেষণকে
খ) ক্রিয়াকে
গ) বিশেষ্যকে
ঘ) সর্বনামকে
২। অনধিক ২০টি শব্দে উত্তর দাও : ১ x ৭ = ৭
২.১ “আমি একছড়া মালা খুঁজতেছিলাম” — কে, কেন মালা খুঁজছিলেন?
২.২ “গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে” — কে, কিভাবে ডুবে গেছে?
২.৩ “আলাল ও হুতুমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল” — এখানে ‘আলাল’ ও ‘হুতুম’ বলতে কী বোঝানো হয়েছে?
২.৪ “কর্ভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি” — বক্তা কেমন বুদ্ধির পরিচয় পেয়েছিলেন?
২.৫ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।
২.৬ উদাহরণসহ মিশ্র শব্দ কাকে বলে লেখো।
২.৭ সাপেক্ষ সর্বনাম কাকে বলে?
৩। কমবেশি ৬০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩
৩.১ “হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি” — প্রসঙ্গ নির্দেশ করে অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও।
৩.২ “মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল” — বিধবাটি কে? মোকদ্দমায় হেরে যাওয়ার ফলে তার কী অবস্থা হয়েছিল?
৪। কমবেশি ৬০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩
৪.১ সংস্কৃতকে আত্মনির্ভরশীল ও স্বয়ং সম্পূর্ণ ভাষা বলা হয় কেন?
৪.২ “আবার তোমাকে একটু সাবধান করা দরকার” — কে, কাকে সাবধান করেছিলেন?তিনি কোন কোন বিষয়ে সাবধান করেছিলেন ?
৫। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫
৫.১ “এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল” — উদ্দিষ্ট ব্যক্তির সঙ্গে রাধারানীর কিভাবে দেখা হয়েছিল? তিনি কিভাবে রাধারানীকে বাড়ি পৌঁছাতে সাহায্য করেছিলেন তা সংক্ষেপে লেখো। (২+৩ = ৫)
৫.২ ‘আবহমান’ শব্দটির অর্থ কী? কবিতাটির উৎস গ্রন্থের নাম লেখো। কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লিপিবদ্ধ করো । (১+১+৩ = ৫)
৬। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫
৬.১ ‘চিঠি’ প্রবন্ধে বিবেকানন্দের স্বদেশপ্রেমের পরিচয় নিজের ভাষায় লেখো।
৬.২ “বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর” — কোন কর্মের কথা বলা হয়েছে? কেন সেই কর্মের প্রয়োজন দেখা দিয়েছে? ১ + ৪
৭। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ১ = ৫
৭.১ পক্ষী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেখানে প্রোফেসর শঙ্কুর ডেমনস্ট্রেশনের অভিজ্ঞতা বর্ণনা করো।
৭.২ প্রোফেসর শঙ্কুর কর্ভাস উদ্ধার অভিযান সংক্ষেপে লেখো।
৮। নির্দেশ অনুসারে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪
৮.১ ভাবার্থ লেখো :
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা
দুঃখ যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে—
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
৮.২ সারাংশ লেখো :
মানুষ অতি দুর্বল, সবল শত্রুর নিকট আত্মরক্ষার জন্য সে আর একটি কৌশল আশ্রয় করিয়াছে। মানুষ দল বাঁধিয়া বাস করে, সেই দলের নাম সমাজ। দল বাঁধিয়া থাকিতে হইলে স্বাধীনতাকে স্বাতন্ত্র্যকে সংযত করিতে হয়, নতুবা দল ভাঙিয়া যায়। যে পাশব প্রবৃত্তি সমাজকে তুচ্ছ করিয়া মানুষকে কেবল আত্মরক্ষার দিকে প্রেরিত করে, দেশের কল্যাণার্থে মানুষ সেই পাশব প্রবৃত্তির সংযমে বাধ্য হয়। সহজাত সংস্কারের অভাবে অতীতের অভিজ্ঞতায় ভর করিতে হয়। এই জন্য যে বুদ্ধি আবশ্যক, তাহার নাম ধর্মবুদ্ধি ইহা বিশিষ্টরূপে মানবধর্ম। সমাজরক্ষার অনুকূল। ইহা লোকস্থিতির সহায়।

.jpg)
Enter Your Comment