WBBSE Class 6 Amader Poribesh Second Unit Test Question Paper 2026
ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিজ্ঞান সাজেশন 2026
ষষ্ট শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর (Class 6 Science Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে Class 6 Science Second Unit Test Question Paper & Answer, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 6 Science Second Unit Test Suggestion WBBSE এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে অনুশীলনের জন্য দারুণ সহায়ক হবে। এই ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় সামেটিভ টেস্ট (Class Six Science 2nd Unit Test Question with Answers 2026) অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন সহজে বুঝতে পারো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।
West Bengal Class 6 Science Second Summative Test Syllabus
WBBSE Class VI Science 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী ষষ্ট শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস - অধ্যায় 4. শিলা ও খনিজ পদার্থ। অধ্যায় 5. মাপজোক বা পরিমাপ। অধ্যায় 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা। অধ্যায় 7. তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। অধ্যায় – 8 মানুষের শরীর। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৫০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
West Bengal Class 6 Science Second Unit Test Question Paper with Answers 2026
১। শূন্যস্থান পূরণ করঃ (৫ × ১ = ৫)
i) জমাট বাঁধা লাভাই হল __________।
ii) তড়িৎ প্রবাহের SI একক __________।
iii) অভিকর্ষ বলের আর এক নাম __________।
iv) চাপের SI একক __________।
v) রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে __________ নামক রক্তকণিকা।
২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ (৫ × ১ = ৫)
i) স্বাভাবিক ওজনের ব্যক্তির দেহ-ভরসূচক —
a) 16–18.5 b) 18.5–25 c) 25–30 d) 15 এর কম
ii) অনবীকরণযোগ্য শক্তির উৎস —
a) কয়লা b) সৌরশক্তি c) জোয়ার ভাটা d) বায়ু
iii) তড়িৎশক্তি তাপশক্তিতে রূপান্তরের উদাহরণ —
a) ঢাক বাজানো
b) সৌর কুকার চালানো
c) ইলেকট্রিক ইস্ত্রি চালানো
d) মাইক্রোফোন
iv) দৈর্ঘ্যের SI একক —
a) মিটার b) মিলিমিটার c) কিলোমিটার d) ডেসিমিটার
v) লোহার আকরিক —
a) কপারগ্লান্স b) বক্সাইট c) ব্রোঞ্জ d) হেমাটাইট
৩। অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো পাঁচটি): (৫ × ১ = ৫)
i) কোন শিলায় ফসিল পাওয়া যায়?
ii) বেগের সূত্র কী?
iii) চৌম্বক পদার্থের দুটি উদাহরণ লেখ।
iv) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখ।
v) রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদানের নাম কী?
vi) একটি শ্বাসপেশির নাম লেখ।
৪। ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাওঃ (১ × ৫ = ৫)
‘ক’ স্তম্ভ - ‘খ’ স্তম্ভ
i) শেল - a) থার্মোমিটার
ii) মার্বেল - b) কাক
iii) লালা - c) রূপান্তরিত শিলা
iv) উষ্ণতা - d) লাইসোজাইম
v) সর্বভূক - e) পাললিক শিলা
৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ৬টি): (৫ × ৬ = ৩০)
i) পার্থক্য লেখ: বল ও সকেট সন্ধি এবং হিঞ্জ সন্ধি। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দূষিত রক্তের সংবহন পথটি রেখাচিত্রসহ দেখাও। (২ + ৩ = ৫)
ii) বার্নৌলির নীতিটি লেখ। লিন্ডেম্যানের দশ শতাংশ নিয়মটি লেখ। খাদ্যজাল কাকে বলে?
iii) মৌলিক ও লব্ধ এককের পার্থক্য লেখ (১টি)। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? ভর ও ভার-এর পার্থক্য লেখ (২টি)।
iv) মিশ্রধাতুর দুটি উদাহরণ দাও। পেট্রোলিয়াম শোধন কাকে বলে? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? গড় সৌরদিন কীভাবে পাওয়া যায়?
v) CNG-এর পুরো নাম কী? স্থিতিশক্তি ও গতিশক্তির পার্থক্য লেখ (১টি)। মোমবাতি জ্বালালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? লোহিত কণিকা ও শ্বেত কণিকার পার্থক্য লেখ (কার্য অনুসারে) (১টি)। (২ + ২ + ১)
vi) ধমনী ও শিরার পার্থক্য লেখ। ঘর্ষণের দুটি ফল লেখ। শক্তির নিত্যতা সূত্রটি লেখ।
(২ + ১ + ২)
vii) আয়তন কাকে বলে? মিনারাল এবং ওর কাকে বলে? টিকার মাধ্যমে দূর হয় এমন দুটি রোগের নাম লেখ।
(১ + ২ + ২)

.jpg)
Enter Your Comment