WBBSE Class 10 Bengali Second Unit Test Question Paper with Answers 2026 । দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর

0

Class X Bengali 2nd Unit Test Question Paper 2026

WBBSE Class 10 Bengali Second Unit Test Question Paper with Answers 2026 । দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর


তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাধ্যমিক (Class 10)-এর বাংলা বিষয়টি মনোযোগ দিয়ে পড়ছো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে Madhyamik 2nd Unit Test 2026, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই Class 10 Second Unit Test / 2nd Summative Test-এ ভালো ফল করার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি। তাই তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে Info Educations নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা (Bengali) 2nd Unit Test Question Paper & Answer 2026। এখানে তোমরা পাবে সম্পূর্ণ Class 10 Bengali Second Unit Test Question Papers with Answers, সঙ্গে গুরুত্বপূর্ণ Model Papers এবং সম্ভাব্য Madhyamik Bangla Suggestion 2026। এই প্রশ্নপত্র ও সাজেশনগুলি নিয়মিত অনুশীলন করলে তোমাদের Madhyamik Bengali 2nd Unit Test Preparation অনেক বেশি শক্তিশালী হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।



ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রশ্ন ও উত্তর 2026


মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের প্রস্তুতিকে আরও সহজ, গোছানো এবং কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে নতুন উদ্যোগ। আসন্ন Class Ten Bengali Second Summative Test-এ ভালো ফল করার জন্য দরকার সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলন—আর সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এই বিশেষ কন্টেন্ট। এখানে তোমরা পাবে Class X Bengali 2nd Unit Test Question Paper 2026 (দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র)সহ তার বিশদ সমাধান, যা তোমাদের পরীক্ষার ধরন বুঝতে সাহায্য করবে। পাশাপাশি রয়েছে Bangla Suggestion for Class 10 2nd Unit Test এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন, যা শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই মাধ্যমিক 2nd Summative বাংলা সাজেশন (WBBSE Class 10 Bengali 2nd Unit Test Model Question Paper 2026) এবং class 10 2nd summative Bangla suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে, সময় ব্যবস্থাপনা উন্নত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।



West Bengal Class 10 Bengali Second Summative Test Syllabus


WBBSE Class X Bengali 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী দশম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সিলেবাস -  গদ্য : বহুরূপী, সিরাজদ্দৌলা (নাটক), পথের দাবী। পদ্য : অভিষেক, প্রলয়োল্লাস। সহায়ক পাঠ : কোনি ( ৩২-৫০ পাতা)। ব্যাকরণ ও নির্মিতি : সমাস এবং প্রতিবেদন । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 40 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।



WBBSE Class 10 Bengali 2nd Unit Test Question Paper 2026 with Answers

 

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৭ = ৭


১.১ “রাত্রে মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।” — বক্তা কে?

(ক) জগদীশ বাবু

(খ) নিমাইবাবু

(গ) রামদাস তলওয়ারকর

(ঘ) অপূর্ব


১.২ “দিগম্বরের জটায় হাসে” — কী?

(ক) সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু

(খ) শিশু-চাঁদের কর

(গ) সপ্ত মহাসিন্ধু

(ঘ) দ্বাদশ রবির বহ্নিজ্বালা


১.৩ সপ্তাহে হরিদা মহুরূপী সেজে বাইরে যান—

(ক) একদিন

(খ) দুদিন

(গ) তিনদিন

(ঘ) পাঁচদিন


১.৪ “সপ্ত মহাসিন্ধু দোলে / কপোল তলে!” — “কপোল” শব্দের অর্থ—

(ক) চিবুক

(খ) কপাল

(গ) গন্ডদেশ বা গাল

(ঘ) গলা


১.৫ ‘সমাস’ কথাটির অর্থ হল—

(ক) বিশ্লেষণ

(খ) সংক্ষেপ

(গ) বিস্তার

(ঘ) বিস্তারিত


১.৬ পূর্বপদের অর্থ প্রাধান্য পায়—

(ক) তৎপুরুষ সমাসে

(খ) অব্যয়ীভাব সমাসে

(গ) বহুব্রীহি সমাসে

(ঘ) দ্বন্দ্ব সমাসে


১.৭ ‘রাজপথ’-এর ব্যাসবাক্য হল—

(ক) রাজার পথ

(খ) রাজা গমন করে যে পথে

(গ) রাজা চালিত পথ

(ঘ) পথের রাজা


২। কমবেশী ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো : ১×৮ = ৮


২.১ “সে ভয়ানক দুর্লভ জিনিস।” — দুর্লভ জিনিসটি কী?

২.২ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;” — মহাবাহু বিস্মিত হয়েছিলেন কেন?

২.৩ “লোকটি কাশিতে কাশিতে আসিল।” — লোকটি কে?

২.৪ “এবার মহানিশার শেষে / আসবে ______।” — কে কেমনভাবে আসবে?

২.৫ “জায়া ও পতি” দম্পতি — এটি কোন সমাসের উদাহরণ?

২.৬ সমাস ও সন্ধির দুটি প্রধান পার্থক্য নির্দেশ করো।

২.৭ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো : তৈলনিষিক্ত।

২.৮ ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?


৩। কমবেশী ৬০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩ x ১ = 


৩.১ “দেখি তোমার ট্যাকে এবং পকেটে কী আছে”— ট্যাকে এবং পকেটে কী কী পাওয়া যায়? বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কে?

৩.২ “ধ্বংস দেখে ভয় কেন তোর”— কবি ধ্বংস দেখেও ভয় পেতে বারণ করছেন কেন?

৩.৩ “সাজিলা রথীন্দ্রর্ষভ বীর আভরণে” – রথীন্দ্রর্ষভ কে? তার যুদ্ধ সাজের বর্ণনা দাও। 

৩.৪ “দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর” – দিগম্বর কে? এই পঙক্তিটির তাৎপর্য লেখ।


৪। কমবেশী ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫


৪.১ “হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে”— হরিদা কে? তাঁর জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও।


৪.২ “অভিষেক করিলা কুমারে”— “কুমার” কে? তাঁর অভিষেক কে করালেন? অভিষেকের কারণ কী? (১ + ১ + ৩)


৫। কমবেশী ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪ 


৫.১ “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।” — কে কাদের উদ্দেশ্যে একথা বলেছেন? এই উক্তির মাধ্যমে বক্তার মানসিকতা কী প্রকাশ পেয়েছে?


৫.২ “এইবার হয়ত শেষ যুদ্ধ।” — কোন যুদ্ধের কথা বলা হয়েছে? যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলা হয়েছে কেন?


৬। কমবেশী ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ১ = ৫


৬.১ “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে।” — কোণির প্রতি এই উক্তির মাধ্যমে বক্তা কী বোঝাতে চেয়েছেন?


৬.২ “যে ইম্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পাচ্ছি না।” 'ইম্পিচ'-এর বক্তব্য কী ছিল? - কে, কাকে একথা বলেছেন?


৭। নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর (১৫০ শব্দে) : ৫ 


৭.১ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

৭.২ সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)