WBCHSE Class 12 Sanskrit Semester 3 Model Question Paper with Answer | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026

0

Class 12 Semester 3 Sanskrit Question Paper with Answers Suggestions 2026


WBCHSE Class 12 Sanskrit Semester 3 Model Question Paper with Answer | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026



আপনি যদি দ্বাদশ শ্রেণির সংস্কৃত মডেল প্রশ্নপত্র, Class XII 3rd Semester Sanskrit Questions, HS 3rd Semester Sanskrit Question Paper Download, WBCHSE Class 12 Sanskrit Semester 3 Model Question Paper, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র 2026 অথবা HS Class 12 3rd Semester Sanskrit Suggestion MCQ Question খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখানে উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত প্রশ্নপত্র উত্তরসহ, গুরুত্বপূর্ণ MCQ, সম্ভাব্য সাজেশন এবং পরীক্ষাভিত্তিক প্রশ্ন একত্রে দেওয়া হয়েছে, যাতে WBCHSE-এর সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া সহজ হয়।



HS Class 12 3rd Semester Sanskrit Suggestion MCQ Question


এই পোস্টে আপনি WBCHSE 3rd Semester 2026 Sanskrit Question Paper with Answer, উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2026 সংস্কৃত প্রশ্ন উত্তর, Class 12 Semester 3 Sanskrit Question Paper with Answers PDF Download, Class 12 Semester 3 Sanskrit Question Paper with Answers MCQ, দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন তৃতীয় সেমিস্টার, West Bengal Board Class 12 3rd Semester Sanskrit Syllabus এবং WBCHSE HS 3rd Semester Sanskrit Question Paper 2026-27 with Answer Key সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন।

সংস্কৃত পরীক্ষায় ভালো ফল করার জন্য এই নোটস, মডেল প্রশ্নপত্র, MCQ, ব্যাকরণভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়মিত অনুশীলন করুন এবং আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।


WBCHSE Class 12 Sanskrit 3rd Semester Question Paper with Answers


Set – 1


1. "অদ্য মে মনসি তমোপহত্ত্বয়া দত্তো জ্ঞানপ্রদীপ" – বক্তা কে?
(a) রাজবাহন
(b) পুষ্পোদ্ভব
(c) অবস্তিসুন্দরী
(d) বালচন্দ্রিকা

2. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
অবস্তিসুন্দরী রাজবাহনের মুখে চতুর্দশ ________ বৃত্তান্ত শুনেছিল।
(a) রাজ
(b) প্রেত
(c) নক্ষত্র
(d) ভূবন

3. সত্য–মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও :

(i) বীরপ্রকৃতির সকল পৌরুষের আধার হলেন রাজবাহন।
(ii) রাজবাহন জোরপূর্বক অবন্তীসুন্দরীকে বন্দি করে।
(iii) রাজবাহন অবস্তীসুন্দরীকে চতুর্দশ ভুবনবৃত্তান্ত শুনিয়েছিলেন।
(iv) রাজবাহন বলেছিলেন সহাশক্তির দ্বারা দৈবাগত বিপদের প্রতিকার হয়।

বিকল্পগুলি :
(a) (i), (ii) – সত্য; (iii), (iv) – মিথ্যা
(b) (ii), (iv) – সত্য; (i), (iii) – মিথ্যা
(c) (i), (iii) – সত্য; (ii), (iv) – মিথ্যা
(d) (i), (iii), (iv) – সত্য; (ii) – মিথ্যা

4. সঠিক ঘটনাক্রম বেছে নাও :

(i) চন্দ্রবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন।
(ii) তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখলো।
(iii) রক্ষীগণ "কি হল, কি হল" বলে কন্যান্তঃপুরে উপস্থিত হলেন।
(iv) রাজকন্যার মনের অজ্ঞানান্ধকার দূর হল।

বিকল্পগুলি :
(a) (i), (iv), (ii), (iii)
(b) (ii), (i), (iii), (iv)
(c) (iv), (i), (iii), (ii)
(d) (iii), (ii), (iv), (i)

5. প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্মমৃণালে পা বাঁধা অবস্থার এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। তারা দুজনেই জেগে উঠলেন।
রাজবাহনের আসল পরিচয়—

(a) একজন কৌতুক
(b) পাঠ্যকার
(c) নৈষ্ঠিক ব্রহ্মচারী
(d) রাজা রাজবাহন

6. মহাভারতের কোন পর্বের অন্তর্ভুক্ত গীতা?
(a) আদি পর্ব
(b) উদ্যোগ পর্ব
(c) ভীষ্মপর্ব
(d) বনপর্ব

7. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
________ দেহীকে আচ্ছন্ন করে।
(a) রোগ
(b) ধোঁয়া
(c) অন্ধকার
(d) কাম

8. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) শ্রেষ্ঠ ব্যক্তি (a) দেহীকে
(ii) যজ্ঞে প্রতিষ্ঠিত (b) সাধারণ ব্যক্তি
(iii) মহৎ ব্যক্তির অনুবর্তী (c) ব্রহ্ম
(iv) মোহ আচ্ছন্ন করে (d) সকলের আদর্শ

(a) (i)–(d), (ii)–(c), (iii)–(b), (iv)–(a) 
(b) (i)–(b), (ii)–(d), (iii)–(a), (iv)–(c)
(c) (i)–(a), (ii)–(b), (iii)–(d), (iv)–(c)
(d) (i)–(c), (ii)–(a), (iii)–(b), (iv)–(d)

9. বিবৃতি (A) ও কারণ (R)-এর সঠিক সম্পর্ক নিরূপণ করো :
বিবৃতি (A) : এই জগতে কিছু ব্যক্তি আছেন যারা প্রকৃতই কপটচারী এবং বিমূঢ়াত্মা।
কারণ (R) : যারা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ভোগের বিষয়গুলিকে চিন্তা করেন।

বিকল্পগুলি :
(a) A ও R উভয়েই ঠিক এবং R, A-এর সঠিক কারণ।
(b) A ঠিক, R ভুল।
(c) A ভুল, R ঠিক।
(d) A ও R উভয়ই ঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।

10. কার হাত থেকে পুষ্পপাত্র পড়ে গিয়েছিল?
(a) শকুন্তলার
(b) অনসূয়ার
(c) প্রিয়ংবদার
(d) অদিতির

11. সত্য–মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও :
(i) ভোগবাসনা আত্মাকে গ্রাস করে।
(ii) মানুষের পরম কর্তব্য কামনাবাসনাকে প্রতিপালন করা।
(iii) ইন্দ্রিয়সমূহের মূল চালকশক্তি মন।
(iv) মনকে পরমজ্ঞান লাভের প্রতি নিয়ে যাওয়াই মানুষের পরম কর্তব্য।

বিকল্পগুলি :
(a) (ii), (iii) – সত্য; (i), (iv) – মিথ্যা
(b) (i), (iii), (iv) – সত্য; (ii) – মিথ্যা
(c) (ii), (iv) – সত্য; (i), (iii) – মিথ্যা
(d) (iii), (iv) – সত্য; (i), (ii) – মিথ্যা

12. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
তৎ কথয়, কথং ত্বয়া ________ ?

(a) প্রসাদিতঃ
(b) প্রাসাদিতঃ
(c) প্রসাদিতো
(d) প্রসনীয়

13. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) উদ্বেগবশত হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল (a) শকুন্তলা
(ii) অন্যমনস্কতায় বিভোর ছিলেন (b) অনসূয়া
(iii) প্রিয় কথা বলে (c) কণ্বের
(iv) যোগ্যপাত্রে কন্যা সম্প্রদানের ইচ্ছা (d) প্রিয়ংবদা

বিকল্পগুলি :
(a) (i)–(d), (ii)–(c), (iii)–(a), (iv)–(b)
(b) (i)–(b), (ii)–(a), (iii)–(d), (iv)–(c)
(c) (i)–(c), (ii)–(a), (iii)–(d), (iv)–(b)
(d) (i)–(a), (ii)–(b), (iii)–(c), (iv)–(d)

14. অনসূয়ার চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত সঠিক তথ্যচিত্রটি হল—

WBCHSE Class 12 Sanskrit Semester 3 Model Question Paper with Answer | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026


15. সঠিক ঘটনাক্রম বেছে নাও :
(i) বাম হাতের ওপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন।
(ii) শকুন্তলাকে আংটি পরিয়ে দুষ্যন্ত ফিরে গেছেন।
(iii) অনসূয়ার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল।
(iv) দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন।

বিকল্পগুলি :
(a) (i), (iv), (iii), (ii)
(b) (ii), (i), (iv), (iii)
(c) (i), (iv), (iii), (ii)
(d) (iv), (i), (ii), (iii)

16. ধনবৎ-এর ব্যুৎপত্তিগত বিশ্লেষণটি চিহ্নিত করো :
(a) ধ + নবত্
(b) ধন + বতুপ্
(c) ধ + প
(d) ধন + বৎ

17. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) পিতৃম্ (a) আন্
(ii) বৈশ্বামিত্র (b) মতুপ্
(iii) গরীয়স্ (c) অণ্
(iv) হ (d) ঈয়সূন্

বিকল্পগুলি :
(a) (i)–(b), (ii)–(c), (iii)–(a), (iv)–(d)
(b) (i)–(b), (ii)–(a), (iii)–(d), (iv)–(c)
(c) (i)–(c), (ii)–(a), (iii)–(b), (iv)–(d)
(d) (i)–(d), (ii)–(c), (iii)–(b), (iv)–(a)

18. সত্য–মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও :
(i) বুদ্ধি অস্য অস্তি → বুদ্ধিমান্
(ii) পিতা অস্য অস্তি → পিতৃমান্
(iii) ধনম্ অস্য অস্তি → ধনমান্
(iv) লক্ষ্মী অস্য অস্তি → লক্ষ্মীমান্

বিকল্পগুলি :
(a) (ii) সত্য, (i), (iii), (iv) মিথ্যা
(b) (i), (ii) সত্য, (iii), (iv) মিথ্যা
(c) (i), (iii) সত্য, (ii), (iv) মিথ্যা
(d) (ii), (iv) সত্য, (i), (iii) মিথ্যা

19. ক্যঙ্ প্রত্যয়ের কোন অংশ লুপ্ত হয়?
(a) ক্
(b) ঙ্
(c) ক্ ও ঙ্
(d) ক্য

20. কাচ্ প্রত্যয়ের সূত্র সংক্রান্ত সঠিক তথ্যচিত্রটি হল—

WBCHSE Class 12 Sanskrit Semester 3 Model Question Paper with Answer | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026


21. অশ্বঃ দ্রুতং ধাবতি — ‘দ্রুতং’ পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে—

(a) কর্তার বিশেষণে
(b) করণের বিশেষণে
(c) ক্রিয়ার বিশেষণে
(d) কর্মের বিশেষণে

22. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
করণ কারক হয় ________ সূত্রে।

(a) কর্তৃকরণয়োস্তৃতীয়া
(b) অপবর্গে তৃতীয়া
(c) সংযুক্তে প্রধানে
(d) সাধকতমং করণম্

23. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) বালিকা বৃক্ষং পুষ্পং চিনোতি (a) অধিশীঙ্ স্থাসাং কর্ম
(ii) নৃপঃ সিংহাসনম্ অধাস্তে (b) উপান্বধ্যাঙ্ বসঃ
(iii) নৃপঃ রাজধানীম্ অধিবসতি (c) কর্মপ্রবচনীয়যুক্তে দ্বিতীয়া
(iv) অতি দেবান্ কৃষ্ণঃ (d) অকথিতং চ

বিকল্পগুলি :
(a) (i)–(d), (ii)–(c), (iii)–(a), (iv)–(b)
(b) (i)–(d), (ii)–(a), (iii)–(b), (iv)–(c)
(c) (i)–(b), (ii)–(c), (iii)–(a), (iv)–(d)
(d) (i)–(a), (ii)–(b), (iii)–(c), (iv)–(d)

24. প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো :
‘ঊনবারণপ্রয়োজনার্থৈশ্চ’ — সূত্রের প্রয়োগ

WBCHSE Class 12 Sanskrit Semester 3 Model Question Paper with Answer | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026


25. সত্য–মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও :

(i) কৃপণং ধিক্ → ধিক্-যোগে দ্বিতীয়া।
(ii) পিতা পুত্রেণ গচ্ছতি → সহযোগে তৃতীয়া।
(iii) অক্ষঃ কাণঃ → হেতু অর্থে তৃতীয়া।
(iv) ধনেন হীনঃ → ঊনার্থে তৃতীয়া।

বিকল্পগুলি :
(a) (i), (iv) সত্য; (ii), (iii) মিথ্যা
(b) (i), (ii), (iv) সত্য; (iii) মিথ্যা
(c) (iii), (iv) সত্য; (i), (ii) মিথ্যা
(d) (i), (iii) সত্য; (ii), (iv) মিথ্যা

26. সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাসনিষ্পন্ন পদটি হল—
(a) উপকূলম্
(b) দুর্ভিক্ষ
(c) অনুগিরম্
(d) অনুকূলম্

27. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) পুত্রহিতম্ (a) ষষ্ঠী তৎপুরুষ
(ii) অসুখম্ (b) উপপদ তৎপুরুষ
(iii) কুম্ভকারঃ (c) নঞ্ তৎপুরুষ
(iv) রামানুজঃ (d) চতুর্থী তৎপুরুষ

বিকল্পগুলি :
(a) (i)–(d), (ii)–(c), (iii)–(b), (iv)–(a)
(b) (i)–(b), (ii)–(c), (iii)–(d), (iv)–(a)
(c) (i)–(c), (ii)–(d), (iii)–(a), (iv)–(b)
(d) (i)–(d), (ii)–(c), (iii)–(a), (iv)–(b)

28. বিবৃতি (A) ও কারণ (R)-এর সঠিক সম্পর্ক নিরূপণ করো :

বিবৃতি (A) : ঈষৎ পদ পূর্বে থাকলে অথবা উত্তর পদে পুরুষ, পথিন, অস শব্দ থাকলে কু-এর স্থানে কা হয়।

কারণ (R) : কুৎসিত পুরুষ → কাপুরুষ উদাহরণটিতে পূর্বপদ কু (কুৎসিত)-এর স্থানে কা হয়েছে।

বিকল্পগুলি :
(a) A ও R উভয়ই ঠিক, কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।
(b) A ঠিক, R ভুল।
(c) A ভুল, R ঠিক।
(d) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক কারণ।

29. প্রদত্ত চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো :
আত্মপদবিগ্রহ নিত্য সমাসের অন্তর্গত যে সমাস—

WBCHSE Class 12 Sanskrit Semester 3 Model Question Paper with Answer | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026


30. সন্ধি ও সমাসের পার্থক্যের মধ্যে কোনটি সঠিক?
(a) সন্ধি হল অর্থগত মিলন আর সমাস হল ধ্বনিগত মিলন।
(b) সন্ধি হল ধ্বনিগত মিলন আর সমাস অর্থগত মিলন।
(c) সন্ধি হল অর্থগত ও ধ্বনিগত মিলন এবং সমাস হল পদের মিলন।
(d) সন্ধি হল বিভক্তির মিলন আর সমাস হল অর্থগত মিলন।

31. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
মালবিকাগ্নিমিত্রম্ নাটকে অগ্নিমিত্রের পুত্র ছিল—
(a) বসুমিত্র
(b) রাজমিত্র
(c) পুষ্যমিত্র
(d) সুমিত্র

32. বিবৃতি (A) ও কারণ (R)-এর সঠিক সম্পর্ক নিরূপণ করো :

বিবৃতি (A) : কবিদের মধ্যে প্রথিতযশা কবি কালিদাস।
কারণ (R) : কালিদাসের প্রতিটি রচনা অনন্যসুন্দর ও চিরন্তন।

বিকল্পগুলি :
(a) A, R ঠিক।
(b) A ও R উভয়ই ঠিক এবং R, A-এর সঠিক কারণ।
(c) A ঠিক, R ভুল।
(d) A এবং R উভয়ই ঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।

33. সত্য ও মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও :

(i) স্বপ্নবাসবদত্তম নাটকে উদয়ন ও পদ্মাবতীর কাহিনী বর্ণিত।
(ii) অভিজ্ঞানশকুন্তলম্ নাটকে মালতী-মাধবের কাহিনী বর্ণিত।
(iii) চারুদত্ত নাটকে চারুদত্ত ও বসন্তসেনার কাহিনী বর্ণিত।
(iv) বালচরিত নাটকে শ্রীকৃষ্ণের জীবনচরিত বর্ণিত।

বিকল্পগুলি :
(a) (i), (iii), (iv) সত্য; (ii) মিথ্যা।
(b) (i), (iii) সত্য; (iv), (ii) মিথ্যা।
(c) (ii), (iii) সত্য; (i), (iv) মিথ্যা।
(d) (i), (iv) সত্য; (ii), (iii) মিথ্যা।

34. সঠিক ঘটনাক্রম বেছে নাও :

(i) কর্ণ ইন্দ্রকে সমস্ত স্থাবর সম্পত্তিসহ নিজের মস্তক দান করতে চাইলে ইন্দ্র অসম্মত হন।
(ii) ইন্দ্র কর্ণকে বিমলা নামক একটি অস্ত্র প্রদান করেন।
(iii) ইন্দ্র কর্ণের নিকট মহান ভিক্ষা প্রার্থনা করেন।
(iv) কর্ণ ইন্দ্রকে কবচ-কুণ্ডল দান করেন।

বিকল্পগুলি :
(a) (i), (ii), (iv), (iii)
(b) (ii), (iii), (iv), (i)
(c) (iv), (ii), (iii), (i)
(d) (i), (iii), (iv), (ii)

35. সংস্কৃত সাহিত্যে পুরাণকে কী বলা হয়?
(a) গণিত
(b) ত্রয়ী
(c) চতুর্বেদ
(d) পঞ্চমবেদ

36. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
ভাগবত পুরাণ ________ নামে সাময়িক প্রসিদ্ধ।
(a) রামায়ণ
(b) পঞ্চতন্ত্র
(c) শ্রীমদ্ভগবদ্গীতা
(d) হিতোপদেশ

37. বিবৃতি (A) ও কারণ (R)-এর সঠিক সম্পর্ক নিরূপণ করো :
বিবৃতি (A) : মার্কণ্ডেয় মুনির নাম অনুযায়ী এই গ্রন্থের নাম মার্কণ্ডেয় পুরাণ।
কারণ (R) : ভবিষ্যতে ঘটবে এমন ঘটনার বিবরণ মার্কণ্ডেয় পুরাণে পাওয়া যায়।

বিকল্পগুলি :
(a) A ভুল, R ঠিক।
(b) A ও R উভয়ই ঠিক, কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।
(c) A ঠিক, R ভুল।
(d) A ও R উভয়ই ঠিক এবং R, A-এর সঠিক কারণ।

38. ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত কী বিষয়ক গ্রন্থ?
(a) সমাজবিদ্যা
(b) দর্শন ও ইতিহাস
(c) ধর্মশাস্ত্র
(d) জ্যোতির্বিজ্ঞান ও গণিত

39. শূন্যস্থানে সঠিক বিকল্পটি বেছে নাও :
________ অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন।
(a) বরাহমিহির
(b) আর্যভট্ট
(c) গর্গ
(d) পরাশর

40. বিবৃতি (A) ও কারণ (R)-এর সঠিক সম্পর্ক নিরূপণ করো :

বিবৃতি (A) : ব্রহ্মগুপ্ত ছিলেন প্রথম ভাস্করাচার্যের সমসাময়িক।

কারণ (R) : চাপ বংশীয় রাজা ব্যাঘ্রমুখের রাজত্বকালে ত্রিশ বছর বয়সে ব্রহ্মগুপ্ত ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত রচনা করেন।

বিকল্পগুলি :
(a) A ও R উভয়ই ঠিক, কিন্তু R, A-এর সঠিক কারণ নয়।
(b) A ভুল, R ঠিক।
(c) A ও R উভয়ই ঠিক এবং R, A-এর সঠিক কারণ।
(d) A ঠিক, R ভুল।


ANSWER : - 

1.-C, 2.-D, 3.-B, 4-A, 5.-C, 6.-C, 7.-D, 8.-A, 9.-A, 10.-B, 

11.-B, 12.-A, 13.-B, 14.-D, 15.-B, 16.-C, 17.-B, 18.-B, 19.-C, 20.-B, 

21.-C, 22.-D, 23.-B, 24.-D, 25.-B, 26.-A, 27.-A, 28.-D, 29.-A, 30.-B, 

31.-B, 32.-B, 33.-A, 34.-D, 35.-D, 36.-C, 37.-B, 38.-D, 39.-B, 40.-A 





WBCHSE HS 3rd Semester Sanskrit Question Paper 2026



Set – 2


সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 = 40 

1. ‘রাজবাহনচরিতম্’ – পাঠ্যটির উৎস কী?
(a) অভিজ্ঞানশকুন্তলম্
(b) স্বপ্নবাসবদত্তম্
(c) দশকুমারচরিতম্
(d) কাব্যাদর্শন।

শূন্যস্থান পূরণ করো :

2. রাজবাহন অবস্তী সুন্দরীকে ________ অপেক্ষা করতে বলেছিলেন।
(a) একদিন
(b) এক মাস
(c) দুই দিন
(d) দুই মাস।

3. বিদেশি বণিকপুত্রটি কে?
(a) পুষ্পোদ্ভব
(b) রাজবাহন
(c) রত্নোদ্ভব
(d) রাজহংস

4. রাজবাহনের বাহু দুটি ছিল —
(a) পদ্মের মতো
(b) চক্রের মতো
(c) যমদন্তের মতো
(d) লৌহদণ্ডের মতো।

5. অবস্তী সুন্দরী কে?
(a) রাজহংসের পত্নী
(b) চণ্ডবর্মার পত্নী
(c) মগধ রাজকন্যা
(d) মালব রাজকন্যা।

(পদ্যাংশ)

6. গীতার রচয়িতা হলেন —
(a) ব্যাসদেব
(b) বাল্মীকি মুনি
(c) শ্রীকৃষ্ণ
(d) অর্জুন।

7. ইহলোকের সর্বাপেক্ষা পবিত্র বস্তুটি হল —
(a) আত্মা
(b) বুদ্ধি
(c) জ্ঞান
(d) কর্ম।

8. ‘मिथ्याचार:’ পদের সন্ধিবিচ্ছেদ হলো —
(a) मिथ्या + चार:
(b) मिथ्या + आचार:
(c) मिथि + चर:
(d) मिथि + आचार:।

9. ‘बुधा:’ পদের অর্থ কী?
(a) বুদ্ধিমানেরা
(b) শ্রেষ্ঠরা
(c) জ্ঞানীরা
(d) গুণীরা।

10. ‘कर्मब्रह्मोद्भवम्’ এখানে ‘ব্রহ্ম’ শব্দে কাকে বোঝানো হয়েছে?
(a) বেদ
(b) যজ্ঞ
(c) ঈশ্বর
(d) ব্রহ্মা।

(দৃশ্যকাব্য)

11. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) হিংসাহীনা (a) দুষ্যন্ত
(ii) নবমালিকা (b) দুর্বাসা
(iii) রাজর্ষি (c) অনসূয়া
(iv) মহর্ষি (d) শকুন্তলা

বিকল্পসমূহ :
(a) (i)-d (ii)-c (iii)-a (iv)-b
(b) (i)-c (ii)-d (iii)-a (iv)-b
(c) (i)-c (ii)-b (iii)-a (iv)-d
(d) (i)-c (ii)-d (iii)-b (iv)-a

12. “अयम् भ:” — এখানে ‘অয়ম্’ কে?
(a) দুর্বাসা
(b) দুষ্যন্ত
(c) অনসূয়া
(d) শকুন্তলা

13. দুষ্যন্ত রাজধানীতে ফিরে গিয়েছিলেন —
(a) শকুন্তলাকে নিয়ে
(b) শকুন্তলাকে না নিয়ে
(c) কম্বকে নিয়ে
(d) দুর্বাসাকে নিয়ে

14. অভিশাপ বাণীটি প্রথম শুনেছিল —

(a) শকুন্তলা
(b) দুষ্যন্ত
(c) প্রিয়ংবদা
(d) অনসূয়া

15. পাঠ্যাংশে উল্লেখিত অভিজ্ঞানভরণটি হলো —

(a) আংটি
(b) বালা
(c) কঙ্কন
(d) অভিশাপ

ব্যাকরণ

16. সত্য–মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

(i) অপত্য অর্থে অন্ প্রত্যয় প্রযুক্ত হয়।
(ii) আত্মসংক্রান্ত ইচ্ছা অর্থে নামধাতু প্রযুক্ত হয়।
(iii) অনেকের মধ্যে তুলনা বোঝাতে ঈয়সুন্ প্রত্যয় প্রযুক্ত হয়।
(iv) দুটির মধ্যে তুলনা বোঝাতে ইষ্ট প্রত্যয় প্রযুক্ত হয়।

বিকল্পসমূহ :
(a) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য, iv-মিথ্যা
(b) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য
(c) i ও ii-সত্য, iii ও iv-মিথ্যা
(d) i ও ii-মিথ্যা, iii ও iv-সত্য

শূন্যস্থান পূরণ করো :

17. লক্ষ্মী + মতুপ = ________

(a) লক্ষ্মীব
(b) লক্ষ্মী
(c) লক্ষ্মীমান্
(d) লক্ষ্মীবান্

18. ‘পার্থ’ শব্দটির ব্যুৎপত্তি হলো —

(a) পৃথা + অন্
(b) পৃথু + অন্
(c) প্রথা + অন্
(d) কোনোটিই নয়

19. “শব্দং করোতি”-এর একপদটি হবে —
(a) শব্দাযতি
(b) শব্দায়তে
(c) শব্দয়তে
(d) শব্দতে

শূন্যস্থান পূরণ করো :

20. বহু + ঈয়সুন = ________
(a) ভূয়স্
(b) বহীয়স্
(c) বংহীয়স্
(d) বহুসুন

21. ‘অকথিতঞ্চ’ – সূত্রটি কোন কারকের?

(a) কর্তৃ
(b) কর্ম
(c) করণ
(d) প্রথম দুটি

22. প্রতিপদিকার্থে কোন্ বিভক্তি হয়?

(a) প্রথমা
(b) দ্বিতীয়া
(c) তৃতীয়া
(d) তিনটিই

23. ‘অত্যন্তসংযোগ’ বিষয়টিকে অন্যভাবে বলা হয় –

(a) নিপাত
(b) ব্যাপ্তি
(c) হেতৌ
(d) ক্রিয়াবিশেষণ

24. অনুক্ত কর্তায় কোন্ বিভক্তি হয়?

(a) প্রথমা
(b) দ্বিতীয়া
(c) তৃতীয়া
(d) শূন্য

25. “বালকঃ কর্ণেন বধিরঃ” – রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো।

(a) অপবর্গে তৃতীয়া
(b) অঙ্গবিকারে তৃতীয়া
(c) উপলক্ষণে তৃতীয়া
(d) হেতু অর্থে তৃতীয়া

26. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) দ্বিতীয়া তৎপুরুষ (a) রাজপুরুষঃ
(ii) তৃতীয়া তৎপুরুষ (b) শরণাপন্নঃ
(iii) পঞ্চমী তৎপুরুষ (c) অগ্নিদগ্ধঃ
(iv) ষষ্ঠী তৎপুরুষ (d) মেঘমুক্তঃ

বিকল্পসমূহ :

(A) i-d, ii-c, iii-b, iv-a
(B) i-b, ii-a, iii-c, iv-d
(C) i-b, ii-c, iii-a, iv-d
(D) i-b, ii-c, iii-d, iv-a

27. ‘অব্যয়ীভাব’ সমাসে কোন্ পদের অর্থ প্রধান?

(a) পূর্ব
(b) উত্তর
(c) অব্যয়
(d) অভাব

শূন্যস্থান পূরণ করো :

28. সমাস হলো —
(a) শব্দবিধি
(b) বাক্যবিধি
(c) বর্ণবিধি
(d) পদবিধি

29. ‘কাজলম্’ – কোন সমাসের উদাহরণ?

(a) নঞ্ তৎপুরুষ
(b) কু-তৎপুরুষ
(c) উপপদ তৎপুরুষ
(d) প্রাদি তৎপুরুষ

30. ‘প্রতিদিনম্’ – এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো –

(a) দিনম্ দিনম্
(b) প্রত্যহম্ দিনম্
(c) দিনে দিনে
(d) দিনি দিনি

(পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস)
31. সর্বাপেক্ষা ক্ষুদ্র পুরাণটি হলো –

(a) বিষ্ণুপুরাণ
(b) স্কন্দপুরাণ
(c) বামনপুরাণ
(d) অগ্নিপুরাণ

32. উপপুরাণের সংখ্যা কয়টি?

(a) ১২টি
(b) ১৬টি
(c) ১৮টি
(d) ২০টি


33. মৎস্যপুরাণটি হলো –

(a) সাত্ত্বিক পুরাণ
(b) রাজসিক পুরাণ
(c) সংকীর্ণ পুরাণ
(d) তামসিক পুরাণ

34. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) স্বপ্নবাসবদত্তম্ (a) ৩ অঙ্কবিশিষ্ট
(ii) মালবিকাগ্নিমিত্রম্ (b) ৫ অঙ্কবিশিষ্ট
(iii) উত্তররামচরিতম্ (c) ৬ অঙ্কবিশিষ্ট
(iv) পঞ্চরাত্রম্ (d) ৭ অঙ্কবিশিষ্ট

বিকল্পগুলি :

(a) i-b, ii-c, iii-d, iv-a
(b) i-d, ii-c, iii-b, iv-a
(c) i-c, ii-b, iii-d, iv-a
(d) i-c, ii-d, iii-b, iv-a

শূন্যস্থান পূরণ করো :

35. “ভবভূতির প্রকৃত নাম ________”
(a) নীলকণ্ঠ
(b) শ্রীকণ্ঠ
(c) ভট্টগোপাল
(d) কৃষ্ণগোপাল

36. কালিদাস রচিত একটি মহাকাব্য হলো –

(a) অভিজ্ঞানশকুন্তলম্
(b) মালবিকাগ্নিমিত্রম্
(c) মেঘদূতম্
(d) রঘুবংশম্

37. ভাসের লেখা অসমাপ্ত নাটকটির নাম কী?

(a) প্রতিমা
(b) অভিষেক
(c) অবিমারক
(d) চারুদত্ত

38. সত্য–মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো :

(i) আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর।
(ii) ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ।
(iii) ‘খণ্ডখাদ্যক’ গ্রন্থটি ব্রহ্মগুপ্তের রচনা।
(iv) ‘বৃহজ্জাতক’ গ্রন্থটি আর্যভট্টের রচনা।

বিকল্পগুলি :

(a) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-সত্য
(b) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য
(c) i-মিথ্যা, ii-সত্য, iii-সত্য, iv-মিথ্যা
(d) i ও ii-মিথ্যা, iii ও iv-সত্য

39. ব্রহ্মগুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন?

(a) কেরলে
(b) গুজরাটে/রাজস্থানে
(c) বিহারে
(d) পশ্চিমবঙ্গে

40. পাই (π)-এর মান নির্ণীত হয়েছে কোন্ গ্রন্থে?

(a) লঘুজাতক
(b) বৃহজ্জাতক
(c) সূর্যসিদ্ধান্ত
(d) আর্যভট্টীয়


ANSWER

1C, 2.-D, 3.-A, 4.-A, 5.-D, 6.-A, 7.-C, 8.-B, 9.-C, 10.-A, 

11.-B, 12.-A, 13-B, 14.-C, 15.-A, 16.-C, 17.-A, 18.-A, 19.-B, 20.-A, 

21.-B, 22.-A, 23.-B, 24.-C, 25.-B, 26.-D, 27.-A, 28.-D, 29.-B, 30.-A, 

31.-C, 32.-C, 33.-D, 34.-C, 35.-B, 36.-D, 37.-D, 38.-C, 39.-B, 40.-D





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)