WBCHSE HS Philosophy Semester 3 Question Paper 2026 with Answer Key
আপনি যদি Class 12 Philosophy Semester 3 Model Question Paper, HS 3rd Semester Philosophy Question Paper with Answers, WBCHSE Class 12 Philosophy Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক দর্শন 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।
এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।
HS Semester 3 Philosophy MCQ, সাজেশন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026
এই পোস্টে আপনি WBCHSE Class 12 Philosophy 3rd Semester Question Paper with Answer, HS Philosophy Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Philosophy Model Question Paper PDF, WBCHSE Philosophy Semester 3 Suggestion, দর্শন গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন। পাশাপাশি Western & Indian Metaphysics, Practical Ethics, Social and Political Philosophy-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।
WBCHSE Class 12 Philosophy Semester 3 Model Question Paper with Answers
Set 1
সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×40 = 40
1. দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতকে বলা হয় –
(a) অদ্বৈতবাদী
(b) দ্বৈতবাদী
(c) বহুত্ববাদী
(d) দ্বৈতাদ্বৈতবাদী।
2. বার্কলের মতবাদের চরম পরিণতি হল –
(a) পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ
(b) অহং সর্বস্ববাদ
(c) বিচারবাদ
(d) সর্বেশ্বরবাদ।
3. ‘Meditation’ গ্রন্থের রচয়িতা হলেন –
(a) বার্কলে
(b) দেকার্ত
(c) লক
(d) স্পিনোজা।
4. ‘A’ স্তম্ভ এবং ‘B’ স্তম্ভ মিলিয়ে সঠিক ক্রমটি লেখো :
স্তম্ভ – A স্তম্ভ – B
(i) অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর (a) লক
(ii) দ্রব্য হল অজ্ঞাত অজ্ঞেয় (b) বার্কলে
(iii) জড় দ্রব্য অলীক কল্পনামাত্র (c) দেকার্ত
(iv) দ্রব্য হল স্বনির্ভর (d) হিউম
বিকল্পসমূহ :
(a) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
(b) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
(c) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
(d) (i)-a, (ii)-d, (iii)-b, (iv)-c
5. কার্য–কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কী বলা হয়?
(a) আকস্মিক মতবাদ
(b) লোকায়ত মতবাদ
(c) সরল মতবাদ
(d) বৈজ্ঞানিক মতবাদ।
6. “কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই” — বলেছেন
(a) লক
(b) দেকার্ত
(c) হিউম
(d) এয়ার।
7. বিবৃতি (A) : কারণের মধ্যে কার্যের উৎপাদন শক্তি আছে।
কারণ (R) : কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তা কার্যের মধ্যেও থাকে।
(a) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R) বিবৃতির (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণটি (R) বিবৃতির (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য, কিন্তু কারণ (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা, কিন্তু কারণ (R) সত্য।
8. প্রসক্তি তত্ত্বের প্রধান সমর্থক হলেন –
(a) লক
(b) কান্ট
(c) ইউয়িং
(d) হিউম।
9. কোন ভাষাকে সমান্তরালবাদ বলা চলে? –
(a) উপলক্ষ্যবাদ ভাষ্য।
(b) মিথস্ক্রিয়াবাদ ভাষ্য।
(c) পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ভাষ্য।
(d) কোনোটিই নয়।
10. “মন সচেতন ধর্ম যার সার ধর্ম হল চেতনা” — বলেছেন
(a) লাইবনিজ
(b) প্লেটো
(c) দেকার্ত
(d) স্পিনোজা।
11. পাশ্চাত্য দর্শনের ইতিহাসে সর্বপ্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন –
(a) লাইবনিজ
(b) স্পিনোজা
(c) দেকার্ত
(d) প্লেটো।
12. ‘A’ স্তম্ভ এবং ‘B’ স্তম্ভ মিলিয়ে সঠিক ক্রমটি লেখো :
স্তম্ভ – A স্তম্ভ – B
(i) দেকার্ত (a) সমান্তরালবাদ
(ii) স্পিনোজা (b) তাদাত্ম্যবাদ
(iii) লাইবনিজ (c) মিথস্ক্রিয়াবাদ
(iv) স্মার্ট (d) পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ
বিকল্পসমূহ :
(a) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
(b) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(c) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(d) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
13. বেদান্ত দর্শনের প্রধান বিষয় হল –
(a) জীব
(b) জগৎ
(c) ব্রহ্ম
(d) মোক্ষ।
14. ‘প্রতিবিম্ববাদ’ বলতে বোঝায় –
(a) ব্রহ্মের প্রতিবিম্ব হল জীব
(b) ব্রহ্মের ছায়া
(c) ব্রহ্মে জীব থাকে
(d) জীবেই ব্রহ্ম থাকে।
15. ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ বেদান্ত দর্শনের –
(a) ন্যায় প্রস্থান
(b) স্মৃতি প্রস্থান
(c) শ্রুতি প্রস্থান
(d) কোনোটিই নয়।
16. পারমার্থিক দৃষ্টিতে ________ নির্গুণ।
(a) জীব
(b) জগৎ
(c) ব্রহ্ম
(d) কোনোটিই নয়।
17. শংকরের মতে, মায়ার সত্তা হল –
(a) পারমার্থিক সত্তা
(b) ব্যবহারিক সত্তা
(c) প্রাতিভাসিক সত্তা
(d) কাল্পনিক সত্তা।
18. ‘A’ স্তম্ভ এবং ‘B’ স্তম্ভ মিলিয়ে সঠিক ক্রমটি লেখো :
স্তম্ভ – A স্তম্ভ – B
(i) ঋগবেদ (a) বৃহদারণ্যক
(ii) সামবেদ (b) ঐতরেয়
(iii) যজুর্বেদ (c) মাণ্ডুক্য
(iv) অথর্ববেদ (d) ছান্দোগ্য
বিকল্পসমূহ :
(a) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(b) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
(c) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
(d) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
19. বিবৃতি (A) : অদ্বৈত মতে, মায়া ভাবরূপ অজ্ঞান।
কারণ (R) : মায়া অনাদি।
(a) (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) (R) হল (A)-এর বিপরীত।
(c) (A) সত্য কিন্তু (R) মিথ্যা।
(d) (A) এবং (R) পরস্পরের থেকে স্বাধীন।
20. জীব ও ব্রহ্মের ব্যবহারিক ভেদ সম্পর্কে অদ্বৈত বেদান্তীদের ব্যাখ্যা তিন প্রকার। সেগুলি হল –
(a) প্রতিবিম্ববাদ – অবচ্ছেদবাদ – আভাসবাদ
(b) দেহাত্মবাদ – আভাসবাদ – প্রতিবিম্ববাদ
(c) পরিণামবাদ – প্রতিবিম্ববাদ – অবচ্ছেদবাদ
(d) বিবর্তবাদ – অবচ্ছেদবাদ – আভাসবাদ।
21. আত্মহত্যা হল নৈতিক অপরাধ — উক্তিটি কার?
(a) মিল
(b) বেন্থাম
(c) লক
(d) কান্ট।
22. ব্যবহারিক নীতিবিদ্যায় কৃপাহত্যা কয় প্রকার?
(a) দুই
(b) তিন
(c) চার
(d) পাঁচ।
23. প্রাণনাশের ইনজেকশন দিয়ে মৃত্যু ঘটানো কোন জাতীয় কৃপাহত্যার দৃষ্টান্ত?
(a) ঐচ্ছিক কৃপাহত্যা
(b) সক্রিয় কৃপাহত্যা
(c) নিষ্ক্রিয় কৃপাহত্যা
(d) অনৈচ্ছিক কৃপাহত্যা।
24. “Of Suicide” নামক প্রবন্ধ রচনা করেন –
(a) কান্ট
(b) মিল
(c) হিউম
(d) দুরখেইম।
25. ব্যবহারিক নীতিবিদ্যা আলোচনার অন্যতম পথিকৃৎ হলেন –
(a) পিটার সিঙ্গার
(b) বেন্থাম
(c) মিল
(d) কান্ট।
26. মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক কীরূপ?
(a) আন্তঃসম্পর্ক
(b) ক্রিয়া–প্রতিক্রিয়া সম্পর্ক
(c) বাহ্যিক সম্পর্ক
(d) উক্ত সবক'টি।
27. নৃকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা অনুসারে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব –
(a) পরোক্ষ
(b) প্রত্যক্ষ
(c) নিরপেক্ষ
(d) কোনোটিই নয়।
28. ________ ভূমি নীতিবিদ্যার প্রবক্তা।
(a) অ্যালডো লিওপোল্ড
(b) আর্নে নায়েস
(c) পিটার সিঙ্গার
(d) ক্রিস্টোফার।
29. বিবৃতি (A) : গভীর বাস্তুসংস্থানের পিছনে মানুষের স্বার্থচিন্তা নেই।
কারণ (R) : এরা সমগ্র জীবমণ্ডলের স্বার্থ চিন্তা করে।
(a) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R) ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণটি (R) বিবৃতির (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা, কিন্তু কারণ (R) সত্য।
30. “Ecology” শব্দটি প্রথম ব্যবহার করেন –
(a) অ্যালডো লিওপোল্ড
(b) আর্নে নায়েস
(c) হেকেল
(d) প্যাসমোর।
31. সমাজ গঠনের মৌলিক উপাদান কী?
(a) সম্পদ
(b) যোগাযোগ ও মিথস্ক্রিয়া
(c) আইন
(d) প্রযুক্তি।
32. সম্প্রদায়গত মনোভাব ক'টি উপাদানের দ্বারা গঠিত?
(a) চারটি
(b) দুটি
(c) তিনটি
(d) পাঁচটি।
33. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানত কোন উদ্দেশ্যে কাজ করে?
(a) মানুষের মৌলিক অধিকার রক্ষা
(b) মনোভাব বিকাশ
(c) বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশ
(d) প্রশাসনিক কাঠামো গঠন।
34. “Man is by nature a political animal” — কার মত?
(a) প্লেটো
(b) কার্ল মার্কস
(c) অ্যারিস্টটল
(d) জন লক।
35. সংঘের সদস্যদের মধ্যে সম্পর্ক সাধারণত ________ হয়ে থাকে।
(a) আন্তরিক
(b) আনুষ্ঠানিক
(c) বন্ধুত্বপূর্ণ
(d) আত্মীয়সুলভ।
36. “আইন হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ” — বলেছেন
(a) লক
(b) প্লেটো
(c) অ্যারিস্টটল
(d) হবস।
37. ম্যাক্স ওয়েবার সামাজিক প্রতিষ্ঠানকে একটি ________ শক্তি হিসাবে দেখতেন।
(a) পদ্ধতিগত
(b) গঠন
(c) ভাষাগত
(d) সংস্কৃতিগত।
38. রাষ্ট্রের উদ্দেশ্য হল ________ কল্যাণ সাধন করা।
(a) ক্ষুদ্রতম
(b) বৃহত্তর
(c) আংশিক
(d) সাম্প্রদায়িক।
39. “সমাজ হল শ্রেণিসংগ্রামের ফল” — বলেছেন
(a) হেগেল
(b) কার্ল মার্কস
(c) হবস
(d) জন লক।
40. আইনের লঙ্ঘনের ফলে কী ঘটে?
(a) সামাজিক নিন্দা
(b) ক্ষমা চাওয়া
(c) প্রথা মেনে চলা
(d) শাস্তি প্রদান।
ANSWER
1.c 2.b 3.b 4.b 5.b 6.c 7.a 8.b 9.a 10.c
11.d 12.a 13.c 14.a 15.b 16.c 17.b 18.c 19.b 20.a
21.a 22.a 23.a 24.c 25.a 26.b 27.c 28.a 29.a 30.a
31.b 32.c 33.c 34.b 35.b 36.d 37.a 38.b 39.b 40.d.
HS Philosophy 3rd Semester MCQ Question Paper & Answer Key
Set 2
Unit–I (Western and Indian Metaphysics)
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ) : 1×40 = 40
1. “দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না।” — উক্তিটি হল দার্শনিক —
(a) দেকার্ত
(b) লক্
(c) হিউম
(d) লাইবনিজ।
2. দেকার্তের মতে ‘দ্রব্য’ হল —
(a) একটি
(b) দুইটি
(c) তিনটি
(d) চারটি।
3. সতত সংযোগবাদের প্রবর্তক হলেন — দার্শনিক —
(a) দেকার্ত
(b) কান্ট
(c) হিউম
(d) লক্।
4. “দেহ ও মন হল দুটি সমান্তরাল সরল রেখার মতো।” — একথা বলেছেন দার্শনিক —
(a) লক্
(b) স্পিনোজা
(c) দেকার্ত
(d) হিউম।
5. “চিৎ পরমাণু বা মনাড হল জগতের উপাদান।” — একথা বলেছেন —
(a) স্পিনোজা
(b) লাইবনিজ
(c) দেকার্ত
(d) হিউম।
6. “কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে।” — একথা বলেছেন —
(a) লক্
(b) হিউম
(c) ইউয়িং
(d) দেকার্ত।
■ শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করো :
7. ________-এর মতে যা নিজে নিজেই অস্তিত্বশীল তাই হল দ্রব্য।
(a) দেকার্ত
(b) লক্
(c) স্পিনোজা
(d) লাইবনিজ।
8. স্পিনোজার মতে দ্রব্য হল —
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি।
9. মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন —
(a) দেকার্ত
(b) লক্
(c) স্পিনোজা
(d) বার্কলে।
10. কার্যকারণ সম্পর্কে দেকার্তের মতবাদ হল —
(a) সতত সংযোগবাদ
(b) ক্রিয়া–প্রতিক্রিয়াবাদ
(c) সমান্তরালবাদ
(d) প্রসক্তিবাদ।
11. স্তম্ভ A ও স্তম্ভ B সঙ্গে মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
স্তম্ভ – A স্তম্ভ – B
(i) দেকার্ত (a) অদ্বৈতবাদী
(ii) স্পিনোজা (b) সংশয়বাদী
(iii) লাইবনিজ (c) দ্বৈতবাদী
(iv) হিউম (d) বহুত্ববাদী
বিকল্পসমূহ :
(A) (i)-(c) (ii)-(a) (iii)-(b) (iv)-(d)
(B) (i)-(c) (ii)-(d) (iii)-(a) (iv)-(b)
(C) (i)-(c) (ii)-(a) (iii)-(d) (iv)-(b)
(D) (i)-(d) (ii)-(c) (iii)-(a) (iv)-(b)
12. বিবৃতি (I) : হিউমের মতে দ্রব্য হল গুণ-সমষ্টি।
বিবৃতি (II) : গুণকেই প্রত্যক্ষ করা যায় বা সংবেদন হয়।
বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও :
(a) বিবৃতি II, বিবৃতি I-এর বিরোধী।
(b) বিবৃতি II, বিবৃতি I-এর কারণ।
(c) বিবৃতি I সত্য কিন্তু বিবৃতি II মিথ্যা।
(d) বিবৃতি I ও বিবৃতি II পরস্পর নিরপেক্ষ।
13. রামানুজের মতে সগুণ ব্রহ্ম হলেন —
(a) ঈশ্বর
(b) জীব
(c) জগৎ
(d) বৃক্ষ।
14. অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা হলেন —
(a) আচার্য রামানুজ
(b) আচার্য শঙ্কর
(c) আচার্য মাধব
(d) আচার্য ভাস্কর।
15. ‘ব্রহ্মসূত্র’ গ্রন্থের রচয়িতা হলেন —
(a) রামানুজ
(b) গৌড়পাদ
(c) বাদরায়ন
(d) শঙ্করাচার্য।
16. বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন —
(a) শঙ্করাচার্য
(b) রামানুজ
(c) গৌড়পাদ
(d) মহর্ষি বাদরায়ন।
17. “অহং ব্রহ্মাস্মি” মহাবাক্যটি কোন উপনিষদে উল্লেখ আছে?
(a) ছান্দোগ্য
(b) বৃহদারণ্যক
(c) ঐতরেয়
(d) কঠ উপনিষদ।
■ শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করো :
18. আবরণ ও বিক্ষেপ হল ________-এর শক্তি।
(a) ব্রহ্মের
(b) মায়ার
(c) ঈশ্বরের
(d) ব্যক্তির।
19. মায়া হল —
(a) বচনীয়
(b) অনির্বচনীয়
(c) পারমার্থিক
(d) প্রাতিভাসিক।
20. স্তম্ভ A ও স্তম্ভ B সঙ্গে মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
স্তম্ভ – A স্তম্ভ – B
(i) বল্লভাচার্য (a) শ্রীভাষ্য
(ii) শংকরাচার্য (b) পূর্ণভাষ্য
(iii) রামানুজ (c) অনুভাষ্য
(iv) মাধবাচার্য (d) শারীরক ভাষ্য
বিকল্পসমূহ :
(A) (i)-(b) (ii)-(c) (iii)-(d) (iv)-(a)
(B) (i)-(c) (ii)-(d) (iii)-(a) (iv)-(b)
(C) (i)-(d) (ii)-(c) (iii)-(b) (iv)-(a)
(D) (i)-(c) (ii)-(b) (iii)-(a) (iv)-(d)
Unit–II
Practical Ethics & Social and Political Philosophy
সঠিক উত্তরটি নির্বাচন করো :
21. Euthanasia কথাটি কোন শব্দ থেকে এসেছে?
(a) জার্মান
(b) গ্রীক
(c) ফরাসি
(d) ল্যাটিন।
22. ‘Suicide’ গ্রন্থটির লেখক কে?
(a) দুরখিম
(b) স্পেনসার
(c) বেন্থাম
(d) মিল।
23. ইচ্ছামৃত্যু প্রধানত কয় প্রকার?
(a) দুই প্রকার
(b) তিন প্রকার
(c) চার প্রকার
(d) পাঁচ প্রকার।
24. “আত্মঘাতী ব্যক্তি রাষ্ট্রব্যবস্থার সঙ্গে অন্যায় আচরণ করে।” — বলেছেন —
(a) অগাস্টিন
(b) টমাস অ্যাকুইনাস
(c) লক্
(d) অ্যারিস্টটল।
25. কোন সময়কাল থেকে পরিবেশ নীতিবিদ্যার উন্মেষ ঘটেছে?
(a) 1947
(b) 1949
(c) 1950
(d) 1951।
26. Environmental Ethics গ্রন্থটি কে লেখেন?
(a) রেগান
(b) কারসন
(c) ফ্র্যাঙ্কেলা
(d) রলস্টন।
27. “সমাজ দর্শন হল সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল।” — কথাটি বলেছেন —
(a) ম্যাকেঞ্জি
(b) গিসবার্ট
(c) লিলি
(d) মিল।
28. Republic গ্রন্থটি কার লেখা?
(a) প্লেটো
(b) অ্যারিস্টটল
(c) মার্কস
(d) গান্ধীজি।
29. “সমাজ হল সামাজিক সম্পর্কের জটিল জাল যা নিয়ত পরিবর্তনশীল।” — এই উক্তিটি কার?
(a) গিসবার্ট
(b) মিল
(c) গিভিংস
(d) ম্যাকাইভার ও পেজ।
30. ‘ক্লাব’ হল একটি —
(a) সম্প্রদায়
(b) প্রতিষ্ঠান
(c) সংঘ
(d) প্রথা।
■ শূন্যস্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
31. সমাজের ক্ষুদ্রতম একক হলো —
(a) গ্রাম
(b) পরিবার
(c) গোষ্ঠী
(d) সম্প্রদায়।
32. “Institution” শব্দটির বাংলা অর্থ হল —
(a) সমাজ
(b) সংঘ
(c) গোষ্ঠী
(d) প্রতিষ্ঠান।
33. আত্মহত্যা হল ________-এর আলোচ্য বিষয়।
(a) পরিবেশ নীতিবিদ্যা
(b) ব্যবহারিক নীতিবিদ্যা
(c) অধিবিদ্যা
(d) চিকিৎসাবিদ্যা।
34. লোকনীতি হল ________-এর সৃষ্টি।
(a) সমাজ
(b) রাষ্ট্র
(c) মানুষ
(d) সম্প্রদায়।
35. ফ্রয়েডের মতে ________ হল আত্মহননের আধার বা ভাণ্ডার।
(a) চেতন মন
(b) অবচেতন মন
(c) নিজ্ঞান মন
(d) সজ্ঞান মন।
36. সহায়তাপুষ্ট আত্মহত্যা বলা হয় ________-কে।
(a) ভ্রূণ হত্যা
(b) শিশু হত্যা
(c) প্রাণী হত্যা
(d) কৃপা হত্যা।
37. স্তম্ভ A ও স্তম্ভ B সঙ্গে মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
স্তম্ভ – A স্তম্ভ – B
(i) এমিল দুরখেইম (a) নীতিবিদ
(ii) সিগমুন্ড ফ্রয়েড (b) সমাজবিদ
(iii) পিটার সিঙ্গার (c) অস্তিত্ববাদী
(iv) আলবেয়ার কামু (d) মনোবিজ্ঞানী
বিকল্পসমূহ :
(A) (i)-(a) (ii)-(b) (iii)-(c) (iv)-(d)
(B) (i)-(d) (ii)-(b) (iii)-(c) (iv)-(a)
(C) (i)-(b) (ii)-(d) (iii)-(a) (iv)-(c)
(D) (i)-(c) (ii)-(a) (iii)-(b) (iv)-(d)
38. স্তম্ভ A ও স্তম্ভ B সঙ্গে মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
স্তম্ভ – A স্তম্ভ – B
(i) পরিবার (a) বিশ্ববিদ্যালয়
(ii) শিক্ষা প্রতিষ্ঠান (b) নাট্য সংঘ
(iii) গির্জা (c) ধর্মীয় প্রতিষ্ঠান
(iv) বিনোদনমূলক প্রতিষ্ঠান (d) ব্যক্তির সমাজ জীবনের প্রথম স্তর
বিকল্পসমূহ :
(A) (i)-(d) (ii)-(a) (iii)-(c) (iv)-(b)
(B) (i)-(a) (ii)-(b) (iii)-(c) (iv)-(d)
(C) (i)-(d) (ii)-(c) (iii)-(b) (iv)-(a)
(D) (i)-(b) (ii)-(d) (iii)-(a) (iv)-(c)
39. রাষ্ট্র হল শ্রেণি সংগ্রামের হাতিয়ার — কে বলেছেন?
(a) গ্রীন
(b) লেনিন
(c) অ্যারিস্টটল
(d) কার্ল মার্কস।
40. রাষ্ট্রদর্শন হল —
(a) তাত্ত্বিক নীতিবিদ্যা
(b) ব্যবহারিক নীতিবিদ্যা
(c) মূল্যবিদ্যা
(d) সবগুলি।
ANSWER
1. (b) 2. (c) 3. (c) 4. (b) 5. (b) 6. (c) 7. (a) 8. (a) 9. (b) 10. (d)
11. (c) 12. (b) 13. (a) 14. (b) 15. (c) 16. (d) 17. (b) 18. (b) 19. (b) 20. (b)
21. (b) 22. (a) 23. (a) 24. (d) 25. (c) 26. (d) 27. (b) 28. (a) 29. (d) 30. (c)
31. (b) 32. (d) 33. (b) 34. (a) 35. (c) 36. (d) 37. (c) 38. (a) 39. (d) 40. (c)


Enter Your Comment