West Bengal Class 7 Science First Unit Test Question Paper with Answers । সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

0

Class 7 Science First Unit Test Question Suggestion Question and Answer

West Bengal Class 7 Science First Unit Test Question Paper with Answers । সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর


Info Educations ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট এর বিজ্ঞান প্রশ্ন উত্তর খুঁজছো? তাহলে সঠিক জায়গাতেই এসেছো। এখানে তোমরা পাবে WB Class 7 Science First Unit Test 2026 Question Paper with Answers এবং wbbse class 7 first unit test poribesh o bigyan question paper 2026–এর সম্পূর্ণ প্রশ্নপত্র ও সমাধান। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) পরিচালিত Class 7 first unit test question paper 2026 আগামী এপ্রিল মাসে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার আগে সঠিক প্রস্তুতির জন্য প্রয়োজন নির্ভরযোগ্য প্রশ্নপত্র ও সঠিক উত্তর। সেই কথা মাথায় রেখে Info Educations নিয়ে এসেছে Class 7 All Subjects First Unit Test Question Suggestion Question and Answer এবং বিশেষভাবে Class 7 Science question paper with answers 2026।


WBBSE Class VII Science 1st Unit Test Suggestion 2026


প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সাজেশন প্রশ্ন ও উত্তর এবং class Seven poribesh o bigyan First unit test question paper 2026। সাধারণত class 7 Poribesh o bigyan 1st unit test marks division 2026 অনুযায়ী এই পরীক্ষাটি ৪০ নম্বরের হয়ে থাকে এবং সময় বরাদ্দ থাকে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট।


তোমরা এখানে পাবে পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র সপ্তম শ্রেণি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র এবং ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর। এই সাজেশনগুলো অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যমে তৈরি করা হয়েছে যাতে তোমরা পরীক্ষার আগে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো। তাই বাড়িতে বসে এই Class 7 Science First Unit Test Suggestion 2026 ভালো করে পড়ো ও অনুশীলন করো।


West Bengal Board Class VII Poribesh o Bigyan 1st Unit Test Syllabus 2026

WBBSE Class VII Science 1st Unit Test Syllabus 2026 / সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : ভৌত পরিবেশ : (i) তাপ। তৃতীয় অধ্যায় : পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। পঞ্চম অধ্যায় : মানুষের খাদ্য । Class 7 বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ পূর্ণমান - 30 লিখিত।  যার জন্য সময় 60 মিনিট বরাদ্দ করে হয়েছে।


Soptom Shreni Poribesh o Bigyan Prothom Porjaikromik Mulyaon Proshno o Uttoor Alochona


. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 × 12 = 12

(i) ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে (a) 100° (b) 0° (c) 32° (d) 212°

উত্তর : - (d) 212°

(ii) লীনতাপ পদার্থের (a) উষ্ণতা বাড়ায় (b) উষ্ণতা কমায় (c) অবস্থান্তর ঘটায় (d) কোনো পরিবর্তন ঘটায় না

উত্তর : - (c) অবস্থান্তর ঘটায়

(iii) S I পদ্ধতিতে তাপের একক হল (a) জুল (b) ক্যালরি (c) নিউটন (d) ব্রিটিশ থার্মাল একক

উত্তর : - (a) জুল

(iv) কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় (a) গলন (b) বাষ্পীভবন (c) ঊর্ধ্ব পাতন (d) ঘনীভবন

উত্তর : - (a) গলন

(v) পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণা হল (a) প্রোটন (b) ইলেকট্রন (c) নিউট্রন (d) মেসন

উত্তর : - (c) নিউট্রন

(vi) ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হয় (a) Ca² (b) Ca²- (c) 2Ca (d) Ca+

উত্তর : - (a) Ca²

(vii) Na আয়নে ইলেকট্রন সংখ্যা (a) 11 (b) 10 (c) 8 (d) 12

উত্তর : - (b) 10

(viii) ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হল (a) Al (b) Mg (c) Mn (d) Mo

উত্তর : -  (c) Mn

(ix) একটি কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য হল (a) মাখন (b) ভাত (c) মাংস (d) ডিম

উত্তর : - (b) ভাত

(x) খাদ্যের নিম্নলিখিত কোন উপাদানটি শক্তি সরবরাহ করে (a) ভিটামিন (b) প্রোটিন (c) জল (d) খনিজ মৌল

উত্তর : -  (b) প্রোটিন

(xi) গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে, তা হল (a) সোডিয়াম (b) আয়োডিন (c) আয়রণ (d) ক্যালসিয়াম

উত্তর : - (b) আয়োডিন

(xii) হলদে রঙের লাড্ডুতে যে ক্ষতিকর রং থাকে, তা হল (a) ম্যালকাইট গ্রীণ (b) মেটানিল ইয়েলো (c) আজিনা মোটো (d) ক্যারামেল

উত্তর : - (b) মেটানিল ইয়েলো 


. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোন ৬টি) 1 × 6 = 6


(i) সত্য বা মিথ্যা লেখো :— 0°C এর চেয়ে 32°F বড়।

উত্তর : - মিথ্যা

(ii) ফেরাস ক্লোরাইডের সংকেত লেখ।

উত্তর : - FeCl₂

(iii) শূন্যস্থান পূরণ করো :— কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় ______ যন্ত্রের সাহায্যে।

উত্তর : - ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে।

(iv) 0°C উষ্ণতায় 10 g বরফকে 0°C উষ্ণতার 10 g জলে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে?

উত্তর : - ৮০০ ক্যালরি তাপ

Explanation : 

বরফকে জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ,

সূত্র :  Q=m×L যেখানে, m = ভর = 10 g, L = বরফের গলন লীনতাপ = 80 cal/g

হিসাব : Q=10×80

Q=800 cal

উত্তর : 0°C উষ্ণতায় 10 g বরফকে 0°C উষ্ণতার জলে পরিণত করতে 800 ক্যালরি তাপ লাগবে।


(v) পরমাণুর L কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে।

উত্তর : - ৮টি ইলেকট্রন

(vi) একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 এবং ভরসংখ্যা 39 হলে পরমাণুটি কয়টি নিউট্রন কণা আছে?

উত্তর : - ২০টি নিউট্রন

(vii) চুলে নখে ______ প্রোটিন থাকে।

উত্তর : - কেরাটিন প্রোটিন

(viii) ঠিক না ভুল লেখো :— কমলালেবু থেকে পাওয়া যায় ভিটামিন B কমপ্লেক্স।

উত্তর : - ভুল

(ix) চকোলেটে যে বাদামী রং থাকে তার নাম কি?

উত্তর : - ক্যারামেল


. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোন ৬টি) 2 × 6 = 12

(i) সমতা বিধান কর :

Cu + HNO → CuO + N + HO

উত্তর : - 3Cu + 8HNO₃ → 3CuO + 2N₂ + 4H₂O

Explanation : - 

প্রদত্ত সমীকরণ :

Cu + HNO₃ → CuO + N₂ + H₂O

ধাপ ১: প্রথমে Cu সমান করি

Cu + HNO₃ → CuO + N₂ + H₂O

(এখানে Cu ইতিমধ্যেই ১ : ১ আছে)

ধাপ ২: N সমান করার জন্য HNO₃ এর সহগ 8 ধরা হলো

Cu + 8HNO₃ → CuO + N₂ + H₂O

ধাপ ৩: N সমান করতে ডান পাশে 2N₂ ধরা হলো

Cu + 8HNO₃ → CuO + 2N₂ + H₂O

ধাপ ৪: O সমান করতে 4H₂O বসানো হলো

Cu + 8HNO₃ → CuO + 2N₂ + 4H₂O

ধাপ ৫: Cu সমান রাখতে বাম পাশে 3Cu বসানো হলো

3Cu + 8HNO₃ → 3CuO + 2N₂ + 4H₂O

সমতা বিধান করা সমীকরণ :

3Cu + 8HNO₃ → 3CuO + 2N₂ + 4H₂O


(ii) উদাহরণ সহ বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা দাও।

উত্তর : - যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত।

উদাহরণ : চুনাপাথর (CaCO₃) উত্তপ্ত করলে তা ভেঙে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড (CaO) এবং কার্বন ডাই অক্সাইড (CO₂) উৎপন্ন হয়।

সমীকরণ :

CaCO₃ → CaO + CO₂


(iii) মাটির কলসীর জল ঠান্ডা হয় কেন?

উত্তর : - মাটির কলসিতে জল রাখলে সব তাপমাত্রাতেই ওই জল বাষ্পায়িত হয়। কারণ মাটির কলসির গায়ে অসংখ্য অতিক্ষুদ্র ছিদ্র থাকে। ওইসব ছিদ্রের ভেতর দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হতে থাকে। এই বাস্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ প্রধানত জল থেকে সরবরাহ হয়। ফলে মাটির কলসি ও তার ভেতরের জল ঠান্ডা হয়।

ধাতব পাত্রে ওই প্রকার ছিদ্র থাকে না। তাই ওই সব পাত্রে রাখা জলের বাম্পায়ন কেবলমাত্র পাত্রের খোলা মুখ থেকে হয়। এইজন্য ধাতব পাত্রের জল ঠান্ডা হয় না।

(iv) এক ব্যক্তির জ্বর হওয়ায় দেহের তাপমাত্রা পাওয়া গেল 104°F সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান কত হবে নির্ণয় কর।

উত্তর : - 

প্রদত্ত :

ফারেনহাইট তাপমাত্রা (F) = 104°F

সূত্র :

°C = (F − 32) × 5/9

বা, °C = (104 − 32) × 5/9

বা,°C = 72 × 5/9

বা,°C = 360/9

বা, °C = 40°C

উত্তর :

সেলসিয়াস স্কেলে তাপমাত্রা = 40°C


(v) সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও।

উত্তর : - সোডিয়ামের পারমাণবিক সংখ্যা = 11

অর্থাৎ সোডিয়াম পরমাণুতে মোট ইলেকট্রন = 11

K কক্ষে সর্বাধিক ইলেকট্রন = 2

L কক্ষে সর্বাধিক ইলেকট্রন = 8

M কক্ষে অবশিষ্ট ইলেকট্রন = 1

সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস : 2, 8, 1

West Bengal Class 7 Science First Unit Test Question Paper with Answers । সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর


(vi) ভিটামিন A এবং আয়রণের একটি করে অভাবজনিত রোগের নাম লেখ।

উত্তর : - ভিটামিন A অভাবে – রাতকানা রোগ

আয়রণ অভাবে – রক্তাল্পতা


(vii) ম্যারাস মাস রোগের লক্ষণগুলি লেখ।

উত্তর : - ম্যারাসমাসের লক্ষণ –

• শরীর খুব দুর্বল ও শুকিয়ে যায়

• ওজন কমে যায়

• পেশি ক্ষীণ হয়ে যায়


(viii) মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে?

উত্তর : -  যদি রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ না করতে পারে তখন তা দেহের নানান অঙ্গ যেমন হূৎপিণ্ড, বৃক্ক, চোখ ইত্যাদিতে জমা হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)