নবম শ্রেণির ভৌতবিজ্ঞান ৩য় ইউনিট টেস্ট প্রশ্নপত্র ও সাজেশন ২০২৬
Class 9 Physical Science 3rd Unit Test 2026 / Physical Science Suggestion 2026 PDF
Class 9 Physical Science 3rd Unit Test 2026 পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান ও রসায়নের গুরুত্বপূর্ণ অধ্যায়, সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন, সংজ্ঞা, সূত্র, গাণিতিক সমস্যা, রাসায়নিক সমীকরণ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে অনুশীলন করা জরুরি। এই পোস্টে দেওয়া Class 9 Physical Science Question Answer 2026 এবং Physical Science Suggestion 2026 পরীক্ষার আগে দ্রুত Revision ও Practice করতে সাহায্য করবে।
Class 9 Physical Science Suggestion 2026 / ক্লাস 9 ভৌতবিজ্ঞান
এখানে Class 9 Physical Science Important Questions 2026 / নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বড়ো প্রশ্ন, গাণিতিক সমস্যা এবং পরীক্ষার উপযোগী Suggestion দেওয়া হয়েছে। এর মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি আরও সহজে সম্পন্ন করতে পারবে। তবে শুধুমাত্র Suggestion-এর উপর নির্ভর না করে সম্পূর্ণ পাঠ্যসূচি ও পাঠ্যবই ভালোভাবে পড়া উচিত।
Class 9 Physical Science Question Paper PDF 2026
যারা Class 9 Physical Science 3rd Unit Test Question Paper PDF, WBBSE Class 9 Physical Science Question Paper with Answers PDF অথবা Class 9 Physical Science 3rd Summative Evaluation 2026 / Nobom Shrenir Voutobigyan Titiyo Porjaikromik Mulyaon 2026 খুঁজছো, তারা এই পোস্ট থেকে প্রয়োজনীয় প্রশ্নপত্র, প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষার প্রস্তুতির উপকরণ পেতে পারবে।
WBBSE Class 9 Physical Science 3rd Unit Test Question Paper with Answers | Physical Science Suggestion 2026 PDF
WBBSE Class 9 Physical Science 3rd Unit Test Question Paper with Answers 2026 এবং Physical Science Suggestion 2026 পরীক্ষার্থীদের Revision ও Practice-এর জন্য সহায়ক হবে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর, সূত্র, সংজ্ঞা, গাণিতিক সমস্যা এবং রসায়নের প্রয়োজনীয় বিষয়গুলি একসঙ্গে পাওয়া যাবে।
Class IX Physical Science 3rd Unit Test Question Paper 2026
Group A
1. সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো : 1 × 13 = 13
i) সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না, এমন দৈর্ঘ্য হল—
(a) 3.1 cm (b) 4.5 cm (c) 3.12 cm (d) 8.8 cm
ii) বলের মাত্রীয় সংকেত হল—
(a) MLT (b) MLT⁻² (c) ML⁻¹T⁻² (d) MLT⁻²
iii) বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য—
(a) সান্দ্রতা (b) পৃষ্ঠটান (c) প্লবতা (d) ব্যতিক্রম প্রসারণ
iv) নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে—
(a) নিউট্রন (b) প্রোটন (c) ইলেকট্রন (d) পজিট্রন
v) 1 mol NH₃-এর ভর—
(a) 34 g (b) 17 g (c) 8.5 g (d) 51 g
vi) শক্তি হল—
(a) কার্য করার হার (b) কার্য করার সামর্থ্য (c) (a) ও (b) উভয়ই (d) কোনটিই নয়
vii) বাষ্প তরলে ঘনীভূত হলে—
(a) তাপ শোষণ করে (b) তাপ উৎপন্ন করে (c) উষ্ণতা কমে (d) উষ্ণতা বাড়ে
viii) SONAR প্রযুক্তিতে ব্যবহৃত হয়—
(a) শব্দোত্তর শব্দ (b) শব্দেতর শব্দ (c) শ্রুতিগোচর শব্দ (d) কোনটিই নয়
ix) কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয় কোন পদ্ধতিতে—
(a) পাতন (b) আংশিক পাতন (c) ঊর্ধ্বপাতন (d) সেপারেটারি ফানেলের সাহায্যে
x) কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়—
(a) 0°C (b) 2°C (c) 4°C (d) 10°C
xi) ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়—
(a) হলুদ (b) লাল (c) কমলা (d) বেগুনী
xii) একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী সেটি হল—
(a) CCl₄ (b) CH₄ (c) NH₃ (d) HCl
xiii) উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লবার লবণের দ্রাব্যতা—
(a) হ্রাস পায় (b) বৃদ্ধি পায় (c) একই থাকে (d) 0°C থেকে 32.4°C পর্যন্ত বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়
Answers : -
i) (c) 3.12 cm
ii) (b) MLT⁻²
iii) (b) পৃষ্ঠটান
iv) (c) ইলেকট্রন
v) (b) 17 g
vi) (b) কার্য করার সামর্থ্য
vii) (b) তাপ উৎপন্ন করে
viii) (b) শব্দোত্তর শব্দ
ix) (d) সেপারেটারি ফানেলের সাহায্যে
x) (c) 4°C
xi) (a) হলুদ
xii) (c) NH₃
xiii) (d) 0°C থেকে 32.4°C পর্যন্ত বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়
Group B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1 × 23 = 23
i) প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর রাশি?
ii) একটি এককবিহীন ভৌতরাশির নাম লেখো।
iii) একটি মিশ্র গতির উদাহরণ দাও।
iv) সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত?
v) 1 HP = কত ওয়াট?
vi) অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়?
vii) কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
viii) সরণ-সময় লেখচিত্রের নতি কোন্ ভৌত রাশি প্রকাশ করে?
অথবা
S.I পদ্ধতিতে অবাধে পতনশীল বস্তুর অভিকর্ষজ ত্বরণ কত?
ix) স্থিতিস্থাপক সীমার মধ্যে ______ বিকৃতির সমানুপাতিক।
x) S.I-তে আপেক্ষিক তাপের একক কী?
অথবা
পদার্থের অবস্থান্তরের সময় কোন্ প্রকার তাপের আদান-প্রদান ঘটে?
xi) পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি?
xii) STP-তে 2g অণু CO₂-এর আয়তন কত?
xiii) কোলয়েড দ্রবণ সমসত্ত্ব না অসমসত্ত্ব হয়?
xiv) একটি ইমালসন কারকের উদাহরণ দাও।
xv) প্রশম দ্রবণে pH-এর মান কত?
xvi) বৃষ্টির জল মৃদু জল না কঠিন জল?
xvii) বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও :
বামস্তম্ভ
(a) উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা খুব কম পরিমাণে বাড়ে
(b) বলয় পরীক্ষা
(c) উভধর্মী অক্সাইড
ডানস্তম্ভ
(i) HNO₃
(ii) Al₂O₃
(iii) NaCl
xviii) কোনো পরমাণুতে কোন্ বল প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে?
অথবা
Mg²⁺ আয়নের ইলেকট্রন বিন্যাস লেখ।
xix) সাধারণ ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন?
xx) ক্যাটায়ণ বিনিময়কারী রেজিনে কোন্ আয়ন থাকে?
xxi) পেট্রোলিয়াম পরিশোধনে অবশেষরূপে কী পাওয়া যায়?
Answers : -
i) স্কেলার রাশি
ii) আপেক্ষিক গুরুত্ব
iii) প্রক্ষেপ গতি
iv) শূন্য
v) 746 W
vi) শূন্য
vii) তুলাযন্ত্র
viii) বেগ
অথবা: 9.8 m/s²
ix) বিকৃতি
x) J kg⁻¹ K⁻¹
অথবা: লীন তাপ
xi) নিউট্রন
xii) 44.8 L
xiii) অসমসত্ত্ব
xiv) সাবান
xv) 7
xvi) মৃদু জল
xvii) (a)–(iii), (b)–(i), (c)–(ii)
xviii) নিউক্লীয় বল
অথবা: 2, 8, 8
xix) প্রতিফলিত শব্দ মূল শব্দের 0.1 সেকেন্ডের মধ্যে কানে পৌঁছায়।
xx) H⁺ আয়ন
xxi) বিটুমেন (আলকাতরা)
Group C
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 × 15 = 30
i) উত্তাল সমুদ্রের ওপরে তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন?
ii) 20 m উচ্চ জলস্তরের চাপ নির্ণয় করো।
(g = 10 ms⁻², জলের ঘনত্ব = 1000 kgm⁻³)
iii) ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5 : 2 : 2 : 1 রাখা হয় কেন?
অথবা
আলোকবর্ষ কাকে বলে?
iv) বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন?
v) জুল ও আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
অথবা
m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান হলে বস্তুর বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
vi) 10 ms⁻¹ বেগে গতিশীল একটি বস্তুর গতিশক্তি 1200 J হলে বস্তুর ভর কত?
vii) পরমাণুর আধান শূন্য হয় কেন?
অথবা
22g কার্বন-ডাই-অক্সাইডে কতগুলি কার্বন-ডাই-অক্সাইডের অণু বর্তমান?
(C-12, O-16)
viii) একটি অসম্পৃক্ত দ্রবণকে কী কী উপায়ে সম্পৃক্ত করা যায়?
ix) অম্লরাজ কী?
অথবা
pH scale কী?
x) আংশিক পাতনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
xi) ক্লোরিনেশন পদ্ধতিতে কীভাবে জল পরিশোধন করা হয়?
xii) কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও তরঙ্গবেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
xiii) কোন্ কোন্ ক্ষেত্রে সাইকন কাজ করে না?
xiv) কপার কুচির মধ্যে গাঢ় HNO₃ মিশিয়ে উত্তপ্ত করলে কী ঘটবে সমীকরণসহ লেখ।
xv) দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন?
Group D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3 × 8 = 24
i) বার্ণোলির নীতিটি বিবৃত কর। এর গাণিতিক রূপটি লেখ।
ii) V² = U² + 2as সম্পর্কটি প্রতিষ্ঠা কর।
(ব্যবহৃত চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে)
অথবা
রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো।
iii) টীকা লেখ : “জলের ব্যতিক্রান্ত প্রসারণ”।
Ans : - সাধারণত কোনো পদার্থকে উত্তপ্ত করলে তার আয়তন বৃদ্ধি পায় এবং ঠান্ডা করলে আয়তন হ্রাস পায়। কিন্তু ৪°C থেকে ০°C পর্যন্ত জলকে ঠান্ডা করলে জলের আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব হ্রাস পায়। আবার ০°C থেকে ৪°C পর্যন্ত জলকে উত্তপ্ত করলে তার আয়তন কমে এবং ঘনত্ব বৃদ্ধি পায়। জলের এই অস্বাভাবিক প্রসারণ ও সংকোচনকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
জলের ঘনত্ব ৪°C তাপমাত্রায় সর্বাধিক হয়। এই ধর্মের কারণে শীতপ্রধান অঞ্চলে পুকুর বা হ্রদের উপরিভাগের জল বরফে পরিণত হলেও নিচের জল তরল অবস্থায় থাকে এবং জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে।
iv) প্রকৃত দ্রবণের তিনটি বৈশিষ্ট্য লেখ।
Ans : -
1. প্রকৃত দ্রবণ একটি সমসত্ত্ব মিশ্রণ।
2. এর দ্রাবের কণার আকার সাধারণত 1 nm-এর চেয়ে কম।
3. দ্রাবের কণাগুলি খালি চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না।
4. দ্রাবের কণাগুলি ফিল্টার কাগজের মধ্য দিয়ে সহজেই চলে যায়।
5. প্রকৃত দ্রবণ টিন্ডাল প্রভাব দেখায় না।
6. দ্রাবের কণাগুলি তলায় থিতিয়ে পড়ে না, তাই দ্রবণ স্থায়ীভাবে স্থিতিশীল থাকে।
7. প্রকৃত দ্রবণকে সাধারণ পরিস্রাবণ পদ্ধতিতে দ্রাব ও দ্রাবক থেকে পৃথক করা যায় না।
8. এর বিভিন্ন অংশে দ্রাবের ঘনত্ব একই থাকে।
v) একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন।
Ans : -
পরীক্ষা: একটি বৈদ্যুতিক ঘণ্টাকে একটি বায়ুনিষ্কাশিত কাচের ঘণ্টার ভিতরে রেখে ঘণ্টাটিকে চালু করা হয়। প্রথমে ঘণ্টার ভিতরের বায়ু থাকা অবস্থায় ঘণ্টার শব্দ স্পষ্ট শোনা যায়। এরপর বায়ুনিষ্কাশন পাম্পের সাহায্যে কাচের ঘণ্টার ভিতরের বায়ু ধীরে ধীরে বের করে দেওয়া হলে শব্দের তীব্রতা ক্রমশ কমে যায়। প্রায় সম্পূর্ণ বায়ুশূন্য হলে ঘণ্টাটি দেখা গেলেও তার শব্দ আর শোনা যায় না।
সিদ্ধান্ত: শব্দ সঞ্চালনের জন্য একটি জড় মাধ্যমের প্রয়োজন। তাই শব্দ শূন্যস্থানের মধ্য দিয়ে সঞ্চারিত হতে পারে না।
অথবা
শব্দের গুণ বা জাতি বলতে কী বোঝ? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
Ans : - একই কম্পাঙ্ক ও একই বিস্তারবিশিষ্ট শব্দ হলেও বিভিন্ন উৎস থেকে উৎপন্ন শব্দকে যে বিশেষ ধর্মের সাহায্যে পৃথকভাবে শনাক্ত করা যায়, তাকে শব্দের গুণ বা জাতি (Quality or Timbre) বলে। শব্দের গুণ মূলত শব্দের কম্পনের তরঙ্গরূপ বা উপসুরের উপর নির্ভর করে।
উদাহরণ: একই কম্পাঙ্কে ও একই তীব্রতায় একটি বাঁশি এবং একটি হারমোনিয়াম বাজালে উভয়ের শব্দের উচ্চতা ও তীব্রতা একই হতে পারে, কিন্তু তাদের শব্দের গুণ বা জাতি ভিন্ন হওয়ায় আমরা বাঁশি ও হারমোনিয়ামের শব্দ আলাদা করে চিনতে পারি।
অতএব, শব্দের গুণের সাহায্যে একই তীব্রতা ও একই কম্পাঙ্কের শব্দও বিভিন্ন উৎসের বলে শনাক্ত করা যায়।
vi) অম্লবৃষ্টির কারণ ও ক্ষতিকর প্রভাব আলোচনা করো।
Ans : -
অম্লবৃষ্টির কারণ ও ক্ষতিকর প্রভাব:
কলকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও যানবাহনে কয়লা ও পেট্রোলিয়ামজাত জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে সালফার ডাই-অক্সাইড (SO₂) ও নাইট্রোজেনের অক্সাইড (NOₓ) নির্গত হয়। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) ও নাইট্রিক অ্যাসিড (HNO₃) তৈরি করে। এই অ্যাসিড মিশ্রিত বৃষ্টি বা তুষারকে অম্লবৃষ্টি বলে।
অম্লবৃষ্টির ফলে জলাশয়ের জল অম্লীয় হয়ে জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হয়। মাটির উর্বরতা কমে এবং উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া মার্বেল, চুনাপাথর ও ধাতব নির্মাণের ক্ষয় ঘটে এবং ঐতিহাসিক স্থাপত্য ও স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়। মানুষের শ্বাসযন্ত্রের সমস্যাও বাড়তে পারে।
অথবা
অ্যালুমিনিয়াম পাত্রে কষ্টিক সোডা রাখা যায় না। উপযুক্ত রাসায়নিক সমীকরণসহ কারণ ব্যাখ্যা কর।
Ans : -
অ্যালুমিনিয়াম একটি উভধর্মী ধাতু। তাই কষ্টিক সোডা (NaOH)-এর সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ফলে অ্যালুমিনিয়ামের পাত্র ক্ষয়প্রাপ্ত হয়। তাই অ্যালুমিনিয়াম পাত্রে কষ্টিক সোডা রাখা যায় না।
রাসায়নিক সমীকরণ:
2Al + 2NaOH + 2H₂O → 2NaAlO₂ + 3H₂↑
অতএব, কষ্টিক সোডা অ্যালুমিনিয়াম পাত্রকে ক্ষয় করে বলে এই পাত্রে কষ্টিক সোডা রাখা নিরাপদ নয়।
vii) 4.8 g ম্যাগনেশিয়ামকে অতিরিক্ত পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলে, STP-তে কত আয়তন হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে?
(Mg = 24)
viii) দ্রবণের শতকরা মাত্রার সংজ্ঞা দাও। 51 জলীয় দ্রবণে 20 g দ্রাব দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত?
অথবা
প্রদত্ত কম্পাঙ্কগুলির মধ্যে কোনটি শ্রুতিগোচর, কোনটি শব্দেতর, কোনটি শব্দোত্তর শব্দ চিহ্নিত করো—
1500 Hz, 12 Hz, 45000 Hz, 75 Hz, 25 Hz, 7.5 Hz
Ans : -
শ্রুতিগোচর শব্দ: 1500 Hz, 75 Hz, 25 Hz
শব্দেতর শব্দ: 12 Hz, 7.5 Hz
শব্দোত্তর শব্দ: 45000 Hz


Enter Your Comment