WBCHSE Class 12 Bengali Semester 3 Model Question Paper with Answers। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2026

0

WBCHSE HS Bengali Semester 3 Question Paper 2026 with Answer Key


WBCHSE Class 12 Bengali Semester 3 Model Question Paper with Answers। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2026



আপনি যদি Class 12 Bengali Semester 3 Model Question Paper, HS 3rd Semester Bengali Question Paper with Answers, WBCHSE Class 12 Bengali Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক বাংলা 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।

এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।



WBCHSE Class 12 Bengali Semester 3 Expected Question Paper with Answers



এই পোস্টে আপনি WBCHSE Class 12 Bengali 3rd Semester Question Paper with Answer, HS Bengali Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Bengali Model Question Paper PDF, WBCHSE Bengali Semester 3 Suggestion, বাংলা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।

পাশাপাশি বাংলা গদ্য, পদ্য, নাটক, গল্প, ভাষাতত্ত্ব, ব্যাকরণ, অলংকার, রচনা, সারাংশ, ভাবসম্প্রসারণ, প্রতিবেদন, প্রবন্ধ এবং পাঠ্যভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়।

নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।



WBCHSE Bengali Semester 3 Practice Question Paper 2026 with Answer Key


Set 1


■ সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 = 40

১. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল –
(A) ছয় টাকা
(B) পাঁচ টাকা
(C) সাত টাকা
(D) আট টাকা।

২. “পরদিন... হস্তিনী আসিল” –
(A) বেলা সাতটায়
(B) সন্ধ্যায়
(C) রাত আটটায়
(D) সন্ধ্যা ছ'টায়।

৩. জয়রাম মোক্তারের বড়ো নাতনির নাম –
(A) জয়ন্তী
(B) কল্যাণী
(C) মঙ্গলা
(D) জয়িতা।

৪. প্রতি রবিবার জয়রাম মোক্তারের বৈঠকখানায় বিকেলে কী খেলা হতো? –
(A) তাস-পাশা
(B) দাবা
(C) লুডো
(D) ক্যারাম।

৫. জয়রাম মোক্তার কতবছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার ছিলেন –
(A) বিশ বছর
(B) দশ বছর
(C) পঁচিশ বছর
(D) তিরিশ বছর।

৬. হীরেমতির সাজ-পরানো ঘোড়ার উপর ______ বসালে কি ভালো দেখায়?
(A) হনুমান
(B) বিড়াল
(C) বাঁদর
(D) মুকুট।

৭. লেখকের মতে উন্নতির প্রধান উপায়, লক্ষণ হল –
(A) ভাব প্রদান
(B) ভাষা
(C) অর্থ সম্পদ
(D) কটমট ভাগ।

৮. “বাড়িটার না আছে ভাব, না ভঙ্গি;” — কারণ –
(A) বাড়িটার নকশাটাই গোলমেলে
(B) জৌলুস হারানো হেরিটেজ
(C) জীর্ণ, প্রাচীন অট্টালিকা
(D) থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দেয়।

৯. ভ্যান গঘ ছিলেন প্রখ্যাত –
(A) সংগীত শিল্পী
(B) চিত্রকর
(C) ভাস্কর
(D) বিজ্ঞানী।

১০. আইনস্টাইনের ধর্ম –
(A) বিজ্ঞানের সমৃদ্ধি
(B) দিগন্ত পেরনো
(C) সংগীত
(D) উন্মাদনা।

১১. আবদুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত –
(A) চিত্রকর
(B) কণ্ঠশিল্পী
(C) নৃত্যশিল্পী
(D) বিজ্ঞানী।

১২. রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল –
(A) বিশ্বাস ও প্রেম
(B) বিশ্বাস ও ভালোবাসা
(C) প্রেম ও প্রীতি
(D) প্রীতি ও সৌহার্দ্য।

১৩. কবিতার জিত চাইতেন –
(A) কবীর
(B) শ্রীজাত
(C) গার্সিয়া লোরক
(D) কবিরা।

১৪. এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ –
(A) অসি
(B) পঞ্জর
(C) কৃপাণ
(D) অস্থি।

১৫. পোটরাজ রোদে বেরোয় না –
(A) তিনদিন হয়ে গেল
(B) চারদিন হয়ে গেল
(C) পাঁচদিন হয়ে গেল
(D) ছয়দিন হয়ে গেল।

১৬. উঠে দাঁড়াবো –
(A) সোজা হয়ে
(B) কষ্টে পৃষ্ঠে
(C) লাঠিতে ভর দিয়ে
(D) অন্যের সাহায্য নিয়ে।

১৭. যখন সময় সুবিধের না তখন কী করতে হবে –
(A) নিদ্রা যেতে হবে
(B) ব্যস্ত হতে হবে
(C) আনন্দ করতে হবে
(D) সমঝে পার হতে হবে।

১৮. তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –
(A) সুকুমার সেন
(B) পবিত্র সরকার
(C) গোপাল হালদার
(D) স্যার উইলিয়াম জোনস।

১৯. ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে Langue (লাঙ) নাম দিয়েছেন –
(A) চমস্কি
(B) স্যামুয়েল ওয়েসলি
(C) ফেদিনাঁ দ্য সোস্যুর
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

২০. খণ্ডধ্বনিকে বলা হয় –
(A) বিভাজ্য ধ্বনি
(B) পদ
(C) শব্দ
(D) বিভক্তি।

২১. ‘ল’ ধ্বনিটি –
(A) পার্শ্বিক ধ্বনি
(B) নাসিক্য ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) উষ্ম ধ্বনি।

২২. ‘থিসরাস’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল –
(A) রত্নাগার
(B) কোষাগার
(C) অমরকোষ
(D) অভিধান।

২৩. ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ — এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় পড়ে?
(A) অর্থের রূপান্তর
(B) অর্থের প্রসার
(C) অর্থের সংকোচ
(D) কোনোটিই নয়।

২৪. ‘মহাজন’ শব্দটির আদি অর্থ ‘মহান ব্যক্তি’, বর্তমান অর্থ ‘সুদখোর’। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে –
(A) অর্থের অবনতি
(B) অর্থের বিস্তার
(C) অর্থের সংকোচ
(D) অর্থের রূপান্তর।

২৫. ‘মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য’ — এ কথাটি বলেছেন –
(A) নোয়াম চমস্কি
(B) স্যামুয়েল ওয়েসলি
(C) ট্রাডগিল
(D) উইলিয়াম জোনস।

২৬. স্যার উইলিয়াম জোনস ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন –

(A) ১৭৮৬ খ্রিস্টাব্দে
(B) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(C) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(D) ১৭৮৩ খ্রিস্টাব্দে।

২৭. জারি গানে 'জারি' শব্দের অর্থ –

(A) প্রেম
(B) বিরহ
(C) ক্রন্দন
(D) মিলন।

২৮. বাংলা সাহিত্যে ননসেন্স-এর প্রবর্তক হলেন –

(A) সুকুমার রায়
(B) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(C) সুকুমার সমাজপতি
(D) সুকান্ত পাল।

২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞানমনস্কতার পরিচয় পাওয়া যায় যে গ্রন্থে –

(A) বিশ্বজ্ঞান
(B) বিশ্বপরিচয়
(C) বিশ্ববিজ্ঞান
(D) বিশ্ববিবেক।

৩০. 'ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন' গড়ে ওঠে –

(A) ১৯১৯ সালে
(B) ১৯২০ সালে
(C) ১৯২১ সালে
(D) ১৯২২ সালে।

■ শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো :
৩১. “আমি কাল সকালেই ________ চিঠি লিখে পাঠাচ্ছি – সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে এখন।”

(A) রাজবাড়িতে
(B) বড়োবাড়িতে
(C) কুঞ্জবাবুর কাছে
(D) মেজকর্তার কাছে।

৩২. “এখন ক্রমে বুঝবে যে, যেটা ভাবহীন প্রাণহীন – সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো ________ নয়।”

(A) দরকারের
(B) কাজের
(C) প্রয়োজনের
(D) ভাবপ্রকাশের।

৩৩. “নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর ________ দ্বীপে।”

(A) খজুরের
(B) আন্দামানের
(C) লাক্ষা
(D) মিনিকয়।

■ ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :
৩৪.

(i) বড়োবধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন।
(ii) হাতি, তোর গোদা পায়ে নাতি।
(iii) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল।
(iv) হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন।

বিকল্পসমূহ :

(A) (iv), (iii), (ii), (i)
(B) (i), (iii), (ii), (iv)
(C) (iii), (ii), (i), (iv)
(D) (ii), (iv), (iii), (i)

■ সত্য ও মিথ্যা নির্ণয় করো :
৩৫.

(i) ‘উদ্বোধন' পত্রিকার সম্পাদক স্বামীজীকে পত্র লেখেন ১৯০০ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি।
(ii) পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা-যা অপ্রাকৃত।
(iii) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে।
(iv) শবরস্বামীর মহাভাষ্য দেখো।

(A) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(C) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা

৩৬.

(i) রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে।
(ii) ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ঘিরে ধরলো।
(iii) আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
(iv) সূর্য উঠলে সে চুপচাপ সমুদ্রে চান করতে যায়।

(A) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(B) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(C) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য


■ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৩৭.

'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ

(i) খণ্ডধ্বনি হল (a) ৩০টি

(ii) মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা (b) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

(iii) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে (c) অর্ধস্বরধ্বনি

(iv) খই, বউ, আয়, যাও – এরা উচ্চারণে কোন ধ্বনির অন্তর্গত (d) গুচ্ছধ্বনি

বিকল্পসমূহ :

(A) (i) b (ii) a (iii) d (iv) c
(B) (i) d (ii) c (iii) a (iv) b
(C) (i) c (ii) d (iii) b (iv) a
(D) (i) a (ii) c (iii) b (iv) d

৩৮.
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ

(i) অঞ্জলি লহ মোর সংগীতে (a) রজনীকান্ত সেন

(ii) ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গ নারী (b) অতুলপ্রসাদ সেন

(iii) কে আবার বাজায় বাঁশি (c) মুকুন্দ দাস

(iv) প্রেমে জল হয়ে যাও গলে (d) নজরুল ইসলাম

বিকল্প উত্তরসমূহ :

(A) (i) d (ii) c (iii) b (iv) a
(B) (i) b (ii) c (iii) d (iv) a
(C) (i) a (ii) d (iii) b (iv) c
(D) (i) c (ii) a (iii) b (iv) d

■ বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :
৩৯.

নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো :

বিবৃতি (A) : এখন আমাদের একে অপরকে লাগবে।

কারণ (R) : সময়টা মোটেই সুবিধের না।

সঠিক বিকল্প :

(a) A ঠিক, R ভুল
(b) A ভুল, R ঠিক
(c) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(d) A এবং R উভয়েই ভুল।

■ Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৪০.

তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন – “আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো।” – প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন।

ছলনার আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির কী মানসিকতা প্রকাশ পেয়েছে?

(A) ভালোবাসা
(B) বিশেষ
(C) ঘৃণা
(D) অতিশয় বেদনা।


উত্তর

১. (B) ২. (A) ৩. (B) 8. (A) ৫. (A) ৬. (C) ৭. (B) ৮. (D) ৯. (B) ১০. (B) 

১১. (B) ১২. (B) ১৩. (C) ১৪. (A) ১৫. (A) ১৬. (B) ১৭. (D) ১৮. (D) ১৯. (C) ২০. (A) 

২১. (A) ২২. (A) 23. (C) 24. (C) 25. (A) ২৬. (A) 27. (C) 28. (A) ২৯. (B) ৩০. (B) 

৩১. (A) ৩২. (B) ৩৩. (A) ৩৪. (A) ৩৫. (A) ৩৬. (B) ৩৭. (A) ৩৮. (A) ৩৯. (c) ৪০. (D)




HS Bengali 3rd Semester MCQ Question Paper & Answer Key


Set 2


সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 = 40 

১. “মুখুজ্যেমশায়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি” – যে দিনে নেমন্ত্রণ পেয়েছি –
(A) সোমবার
(B) বুধবার
(C) শুক্রবার
(D) শনিবার।

২. জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর বিবাহের দিন স্থির হয়েছে –
(A) ১লা বৈশাখ
(B) ১০ই জ্যৈষ্ঠ
(C) ১লা আশ্বিন
(D) ১০ই ফাল্গুন।

৩. মেজবাবুর মেয়ের বিবাহের জন্য ‘বাই’ আসছে –
(A) কোলকাতা থেকে
(B) পীরগঞ্জ থেকে
(C) বেনারস থেকে
(D) বামুনহাট থেকে।

৪. জয়রাম মুখোপাধ্যায় প্রথম মোক্তারি করতে কোন্ নদী পার হয়ে আসেন?
(A) যমুনা
(B) গঙ্গা
(C) মেঘনা
(D) পদ্মানদী।

৫. জয়রাম মুখোপাধ্যায়ে পুত্র –
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি।


৬. হীরেমতির সাজ-পরানো ঘোড়ার উপর যা বসলে ভালো দেখায় না –
(A) হনুমান
(B) বিড়াল
(C) বাঁদর
(D) মুকুট।

৭. লেখকের মতে উন্নতির প্রধান উপায়, লক্ষণ হল –
(A) ভাবপ্রদান
(B) ভাষা
(C) অর্থসম্পদ
(D) কটমট ভাগ।

৮. ‘বাঙ্গলা ভাষা' পত্রটি কোন পত্রিকা সম্পাদককে স্বামীজী লিখেছিলেন –
(A) দেশ
(B) সন্দেশ
(C) সাধনা
(D) উদ্বোধন।

৯. ‘ভস্মের চরিত' কার ধর্ম? –
(A) জলের
(B) বাতাসের
(C) আগুনের
(D) উনুনের।

১০. শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন –
(A) প্রতিষ্ঠান বিরোধিতা
(B) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(C) প্রতিষ্ঠান সহমর্মিতা
(D) প্রতিষ্ঠান আনুগত্য।

১১. ‘ভ্যান গঘ’ ছিলেন –

(A) কবি
(B) সাহিত্যিক
(C) চিত্রশিল্পী
(D) সংগীত শিল্পী।

১২. নবনীতা দেবসেনের ‘দিগ্বিজয়ের রূপকথা” যে কাব্যগ্রন্থের –

(A) শ্রেষ্ঠ কবিতা
(B) মোদেয়া
(C) স্বাগত দেবদূত
(D) প্রথম প্রত্যয়।

১৩. কবি ‘মন্ত্রপূতঃ অসি'-র যে নামকরণ করেছেন –

(A) বিশ্বাস
(B) ভরসা
(C) সততা
(D) ভালোবাসা।

১৪. “মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক।” – ‘পুষ্পক’ কী?

(A) অশ্ব
(B) ধনুক
(C) রথ
(D) মেঘ।

১৫. পোটরাজের বউ-এর নাম –

(A) বঞ্চলা
(B) দুরপত
(C) পুঁটির মা
(D) সোনা।

১৬. পোটরাজ রোদে বেরোয় না –

(A) তিনদিন হয়ে গেল
(B) চারদিন হয়ে গেল
(C) পাঁচদিন হয়ে গেল
(D) ছয়দিন হয়ে গেল।

১৭. ‘এখন আমাদের' লাগবে –

(A) পরস্পরকে
(B) একে অন্যকে
(C) একে অপরকে
(D) সবাইকে।

১৮. মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন গোলার্ধ? –

(A) মধ্য গোলার্ধ
(B) পশ্চাৎ গোলার্ধ
(C) বাম গোলা
(D) ডান গোলার্ধ।

১৯. কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে –

(A) কোড
(B) রেজিস্টার
(C) ক্রেওল
(D) পিজিন।

২০. ‘র্’ ধ্বনিটি হল –

(A) পার্শ্বিক ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) ঊষ্ণ ধ্বনি
(D) তাড়িত ধ্বনি।

২১. বাংলা ভাষায় অর্ধস্বরের সংখ্যা –

(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ৫টি।

২২. চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? –

(A) ২০০টি
(B) ৮টি
(C) ২৮টি
(D) ১টি।

২৩. বাংলায় অনেক সময় নেতিবাচক উপসর্গ যোগ করে কোন শ্রেণির শব্দ সৃষ্টি করা যায়? –
(A) ব্যাপকার্থকতা
(B) বিপরীতার্থকতা
(C) সমার্থকতা
(D) প্রয়োগত।

২৪. ‘কলম’ শব্দের আদি অর্থ ‘শর বা খাগ’। বর্তমানে তার অর্থ ‘লেখনী’। শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? – এটি

(A) প্রসার
(B) সংকোচ
(C) উৎকর্ষ
(D) রূপান্তর।

২৫. ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে বলা হয় –

(A) পারোল
(B) লাঙ্
(C) স্টাইল
(D) বিচ্যুতি।

২৬. স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত –

(A) খণ্ড ধ্বনি
(B) বিভাজ্য ধ্বনি
(C) বাগ্‌ ধ্বনি
(D) অ-বিভাজ্য ধ্বনি।

২৭. ‘ঢপ কীর্তন’ গানের ‘ঢপ’ শব্দের অর্থ হল –

(A) মিথ্যাচার
(B) কান্না
(C) টপ্পা
(D) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন।

২৮. ভারতবর্ষে সাইকো-অ্যানালিটিক্যাল সোসাইটি কে স্থাপন করেন? –

(A) গিরীন্দ্রশেখর বসু
(B) চুনীলাল বসু
(C) মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(D) বনবিহারী মুখোপাধ্যায়।

২৯. ‘ডেভিস কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত? –

(A) টেবিল টেনিস
(B) হকি
(C) সাঁতার
(D) লন-টেনিস।

৩০. ‘বসু বিজ্ঞান মন্দির’ স্থাপিত হয় –

(A) ১৯১৭ খ্রিস্টাব্দে
(B) ১৮১৭ খ্রিস্টাব্দে
(C) ১৯১৮ খ্রিস্টাব্দে
(D) ১৮১৮ খ্রিস্টাব্দে।

■ শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো :

৩১. “অপূরণীয় সেই ________ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে” –

(A) ধুম্রমেঘবর্ণ
(B) কালো পর্বত সদৃশ্য
(C) মৈনাক পর্বত সদৃশ্য
(D) নবজলধর বর্ণ।

৩২. “হীরে মতির সাজ পরানো ঘোড়ার উপর ________ বসালে কি ভালো দেখায়?” –

(A) বাঁদর
(B) পেঁচা
(C) গাধা
(D) কুকুর।

৩৩. “গার্সিয়া লোরকার ধর্ম কবিতার ________।”

(A) স্তব্ধতা
(B) অপমৃত্যু
(C) হার
(D) জিত।


■ ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :

৩৪.

(i) “বড়োবধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন।”

(ii) “বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।”

(iii) “পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিনী।”

(iv) “শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে তিনজন জমিদারের হস্তী ছিল।”

বিকল্পসমূহ :

(A) (iv), (iii), (ii), (i)
(B) (i), (ii), (iv), (iii)
(C) (ii), (i), (iii), (iv)
(D) (iii), (i), (ii), (iv)


■ সত্য ও মিথ্যা নির্ণয় করো :

৩৫.

(i) ‘উদ্বোধন’ পত্রিকার সম্পাদক স্বামীজীকে পত্র লেখেন।

(ii) পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট; কিন্তু কটমট ভাষা – যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র।

(iii) আমাদের ভাষা-সংস্কৃতর গদাই-লস্করি চাল – ঐ এক-চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।

(iv) যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত পূর্ব-পশ্চিম ভেদ উঠে যাবে।

(A) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(D) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য

৩৬.

(i) দামার বাড়ির আবহাওয়া ভারী।

(ii) লোকের দুই হাঁটুর মাঝে মাথা রেখে বসে।

(iii) দামার বৌয়ের চোখে জল ভরা।

(iv) প্রতি মুহূর্তে কেউ-না-কেউ এসে দোরে দাঁড়াচ্ছে।

(A) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(B) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(C) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য


■ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৩৭.

'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ

(i) খণ্ডধ্বনি হল (a) ৩০টি

(ii) মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা (b) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

(iii) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে (c) অর্ধস্বরধ্বনি

(iv) আয়, যাও, খই, বউ – এরা উচ্চারণে কোন ধ্বনির অন্তর্গত (d) গুচ্ছধ্বনি

বিকল্পসমূহ :

(A) (i) b (ii) a (iii) d (iv) c
(B) (i) d (ii) c (iii) a (iv) b
(C) (i) c (ii) d (iii) b (iv) a
(D) (i) a (ii) c (iii) b (iv) d

৩৮.

'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ

(i) মুদ্রণশিল্পে মৌলিক অবদানের কারণ (a) মধুসূদন গুপ্ত

(ii) আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক (b) ইউ রে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়

(iii) গোপালচন্দ্র ভট্টাচার্য ‘বাংলার কীটপতঙ্গ’ গ্রন্থের জন্য (c) প্রশান্তচন্দ্র মহলানবিশ

(iv) আমাদের দেশে প্রথম শব ব্যবচ্ছেদ করেন (d) রবীন্দ্রস্মৃতি পুরস্কার পান

বিকল্পসমূহ :

(A) (i) d (ii) a (iii) b (iv) c
(B) (i) c (ii) d (iii) a (iv) b
(C) (i) a (ii) b (iii) c (iv) d
(D) (i) b (ii) c (iii) d (iv) a

■ বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :

৩৯. নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো।

বিবৃতি (A) : আমাদের দু'জনের হাতগুলোই লাগবে।

কারণ (R) : ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।

সঠিক বিকল্প :

(a) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(b) A ঠিক, R ভুল
(c) A ভুল, R ঠিক
(d) A ও R উভয়েই ভুল।

■ Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো :

৪০. জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন – “না। গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতী চড়ে যেতে পারি, তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।”

উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় –

(A) আভিজাত্যের গৌরব
(B) ঈর্ষাপরায়ণতা
(C) দাম্ভিকতা
(D) উগ্রতা।



উত্তর

১. (A) ২. (B) ৩. (C) ৪. (D) ৫. (C) ৬. (C) ৭. (B) ৮. (D) ৯. (C) ১০. (D) 

১১. (C) ১২. (A) ১৩. (D) ১৪. (C) ১৫. (A) ১৬. (A) ১৭. (C) ১৮. (C) ১৯. (A) ২০. (B)
 
২১. (C) 22. (D) 23. (B) 24. (D) 25. (B) 26. (B) 27. (D) 28. (A) ২৯. (D) ৩০. (A) 

৩১. (D) ৩২. (A) ৩৩. (D) 38. (A) ৩৫. (C) 36. (B) ৩৭. (A) ৩৮. (D) ৩৯. (a) 80. (C)    









একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)