WBCHSE HS Environmental Studies Semester 3 Question Paper 2026 with Answer Key
আপনি যদি Class 12 Environmental Studies Semester 3 Model Question Paper, HS 3rd Semester Environmental Studies Question Paper with Answers, WBCHSE Class 12 Environmental Studies Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা তৃতীয় সেমিস্টারের MCQ, অথবা উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত উপযোগী।
এখানে WBCHSE-এর নতুন Semester-III সিলেবাস অনুসারে প্রস্তুত করা মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, পরীক্ষায় আসার সম্ভাবনাময় প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাজেশন, এবং সম্পূর্ণ উত্তরপত্র এক জায়গায় সংকলিত হয়েছে। নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার উদ্দেশ্যেই এই প্রশ্নোত্তরগুলি সাজানো হয়েছে।
HS Semester 3 Environmental Studies MCQ, সাজেশন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন ২০২৬
এই পোস্টে আপনি WBCHSE Class 12 Environmental Studies 3rd Semester Question Paper with Answer, HS Environmental Studies Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Environmental Studies Model Question Paper PDF, WBCHSE Environmental Studies Semester 3 Suggestion, গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।
এছাড়াও Environment and Ecosystem, Natural Resources, Biodiversity Conservation, Environmental Pollution, Climate Change, Sustainable Development, Waste Management, Environmental Laws ও অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বাছাই করা প্রশ্ন, উত্তর এবং পরীক্ষাভিত্তিক অনুশীলনী যুক্ত করা হয়েছে, যাতে স্বল্প সময়ে সম্পূর্ণ সিলেবাস রিভিশন করা যায়। নিয়মিত এই প্রশ্নপত্র, MCQ এবং উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং WBCHSE উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরিবেশ বিদ্যা পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।
WBCHSE Class 12 Environmental Studies Semester 3 Model Question Paper with Answers
Set – 1
A. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :1×40 = 40
১। বাস্তুবিদ্যার জনক হলেন –
(a) মেন্ডেল
(b) লিন্ডেমান
(c) ভন হামবোল্ট
(d) ই. ও. উইলসন।
২। ট্রপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার কার অন্তর্গত?
(a) অ্যাটমোস্ফিয়ার
(b) লিথোস্ফিয়ার
(c) হাইড্রোস্ফিয়ার
(d) বায়োস্ফিয়ার।
৩। জলাভূমির বাস্তুতন্ত্রের কোনটি বৈশিষ্ট্য নয়?
(a) জল আবদ্ধ বা বহমান হয়।
(b) সর্বদা গভীর জলে পূর্ণ।
(c) মাটি কাদা বা পাঁক পূর্ণ।
(d) উত্থিত, ভাসমান ও নিমজ্জিত জলজ উদ্ভিদ।
৪। যে প্রাণীটিকে Human Fish বলা হয় –
(a) প্রোটিয়াস
(b) প্রোটোপ সাইরেন
(c) লেপিডোসাইরেন
(d) সেরাটোডাস।
৫। সমুদ্র-বাস্তুতন্ত্রের সবচেয়ে গভীর স্তর হল –
(a) মহাসামুদ্রিক স্তর
(b) নেরেটিক স্তর
(c) লিটোরাল স্তর
(d) সারফেস লেয়ার।
৬। স্তম্ভ-A এর সঙ্গে স্তম্ভ-B মেলাও :
A-স্তম্ভ B-স্তম্ভ
(i) গৌণ খাদক (A) পুঁটি মাছ
(ii) প্রগৌণ খাদক (B) শোল মাছ
(iii) সর্বোচ্চ খাদক (C) বাজ পাখি
(iv) প্রাথমিক খাদক (D) ব্যাকটেরিয়া
বিকল্পসমূহ :
(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(c) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D
(d) (i)-D, (ii)-B, (iii)-A, (iv)-C
৭। স্তম্ভ-A এর সঙ্গে স্তম্ভ-B মেলাও :
A-স্তম্ভ B-স্তম্ভ
(i) 1972 (A) বসুন্ধরা সম্মেলন
(ii) 1972 (B) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন
(iii) 2002 (C) জীব বৈচিত্র্য আইন
(iv) 1980 (D) বন সংরক্ষণ আইন
বিকল্পসমূহ :
(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(c) (i)-A, (ii)-D, (iii)-B, (iv)-C
(d) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B
৮। বিবৃতি (A) : পার্বত্য অরণ্যের একটি প্রধান উদ্ভিদ হল ম্যানগ্রোভ জাতীয় গাছ।
বিবৃতি (B) : পম্পাস ঘাস তৃণভূমির একটি অন্যতম উদ্ভিদ।
(a) A সত্য, B মিথ্যা।
(b) B সত্য, A মিথ্যা।
(c) A এবং B উভয় বিবৃতিই সত্য।
(d) A এবং B উভয় বিবৃতিই মিথ্যা।
৯। কৃষির বিস্তারের কুফল হল –
(a) জলাভূমি ও পতিত জমির বাস্তুতন্ত্র ধ্বংস হওয়া।
(b) মাটি অনুর্বর হয়ে পড়েছে।
(c) ভূমিক্ষয় বাড়ছে।
(d) উপরের সব কটি।
১০। খাদ্য পিরামিডের দ্বিতীয় ধাপের একটি জীব হল –
(a) ফাইটোপ্ল্যাংকটন
(b) জুপ্ল্যাংকটন
(c) ছোটো মাংসাশী মাছ
(d) বড়ো মাংসাশী মাছ।
১১। ___________নামক ভেষজ উদ্ভিদ, _________নামক এপ,________নামক মাছ ও ________ নামক স্তন্যপায়ী মনোটাইপিক।
শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
(a) তুলসী, চশমা বাঁদর, স্যামন, বাঘ।
(b) ঘৃতকুমারী, স্কুইরেল বাঁদর, ইলিশ, ডলফিন।
(c) সর্পগন্ধা, স্পাইডার বাঁদর, ইল, ভালুক।
(d) আর্টেমিসিয়া, গরিলা, তেলাপিয়া, হংসচক্ষু।
১২। নীচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট?
(a) বন্যপ্রাণী সুরক্ষা
(b) পরিবেশ সুরক্ষা
(c) নদী সুরক্ষা
(d) জলাভূমির সুরক্ষা।
১৩। সেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম –
(a) Tectona grandis
(b) Shorea robusta
(c) Acacia arabica
(d) কোনোটিই নয়।
১৪। ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় –
(a) ১৯৭২ খ্রিস্টাব্দে।
(b) ১৯৭৪ খ্রিস্টাব্দে।
(c) ১৯৭৬ খ্রিস্টাব্দে।
(d) ১৯৭৫ খ্রিস্টাব্দে।
১৫। ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে?
(a) ১৯৭২ খ্রিস্টাব্দে।
(b) ১৯৭৩ খ্রিস্টাব্দে।
(c) ১৯৮১ খ্রিস্টাব্দে।
(d) ১৯৭৫ খ্রিস্টাব্দে।
১৬। কাজিরাঙা জাতীয় উদ্যানটি ________ অবস্থিত।
(a) কেরালায়
(b) পশ্চিমবঙ্গে
(c) অসমে
(d) কর্ণাটকে।
১৭। WWF-এর পুরো কথাটি হল –
(a) World Wildlife Fund for Nature
(b) World Wide Forum
(c) World Wide for Conservation
(d) World Weighted Forest।
১৮। পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে –
(a) আমেরিকা থেকে।
(b) অস্ট্রেলিয়া থেকে।
(c) মেক্সিকো থেকে।
(d) ইংল্যান্ড থেকে।
১৯। পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি বিখ্যাত –
(a) ম্যানগ্রোভ অরণ্য
(b) বৃষ্টি অরণ্য
(c) পত্রমোচী অরণ্য
(d) এদের কোনোটিই নয়।
২০। সাইলেন্ট ভ্যালি হল ________ অঞ্চলের অন্তর্গত।
(a) সুন্দাল্যান্ড
(b) ইন্দোবার্মা
(c) উত্তরাঞ্চল
(d) পশ্চিমঘাট পর্বত।
২১। স্তম্ভ-A এর সঙ্গে স্তম্ভ-B মেলাও :
A-স্তম্ভ B-স্তম্ভ
(A) সিংহ প্রকল্প (i) ময়ূরঝরনা, পশ্চিমবঙ্গ
(B) ব্যাঘ্র প্রকল্প (ii) গির জাতীয় উদ্যান
(C) গন্ডার প্রকল্প (iii) বন্দিপুর
(D) হস্তী প্রকল্প (iv) কাজিরাঙা জাতীয় উদ্যান
বিকল্পসমূহ :
(a) A-iii, B-i, C-iv, D-ii
(b) A-iv, B-iii, C-i, D-ii
(c) A-iv, B-i, C-iii, D-ii
(d) A-ii, B-iii, C-iv, D-i
২২। বিবৃতি (A) : থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ।
বিবৃতি (B) : কুলেখাড়া শাক রক্তাল্পতায় উপকারী।
(a) কেবল A সত্য।
(b) কেবল B সত্য।
(c) A এবং B উভয় সত্য।
(d) A এবং B উভয় মিথ্যা।
২৩। জীববৈচিত্র্যের সংকটের কারণ হল –
(a) চোরাশিকার।
(b) বাসস্থান সংকোচন।
(c) বহিরাগত আক্রমণাত্মক প্রজাতির অনুপ্রবেশ।
(d) সবগুলি।
২৪। বিশ্বউষ্ণায়নের ফলে কোন প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয়েছে?
(a) স্নো লেপার্ড।
(b) মেরু ভালুক।
(c) অ্যাডেলি পেঙ্গুইন।
(d) সবগুলি।
২৫। Red Data Book-এর অন্তর্ভুক্ত হল –
(a) সকল উদ্ভিদ প্রজাতি।
(b) সকল প্রাণী প্রজাতি।
(c) অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি।
(d) বিলুপ্তির হুমকি প্রাপ্ত প্রজাতিসমূহ।
২৬। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হল ________ এবং রাজ্য উদ্ভিদ হল ________।
(a) এক শৃঙ্গ গন্ডার, শাল।
(b) বেঙ্গল টাইগার, আম।
(c) মেছোবিড়াল, ছাতিম।
(d) চিতল হরিণ, পলাশ।
২৭। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ-এর একটি বিপন্ন প্রাণী –
(a) তুষার চিতা।
(b) কালো ভাল্লুক।
(c) রেড পান্ডা।
(d) পূর্বের সব বিকল্প।
২৮। ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের?
(a) আলফা।
(b) বিটা।
(c) গামা।
(d) ফাই বৈচিত্র্য।
২৯। কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে ঘোষণা করা হয়?
(a) ২৫ বছর।
(b) ৫০ বছর।
(c) ৩০ বছর।
(d) ৪০ বছর।
৩০। নীচের কোন প্রক্রিয়াটি কার্বনচক্র সম্পাদনে সহায়তা করে?
(a) সালোকসংশ্লেষ।
(b) মানুষের ক্রিয়াকলাপ।
(c) প্রাণীকূল।
(d) ব্যাকটেরিয়া।
৩১। ফসল উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি?
(a) মাটির জীবের অনুপস্থিতি।
(b) ন্যূনতম জিনগত বৈচিত্র্য।
(c) আগাছার অনুপস্থিতি।
(d) বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম।
৩২। বিবৃতি (A) : শক্তির পিরামিড কখনো উল্টানো প্রকৃতির হয় না।
কারণ (R) : শক্তি যখন এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে প্রবাহিত হয়, তখন কিছু পরিমাণ শক্তি প্রতিটি পুষ্টিস্তরে তাপশক্তি রূপে নষ্ট হয়।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A ও R উভয়ই মিথ্যা।
৩৩। উপরের কোনটি বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিডকে বোঝায়?
৩৪। ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হল –
(a) ৩৮
(b) ২৮
(c) ১৮
(d) ৪৮
৩৫। ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়?
(a) ২০৪
(b) ১২২৮
(c) ৪২৮
(d) ৩৭২১
৩৬। পুকুরের বাস্তুতন্ত্রে ________ হল একটি প্রাথমিক খাদক।
(a) ফাইটোপ্ল্যাংকটন।
(b) যেকোনো ছোট মাছ।
(c) রুই মাছ।
(d) ব্যাকটেরিয়া।
৩৭। চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয় –
(a) তুলসি।
(b) সজিনা।
(c) নিম।
(d) বাসক।
৩৮। পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা –
(a) ১টি।
(b) ২টি।
(c) ৩টি।
(d) ৪টি।
৩৯। বাস্তুতন্ত্রটিকে শনাক্ত করো –
(a) প্রবাহমান মিঠা জলের বাস্তুতন্ত্র।
(b) স্থির মিঠা জলের বাস্তুতন্ত্র।
(c) জলাভূমির বাস্তুতন্ত্র।
(d) মোহনার বাস্তুতন্ত্র।
৪০। উদ্ভিদ ও প্রাণীদেহের অবশেষ বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়?
(a) শিলা।
(b) হিউমাস।
(c) খনিজ পদার্থ।
(d) মাটি।
ANSWER
1. (c) 2. (a) 3. (b) 4. (a) 5. (a) 6. (a) 7. (a) 8. (b) 9. (d) 10. (b)
11. (d) 12. (d) 13. (a) 14. (a) 15. (b) 16. (c) 17. (a) 18. (a) 19. (a) 20. (d)
21. (d) 22. (c) 23. (d) 24. (d) 25. (d) 26. (c) 27. (d) 28. (c) 29. (b) 30. (a)
31. (b) 32. (a) 33. (a) 34. (b) 35. (d) 36. (c) 37. (c) 38. (a) 39. (a) 40. (b).
HS Environmental Studies 3rd Semester MCQ Question Paper & Answer Key
Set – 2
সঠিক উত্তর নির্বাচন করো : 1 x 40 = 40
১। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –
(a) ট্যান্সলে
(b) এলটন
(c) লিন্ডেম্যান
(d) আর্নেস্ট হেকেল
২। বাস্তুবিদ্যায় ‘গিল্ড’ কথাটির অর্থ কী? –
(a) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত প্রজাতি
(b) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত পৃথক প্রজাতি
(c) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত একই নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী
(d) একই বাস্তুতন্ত্রের অন্তর্গত পৃথক নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী
৩। নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম হল –
(a) ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → নাইট্রোজেন স্থিতিকরণ
(b) নাইট্রোজেন স্থিতিকরণ → নাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
(c) নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
(d) নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → নাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন
৪। নীচের কোন জোড়টি সঠিক? –
(a) প্রাথমিক ও গৌণ খাদকদের মধ্যে প্রাথমিক খাদকদের গ্রহণ দক্ষতা তুলনামূলক বেশি
(b) তৃণভোজী ও কর্করভূকদের আত্তীকরণ দক্ষতা তুলনামূলক বেশি
(c) মাংসাশীদের আত্তীকরণ দক্ষতা তুলনামূলকভাবে বেশি
(d) তৃণভোজীদের উৎপাদনমূলক দক্ষতা তুলনামূলকভাবে কম
৫। Nepanthes (পতঙ্গভুক কলসপত্রী উদ্ভিদ) হল –
(a) উৎপাদক
(b) খাদক
(c) উৎপাদক + খাদক
(d) বিয়োজক
৬। ফসল উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? –
(a) মাটির জীবের অনুপস্থিতি
(b) ন্যূনতম জিনগত বৈচিত্র্য
(c) আগাছার অনুপস্থিতি
(d) বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম
৭। ‘নবধান্য’ কর্মসূচিতে যত প্রজাতির ধান চিহ্নিত হয়েছে –
(a) 100
(b) 125
(c) 150
(d) 200
৮। TSO Kan জলাভূমি ভারতের কোন অঞ্চলে অবস্থিত? –
(a) মণিপুর
(b) লাদাখ
(c) অরুণাচল প্রদেশ
(d) মিজোরাম
৯। নীচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট? –
(a) বন্যপ্রাণী সুরক্ষা
(b) পরিবেশ সুরক্ষা
(c) নদী সুরক্ষা
(d) জলাভূমি সুরক্ষা
১০। (A) বিবৃতি : স্টেপিস বায়োমের উদ্ভিদরাজি বাস্তবে বৃক্ষশূন্য।
(R) কারণ : তারা মহাদেশের অনেক ভিতরে অবস্থান করে।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-র সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R মিথ্যা
(d) A ও R উভয়ই মিথ্যা
১১। (A) বিবৃতি : বাস্তুতন্ত্রে একটি পপুলেশন অন্য পপুলেশনের শিকারে পরিণত হয়।
(R) কারণ : বাস্তুতন্ত্রে দুটি ভিন্ন পপুলেশন বেঁচে থাকার রসদ পারস্পরিক বিনিময় করে প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-র সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R মিথ্যা
(d) A ও R উভয়ই মিথ্যা
১২। পিরামিডের প্রকৃতি কীরকম? –
(a) সোজা
(b) ওলটানো
(c) শঙ্কু আকৃতির
(d) ঘটের ন্যায়
১৩। ______ প্রাণীকে চাষির বন্ধু বলা হয়।
(a) কেঁচো
(b) ইঁদুর
(c) মৌমাছি
(d) ব্যাকটেরিয়া
১৪। বিবৃতি :
(A) ইথিওপিয়ান অঞ্চলে এশিয়া মহাদেশ অন্তর্ভুক্ত হয়েছে।
(B) ইথিওপিয়ান অঞ্চলে ওরাংওটাং বাস করে।
(a) A সত্য, B মিথ্যা
(b) B সত্য, A মিথ্যা
(c) A ও B উভয়ই সত্য
(d) A ও B উভয়ই মিথ্যা
১৫। 10% সূত্র কে আবিষ্কার করেন? –
(a) লিন্ডেম্যান
(b) এলটন
(c) আর্নেস্ট হেকেল
(d) ট্যান্সলে
১৬। জলজ বাস্তুতন্ত্রে উৎপাদনের প্রধান উৎস কী?
(a) সূর্যালোক
(b) প্রাথমিক খাদক
(c) আগন্তুক প্রজাতি
(d) মাটির পুষ্টি
১৭। পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা –
(a) 1 টি
(b) 2 টি
(c) 3 টি
(d) 4 টি
১৮। গৌণ ও প্রগৌণ খাদকেরা হল –
(a) মাংসাশী
(b) তৃণভোজী
(c) উৎপাদক
(d) বিয়োজক
১৯। 2025-এ ভারতের জনসংখ্যা –
(a) 100 কোটি
(b) অনধিক 115 কোটি
(c) 140 কোটির বেশি
(d) 170 কোটি
২০। গোরুর বিজ্ঞানসম্মত নাম –
(a) Bos indicus
(b) Ovis ories
(c) Bubalus sp.
(d) Macaca sp.
২১। ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় –
(a) 1972 খ্রিস্টাব্দে
(b) 1974 খ্রিস্টাব্দে
(c) 1976 খ্রিস্টাব্দে
(d) 1975 খ্রিস্টাব্দে
২২। ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে? –
(a) 1972
(b) 1973
(c) 1981
(d) 1975
২৩। কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত –
(a) কেরালায়
(b) পশ্চিমবঙ্গে
(c) অসমে
(d) বিয়োজক
২৪। WWF-এর পুরো কথাটি হল –
(a) World Wide Fund for Nature
(b) World Wide Fund Forum
(c) World Wide for Conservation
(d) World Wide Forest
২৫। ভারতীয় জীব বৈচিত্র্যের হট-স্পট বলা হয় –
(a) পশ্চিমঘাট বনাঞ্চলকে
(b) উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে
(c) কেরালার উপকূল অঞ্চলকে
(d) কর্ণাটকের বনাঞ্চলকে
২৬। শিমূলের বিজ্ঞানসম্মত নাম –
(a) Bombax ceiba
(b) Ficus elastica
(c) Mangifera
(d) Cocos nucifera
২৭। হাতির সংখ্যা হ্রাসের কারণ হল –
(a) জঙ্গলে রেল লাইনের প্রসার
(b) বনভূমি সংকোচন
(c) চোরা শিকার
(d) সবকটিই সঠিক
২৮। পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি বিখ্যাত –
(a) ম্যানগ্রোভ অরণ্য
(b) বৃদ্ধি অরণ্য
(c) পত্রমোচী অরণ্য
(d) এদের কোনোটিই নয়
২৯। স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? –
(a) 1972
(b) 1992
(c) 1982
(d) 1962
৩০। A স্তম্ভ-র সঙ্গে B স্তম্ভ মেলাও –
A স্তম্ভ : - B স্তম্ভ :
(a) সিংহ প্রকল্প - (i) ময়ুরঝরণা, পশ্চিমবঙ্গ
(b) ব্যাঘ্র প্রকল্প - (ii) গির জাতীয় উদ্যান
(c) গণ্ডার প্রকল্প - (iii) বন্দিপুর
(d) হস্তী প্রকল্প - (iv) কাজিরাঙা জাতীয় উদ্যান
(a) (a)-i, (b)-iv, (c)-ii, (d)-iii
(b) (a)-iii, (b)-ii, (c)-i, (d)-iv
(c) (a)-iv, (b)-i, (c)-iii, (d)-ii
(d) (a)-ii, (b)-iii, (c)-iv, (d)-i
৩১। A স্তম্ভ-র সঙ্গে B স্তম্ভ মেলাও –
A স্তম্ভ : - B স্তম্ভ :
(a) বসুন্ধরা সম্মেলন - (i) 1972 খ্রিস্টাব্দ
(b) জাতীয় সংরক্ষণ আইন - (ii) 1972 খ্রিস্টাব্দ
(c) জীব বৈচিত্র্য আইন - (iii) 2002 খ্রিস্টাব্দ
(d) বন সংরক্ষণ আইন - (iv) 1980 খ্রিস্টাব্দ
বিকল্পসমূহ :
(a) (a)-i, (b)-ii, (c)-iii, (d)-iv
(b) (a)-ii, (b)-i, (c)-iv, (d)-iii
(c) (a)-iii, (b)-ii, (c)-i, (d)-iv
(d) (a)-iv, (b)-iii, (c)-ii, (d)-i
৩২। বিবৃতি :
(A) সকল বন্যপ্রাণীকেই সংরক্ষণ করা প্রয়োজন।
(R) অনেক প্রজাতির বন্যপ্রাণীর বিভিন্ন কারণে সংখ্যা হ্রাস হচ্ছে।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R ভুল
(d) A মিথ্যা কিন্তু R সত্য
৩৩। বিবৃতি :
(A) জিন ব্যাঙ্কে বিভিন্ন জেনেটিক বস্তু সংরক্ষণ করা হয়।
(R) জিন ব্যাঙ্কে সংরক্ষিত জিনবস্তু গবেষণার কাজেই ব্যবহৃত হয়।
(a) A ও R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সত্য কিন্তু R ভুল
(d) A মিথ্যা কিন্তু R সত্য
৩৪। প্রতিষ্ঠার কাল অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঠিক ক্রম (পুরোনো থেকে নতুন) –
(a) নন্দাদেবী
(b) পান্না
(c) সুন্দরবন
(d) নীলগিরি
৩৫। বিবৃতি :
(A) থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ।
(B) কুলেখাড়া শাক রক্তাল্পতায় উপকারী।
(a) কেবল A সত্য
(b) কেবল B সত্য
(c) A ও B উভয় সত্য
(d) A ও B উভয় মিথ্যা
৩৬। চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেবে –
(a) তুলসি
(b) সজিনা
(c) নিম
(d) বাসক
৩৭। সাইলেন্ট ভ্যালি হল ______ অঞ্চলের অন্তর্গত।
(a) সুন্দাল্যান্ড
(b) ইন্দো-বার্মা
(c) উত্তরাঞ্চল
(d) পশ্চিমঘাট পর্বত
৩৮। ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল –
(a) ধনেশ
(b) কাকাতুয়া
(c) গোলাপি মাথাওয়ালা হাঁস
(d) ডোডো
৩৯। কৃষির বিস্তারের কুফল হল –
(a) জলাভূমি ও পতিতজমির বাস্তুতন্ত্র ধ্বংস হওয়া
(b) মাটি অনুর্বর হয়ে পড়ছে
(c) ভূমিক্ষয় বাড়ছে
(d) উপরের সবকটি
৪০। পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে –
(a) আমেরিকা থেকে
(b) অস্ট্রেলিয়া থেকে
(c) মেক্সিকো থেকে
(d) ইংল্যান্ড থেকে
ANSWERS
1. (c) 2. (a) 3. (b) 4. (a) 5. (a) 6. (a) 7. (b) 8. (b) 9. (d) 10. (b)
11. (d) 12. (d) 13. (a) 14. (a) 15. (b) 16. (a) 17. (a) 18. (a) 19. (a) 20. (d)
21. (d) 22. (c) 23. (d) 24. (d) 25. (d) 26. (c) 27. (d) 28. (c) 29. (b) 30. (d)
31. (a) 32. (a) 33. (a) 34. (b) 35. (d) 36. (c) 37. (c) 38. (a) 39. (a) 40. (b).


Enter Your Comment