Class 12 Semester 3 Chemistry Question Paper with Answers 2026। দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 2026

0

WBCHSE HS Chemistry Semester 3 Question Paper 2026 with Answer Key


Class 12 Semester 3 History Question Paper with Answers 2026। দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 2026



আপনি যদি Class 12 Chemistry Semester 3 Model Question Paper, HS 3rd Semester Chemistry Question Paper with Answers, WBCHSE Class 12 Chemistry Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক রসায়ন 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।

এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন, এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।




HS 3rd Semester Chemistry Suggestions 2026



এই পোস্টে আপনি WBCHSE Class 12 Chemistry 3rd Semester Question Paper with Answer, HS Chemistry Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Chemistry Model Question Paper PDF, WBCHSE Chemistry Semester 3 Suggestion, রসায়নের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।

পাশাপাশি Chemical Kinetics, Electrochemistry, Surface Chemistry, Coordination Compounds, d- and f-Block Elements, Organic Compounds Containing Nitrogen, Biomolecules, Polymers, Chemistry in Everyday Life-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রসায়ন পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।




WBCHSE Class 12 Chemistry Semester 3 Model Question Paper with Answers



Set 1


নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও : 1×35=35

1. দ্রাবক-আকর্ষী সলগুলির দ্রাবক-বিকর্ষী সল অপেক্ষা অধিক স্থিতিশীল হওয়ার কারণ হল—

(a) ঋণাত্মক আধানযুক্ত কোলয়েড কণাগুলির মধ্যে তীব্র স্থির তাড়িতিক বিকর্ষণ বল কাজ করে।

(b) কোলয়েড কণাগুলি ধনাত্মক আধানযুক্ত।

(c) কোলয়েড কণাগুলি দ্রাবকযোজিত অবস্থায় থাকে।

(d) কোলয়েড কণাগুলির কোনো আধান নেই।


2. রক্ত তঞ্চনের জন্য সবচেয়ে উপযুক্ত লবণটি হল—

(a) FeCl₃

(b) FeSO₄

(c) Mg(HCO₃)₂

(d) KHSO₄


3. অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণের ক্ষেত্রে ভ্যান্ট হফ ফ্যাক্টরের মান ______ হয় এবং সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান প্রত্যাশিত মান অপেক্ষা ______ হয়।

(a) 1 এর বেশি, কম 

(b) 1 এর কম, বেশি 

(c) 1 এর সমান, বেশি 

(d) অসীম, কম

4. নিচের কোন মিশ্রণটি রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে —

(a) C₂H₅OH + H₂O
(b) CHCl₃ + CH₃COCH₃
(c) C₂H₅OH + C₆H₆
(d) C₆H₆ + CCl₄

5. নিম্নলিখিত কোন দ্রবণ দুটি একই উষ্ণতায় আইসোটোনিক?

(a) 0.1 M ইউরিয়া ও 0.1 M NaCl
(b) 0.1 M NaCl ও 0.1 M Na₂SO₄
(c) 0.1 M ইউরিয়া ও 0.2 M MgCl₂
(d) 0.1 M Na₂SO₄ ও 0.1 M Ca(NO₃)₂

6. স্ফুটনাঙ্ক উন্নয়নের ব্যাখ্যা সংক্রান্ত নিচের কোন লেখচিত্রটি সঠিক?

WBCHSE Class 12 Chemistry Semester 3 Model Question Paper with Answers



 
7.

স্তম্ভ-ক স্তম্ভ-খ
(a) স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ (i) ΔHmix > 0
(b) সর্বনিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ (ii) C₂H₅OH (95.4%) + H₂O (4.6%)
(c) বেনজিন + টলুইন (iii) CHCl₃ + (CH₃)₂CO
(d) দ্রাব ও দ্রাবক অণুর মধ্যে গঠিত H-বন্ধন (iv) ΔHmix ≈ 0

নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর :

(a) a-ii, b-i, c-iv, d-iii
(b) a-i, b-ii, c-iii, d-iv
(c) a-iii, b-iv, c-ii, d-i
(d) a-iv, b-iii, c-ii, d-i

8. 300 K উষ্ণতায় 100 g জলে 2 g গ্লুকোজ (M = 180 g/mol) দ্রবীভূত থাকলে দ্রবণের বাষ্পচাপ হবে — (বিশুদ্ধ জলের বাষ্পচাপ = 32.8 mmHg)

(a) 23.35 mmHg
(b) 23.65 mmHg
(c) 23.55 mmHg
(d) 23.75 mmHg

9. নিচের কোনটির ক্ষারীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি?

(a) NH₃
(b) PH₃
(c) AsH₃
(d) BiH₃

10. NO₂ ডাইমার গঠন করে কারণ —

(a) NO₂ গ্যাসীয়
(b) O এর তড়িৎ ঋণাত্মকতা N-অপেক্ষা বেশি
(c) N এর খালি d কক্ষক বর্তমান
(d) NO₂ যৌগে N পরমাণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান।

11. H₃PO₂ এর বিজারণ ধর্ম আছে, কিন্তু H₃PO₄ এর বিজারণ ধর্ম নেই, কারণ —

(a) H₃PO₂-তে একটি –OH বন্ধন বর্তমান।
(b) H₃PO₄-তে তিনটি –OH বন্ধন বর্তমান।
(c) H₃PO₄-তে তিনটি P–H বন্ধন বর্তমান।
(d) H₃PO₂-তে দুটি P–H বন্ধন বর্তমান।


12.

স্তম্ভ ক (অক্সাইড) স্তম্ভ খ (অক্সাইডের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যাসিড)
(A) NO₂ (i) HNO₃
(B) N₂O₅ (ii) HNO₂ ও HNO₃
(C) P₂O₃ (iii) H₃PO₄
(D) P₂O₅ (iv) H₃PO₃

নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর :

(a) A-i, B-ii, C-iii, D-iv
(b) A-ii, B-i, C-iii, D-iv
(c) A-ii, B-i, C-iv, D-iii
(d) A-i, B-ii, C-iv, D-iii

13. H₂O, H₂S, H₂Se, H₂Te এর স্ফুটনাঙ্কের সঠিক ঊর্ধ্বক্রমটি হল —

(a) H₂O > H₂Te > H₂Se > H₂S
(b) H₂Te > H₂O > H₂Se > H₂S
(c) H₂S > H₂O > H₂Te > H₂Se
(d) H₂Se > H₂Te > H₂S > H₂O

14. যে যৌগে S–S বন্ধন বর্তমান সেটি হল —

(a) H₂S₂O₇
(b) H₂S₂O₈
(c) H₂S₂O₆
(d) H₂SO₅

15.

স্তম্ভ-ক স্তম্ভ-খ
(A) F₂ > Cl₂ > Br₂ > I₂ (i) বন্ধন-বিযোজন শক্তি
(B) Cl > F > Br > I (ii) তড়িৎ ঋণাত্মকতা
(C) F > Cl > Br > I (iii) ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি
(D) HF > HCl > HBr > HI (iv) জারণ ধর্ম

সঠিক বিকল্পটি হল :

(a) A-iv, B-ii, C-iii, D-i
(b) A-iv, B-iii, C-i, D-iii
(c) A-ii, B-iii, C-iv, D-i
(d) A-iv, B-iii, C-ii, D-i

16. বিবৃতি (A) : ফিনল ক্ষারীয় মাধ্যমে কোলবির অসমঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

কারণ (R) : Cl₂ হল একটি দ্বিকারক দ্রব্য।

(a) বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি ও কারণ উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা।
(d) বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য।

17.

WBCHSE Class 12 Chemistry Semester 3 Model Question Paper with Answers

Class 12 Semester 3 History Question Paper with Answers 2026। দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 2026


23. নীচের বিক্রিয়াগুলিতে উৎপন্ন পদার্থ X ও Y হলো - 

WBCHSE Class 12 Chemistry Semester 3 Model Question Paper with Answers


26. নিচের কোন বিক্রিয়াটি ঘটে না?

(a) C₂H₅Br + KNO₂ → C₂H₅ONO + KBr

(b) CH₃Br + AgNO₂ → CH₃NO₂ + AgBr

(c) CH₃Br + AgCN → CH₃NC + AgBr

(d) C₂H₅Br + KCN → C₂H₅NC + KBr


27. নিচের কোন অ্যালকিল হ্যালাইডটির SN2 বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা সর্বাধিক?

(a) 2-ব্রোমোবিউটেন

(b) 1-ব্রোমোবিউটেন

(c) 2-ব্রোমো-2-মিথাইল প্রোপেন

(d) 1-ব্রোমো-2-মিথাইল প্রোপেন


28. দুধ থেকে দই তৈরির পদ্ধতিটি হল —

(a) পেপটাইড বন্ধনের বিযোজন

(b) ল্যাকটোজের আর্দ্রবিশ্লেষণ

(c) প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে বিযোজন

(d) প্রোটিনের ডিনেচারেশন


29. নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য প্রধানত —

(a) ফসফেট একক উপস্থিত থাকার জন্য

(b) ক্ষারকের একক উপস্থিত থাকার জন্য

(c) নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকার জন্য

(d) হাইড্রোজেন বন্ধনের জন্য।

30. DNA এর দ্বিতীয়িক গঠনে নিচের কোনটির ভূমিকা আছে —

(a) সমযোজী বন্ধন
(b) ভ্যানডার ওয়ালস বল
(c) ডাই সালফাইড বন্ধন
(d) হাইড্রোজেন বন্ধন।

31. বিবৃতি (A) : সুক্রোজ একটি ডাইস্যাকারাইড এবং অবিজারক শর্করা।

কারণ (R) : সুক্রোজের মধ্যে ফ্রুক্টোজ এককটির C-2 এর সঙ্গে গ্লুকোজ এককটির C-1 কার্বন গ্লাইকোসাইডিক লিংকের মাধ্যমে যুক্ত থাকে।

(a) A ও R উভয়ই সত্য এবং R, A এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সত্য কিন্তু R, A এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।

32. যে pH এ কোনো একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড তড়িৎক্ষেত্রের প্রভাবে কোনো দিকে গমন করে না, তাকে ______ বলে।

(a) আইসোইলেকট্রিক বিন্দু
(b) প্রশমন বিন্দু
(c) সমতুল্য বিন্দু
(d) অন্তিম বিন্দু।

33. নাইলন-2 - নাইলন-6 এর মনোমার হল —

(a) গ্লাইসিন ও প্রোলিন
(b) গ্লাইসিন ও অ্যামিনোক্যাপ্রোইক অ্যাসিড
(c) গ্লাইসিন ও ক্যাপ্রোল্যাকটাম
(d) হেক্সামিথিলিন ডাইঅ্যামিন ও অ্যাডিপিক অ্যাসিড।

34. নিচের কোনটি প্রাকৃতিক পলিমার?

(a) পলিবিউটাডাইন-স্টাইরিন
(b) পলিবিউটাডাইন
(c) পলিবিউটাডাইন-অ্যাক্রিলোনাইট্রাইল
(d) সিস-1,4-পলিআইসোপ্রিন।

35. 
Class 12 Semester 3 History Question Paper with Answers 2026। দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 2026



ANSWERS : - 

1. c 2. a 3. b 4. b 5. d 6. b 7. a 8. c 9. a 

10. d 11. d 12. c 13. a 14. c 15. d 16. b 17. c 18. d 

19. c 20. b 21. a 22. a 23. c 24. b 25. c 26. d 27. b 

28. d 29. a 30. d 31. c 32. c 33. b 34. d 35. a





HS 3rd Semester Chemistry Question Paper 2026-27 with Answer



Set 2


প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও : 1×35=35

1. কোন জলীয় দ্রবণের হিমাঙ্ক সবচেয়ে বেশি?

(a) 0.1 (m) Al₂(SO₄)₃
(b) 0.1 (m) গ্লুকোজ
(c) 0.1 (m) KCl
(d) 0.1 (m) COCl₂


2. স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 সঠিকভাবে মিল করো :

স্তম্ভ 1 স্তম্ভ 2
(a) আইসোটোনিক দ্রবণ (i) কঠিন দশার একটি দ্রবণ
(b) হাইপারটোনিক দ্রবণ (ii) নির্দিষ্ট উষ্ণতায় যদি কোন একটি দ্রবণের অভিস্রবন চাপ প্রদত্ত অপর একটি দ্রবণের সমান হয়।
(c) হাইপোটোনিক দ্রবণ (iii) কোন একটি দ্রবণের অভিস্রবন চাপ অপর একটি দ্রবণের অভিস্রবন চাপ অপেক্ষা কম।
(d) কঠিন দ্রবণ (iv) একটি দ্রবণ যার অভিস্রবন চাপ, প্রদত্ত অপর একটি দ্রবণের থেকে বেশি।

(a) a-iii, b-iv, c-ii, d-i

(b) a-i, b-ii, c-iii, d-iv

(c) a-iv, b-iii, c-ii, d-i

(d) a-ii, b-iv, c-iii, d-i


3. একটি কোলয়ডীয় দ্রবণের কণাগুলি অ্যানাফোরেসিস দেখায়। এই সলটিকে তঞ্চন ঘটানোর জন্য NaCl, BaCl₂ এবং AlCl₃ দ্রবণটি ব্যবহার করা হল। তাদের তঞ্চন ঘটানোর ক্ষমতা হবে—

(a) NaCl < BaCl₂ < AlCl₃

(b) BaCl₂ < AlCl₃ < NaCl

(c) AlCl₃ < BaCl₂ < NaCl

(d) BaCl₂ < NaCl < AlCl₃


4. ইউরিয়ার 100 ml দ্রবণে ভর 0.02 × 10²⁰ সংখ্যক অণু উপস্থিত আছে। দ্রবণটির গাঢ়ত্ব হল :

(a) 0.1 (M)

(b) 0.02 (M)

(c) 0.01 (M)

(d) 0.001 (M)


নীচের প্রশ্নে একটি বিবৃতি (A) এবং একটি কারণ (R) দেওয়া হয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো :

5.

বিবৃতি (A) : বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম।

কারণ (R) : বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক।

(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা।

(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) A সঠিক কিন্তু R ভুল।

(d) A ভুল কিন্তু R সঠিক।


6. জলে KCl, NaCl ও K₂SO₄-এর ভ্যান্টহফ গুণকগুলি হল যথাক্রমে :

(a) 2, 2 ও 2

(b) 2, 2, ও 3

(c) 1, 1 ও 2

(d) 1, 1 ও 1


7. কোনো একটি দ্রবণের স্ফুটনাঙ্কের 0.05°C বৃদ্ধি ঘটাতে 100 g জলে Kb = 0.5 যে পরিমাণ দ্রাব (আণবিক গুরুত্ব = 100) দ্রবীভূত করতে হবে তা হল :

(a) 2 g

(b) 0.5 g

(c) 1 g

(d) 0.75 g


8. 10 cm³ সোনার সল জমাট বাঁধা সম্পূর্ণরূপে প্রতিহত করার জন্য 0.025 g স্টার্চ যোগ করা হয়। স্টার্চের গোল্ড নাম্বার হল :

(a) 0.025

(b) 0.25

(c) 2.5

(d) 25


9. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি বেছে লেখো :

যৌগ অণুর গঠনাকৃতি
(a) XeF₂ (i) ত্রিকোণীয় পিরামিডীয়
(b) XeF₄ (ii) পঞ্চকোণীয় সমতলীয়
(c) XeO₃ (iii) বিকৃত অষ্টতলকীয়
(d) XeF₅- (iv) বর্গ সমতলীয়

(a) a-ii, b-iii, c-iv, d-i

(b) a-i, b-iv, c-ii, d-iii

(c) a-iii, b-iv, c-i, d-ii

(d) a-iv, b-iii, c-i, d-ii


10. Sb(V) অপেক্ষা Bi(V) শক্তিশালী জারক দ্রব্য কারণ :

(a) Sb(V) এর আকার Bi(V) অপেক্ষা বেশি।

(b) নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য +5 জারণ স্তরের স্থিতিশীলতা হ্রাস পায়।

(c) উভয়ই মৌলরই d উপকক্ষ বর্তমান।

(d) Bi(V) বহুরূপতা প্রদর্শন করে না।


11. বিবৃতি (A) : H₂S, H₂Te অপেক্ষা অধিক আম্লিক।

কারণ (R) : H–S বন্ধনের (A–H bond) বন্ধন বিগোজন শক্তি, H–Te অপেক্ষা বেশি হয়।

(a) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল, কিন্তু R সঠিক।


12. নীচের বিবৃতিগুলি বিচার করে সত্য (T), মিথ্যা (F) নির্বাচন করো :

A. শুষ্ক ক্লোরিন বিরঞ্জন ধর্ম দেখায় না।
B. XX'₅ সংকেত বিশিষ্ট আন্তঃহ্যালোজেন যৌগগুলির গঠনাকৃতি বর্গ-পিরামিডীয় হয়।
C. ক্যারোর অ্যাসিডের সংকেত H₂S₂O₈।

(a) FTF
(b) FTT
(c) TFF
(d) TTF


13. নীচের কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী অ্যাসিড?

(a) H₂SO₃
(b) H₂SO₄
(c) HClO₃
(d) HClO₄


14. H₃PO₂-এর তীব্র বিজারক হিসাবে কাজ করার কারণ হল—

(a) এতে একটি –OH গ্রুপ ও দুটি P–H বন্ধন আছে।
(b) ফসফরাসের উচ্চ ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি।
(c) ফসফরাসের উচ্চ জারণ স্তর।
(d) দুটি –OH গ্রুপ ও একটি P–H বন্ধনের উপস্থিতি।


15. নীচের কোন বিক্রিয়াটিতে HNO₃ জারক দ্রব্যরূপে কাজ করে না—

(a) I₂ + 10HNO₃ → 2HIO₃ + 10NO₂ + 4H₂O

(b) 3Cu + 8HNO₃ → 3Cu(NO₃)₂ + 2NO + 4H₂O

(c) 2HNO₃ + P₂O₅ → 2HPO₃ + N₂O₅

(d) 3HNO₃ + 3H₂SO₄ + 6FeSO₄ → 3Fe₂(SO₄)₃ + 2NO + 4H₂O


16. নীচের কোন হ্যালোজেনটি শুধুমাত্র একটি অক্সোঅ্যাসিড (HOX) গঠন করে?

(a) F
(b) Cl
(c) Br
(d) I


17. ক্লোরোফর্মকে Ag চূর্ণ সহ উত্তপ্ত করলে উৎপন্ন হয়—

(a) C₂H₂
(b) CH₃CHO
(c) C₂H₂
(d) C₆H₆


18. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

হ্যালোঅ্যালকেনের সাথে বিক্রিয়ায় ব্যবহৃত বিকারক বিক্রিয়াজাত পদার্থ
(a) KOH (alc.) (i) অ্যালকোহল
(b) KOH (aq.) (ii) নাইট্রোঅ্যালকেন
(c) AgNO₂ (iii) অ্যালকিন
(d) KNO₂ (iv) অ্যালকিল নাইট্রাইট

(a) a–i, b–iii, c–iv, d–i
(b) a–iv, b–iii, c–ii, d–i
(c) a–i, b–ii, c–iii, d–iv
(d) a–iii, b–i, c–iv, d–ii


19. নীচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না?

(a) CH₃CH₂OH

(b) CH₃COCH₂COOC₂H₅

(c) CH₃CHO

(d) CH₃COCH₃


20. আলোর উপস্থিতিতে ক্লোরোফর্মের সাথে বায়ুর বিক্রিয়ায় যে বিষাক্ত যৌগ তৈরি হয়, তা হল—

(a) COCl₂

(b) CCl₄

(c) CH₂Cl₂

(d) CH₃OH


Class 12 Semester 3 History Question Paper with Answers 2026। দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 2026



23.

বিবৃতি (A) : অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরির জন্য SOCl₂, PCl₅ অপেক্ষা কার্যকরী হয়।

কারণ (R) : অ্যালকোহলের সঙ্গে PCl₅ ধীরে বিক্রিয়া করে কিন্তু SOCl₂ দ্রুত বিক্রিয়া করে।

(a) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক, R ভুল।
(d) A ভুল, R সঠিক।

24. নীচের বিক্রিয়াতে 'B' কে শনাক্ত করো :

Class 12 Semester 3 History Question Paper with Answers 2026। দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 2026




(a) CH₃(CH₂)₃OCH₂CH₃

(b) (CH₃)₂CH–O–CH₂CH₃

(c) CH₃(CH₂)₂OCH₃

(d) CH₃CH₂–CH(CH₃)–O–CH₂CH₃


25. ফেনলকে CCl₄ ও NaOH সহযোগে উত্তপ্ত করলে নীচের কোন যৌগটি তৈরি হয়—

(a) স্যালিস্যালডিহাইড

(b) প্যারা-হাইড্রক্সি বেঞ্জ্যালডিহাইড

(c) স্যালিসাইলিক অ্যাসিড

(d) সোডিয়াম স্যালিসাইলেট


26. একটি অজ্ঞাত অ্যালকোহল প্রাইমারি, সেকেন্ডারি না টারসিয়ারি তা জানার জন্য লুকাস পরীক্ষা করা হল। কোন অ্যালকোহল এই পরীক্ষায় দ্রুত সাড়া দেয় এবং কোন ক্রিয়াকৌশলের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে?

(a) 2° অ্যালকোহল — SN1

(b) 2° অ্যালকোহল — SN2

(c) 3° অ্যালকোহল — SN1

(d) 3° অ্যালকোহল — SN2


27. গ্লুকোজের সাথে Br₂ জলের বিক্রিয়ায় উৎপন্ন হয়—

(a) স্যাকারিক অ্যাসিড

(b) হেক্সানোয়িক অ্যাসিড

(c) গ্লুকোনিক অ্যাসিড

(d) গ্লুকারিক অ্যাসিড


28. একটি রৈখিক ট্রাইপেপটাইডে অ্যামিনো অ্যাসিড সংখ্যা এবং পেপটাইড বন্ধনের সংখ্যা হল—

(a) 2 এবং 3

(b) 3 এবং 4

(c) 4 এবং 3

(d) 3 এবং 2


29. DNA-এর দ্বিতস্তরী হেলিক্যাল গঠনের মূল কারণ হল—

(a) তড়িৎ আকর্ষণ বল

(b) ভ্যানডারওয়ালস আকর্ষণ বল

(c) ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল

(d) হাইড্রোজেন বন্ধন


30. pH = 4-এ গ্লাইসিন কোন রূপে থাকে?

Class 12 Semester 3 History Question Paper with Answers 2026। দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 2026




31. নীচের কোন বেসটি RNA-তে থাকে কিন্তু DNA-তে থাকে না?

(a) ইউরাসিল

(b) অ্যাডেনিন

(c) গুয়ানিন

(d) সাইটোসিন


32. নাইলন হল একপ্রকার—

(a) পলিএস্টার

(b) পলিঅ্যামাইড

(c) পলিস্যাকারাইড

(d) পলিথিন


33. নীচের কোন তথ্যটি ভুল?

(a) Buna-S হল বিউটাডাইইন এবং স্টাইরিনের কো-পলিমার।

(b) প্রাকৃতিক রবার হল isoprene-এর 1,4-পলিমার।

(c) ভালকানাইজেশনের ফলে বিভিন্ন শৃঙ্খলের মধ্যে সালফার সেতু বন্ধন তৈরি হয়, যা রবারকে পূর্বের থেকে শক্তিশালী ও শক্ত করে তোলে।

(d) প্রাকৃতিক রবার হল প্রতিটি দ্বিবন্ধনের ট্রান্স সমাবয়ব।

34.

স্তম্ভ I-এর সাথে স্তম্ভ II-এর সংযোগ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ I (পলিমার) স্তম্ভ II (মনোমার)
(a) নাইলন–6 (i) ইথিলিন গ্লাইকল, টেরেফথ্যালিক অ্যাসিড
(b) ড্যাক্রন (ii) ইউরিয়া, ফর্ম্যালডিহাইড
(c) গ্লিপট্যাল (iii) ইথিলিন গ্লাইকল, থ্যালিক অ্যাসিড
(d) নভোল্যাক (iv) ফেনল, ফর্ম্যালডিহাইড
(v) ক্যাপ্রোল্যাকটাম

(a) a–v, b–iii, c–i, d–ii

(b) a–v, b–i, c–iii, d–iv

(c) a–iii, b–i, c–iv, d–ii

(d) a–ii, b–v, c–iii, d–iv


35. পলি অ্যাক্রিলোনাইট্রাইলের ব্যবহারিক নাম হল—

(a) ব্যাকেলাইট

(b) নাইলন

(c) অরলন

(d) পলিএস্টার




ANSWER

1. b 2. d 3. a 4. c 5. c 6. c 7. c 8. d 9. c 

10. b 11. d 12. c 13. d 14. a 15. c 16. a 17. c 18. d 

19. b 20. a 21. c 22. b 23. b 24. a 25. d 26. c 27. c 

28. d 29. d 30. b 31. a 32. b 33. b 34. b 35. c.






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)