WBCHSE HS Nutrition Semester 3 Question Paper 2026 with Answer Key | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান সাজেশন

0

Class 12 Semester 3 Nutrition Question Paper with Answers


WBCHSE HS Nutrition Semester 3 Question Paper 2026 with Answer Key | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান সাজেশন



আপনি যদি Class 12 Nutrition Semester 3 Model Question Paper, HS 3rd Semester Nutrition Question Paper with Answers, WBCHSE Class 12 Nutrition Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।

এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন, এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।



দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর 



এই পোস্টে আপনি WBCHSE Class 12 Nutrition 3rd Semester Question Paper with Answer, HS Nutrition Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Nutrition Model Question Paper PDF, WBCHSE Nutrition Semester 3 Suggestion, পুষ্টিবিজ্ঞান গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।

পাশাপাশি Nutrients and Balanced Diet, Therapeutic Nutrition, Food Preservation, Food Safety and Hygiene, Meal Planning, Nutritional Deficiency Diseases, Community Nutrition এবং Public Health Nutrition-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।



WBCHSE Class 12 Nutrition Semester 3 Model Question Paper with Answers



Set 1


(A) সঠিক উত্তর নির্বাচন করো : 1 x 35 = 35

1. যে জৈব রাসায়নিক যৌগের ওপর উৎসেচক ক্রিয়াশীল হয়, তা হল—
(a) সহ উৎসেচক
(b) প্রস্থেটিক গ্রুপ
(c) কোফ্যাক্টর
(d) সাবস্ট্রেট বা বিক্রিয়ক

2. HCl ক্ষরিত হয় যে কোশ থেকে সেটি হল—
(a) আরজেনটাফিন
(b) গবলেট
(c) অক্সিনটিক
(d) ভিসেরাল

3. গবলেট কোশ দেখা যায়—
(a) পাকস্থলীতে
(b) আন্ত্রিক গ্রন্থিতে
(c) যকৃতে
(d) পাকগ্রন্থিতে

4. প্রোটিনের অপচিতিমূলক বিপাক ক্রিয়া হল—
(a) কিটোজেনেসিস
(b) ডিঅ্যামিনেশন
(c) β-অক্সিডেশন
(d) গ্লুকোনিওজেনেসিস

5. মানবদেহে অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন হয়—
(a) গ্লুকোজ
(b) ইউরিয়া
(c) CO₂
(d) N₂

6. PAR পুরো কথাটি হল—
(a) Physical Aerobic Rate
(b) Physical Active Rate
(c) Physical Activity Ratio
(d) Physical Active Ratio

7. গর্ভাবস্থায় শেষ তিন মাসে BMR বৃদ্ধি পায়—
(a) 7%
(b) 25%
(c) 13%
(d) 15%

8. নিম্নের কোন তাপমাত্রাটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার বৃদ্ধির অনুকূল?
(a) 40°C–45°C
(b) 45°C–65°C
(c) 60°C–90°C
(d) 12°C–15°C

9. ব্যাকটেরিয়া সংখ্যা গণনার ক্ষেত্রে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?
(a) CFL
(b) CUF
(c) CFU
(d) UFC

10. নিম্নের কোনটি আত্মপচনের জন্য দায়ী?
(a) রাসায়নিক বস্তু
(b) অম্ল
(c) উৎসেচক
(d) ক্ষার

11. 0–6 মাস বয়সে শিশুর দৈনিক ক্যালোরি চাহিদা দৈহিক ওজন অনুযায়ী—
(a) 70 kcal/kg
(b) 80 kcal/kg
(c) 90 kcal/kg
(d) 60 kcal/kg

12. BMR পরিমাপক যন্ত্রের নাম—
(a) ক্যালিপার
(b) বেনেডিক্ট বহু
(c) বম্ব ক্যালোরিমিটার
(d) ডগলাস ব্যাগ

13. নিম্নের কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক?
(a) মলটেজ
(b) কেসিন
(c) লাইপেজ
(d) ডাইপেপটাইডেজ

14. ব্রুনার্স গ্রন্থি দেখা যায়—
(a) লালাগ্রন্থিতে
(b) যকৃতে
(c) অগ্নাশয়ে
(d) ক্ষুদ্রান্ত্রে

15. 1 অণু গ্লুকোজের সবাত শ্বসনে উৎপন্ন মোট ATP-এর সংখ্যা—
(a) 38
(b) 35
(c) 32
(d) 28

শূন্যস্থান পূরণ করো :

16. যে প্রোটিন অংশ উৎসেচকের সঙ্গে যুক্ত থাকে, তাকে ______ বলে।
(a) অ্যাপোএনজাইম
(b) হলোএনজাইম
(c) কোএনজাইম
(d) প্রস্থেটিক গ্রুপ

17. পাকরসে থাকে ______।
(a) NaCl
(b) HNO₃
(c) KCl
(d) HCl

18. মানবদেহে গ্লাইকোজেনোলাইসিসের বিক্রিয়াস্থল হল ______।
(a) প্লিহা
(b) যকৃৎ
(c) বৃক্ক
(d) পেশি

19. অগ্নাশয়ের α-কোশ থেকে নির্গত হয় ______ হরমোন।
(a) ইনসুলিন
(b) থাইরক্সিন
(c) গ্লুকাগন
(d) ইস্ট্রোজেন

20. 1 অণু NADPH থেকে ______ অণু ATP উৎপন্ন হয়। (আধুনিক মতবাদ)
(a) 1.5
(b) 2
(c) 2.5
(d) 3.5

21. মানবদেহে 100 ml রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা হল—
(a) 90–120 mg
(b) 70–110 mg
(c) 180 mg
(d) 60–70 mg

22. প্রোটিনের SDA, মৌল বিপাকের ______ শতাংশ।
(a) 20
(b) 30
(c) 12–14
(d) 12–18

23. ______ উৎপাদনের জন্য ইস্টের প্রয়োজন নেই।
(a) বিয়ার
(b) পাউরুটি
(c) দই
(d) নানরুটি

24. LTH পদ্ধতিতে পাস্তুরাইজেশনের তাপমাত্রা হল—
(a) 63°C
(b) 72°C
(c) 138°C
(d) 25°C

25. স্তম্ভ মেলাও :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(A) ল্যাকটোজ ল্যাকটেজ I. গ্লুকোজ + ফ্রুক্টোজ

(B) সুক্রোজ সুক্রেজ II. মলটোট্রায়োজ

(C) মলটোজ মলটেজ III. গ্লুকোজ + গ্যালাকটোজ

(D) শ্বেতসার আন্ত্রিক অ্যামাইলেজ IV. গ্লুকোজ + গ্লুকোজ


(a) A–III, B–I, C–II, D–IV
(b) A–III, B–IV, C–I, D–II
(c) A–IV, B–I, C–IV, D–III
(d) A–III, B–I, C–IV, D–II

Case Study ভিত্তিক প্রশ্ন :

26. X-উৎসেচকটি প্রায় প্রশম পরিবেশে ক্রিয়াশীল। এটি শুধুমাত্র সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়াশীল। তাহলে 'X' উৎসেচকটি কী?

(a) স্যালাইভারি অ্যামাইলেজ
(b) প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ
(c) ইনটেসটিনাল অ্যামাইলেজ
(d) লাইপেজ

27. স্তম্ভ মেলাও :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(A) ব্যাকটেরিয়া দ্বারা বিষাক্তকরণ I. মাইকোটক্সিন
(B) ছত্রাক II. নিউরোটক্সিন
(C) উৎসেচক III. এন্টারটক্সিন
(D) রুপীডিয়াম IV. আত্মপচন (Self decay)

(a) A–I, B–II, C–III, D–IV

(b) A–III, B–I, C–II, D–IV

(c) A–III, B–I, C–IV, D–II

(d) A–I, B–III, C–IV, D–II


28. সত্য–মিথ্যা অনুযায়ী বাক্যগুলিতে সঠিক বিকল্প নির্বাচন করো :

(i) Blanching পদ্ধতি ফল ও সবজির বহিস্তক পরিষ্কার করে।

(ii) Blanching করা সবজির ত্বক সহজেই ছাড়ানো যায়।

(iii) Blanching উৎসেচকের ক্রিয়া বর্ধিত করে।

(iv) Blanching খাদ্যস্থিত গ্যাস দূর করে।


(a) (i)- T, (ii)- T, (iii)- T, (iv)- T

(b) (i)- F, (ii)- F, (iii)- F, (iv)- F

(c) (i)- T, (ii)- T, (iii)- F, (iv)- T

(d) (i)- F, (ii)- F, (iii)- T, (iv)- T


29.

(i) উৎসেচক মূলত প্রোটিনধর্মী কেলাস যৌগ।

(ii) উৎসেচক সক্রিয়করণ শক্তি চালু করে।

(iii) উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক ক্রিয়াশীল হয়।

(iv) প্রতিটি উৎসেচকের প্রো-এনজাইম বর্তমান।


(a) (i)- T, (ii)- F, (iii)- T, (iv)- F

(b) (i)- F, (ii)- F, (iii)- F, (iv)- T

(c) (i)- T, (ii)- T, (iii)- T, (iv)- F

(d) (i)- F, (ii)- T, (iii)- F, (iv)- T


30. বিবৃতি ও যুক্তি দ্বারা সঠিক উত্তর নির্বাচন করো :

বিবৃতি (A) : TCA চক্র হল শর্করা, ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডের প্রাথমিক জারণ পথ।

যুক্তি (R) : শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাকজাত পদার্থ সবশেষে TCA প্রক্রিয়া দ্বারা সম্পূর্ণ জারিত হয়ে CO₂, H₂O ও ATP উৎপন্ন হয়।


(a) (A) ও (R) দুটোই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা।

(b) (A) ও (R) দুটোই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) (A) সঠিক, (R) ভুল।

(d) (A) ভুল, (R) সঠিক।


31. বিবৃতি (A) : ফল, জ্যাম ইত্যাদি আধারীকরণে স্টেনলেস স্টীল ব্যবহার করা হয়।

যুক্তি (R) : ফল ও জ্যাম উভয়ই উচ্চ অ্যাসিডযুক্ত কম pH-এর খাদ্য, যা স্টেনলেস স্টীলের সঙ্গে বিক্রিয়া করতে পারে।


(a) (A) ও (R) উভয় সঠিক এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা।

(b) (A) ও (R) উভয় সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) (A) সঠিক কিন্তু (R) ভুল।

(d) (A) ভুল কিন্তু (R) সঠিক।


Case-study ভিত্তিক প্রশ্ন :

32. অতিরিক্ত অ্যাসিটাইল COA দেহে সঞ্চিত হলে একটি বিশেষ প্রক্রিয়া দ্বারা অ্যাসিটাইল CoA থেকে অ্যাসিটোন উৎপন্ন হয়। প্রক্রিয়াটি কী?

(a) α-অক্সিডেশন

(b) β-অক্সিডেশন

(c) γ-অক্সিডেশন

(d) কিটোজেনেসিস


ক্রমভিত্তিক প্রশ্নাবলী
33. ক্যানিং-এর বিভিন্ন ধাপের সঠিক ক্রমটি হল—

(a) ধৌতকরণ → ব্লাঞ্চিং → বাছাই → খোসা ছাড়ানো → ব্রাইন → বায়ুনিরুদ্ধকরণ

(b) ধৌতকরণ → বাছাই → ব্লাঞ্চিং → খোসা ছাড়ানো → ব্রাইন → বায়ুনিরুদ্ধকরণ

(c) বাছাই → ধৌতকরণ → খোসা ছাড়ানো → ব্লাঞ্চিং → ব্রাইন → বায়ুনিরুদ্ধকরণ

(d) বাছাই → ধৌতকরণ → খোসা ছাড়ানো → ব্লাঞ্চিং → ব্রাইন → বায়ুনিরুদ্ধকরণ


34. গ্লাইকোলাইসিসের শক্তি বিনিয়োকারী দশার ধাপগুলির সঠিক ক্রম কোনটি?

(a) গ্লুকোজ-6(P) → গ্লুকোজ(P) → গ্লুকোজ

(b) গ্লুকোজ → গ্লুকোজ-6(P) → ফ্রুক্টোজ-6(P)

(c) ফ্রুক্টোজ-6(P) → গ্লুকোজ-6(P) → গ্লুকোজ

(d) গ্লুকোজ → ফ্রুক্টোজ-6(P) → গ্লুকোজ-6(P)


প্রবাহচিত্রের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো :
35. খাদ্য বাণিজ্যিক সংরক্ষণের সঠিক বিকল্পটি নির্বাচন করো : 

WBCHSE Class 12 Nutrition Semester 3 Model Question Paper with Answers

WBCHSE Class 12 Nutrition Semester 3 Model Question Paper with Answers




ANSWER

1. (d) 2. (c) 3. (b) 4. (b) 5. (b) 6. (c) 7. (b) 8. (b) 9. (c) 

10. (c) 11. (c) 12. (b) 13. (a) 14. (c) 15. (c) 16. (a) 17. (d) 18. (b) 

19. (c) 20. (c) 21. (b) 22. (b) 23. (c) 24. (a) 25. (d) 26. (a) 27. (c) 

28. (c) 29. (c) 30. (d) 31. (d) 32. (d) 33. (c) 34. (b) 35. (d).




HS Nutrition 3rd Semester MCQ Question Paper & Answer Key



Set 2



প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করো : 1×35 = 35

1. উৎসেচকের প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে বলে—

(a) হলো এনজাইম
(b) প্রস্থেটিক গ্রুপ
(c) পূর্ব উৎসেচক
(d) সহ-উৎসেচক


2. নীচের তথ্যগুলির সত্য (T) বা অসত্য (F) অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচিত করো :

(i) বিক্রিয়া শুরু থেকে শেষ করতে যে শক্তির প্রয়োজন হয় তাহল সক্রিয়করণ শক্তি।

(ii) প্রতিটি উৎসেচকের সক্রিয়স্থল সাবস্ট্রেটকে বাঁধতে সাহায্য করে।

(iii) প্ররোচিত ফিট মডেলের প্রবক্তা হলেন ড্যানিয়েল আইসল্যান্ড।

(iv) কো-ফ্যাক্টরগুলি হল সাধারণত জৈব ধাতব আয়ন।


(a) i-F, ii-T, iii-T, iv-F

(b) i-T, ii-F, iii-T, iv-F

(c) i-T, ii-T, iii-F, iv-F

(d) i-F, ii-T, iii-F, iv-T


3. পৌষ্টিক নালীর বাইরের স্তরটি হল—

(a) পেশিস্তর

(b) সেরাস স্তর

(c) মিউকাস স্তর

(d) অধঃশ্লেষ্মা স্তর


4. কোন নালী দিয়ে নাসাগলবিল অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে?

(a) হোয়ারটন নালী

(b) স্টেনসেন নালী

(c) ইউস্টেচিয়ান নালী

(d) রিভিনাস নালী


5. ক্ষুদ্রান্ত্রে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম হল—

(a) মিসেল

(b) গ্লুকোজ

(c) কাইলোমাইক্রন

(d) অ্যামাইনো অ্যাসিড


6. নীচের কোনটি কোরিচক্রের সঠিক চিত্র?


HS Nutrition 3rd Semester MCQ Question Paper & Answer Key


7. গ্লাইকোলাইসিস ও ক্রেবসচক্রের মধ্যবর্তী বিপাকীয় ক্রিয়াটি হল—

(a) ট্রান্স অ্যামিনেশন

(b) ট্রান্স মিথাইলেশন

(c) ইউরিয়াচক্র

(d) পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন


8.PAL ও PAR-এর সঠিক সম্পর্কটি হল—

(a) PAL = PAR × 24 ঘণ্টা

(b) PAR = PAL × 24 ঘণ্টা

(c) PAL / PAR  1 মিনিট 

(d) PAR / PAL × 24 ঘণ্টা


9. মানুষের মোট শক্তির চাহিদা নির্ধারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হল—

(a) PAL নির্ধারণ → BMR নির্ধারণ → SDA সংযুক্তিকরণ

(b) BMR নির্ধারণ → PAL নির্ধারণ → BMR → SDA সংযুক্তিকরণ

(c) SDA নির্ধারণ → BMR নির্ধারণ → PAL → BMR → SDA সংযুক্তিকরণ

(d) BMR নির্ধারণ → PAL নির্ধারণ → BMR → SDA → PAL সংযুক্তিকরণ


10. SDA পুরো নাম হল—

(a) Special Dynamic Action

(b) Specific Dynamic Activator

(c) Specific Dynamic Action

(d) Specific Data Action


11. ভিনিগারের সংকেত হল—

(a) CH₃COOH

(b) CH(OH)₂

(c) CH₃OH

(d) CH₄


12. ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেশন মার্কটি হল—

(a) AGMARK

(b) ISI

(c) BSI

(d) FPO


13. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে, সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো :

বামস্তম্ভ - ডানস্তম্ভ
(A) মাঝারি পরিশ্রমী পুরুষের EAR অনুযায়ী শক্তির চাহিদা (i) 2720 KCal
(B) অল্প পরিশ্রমী মহিলার EAR অনুযায়ী শক্তির চাহিদা (ii) 3470 KCal
(C) ভারী পরিশ্রমরত পুরুষের EAR অনুযায়ী শক্তির চাহিদা (iii) 1660 KCal
(D) ভারী পরিশ্রমরত মহিলার EAR অনুযায়ী শক্তির চাহিদা (iv) 2710 KCal

(a) A-(ii), B-(iv), C-(iii), D-(i)

(b) A-(iii), B-(i), C-(iv), D-(i)

(c) A-(iii), B-(i), C-(iv), D-(ii)

(d) A-(iv), B-(iii), C-(ii), D-(i)


14. RQ যখন = 1, তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান হল—

(a) 4.875 Kcal

(b) 5.850 Kcal

(c) 5.058 Kcal

(d) 4.578 Kcal


15. নীচের কোনটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত?

(a) HACCP

(b) FSSAI

(c) ISI

(d) AGMARK


16. নীচের কোনটি উৎপাদনের ক্ষেত্রে ঈষ্টের ব্যবহার হয় না?

(a) বিয়ার

(b) নানরুটি

(c) পাউরুটি

(d) দই


17. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে, সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(A) অক্সিডোরিডাকটেজ (i) আদ্রবিশ্লেষণ ঘটায়
(B) আইসোমারেজ (ii) আইসোমার তৈরি করে
(C) হাইড্রোলেজ (iii) জারণ-বিজারণ ঘটায়
(D) লাইগেজ (iv) দুটি অণুর সংযোগ ঘটায়

(a) A-(ii), B-(iv), C-(i), D-(iii)

(b) A-(iii), B-(ii), C-(i), D-(iv)

(c) A-(iv), B-(iii), C-(i), D-(ii)

(d) A-(iii), B-(iv), C-(ii), D-(i)


18. কোন লালাগ্রন্থি সবচেয়ে বেশি লালারস ক্ষরণ করে?

(a) এবনারস

(b) প্যারোটিড

(c) সাবলিঙ্গুয়াল

(d) সাবম্যান্ডিবুলার


19. খাদ্য সামগ্রীর উপর কৃত্রিম আস্তরণ প্রদানের ফলে জীবাণু খাদ্যবস্তুর সংস্পর্শে আসতে পারে না। একে বলে—

(a) সিরোসিস

(b) ফ্লুরোসিস

(c) স্পোরোসিস

(d) অ্যাসেপসিস


20. সালমোনেলোসিস প্রতিরোধে কী করা উচিত?

(a) কাঁচা ও রন্ধিত খাদ্যের পৃথকীকরণ করা

(b) খাদ্য উচ্চ তাপমাত্রায় গরম করা উচিত

(c) a ও b উভয়ই

(d) খাদ্য কাঁচা খাওয়া উচিত


21. নীচের তথ্যগুলির সত্য (T) বা অসত্য (F) অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচিত করো :

(i) নির্দিষ্ট তাপমাত্রার ঊর্ধ্বে এনজাইম তার কার্যক্ষমতা বাড়ায়।

(ii) সমস্ত এনজাইমের বিক্রিয়া উভমুখী হয়।

(iii) সমস্ত এনজাইম একটি নির্দিষ্ট pH-এ সর্বাধিক ক্রিয়াশীল হয়।

(iv) এনজাইমের ঘনত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়।


(a) i-F, ii-F, iii-T, iv-F

(b) i-F, ii-T, iii-T, iv-F

(c) i-T, ii-F, iii-F, iv-T

(d) i-F, ii-F, iii-F, iv-T


22. TEE পুরো নাম হল—

(a) Total Energy Equation

(b) Total Energy Expenditure

(c) Total Energy Expenditure

(d) Total Equal Energy


23. প্রদত্ত বিবৃতি (A) ও যুক্তি (R) পড়ে সঠিক বিকল্প চয়ন করো :

বিবৃতি (A) : 20 কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিডের বিটা জারণের ফলে 18 কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসাইল Co-A তৈরি করে।

যুক্তি (R) : বিটা জারণ পদ্ধতিতে ফ্যাটি অ্যাসিডের বিটা (β) স্থানে জারণের ফলে 2 কার্বনযুক্ত অ্যাসিটাইল Co-A উৎপন্ন হয়। ফলে প্রাপ্ত ফ্যাটি অ্যাসাইল Co-A-তে 2টি কার্বন সংখ্যা কম থাকে।


(a) A এবং R দুটিই অসত্য

(b) A অসত্য কিন্তু R সত্য

(c) A এবং R দুটিই সত্য, এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

(d) A এবং R দুটিই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা নয়


24. স্মোকিং পদ্ধতির সঠিক পর্যায়ক্রম বা ধাপটি হল—

(a) লবণ জলে ডোবানো → মাছ পরিষ্কার → ঝোলানো → ধূম প্রদান

(b) মাছ পরিষ্কার → লবণ জলে ডুবানো → ধূম প্রদান → ঝোলানো

(c) ধূম প্রদান → লবণ জলে ডুবানো → ঝোলানো → মাছ পরিষ্কার

(d) মাছ পরিষ্কার → লবণ জলে ডুবানো → ঝোলানো → ধূম প্রদান


25. নীচের কোনটি খাদ্যের আত্মপচনের জন্য দায়ী?

(a) উৎসেচক

(b) রাসায়নিক বস্তু

(c) অম্ল

(d) ক্ষার


26. নীচের তথ্যগুলির সত্য (T) বা অসত্য (F) অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচিত করো :

(i) উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া।

(ii) কম তাপমাত্রায় বেঁচে থাকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া।

(iii) শাকসবজির pH ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে।

(iv) ক্লসট্রিডিয়াম বটুলিনামের টক্সিন স্নায়ু প্রবাহ পরিবহনকারী অ্যাসিটাইল কোলিনের পথে বাধা প্রদান করে।


(a) i-T, ii-F, iii-T, iv-F

(b) i-T, ii-T, iii-F, iv-F

(c) i-F, ii-F, iii-T, iv-T

(d) i-T, ii-T, iii-T, iv-T


27. সক্রিয় পরিবহনে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটি?

(a) উত্তাপ

(b) কোষীয় শক্তি (ATP)

(c) উৎসেচক

(d) অণুর ঘনত্ব


28. ভিটামিন B₁₂ শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হল—

(a) আন্ত্রিক রস

(b) অগ্ন্যাশয় রস

(c) পাকরস

(d) পিত্তরস


29. FSSAI ভারতবর্ষে কাজ শুরু করে কত সালে?

(a) 1954 সালে

(b) 1976 সালে

(c) 1978 সালে

(d) 2006 সালে


30. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে, সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(A) প্রোটিন সংশ্লেষ (i) মাইটোকন্ড্রিয়া
(B) বিটা জারণ (ii) যকৃত
(C) গ্লাইকোলাইসিস (iii) রাইবোজোম কণিকা
(D) ক্রেবস হেনসিলেট চক্র (iv) সাইটোপ্লাজম

(a) A-(ii), B-(iv), C-(iii), D-(i)

(b) A-(iii), B-(i), C-(ii), D-(iv)

(c) A-(iii), B-(i), C-(iv), D-(ii)

(d) A-(iii), B-(iv), C-(ii), D-(i)


31. কার্বোক্সিল বর্গ অপসারণ করতে অ্যামিনো অ্যাসিড থেকে কী অপসারণ করা হয়?

(a) CO₂

(b) O₂

(c) N₂

(d) NO₂


32. নীচের কোনটি সঠিক?

(a) মানুষের মোট শক্তির চাহিদা (TEE) = BMR (40%) + PAL (30%) + SDA (30%)

(b) মানুষের মোট শক্তির চাহিদা (TEE) = BMR (30%) + PAL (30%) + SDA (10%)

(c) মানুষের মোট শক্তির চাহিদা (TEE) = BMR (60%) + PAL (30%) + SDA (10%)

(d) মানুষের মোট শক্তির চাহিদা (TEE) = BMR (50%) + PAL (30%) + SDA (20%)


33. রেগুলেটরি এনজাইম—

(a) বিক্রিয়া শুরু করে

(b) বিক্রিয়া বন্ধ করে

(c) বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে

(d) বিক্রিয়ার গতি বৃদ্ধি করে


34. কোনো শক্তির ব্যবহার ছাড়াই অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বে অণুর দ্রুত গমনকে বলে—

(a) কোষান্তর অভিস্রবণ

(b) সহায়ক ব্যাপন

(c) নিষ্ক্রিয় পরিবহন

(d) সক্রিয় পরিবহন


35. প্রদত্ত বিবৃতি (A) ও কারণ (R) পড়ে সঠিক বিকল্প চয়ন করো :

বিবৃতি (A) : পেশিতে গ্লুকোজ-6-ফসফেট আর্দ্রবিশ্লিষ্ট হয় না, ফলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে প্রবেশ করে এবং পাইরুভিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে।

কারণ (R) : পেশিতে গ্লুকোজ-6-ফসফাটেজ এনজাইম অনুপস্থিত।

(a) A সত্য কিন্তু (R) মিথ্যা

(b) A এবং R উভয়ই সত্য, কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

(c) A এবং R উভয়ই সত্য, এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

(d) A মিথ্যা কিন্তু R সত্য



ANSWER

1. (b) 2. (d) 3. (b) 4. (c) 5. (c) 6. (c) 7. (d) 8. (a) 9. (b) 

10. (c) 11. (a) 12. (a) 13. (d) 14. (c) 15. (a) 16. (d) 17. (b) 18. (d) 

19. (d) 20. (c) 21. (a) 22. (b) 23. (c) 24. (d) 25. (a) 26. (c) 27. (b)

28. (c) 29. (d) 30. (c) 31. (a) 32. (c) 33. (c) 34. (b) 35. (c)        











একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)