WBCHSE HS Psychology Semester 3 Question Paper 2026 with Answer Key
আপনি যদি Class 12 Psychology Semester 3 Model Question Paper, HS 3rd Semester Psychology Question Paper with Answers, WBCHSE Class 12 Psychology Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।
এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।
West Bengal Class 12 Psychology Semester 3 Question Paper 2026
এই পোস্টে আপনি WBCHSE Class 12 Psychology 3rd Semester Question Paper with Answer, HS Psychology Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Psychology Model Question Paper PDF, WBCHSE Psychology Semester 3 Suggestion, মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।
পাশাপাশি Intelligence (বুদ্ধি), Personality (ব্যক্তিত্ব), Psychological Testing (মনোবৈজ্ঞানিক অভীক্ষা), Group Process (গোষ্ঠী প্রক্রিয়া), Social Conflict (সামাজিক দ্বন্দ্ব), Identity Development (স্বরূপত্বের বিকাশ), Stress and Stress Management (পীড়ন ও পীড়ন ব্যবস্থাপনা)-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার মনোবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।
WBCHSE Class 12 Psychology Semester 3 Model Question Paper with Answers
Set - 1
সঠিক উত্তর বাছাই করো : 1 x 35 = 35
1. মানুষে মানুষে যে পার্থক্য বা তফাৎ তাকে মনোবিজ্ঞানে বলে –
(a) প্রকৃত স্বাভাবিক বণ্টন
(b) সৃজনীশক্তির পার্থক্য
(c) ব্যক্তিগত বৈষম্য
(d) দেহগত বৈষম্য।
2. চিন্তাভাবনা, কর্মক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধানের ক্ষমতা – প্রভৃতির গুণগত মানের উপর নির্ভর করে প্রকাশিত হয় –
(a) স্মৃতি
(b) বুদ্ধি
(c) ব্যক্তিত্ব
(d) মূল্যবোধ।
3. মানুষের সৃষ্টিতত্ত্ব ও অস্তিত্ব সংক্রান্ত নিবিড় আলোচনা যে দার্শনিক চিন্তাভাবনায় বুদ্ধি হিসাবে সম্পৃক্ত থাকে তা হল –
(a) প্রকৃতিবাদী বুদ্ধি
(b) অস্তিত্বমূলক বুদ্ধি
(c) সাংস্কৃতিক বুদ্ধি
(d) ধর্মীয় বুদ্ধি।
4. চার্লস স্পীয়ারম্যান, বুদ্ধির যতগুলি উপাদান থাকে বলে নির্দেশ করেছিলেন –
(a) দুটি
(b) তিনটি
(c) পাঁচটি
(d) দশটি।
5. নিজের সম্পর্কে বাস্তবতাভিত্তিক তথ্য, নিজের বিশ্বাস, মতাদর্শ নিজেই প্রকাশ করাকে বলে –
(a) সাক্ষাৎকার
(b) ঘটনা-অনুধ্যান পদ্ধতি
(c) পর্যবেক্ষণ
(d) আত্মপ্রতিবেদন।
6. কোনও গোষ্ঠীর সদস্যরা যখন নিজেদের একটি সমগ্র গোষ্ঠীর ক্ষুদ্র অংশ হিসাবে বিবেচনা করে, তখন তা হল –
(a) দলীয় চেতনা
(b) অখণ্ডতার চেতনা
(c) “আমরা” মনোভাব
(d) গোষ্ঠীর মনোভাব।
7. ____ ও ____ এর কারণেই ব্যক্তিগত বৈষম্যের সৃষ্টি হয় –
(a) বংশগতি ও পরিবেশ
(b) জীবনশৈলী ও খাদ্যাভ্যাস
(c) পরিবেশ ও পড়াশোনা
(d) বিদ্যালয় ও শিক্ষা।
8. ব্যক্তি যখন নিজেকে একক ও অনন্য রূপে দেখে তখন তার সেই দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্টি হয় –
(a) সামাজিক পরিচয়
(b) ব্যক্তিগত পরিচয়
(c) সামাজিক অবস্থান
(d) ব্যক্তিগত বৈশিষ্ট্য।
9. বুদ্ধির বিভিন্ন তত্ত্বগুলি দিয়েছেন –
(i) গিলফোর্ড
(ii) ফ্রেডরিক
(iii) স্পিয়ারম্যান
(iv) স্টার্নবার্গ
উত্তরের বিকল্পগুলি হল –
(a) i-মিথ্যা, ii-সত্য, iii-সত্য, iv-সত্য
(b) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
(c) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য, iv-সত্য
(d) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-সত্য
10. যে পর্যায়ে গোষ্ঠীর সদস্যদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য, দ্বন্দ্ব, বিবাদ দেখা যায় তখন তাকে বলে –
(a) ঝঞ্ঝাকাল
(b) নির্মাণকাল
(c) আদর্শায়ন কাল
(d) সম্পাদন কাল।
11. সব ধরণের গোষ্ঠীকে যুগল গোষ্ঠী ও ত্রয়ী গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেছেন –
(a) কুলে
(b) জর্জ সিমেল
(c) সামনার
(d) গিসবার্ট।
12. কখনো কোনো মানুষের দ্বারা উপকৃত হলে সাধারণত সেই ব্যক্তিকে উপকার বা সুবিধা ফেরত দিতে মানুষকে বাধ্যবাধকতার জগতে নিয়ে যায়। একে বলে –
(a) অভাব
(b) সামাজিক বৈধতা
(c) কর্তৃত্ববোধ
(d) পারস্পরিকতা।
13. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর বাছাই করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) গোষ্ঠী (a) পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ সমবেতভাবে একত্রিত হওয়া
(ii) ভিড় (b) নির্দিষ্ট কারণে সমবেত হলেও স্থায়িত্ব অত্যন্ত কম
(iii) দর্শক (c) পারস্পরিক দক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যে একত্রিত হওয়া
(iv) দল (d) দুই বা তার বেশি সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়ারত ও সুস্পষ্ট মনস্তাত্ত্বিকভাবে সম্পর্কিত
উত্তরের বিকল্পগুলি হল –
(a) i-A, ii-C, iii-B, iv-D
(b) i-D, ii-A, iii-B, iv-C
(c) i-B, ii-D, iii-C, iv-A
(d) i-C, ii-A, iii-B, iv-D
14. সত্য ও মিথ্যা নির্বাচন করো :
গোষ্ঠীর সাধারণ বৈশিষ্ট্যগুলি হল –
(i) অখণ্ডতার চেতনা
(ii) সাধারণ আদর্শ
(iii) “আমরা” মনোভাব
(iv) আলস্যযাপন
সঠিক উত্তরের বিকল্পগুলি হল –
(a) i, ii, iii – সত্য; iv – মিথ্যা
(b) i – সত্য; ii, iii, iv – মিথ্যা
(c) i, ii – সত্য; iii, iv – মিথ্যা
(d) ii, iii, iv – সত্য; i – মিথ্যা
15. ছবিটি কোন ধরনের জনসমাবেশের পরিচয় বহন করে –
(a) ভিড়
(b) দর্শক
(c) শ্রেণি
(d) গোষ্ঠী।
16. “সামাজিকভাবে ক্রিয়া-প্রতিক্রিয়ারত দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে গোষ্ঠী বলে” কথাটি বলেছেন –
(a) ব্যারন
(b) ক্রেচ
(c) গিসবার্ট
(d) কিম্বল ইয়ং।
17. গোষ্ঠী বিকাশের পর্যায়গুলি মূলত ____ প্রকারের।
(a) দুই
(b) তিন
(c) চার
(d) আট।
18. যখন একাধিক ব্যক্তির লক্ষ্য বা উদ্দেশ্য এক হয় তখন তারা একত্রিত হয়ে গোষ্ঠী গঠন করে। একে বলে –
(a) সাদৃশ্য
(b) লক্ষ্য
(c) সাধারণ উদ্দেশ্য
(d) দেহগত বৈশিষ্ট্য।
19. স্বরূপত্ব হল এমন এক সার্বজনীন বিকাশমূলক ক্রিয়া, যা একজন ব্যক্তির সুস্থতার সাধারণ অনুভূতির ভিত্তি তৈরি করে। কথাটি বলেছেন –
(a) উলফোক
(b) এরিকসন
(c) মারসিয়া
(d) গোলম্যান।
20. মনোবিজ্ঞানী স্ট্যানলি হল বয়সন্ধিকালকে _______ কাল” বলে অভিহিত করেছেন। যথা –
(a) উৎসাহ ও উদ্দীপনা
(b) পীড়ন ও কষ্টের
(c) স্বরূপত্ব
(d) আত্মপ্রতিষ্ঠা ও মর্যাদালাভের।
21. স্বরূপত্বের বিকাশে প্রয়োজনীয় ব্যক্তিগত কারণগুলি হল –
(a) ব্যক্তি অভিজ্ঞতা
(b) বিশ্বাস ও মূল্যবোধ
(c) আনন্দ ও বৈভব
(d) জয় ও পরাজয়।
■ সঠিক উত্তরের বিকল্পগুলি হল –
(a) A ও B সত্য, C ও D মিথ্যা
(b) A, B, C সত্য কিন্তু D মিথ্যা
(c) A, B মিথ্যা কিন্তু C ও D সত্য
(d) A, C ও D সত্য কিন্তু B মিথ্যা।
22. বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন :
বিবৃতি (A) : সুস্থ জীবনের প্রস্তুতির সর্বপ্রথম ভিত্তি হল স্বরূপত্বের বিকাশ।
কারণ (R) : ব্যক্তির আত্মবোধ ও আত্মজ্ঞান নিজেকে জানার সঙ্গে সঙ্গে সমগ্র জীবনে তার কী অবদান হবে সে বিষয়েও স্পষ্ট ধারণা গড়ে তোলে।
■ উত্তর বিকল্পগুলি হল –
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র সঠিক কারণ।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র সঠিক কারণ নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
23. সত্য-মিথ্যা নির্ণয় করো :
স্বরূপত্বের বৈশিষ্ট্যগুলি হল –
(i) আত্মধারণা
(ii) আত্মসম্মান
(iii) ব্যক্তিত্ব
(iv) গণমাধ্যম
■ উত্তর বিকল্পগুলি হল –
(a) i ও ii মিথ্যা, iii ও iv সত্য
(b) i, ii ও iii সত্য, iv মিথ্যা
(c) iii সত্য কিন্তু i, ii, iv মিথ্যা
(d) ii ও iv সত্য, i ও iii মিথ্যা।
24. এরিকসনের স্বরূপত্ব তত্ত্বে এই পর্যায়গুলি দেখা যায় –
(i) স্বাধীনতা ও লজ্জা এবং সন্দেহের দ্বন্দ্ব
(ii) অভিজ্ঞতা ও কুসংস্কারের দ্বন্দ্ব
(iii) কুৎসা ও অপরাধবোধের দ্বন্দ্ব
(iv) উদ্যম ও হীনমন্যতার দ্বন্দ্ব
■ উত্তর বিকল্পগুলি হল –
(a) i, ii, iii সত্য, iv মিথ্যা
(b) iv সত্য, i, ii, iii মিথ্যা
(c) i, iii, iv সত্য, ii মিথ্যা
(d) ii, iii সত্য, i, iv মিথ্যা।
25. স্বরূপত্বের বিকাশের প্রয়োজনীয় ব্যক্তিগত শর্তগুলি হল –
(i) ব্যক্তি অভিজ্ঞতা
(ii) বিশ্বাস ও মূল্যবোধ
(iii) আনন্দ ও বৈভব
(iv) জয় ও পরাজয়
■ উত্তর বিকল্পগুলি হল –
(a) i, ii সত্য, iii, iv মিথ্যা
(b) i, ii, iii সত্য, iv মিথ্যা
(c) i, ii মিথ্যা, iii, iv সত্য
(d) i, iii, iv সত্য, ii মিথ্যা।
26. ব্যক্তির অনন্য ও সামগ্রিক বৈশিষ্ট্যসমূহ, যা তাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তোলে, তাকে বলে –
(a) আত্মসম্মানবোধ
(b) ব্যক্তিত্ব
(c) আত্মবোধ
(d) সামাজিকতাবোধ।
27. 'Stress' শব্দটি প্রথম ব্যবহার করেন –
(a) এস. পামার
(b) ল্যাজারাস
(c) হানস সেলি
(d) ফোকম্যান।
28. মানুষ ও মনুষ্যেতর প্রাণী তার চারপাশের পরিবেশের সঙ্গে যে ক্রিয়া-প্রতিক্রিয়া করে চলে তা –
(a) একমুখী
(b) দ্বিমুখী
(c) ত্রিমুখী
(d) বহুমুখী।
29. পীড়নের ঘটনাগুলি সাধারণত –
(a) দৈনন্দিন
(b) পার্বিক
(c) সাপ্তাহিক
(d) পাক্ষিক।
30. প্রাক্ষোভিক (Emotional) প্রতিক্রিয়া নয় –
(a) ব্যক্তির মেজাজের দ্রুত পরিবর্তন
(b) বিরক্তি
(c) বিষণ্ণতা
(d) সাহসিকতা।
31. শরীরে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে –
(a) লোহিত কণিকা
(b) অনুচক্রিকা
(c) শ্বেতকণিকা
(d) প্লাজমা।
32. জীবদেহে অনুপ্রবেশকারী ক্ষতিকারক রোগজীবাণুকে ধ্বংস করে –
(a) লোহিত কণিকা
(b) অনুচক্রিকা
(c) প্লাজমা
(d) অ্যান্টিবডি।
33. পীড়ন যে স্বাভাবিক ধ্বংসকারী কোশগুলিকে ক্ষতিগ্রস্ত করে সেগুলিকে বলে –
(a) টক্সিসিটি
(b) সাইটো টক্সিসিটি
(c) ইমিউনোসিটি
(d) কোনোটাই নয়।
34. নিচের কোনটি পীড়নের মানসিক ব্যবস্থাপনা নয় –
(a) হাস্যরস
(b) ধ্যান
(c) সৃজনাত্মক মানসচিত্র গঠন
(d) আত্মকথন।
35. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) পীড়নের আবেগগত লক্ষণ (a) দায়িত্ববোধের অভাব দেখা দেওয়া
(ii) পীড়নের শারীরিক লক্ষণ (b) মনোসংযোগ করতে না পারা
(iii) পীড়নের জ্ঞানমূলক লক্ষণ (c) সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়া
(iv) পীড়নের আচরণগত লক্ষণ (d) পেশীর যন্ত্রণা ও আড়ষ্টতা দেখতে পাওয়া যায়
■ সঠিক উত্তর বিকল্প হল –
(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-a, iii-b, iv-c
(d) i-c, ii-d, iii-b, iv-এ
ANSWER : -
1. (c) 2. (b) 3. (b) 4. (a) 5. (d) 6. (a) 7. (a) 8. (b) 9. (c)
10. (a) 11. (b) 12. (d) 13. (b) 14. (a) 15. (b) 16. (d) 17. (c) 18. (c)
19. (b), 20. (b) 21. (a) 22. (a) 23. (b) 24. (c) 25. (a) 26. (b) 27. (c)
28. (b) 29. (a) 30. (d) 31. (c) 32.
HS Psychology 3rd Semester MCQ Question Paper & Answer Key
Set - 2
সঠিক বিকল্পটি নির্বাচন করো : 1 x 35 = 35
1. নতুন চাহিদার সঙ্গে চিন্তার সচেতন সামঞ্জস্য সাধন ঘটে যার মাধ্যমে তা হল –
(a) ব্যক্তিত্ব
(b) স্মৃতি
(c) বুদ্ধি
(d) মূল্যবোধ।
2. মনোবৈজ্ঞানিক অভীক্ষায় যে বৈশিষ্ট্যটি আবশ্যিক নয় –
(a) নৈর্ব্যক্তিকতা
(b) যথার্থতা
(c) নির্ভরযোগ্যতা
(d) গতিশীলতা।
3. ব্যক্তিত্ব বা Personality শব্দটির উৎস ল্যাটিন শব্দ –
(a) Person
(b) Persona
(c) Percept
(d) Persist
4. যা পরিমাপের জন্য তৈরি হয়েছে, মনোবৈজ্ঞানিক অভীক্ষাটি সেটি সুনির্দিষ্টভাবে পরিমাপ করলে তাকে বলে –
(a) যথার্থতা
(b) নির্ভরযোগ্যতা
(c) আদর্শমান
(d) ব্যবহারযোগ্যতা।
5. সর্বপ্রথম ‘বুদ্ধি’-র ধারণাকে মানসিক ক্রিয়াকলাপের ভিত্তিতে প্রকাশ করেন মনোবিদ –
(a) অ্যালফ্রেড বিঁনে
(b) ওয়েসলার
(c) গ্যালটন
(d) বার্ট।
6. স্পিয়ারম্যান তার তত্ত্বে সাধারণ ও বিশেষ উপাদান দুটিকে চিহ্নিত করেন –
(a) F ও Q
(b) M ও N
(c) G ও S
(d) H ও N।
7. বহুবুদ্ধি তত্ত্বের প্রণেতা হলেন –
(a) গিলফোর্ড
(b) স্পিয়ারম্যান
(c) গার্ডনার
(d) বিনে।
8. মানসিক বয়স (M.A.) প্রকৃত বা শারীরিক বয়সের থেকে কম হলে বুদ্ধাঙ্ক (IQ) –
(a) 100-র বেশি হয়
(b) 100-র কম হয়
(c) 100 হয়
(d) 200 হয়।
9. ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল –
(a) স্থায়িত্ব
(b) অভিন্নতা
(c) অনির্দিষ্টতা
(d) আত্মসচেতনতা।
10. মানুষের মধ্যে বাল্যকাল থেকেই দলবদ্ধ থাকার প্রবণতাকে বলে –
(a) সঙ্গীলাভের ইচ্ছা
(b) শুভেচ্ছা
(c) যুথবদ্ধতার প্রবণতা
(d) নির্ভরশীলতা।
11. যখন একাধিক ব্যক্তির লক্ষ্য বা উদ্দেশ্য এক হয় এবং তারা একত্রিত হয়ে গোষ্ঠী গঠন করে। একে বলে –
(a) সাদৃশ্য
(b) লক্ষ্য
(c) সাধারণ উদ্দেশ্য
(d) দেহগত বৈশিষ্ট্য।
12. সকলপ্রকার গোষ্ঠীকে যুগল গোষ্ঠী ও ত্রয়ী গোষ্ঠীতে ভাগ করেছেন মনোবিদ –
(a) কুলে
(b) জর্জ সিমেল
(c) সামনার
(d) গিসবার্ট।
13. “অধিকাংশ দ্বন্দ্বেরই সূচনা হয় মানুষের মনে, তারপরে তা বাস্তবে ঘটে,” বলেছেন –
(a) গার্ডনার মারফি
(b) জর্জ সিমেল
(c) ক্রাচফিল্ড
(d) ম্যাকেঞ্জি।
14. গোষ্ঠীর যে বৈশিষ্ট্যের দ্বারা প্রত্যেক সদস্য পরস্পরের সাহচর্য পছন্দ করে এবং পরস্পরের প্রতি সহানুভূতিসম্পন্ন হয়, তাকে বলে –
(a) অখণ্ডতা চেতনা
(b) “আমরা” মনোভাব
(c) নিরবচ্ছিন্নতা
(d) দলীয় চেতনা।
15. সত্য-মিথ্যা নির্ণয় করো :
“সামাজিক দ্বন্দ্ব” সৃষ্টির কারণগুলি হল –
(i) ত্রুটিপূর্ণ যোগাযোগ
(ii) আপেক্ষিক বঞ্চনা
(iii) পারস্পরিক নির্ভরশীলতা
(iv) উদারতা
উত্তরের বিকল্পটি হল :
(a) i, iv সত্য; ii, iii মিথ্যা
(b) i, iii সত্য; ii, iv মিথ্যা
(c) i সত্য; ii, iii, iv মিথ্যা
(d) ii, iv সত্য; i, iii মিথ্যা।
16. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর বাছাই করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) সহযোগিতা (a) সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তিগত অবস্থান ও প্রতিষ্ঠা
(ii) প্রতিযোগিতা (b) পারস্পরিক সহায়তায় সমবেত কাজের মাধ্যমে নির্দিষ্ট
উদ্দেশ্যপূরণ
(iii) সামাজিক পরিচয় (c) অন্য ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বিরোধী স্বার্থ প্রত্যক্ষ করে আক্রমণাত্মক ভূমিকা নেওয়া
(iv) সামাজিক দ্বন্দ্ব (d) ব্যক্তিগত সুবিধা বুঝে নিয়ে কোনো কাজে অংশগ্রহণ
উত্তরের বিকল্পগুলি হল :
(a) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D)
(b) (i)-(B), (ii)-(C), (iii)-(D), (iv)-(A)
(c) (i)-(D), (ii)-(B), (iii)-(C), (iv)-(A)
(d) (i)-(C), (ii)-(A), (iii)-(B), (iv)-(D)
17. গোষ্ঠী বিকাশের সময় ঝঞ্ঝাকালের পরে ______ পর্যায়টি উপস্থিত হয়।
(a) নির্মাণকাল
(b) আদর্শায়ন কাল
(c) সম্পাদন কাল
(d) কোনোটিই নয়।
18. গোষ্ঠীর সদস্যরা একটি ______ একক রূপে ক্রিয়া করে।
(a) বিধিবদ্ধ
(b) পারস্পরিক
(c) সমষ্টিগত
(d) নিছক।
19. মনোবিজ্ঞান অনুযায়ী নিজের সম্পর্কে গড়ে ওঠা ধারণা বা আত্মবোধকে বলে –
(a) শৈশব
(b) বয়ঃসন্ধিকাল
(c) স্বরূপত্ব বা পরিচয়
(d) ব্যক্তিত্ব গঠন।
20. স্বরূপত্বের গঠন বা বিকাশকে মনোবিজ্ঞানীরা মূলত যতগুলি স্তরে ভাগ করেন –
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) সাতটি।
21. স্বরূপত্ব বিকাশের প্রয়োজনীয় উপাদান নয় –
(a) ব্যক্তিগত অভিজ্ঞতা
(b) পরিবার
(c) বিশ্বাস ও মূল্যবোধ
(d) বুদ্ধি ও যৌক্তিকতা।
22. এরিকসনের তত্ত্বের উপর গুরুত্ব দিয়ে চারটি বিকল্প স্বরূপত্বের উল্লেখ করেন –
(a) অনিতা উলফোক
(b) এরিক এরিকসন
(c) জেমস মারসিয়া
(d) স্ট্যানলি হল।
23. ব্যক্তির মধ্যে তার নিজের সম্পর্কে যে ধারণা গড়ে ওঠে, তাকে বলে –
(a) মূল্যবোধ
(b) আত্মধারণা
(c) ধারাবাহিকতা
(d) কোনোটাই নয়।
24. “স্বরূপত্ব হল ব্যক্তির নিজের সম্পর্কে সংজ্ঞা নির্ধারণ” – বলেছেন –
(a) এরিকসন
(b) উলফোক
(c) আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন
(d) সাইকোলজি টুডে।
25. স্ট্যানলি হল জীবন বিকাশের কোন স্তরকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন –
(a) শৈশব
(b) বাল্য
(c) বয়ঃসন্ধিকাল
(d) বার্ধক্য।
26. ______ স্তরে ব্যক্তির স্বরূপত্ব গঠিত হয়।
(a) প্রাথমিক স্তরে
(b) মাধ্যমিক স্তরে
(c) বিশ্বব্যাপী স্তরে
(d) দীর্ঘ স্তরে।
27. পীড়ক-এর প্রতি ব্যক্তির যে প্রতিক্রিয়া তা হল –
(a) সতর্কতা
(b) ধকল
(c) অভিজ্ঞতা
(d) কোনোটাই নয়।
28. পীড়নের ঘটনাগুলি সাধারণত –
(a) দৈনন্দিন
(b) পার্বিক
(c) নির্দিষ্ট সময় অন্তর
(d) বাৎসরিক।
29. পীড়নের ফলে হ্রাস পায় –
(a) হৃৎস্পন্দন
(b) সক্রিয় স্মৃতি
(c) বিরক্তি
(d) অসহায়তা।
30. পীড়ন যে স্বাভাবিক ধ্বংসকারী কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে সেগুলিকে বলে –
(a) টক্সিসিটি
(b) সাইটোটক্সিসিটি
(c) ইমিউনোসিটি
(d) কোনোটাই নয়।
31. Commitment, Control, Challenge – এই তিন হল ______ এর বৈশিষ্ট্য।
(a) ব্যক্তিত্ব
(b) প্রবণতা
(c) স্মৃতি
(d) আগ্রহ।
32. মনোবিজ্ঞানী ______ তিন প্রকার পীড়ককে চিহ্নিত করেছেন।
(a) ফোকম্যান ও সেলি
(b) ল্যাজারাস ও কোহেন
(c) ল্যাজারাস ও সেলি
(d) সেলি ও পামার।
33. মনোবিজ্ঞানী ______ মনোদৈহিক রোগের সৃষ্টি ও বৃদ্ধির পর্যায়গুলি উল্লেখ করেছেন।
(a) হানস সেলি
(b) ল্যাজারাস
(c) উদুপা
(d) কোহেন।
34. মানসিক পীড়কগুলি হল –
(i) কর্মহীনতা
(ii) ব্যর্থতা
(iii) চাপ
(iv) আভ্যন্তরীণ দ্বন্দ্ব
সঠিক উত্তর বিকল্প হল :
(a) i, iii, iv সত্য; ii মিথ্যা
(b) ii, iii সত্য; i, iv মিথ্যা
(c) iii, iv সত্য; i, ii মিথ্যা
(d) i, ii, iii, iv সবগুলিই সত্য।
35. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর বাছাই করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) পরিবেশগত পীড়ক (A) ভূমিকার অস্পষ্টতা ও ভূমিকা সম্পর্কিত দ্বন্দ্ব
(ii) সামাজিক পীড়ক (B) স্নায়বিক ভারসাম্য বিপর্যস্ত হওয়া
(iii) শারীরবৃত্তীয় পীড়ক (C) আভ্যন্তরীণ দ্বন্দ্ব
(iv) মানসিক পীড়ক (D) আওয়াজ ও তাপমাত্রা
উত্তরের বিকল্পগুলি হল :
(a) (i)-(D), (ii)-(A), (iii)-(C), (iv)-(B)
(b) (i)-(D), (ii)-(A), (iii)-(B), (iv)-(C)
(c) (i)-(A), (ii)-(D), (iii)-(C), (iv)-(B)
(d) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)
ANSWER
1. c 2. d 3. b 4. a 5. a 6. c 7. c 8. b 9. d
10. c 11. c 12. b 13. a 14. d 15. b 16. b 17. b 18. c
19. c 20. c 21. d 22. c 23. c 24. d 25. c 26. d 27. b
28. a 29. a 30. b 31. a 32. b 33. c 34. d 35. b.


Enter Your Comment