Class 11 Bengali Semester 1 Question Paper 2026 PDF with Answers
সবাইকে স্বাগত Info Educations-এ। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি WBCHSE Class 11 Bengali Semester 1 Question Paper 2026 (Set 1 & Set 2)। এই West Bengal Class 11 Semester 1 Bengali Model Question Paper 2026 PDF নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং ভালো নম্বর অর্জনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
যারা Class 11 Bengali First Semester Question and Answer, একাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নপত্র, WBCHSE Class 11 Bengali Suggestion 2026, অথবা Bengali Model Question Paper Class 11 Semester 1 খুঁজছ, তাদের জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নতুন সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ MCQ, সম্ভাব্য প্রশ্ন এবং পরীক্ষার ধাঁচ অনুসরণ করে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
West Bengal Class 11 Semester 1 Bengali Model Paper 2026
WBCHSE Class 11 Bengali Semester 1 Question Paper with Answers PDF Download এবং একাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর সম্পূর্ণভাবে WBCHSE-এর সর্বশেষ Semester-I Bengali Syllabus 2026 অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই বাংলা মডেল প্রশ্নপত্র অনুশীলনের মাধ্যমে পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। পাশাপাশি নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভালো ফল করা সহজ হবে।
এছাড়াও, Class 11 Bengali Semester 1 Suggestion 2026 with Solutions, WBCHSE Bengali Model Question Paper 2026, Class 11 Bengali Previous Style Question Paper, এবং Bengali Semester 1 Practice Set-এর মাধ্যমে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর একসঙ্গে অনুশীলন করার সুযোগ পাবে। তাই Semester-I পরীক্ষার আগে এই প্রশ্নপত্রগুলি নিয়মিত প্র্যাকটিস করলে বাংলা বিষয়ে উচ্চ নম্বর অর্জনের প্রস্তুতি আরও কার্যকর হবে।
একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর ২০২৬
Set – 1
১। পুঁইশাকের ডাঁটাগুলি ছিল—
(a) পাকা ও মোটা, (b) মোটা ও হলদে, (c) সবুজ ও মোটা, (d) সরু ও হলদে।
২। সহায়হরির তুলে আনা মেটে আলুটির ওজন ছিল—
(a) ১০-১২ সের, (b) ১১-১২ সের, (c) ১২-১৩ সের, (d) ১৫-১৬ সের।
৩। দরিদ্রের চৌর্যবৃত্তির পিছনে দোষ কার?—
(a) পুলিশের, (b) ধনীদের, (c) রাজনীতিবিদদের, (d) মধ্যবিত্তদের।
৪। কমলাকান্ত ‘পাষাণবৎ কঠিন’ হয়েছিলেন কেন?—
(a) বিড়ালকে সগর্বে তাড়াতে, (b) লর্ড ওয়েলিংটন আফিং চাওয়ায়, (c) প্রসন্ন টাকা চাওয়ায়, (d) মঙ্গলার কষ্টে।
৫। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
সহায়হরির পিতার নাম—
(a) কল্যাণময় চাটুজ্যে, (b) সুখময় চাটুজ্যে, (c) পরমেশ্বর চাটুজ্যে, (d) হরি চাটুজ্যে।
৬। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(i) জামা (A) পৌষ পার্বণ
(ii) পাটিসাপটা (B) হরিপুরের রাসমেলা
(iii) পুঁটি (C) মেজো মেয়ে
(iv) রাধি (D) ছোটো মেয়ে
বিকল্পগুলি :
(a) (i) – (A), (ii) – (B), (iii) – (C), (iv) – (D)
(b) (i) – (B), (ii) – (A), (iii) – (C), (iv) – (D)
(c) (i) – (D), (ii) – (B), (iii) – (A), (iv) – (C)
(d) (i) – (A), (ii) – (D), (iii) – (C), (iv) – (B)
৭। পাটিসাপ্টা তৈরীর জন্য ক্ষীর তৈরী করেছিল—
(a) জ্যাঠাইমা, (b) অন্নপূর্ণা, (c) রাঙাদিদি, (d) ক্ষেন্তি।
৮। সত্য—মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও :
(i) মার্জারের কথাগুলি অপটিমিস্টক।
(ii) মার্জারের কথাগুলি শ্রেণীবৈষম্যের মূল।
(iii) মার্জারের কথাগুলি সোশিয়ালিস্টিক।
(iv) মার্জারের কথাগুলি সমাজ-বিশৃঙ্খলার মূল।
বিকল্পগুলি :
(a) (i)—সত্য, (ii)—সত্য, (iii)—মিথ্যা, (iv)—মিথ্যা।
(b) (i)—মিথ্যা, (ii)—মিথ্যা, (iii)—সত্য, (iv)—সত্য।
(c) (i)—মিথ্যা, (ii)—সত্য, (iii)—মিথ্যা, (iv)—সত্য।
(d) (i)—সত্য, (ii)—মিথ্যা, (iii)—সত্য, (iv)—মিথ্যা।
৯। সঠিক ঘটনাক্রম বেছে নাও :
(i) সহায়হরি বড়ো মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন।
(ii) খিড়কি দোর দিয়া বাহির হইয়া গেলেন।
(iii) তাঁহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে।
(iv) তাঁর মনে বড়ো কষ্ট হইল।
বিকল্পগুলি :
(a) (i), (iv), (iii), (ii)
(b) (i), (iii), (iv), (ii)
(c) (iii), (i), (ii), (iv)
(d) (ii), (iv), (i), (iii)
১০। বিড়ালের মতে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া—
(a) আনন্দের কথা, (b) লজ্জার কথা, (c) দুঃখের কথা, (d) হতাশার কথা।
১১। সঠিক বিকল্পটি বেছে নাও :
‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই'—এ কথাটি বলার কারণ—
(i) প্রসন্নর জন্য রাখা দুধ মঙ্গলার খাওয়া।
(ii) একজনের ভাগের খাওয়া অন্যে খেয়ে ফেলা।
(iii) কমলাকান্তের জন্য রাখা দুধ বিড়ালে খাওয়া।
বিকল্পগুলি :
(a) (i), (ii) ঠিক, (iii) ভুল।
(b) (i), (iii) ঠিক, (ii) ভুল।
(c) (ii), (iii) ঠিক, (i) ভুল।
(d) (i), (ii), (iii) ঠিক।
১২। অন্নপূর্ণা যা দিয়ে পিঠা করছিল—
(a) চালের গুঁড়া, (b) ময়দা ও গুড়, (c) তেল, (d) সবগুলিই।
১৩। ‘পুঁই মাচা' গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়—
(a) প্রবাসী, (b) সবুজ পত্র, (c) কালি কলম, (d) প্রগতি।
১৪। শূন্যস্থানগুলিতে ঠিক বিকল্পটি খুঁজে নাও—
দানে ______ নদীর রূপ।
(a) জল, (b) নীর, (c) বারী, (d) সলিল।
১৫। ‘খুঁজে পাবে সখা!’—যা খুঁজে পাবার কথা বলা হয়েছে—
(a) সকল ধর্মের মানে, (b) সকল ঈশ্বরকে, (c) সকল ধর্মের কথা, (d) সকল শাস্ত্র।
১৬। বিবৃতির ঠিক বিকল্পটি খুঁজে লেখো।
বিবৃতি : যোগায় অমৃত ফল পরম আদরে।
কারণ :
(i) নদীর বারী ধারায় পুষ্ট তরুদল।
(ii) পর্বত গাত্রের জনহীন অঞ্চলে ফলের গাছে প্রচুর ফল ধরে।
(iii) পর্বত গাত্রের দীর্ঘ শিরঃতরুদল দাসরূপ ধারণ করে ক্ষুধার্তের সেবা করে।
(iv) বিদ্যাসাগরের নির্দেশে তাঁর কাজের লোক আর্তদের সেবা করে।
১৭। স্তম্ভ মিলিয়ে ঠিক বিকল্পটি বেছে নাও :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(i) গ্রন্থসাহেব (A) হিন্দু
(ii) জেন্দাবেস্তা (B) খ্রিস্টান
(iii) বাইবেল (C) শিখ
(iv) বেদ (D) পারসিক
বিকল্প :
(a) (i) – (C), (ii) – (D), (iii) – (B), (iv) – (A)
(b) (i) – (D), (ii) – (B), (iii) – (C), (iv) – (A)
(c) (i) – (D), (ii) – (C), (iii) – (A), (iv) – (B)
(d) (i) – (D), (ii) – (C), (iii) – (B), (iv) – (A)
১৮। সত্য–মিথ্যা ঠিক বিকল্পটি বেছে নাও :
(i) বিদ্যাসাগরের সঙ্গে পর্বতের তুলনা করা হয়েছে।
(ii) কবিতাটি একটি সনেট।
(iii) দীর্ঘ শিরঃতরুদল অমৃত ফল দান করে।
(iv) বিদ্যাসাগর তাঁর সুবর্ণ চরণে দীন-দুঃখীদের আশ্রয় দেন।
বিকল্পগুলি :
(a) সত্য, সত্য, সত্য, সত্য।
(b) মিথ্যা, মিথ্যা, মিথ্যা, মিথ্যা।
(c) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা।
(d) সত্য, সত্য, মিথ্যা, সত্য।
১৯। বিমলা-কিঙ্করী বলা হয়েছে—
(a) নদীকে, (b) তরুদলকে, (c) সুখ সদনকে, (d) নগরীশকে।
২০। সনেটের অষ্টক হল—
(a) প্রথম আট লাইন,
(b) মাঝের আট লাইন,
(c) শেষের আট লাইন,
(d) কোনোটিই নয়।
২১। ভারভারা রাও-এর পুরো নাম হল—
(a) মুথু স্বামী ভারভারা,
(b) পেন্ডালা ভারভারা রাও,
(c) স্বামী ভারভারা রাও,
(d) কৃষ্ণস্বামী ভারভারা রাও।
২২। পাদ্রী গোনসাগা উপস্থিত হয়েছিল—
(a) সকাল সাতটায়, (b) সকাল ন'টায়, (c) দুপুর একটায়, (d) সন্ধে সাতটায়।
২৩। ঘটনাক্রমের ঠিক বিকল্পটি লেখ—
(i) অলিসেন্দা অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল।
(ii) পেলহিওরা বৃষ্টির তৃতীয় দিনে কাঁকড়া মেরেছিল।
(iii) তার বিশাল দুটি ডানায় কেবলই বাধা খেয়ে যাচ্ছে।
(iv) বুড়োর টাক পড়া মাথায় কয়েকটি মাত্র বিবর্ণ চুল।
বিকল্প :
(a) (iv), (ii), (i), (iii)
(b) (ii), (i), (iii), (iv)
(c) (ii), (iii), (i), (iv)
(d) (ii), (iii), (iv), (i)
২৪। ______ ঢেউ তোলা কালো মেঘের দল।
(a) সমুদ্রের, (b) সাগরের, (c) প্রৌঢ়, (d) সময়ের।
২৫। ঝিরঝিরে বৃষ্টি যা হয়ে উঠছে—
(a) ঝড়, (b) প্রলয় ঝড়, (c) মুষলধারে বৃষ্টি, (d) ঘূর্ণি ঝড়।
২৬। সারা পৃথিবীতে ভাষার সংখ্যা—
(a) দুই হাজার, (b) তিন হাজার, (c) চার হাজার, (d) পাঁচ হাজার।
২৭। সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্যের কথা বলেছেন—
(a) উইলিয়ম জোন্স, (b) স্যোসুর, (c) জামেন হক, (d) মার্শম্যান।
২৮। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন—
(a) চর্যাপদ, (b) শ্রীকৃষ্ণকীর্তন, (c) ডাক ও খনার বচন, (d) রূপকথা।
২৯। ঠিক বিকল্পটি বেছে নাও—
সেমীয়-হামীয় ভাষাবংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হল—
(i) হিব্রু-আরবি
(ii) আরবি-গ্রিক
(iii) অগ্রিক-বাংলা
(iv) আরবি
বিকল্প :
(a) (i), (ii) ঠিক, এবং (iii), (iv) ভুল।
(b) (iii), (iv) ঠিক, এবং (i), (ii) ভুল।
(c) (i) ঠিক, এবং (ii), (iii), (iv) ভুল।
(d) (ii), (iv) ঠিক, এবং (i), (iii) ভুল।
৩০। কৃত্তিবাসের অনুবাদ করা 'রামায়ণ' গ্রন্থের নাম কী?
(a) অদ্ভুত রামায়ণ, (b) অধ্যাত্ম রামায়ণ, (c) শ্রীরাম পাঁচালি, (d) রঘুবংশম।
৩১। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
'ক' স্তম্ভ - 'খ' স্তম্ভ
(i) বাংলা মহাভারতের শ্রেষ্ঠ কবি (A) কৃত্তিবাস ওঝা
(ii) বাংলা মহাভারতের প্রথম কবি (B) কাশীরাম দাস
(iii) বাংলা রামায়ণের শ্রেষ্ঠ কবি (C) মালাধর বসু
(iv) বাংলা ভাগবতের প্রথম অনুবাদক (D) পরমেশ্বর দাস
বিকল্পগুলি :
(a) (i) – (C), (ii) – (D), (iii) – (C), (iv) – (B)
(b) (i) – (A), (ii) – (B), (iii) – (C), (iv) – (D)
(c) (i) – (B), (ii) – (A), (iii) – (C), (iv) – (D)
(d) (i) – (B), (ii) – (D), (iii) – (A), (iv) – (C)
৩২। ‘শ্রীকৃষ্ণবিজয়' গ্রন্থটির রচয়িতা— ____________
(a) মালাধর বসু,
(b) পরমানন্দ গুপ্ত,
(c) দ্বিজমাধব,
(d) যশোরাজ খান।
৩৩। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় ______ খ্রিষ্টাব্দে।
(a) ১৯০৭, (b) ১৯০৯, (c) ১৯০৬, (d) ১৯০২।
৩৪। পৃথিবীর বৃহত্তম ভাষাবংশটি হল—
(a) ইন্দো-ইরানীয়, (b) ইন্দো-ইউরোপীয়, (c) ইরানীয় আর্য, (d) ভারতীয় আর্য।
৩৫। সত্য–মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও :
(i) পৃথিবী জুড়ে পাঁচটি ভাষাবংশ আছে।
(ii) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের মোট ভাষাগোষ্ঠী ৯টি।
(iii) ইলিয়াড ও ওডিসি গ্রিক ভাষায় লেখা।
(iv) আফগানিস্তানের ভাষার নাম বেলুচি।
বিকল্পগুলি :
(a) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা।
(b) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা।
(c) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা।
(d) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা।
বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও।
৩৬। বিবৃতি : কৃত্রিম ভাষা তৈরী হয়েছিল—
(a) মানুষে মানুষে ভাবের আদান-প্রদান সহজ হয়।
(b) পৃথিবীতে যথেষ্ট মাতৃভাষা নেই।
(c) পৃথিবীতে যথেষ্ট ভাষা নেই।
(d) কৃত্রিম ভাষা মানুষের কাছে সহজবোধ্য।
৩৭। পৃথিবীর সমস্ত ভাষাকে মোট কটি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে?
(a) ছটি, (b) নটি, (c) সাতটি, (d) দশটি।
৩৮। Linguistic Survey of India সমীক্ষক দলটির সম্পাদক ছিলেন—
(a) লর্ড গিয়ার্সন, (b) জন গিয়ার্সন, (c) লর্ড বেঞ্জামিন, (d) জর্জ গ্রিয়ার্সন।
৩৯। ভাষার আঞ্চলিক রূপকে বলা হয়—
(a) বিভাষা, (b) উপভাষা, (c) মান্যভাষা, (d) কথ্যভাষা।
৪০। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(i) ঝাড়খন্ডি (A) কলকাতা
(ii) বরেন্দ্রী (B) খুলনা
(iii) বাঙ্গালি (C) মালদহ
(iv) রাঢ়ি (D) পুরুলিয়া
বিকল্পগুলি :
(a) (i) – (D), (ii) – (C), (iii) – (B), (iv) – (A)
(b) (i) – (C), (ii) – (D), (iii) – (A), (iv) – (B)
(c) (i) – (B), (ii) – (A), (iii) – (D), (iv) – (C)
(d) (i) – (A), (ii) – (B), (iii) – (C), (iv) – (D)
West Bengal Class 11 Bengali Semester 1 Model Question Paper 2026
Set – 2
ঠিক উত্তর বেছে নাও :
1.তার মনে বড় কষ্ট হইল - কষ্টের কারণ-
A) মেয়েকে বিয়ে দিতে না পারায়
B) অন্নপূর্ণা সব সময় বকাবকি করায়
C) তারক খুড়োর কাছ থেকে রস আনতে না পারায়
D)ক্ষেন্তি পুঁইশাক এনেও খেতে না পারায় ।
2. নেশার ঘোরে কমলাকান্ত নিজেকে যা ভেবেছিলেন ----
A) ডিউক
B) মার্জার
C) নেপোলিয়ন
D) ওয়েলিংটন
3.'সরিষা ভোর' বলতে কি বোঝানো হয়েছে?
A) একটি সর্ষের সমপরিমাণ
C) এক মন সরিষা
B) এক বস্তা সরিষা
D) সমস্ত সরিষার ওজন
4. তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:
বঙ্কিম এর প্রবন্ধ সাহিত্য গুলি হল ---
i) কমলাকান্তের দপ্তর
ii) লোক রহস্য
iii) কৃষ্ণ চরিত্র
iv) বিবিধ সমালোচনা
বিকল্পগুলি :
A) i) ii) iii) ঠিক iv)ভুল
B) i) ii) iv)ঠিক iii) ভুল
C) i) iii) iv) ঠিক ii) ভুল
D) ii) iv)ঠিক i) iii )ভুল
5. কাবা-ভবন আছে---
A)ইরাকে
B )সৌদি আরবে
C) পাকিস্তানে
D) বাংলাদেশে
6. সহায় হরির তুলে আনা মেটে আলুটির ওজন ছিল ---
A )১০-১২ সের
B)১১- ১২ সের
C) ১২-১৩সের
D) ১৫ -১৬ সের
7. সঠিক ঘটনা ক্রম বেছে নাও :
i) ধর্ম কি?পরোপকারই ধর্ম।
ii)তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো।
iii) তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি?
iv) স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি।
বিকল্পগুলি :
A) iv)iii )ii)i)
B) i) ii) iv )iii)
C) iii) ii )iv) i)
D) ii) iv)iii) i)
৪. সহায় হরির মতে সহায় হরির বড় মেয়ের বয়স কত বছর?-
A )১৩
B )১৪
C )১২
D) ১৫
9.' বিড়াল 'প্রবন্ধে মার্জার কে 'পতিত আত্মা 'বলা হয়েছে ---
A )ক্ষুদ্রার্থে
B) দুর্দশাগ্রস্ত বোঝাতে
C )ব্যাঙ্গার্থে
D)অপাঙক্তেয় অর্থে
10. যাজক হওয়ার আগে গোণসাগা ছিলেন---
A) জাহাজের নাবিক
B )নগরপাল
C) হট্টাকট্টা কাঠুরে
D)রুগণ কাঠুরে
11. 'চারণ কবি' কবিতা কে বঙ্গানুবাদ করেছেন?--
A)শঙ্খ ঘোষ
B)বিনয় ঘোষ
C)অরবিন্দ ঘোষ
D) শঙ্কর ঘোষ
12.পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছোল যে থুরথুরে বুড়ো---
A)দেবদূত
B) জোচ্চোর
C) নাক্ষত্র বাদুড়
D)নি:সঙ্গ নাবিক
13. এখানে ''ঝিরঝিরে বৃষ্টি'' কিসের প্রতীক?
A) রাগ
B)দুঃখ
C) -সঞ্চিত ক্ষোভ
D) বিক্ষোভ
14. সঠিক বিকল্পটি বেছে নাও:
গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, তখন -
i) কবির সৃষ্টিকে নষ্ট করে
ii) কবিকে ভয় পায় ওরা
iii) কবির প্রিয়জনদের কয়েদ করে
iv) কবিকে ওরা কয়েদ করে
বিকল্পগুলি:
A) i) ii) ঠিক iii) iv) ভুল
B) i) ঠিক ii) iii) iv) ভুল
C) ii) iv) ঠিক i) iii) ভুল
D) i) ii) iii) ঠিক iv) ভুল
I5. "অলীক কুনাট) রঙ্গে ----" কথাটি কার?
A) রবীন্দ্রনাথের
B) মধুসূদনের
C ) মানিক বন্দ্যোপাধ্যায়ের
D) বিজন ভট্টাচার্যের
16. "ত্যজিল রাজ্য"---রাজ্য ত্যাগ করেছিল---
A) শাক্যদেব
B) শাক্যমুনি
C) রামচন্দ্র
D) হরিশচন্দ্র
17.বিবৃতির সঠিক কারন বিকল্প থেকে বেছে নাও:
বিবৃতি: " গাহি সাম্যের গান "।
কারণ:
A) সময় কাটানোর জন্যে
B) ধর্মীয় বৈষম্য দূর করার জন্যে
C) অন্য গান গাওয়ার নেই বলে
D) সকলের মনোরঞ্জনের জন্য।
18. সঠিক বিকল্প বেছে নাও:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন -
i) বিদ্যার সাগর
ii) করুনার সিন্ধু
iii) দীনের বন্ধু
বিকল্প:
A) i) ii) ঠিক iii) ভুল
B) i) ঠিক ii) iii) ভুল
C) i) ii) iii) ঠিক
D) i ) ii) iii) ভুল
19. শূন্যস্থান পূরণ করো:
" হৃদয়ের চেয়ে বড় কোনো ----- নাই৷ "
A) মসজিদ –কাবা
B) কোরান –পুরাণ
C) মন্দির –কাবা
D) গির্জা -মন্দির
20. সঠিক বিকল্প বেছে নিয়ে কবিতা অনুসারে ক্রম সাজাও:
কে তুমি ?- i) জৈন ii) পার্সী iii) ভীল iv) ইহুদী
বিকল্পঃ
A) iv) iii) ii) i)
B) ii) i) iv) iii)
C) iii) i) ii) iv)
D) ii) iv) iii) i)
21."ঐযে কেমন পাখিটা। "_পাখিটি হল –
A) দোয়েল
B) বনটিয়া
C)লেজঝোলা হলদে পাখি
D) মাছরাঙা
22.ক্ষেন্তি পিঠে খেল –
A)১০-১১টি
B) ১২-১৩টি
C) ১৪-১৫টি
D) ১৮-১৯টি
23. সত্য - মিথ্যার সঠিক বিকল্প বেছে নাওঃ
i) কালীমায়ের চন্ডীমন্ডপে সহায়হরির ডাক পড়ে।
ii) দুর্গা বাঁড়ুজ্যে বাড়ির মেয়ে।
iii) ইতুর ঘট মুখুজ্যে বাড়ির।
iv) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক হয়।
বিকল্পঃ
A) i)- মিথ্যা,ii) -সত্য, iii)- মিথ্যা iv)- সত্য।
B)i )-সত্য,ii)- মিথ্যা,iii)- মিথ্যা, iv)- সত্য।
C) i) -সত্য,ii)- মিথ্যা,iii)- সত্য,iv)- সত্য
D)i )-মিথ্যা,ii)- সত্য,iii)- সত্য,iv) - মিথ্যা
24. সঠিক বিকল্প বেছে নাওঃ
সরু সরু কাঁচের চুড়িগুলি - -
i) দু পয়সা ডজনের
ii) তিন পয়সা ডজনের
iii) প্রাগৈতিহাসিক যুগের
iv) চার পয়সা ডজনের
বিকল্পঃ
A) i) iv) ঠিক ii) iii) ভুল
B)i) iii) ঠিক ii) iv) ভুল
C) i) ii) ঠিক iii) iv ভুল
D) iii) ii) ঠিক i) iv) ভুল
25. "পুঁইমাচা" গল্পের প্রেক্ষাপট রচিত হয়েছে -
A) শীতের সকালে
B) গ্রীষ্মের দুপুরে
C) শরতের সন্ধ্যায়
D) শীতের সন্ধ্যায়
26. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হল -
A)জেন্দ আবেস্তা
B) বাইবেল
C) কোরান
D) ইলিয়াড- ওডিসি
27. গ্রীক ভাষার নিদর্শন কোন দ্বীপে পাওয়া যায়?-
A) বদ্বীপে
B) ক্রীট দ্বীপে
C) মালদ্বীপে
D) আন্দামান দ্বীপে
28. সঠিক বিকল্প বেছে নাওঃ
যে ভাষাগুলির মধ্যে উইলিয়ম জোন্স মিল খুঁজে পান --
i) গ্রিক, পুশতু, সুইডিস
ii) গ্রিক, লাতিন ও জার্মানিক
iii) লাতিন, ফরাসি, আরবী
iv) হিব্রু, আরবি, মাঞ্চু
বিকল্প:
A) i),iii), iv) ভুল, ii) ঠিক
B) iv) ঠিক,i),ii),iii) ভুল
C) i) ঠিক, ii),iii), iv) ভুল
D) i),iii) ঠিক,ii),iv)ভুল
29. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও:
"ক" স্তম্ভ - "খ" স্তম্ভ
i) চিনা - a)অত্যন্বয়ী
ii) সমন্বয়ী - b) তুর্কি
iii) মুক্তান্বয়ী - c)অসমবায়ী
iv) এস্কিমোদের ভাষা - d) বাংলা
বিকল্পঃ
A) i)-c), ii)- d), iii)- b), iv)- a)
B) i)- b), ii)-c), iii)- a), iv)-d)
C) i)- d), ii) -a), iii)- b), iv)-c
D) i)- a), ii)- b),iii)-c, iv )- d)
30. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাওঃ
ভাগীরথী- হুগলী নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা উপভাষা হল ----------।
বিকল্প:
A) বঙ্গালি
B)রাঢ়ী
C) বরেন্দ্রী
D) কামরূপী
31. সঠিক ঘটনাক্রম বেছে নাওঃ
i) ইন্দো-ইউরোপীয়
ii) প্রাচীন ভারতীয় আর্য
iii) ইন্দো ইরানীয়
iv) মাগধী
বিকল্প:
A ) iv), ii), iii), i)
B) i), ii), iii), iv)
C)iii), ii), iv), i)
D) i), iii), ii), iv)
32. কন্নড় ভাষা কোন ভাষা থেকে উদ্ভূত?---
A) তেলেগু
B) তামিল
C) মালয়ালম
D) মালতো
33. বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:
বিবৃতি: অতি >ওতি, অন্য >ওন্য, লক্ষ > লোকখো
কারণ:
A) ঝাড়খন্ডি উপভাষায় 'অ' কারের 'ও 'কার প্রবণতা লক্ষ্য করা যায়।
B) রাঢ়ী উপভাষায় 'অ' কারের 'ও' কার প্রবণতা লক্ষ্য করা যায়।
C) হ্রস্বস্বর দীর্ঘস্বরে পরিণত হয়েছে।
D) বঙ্গালিতে পূর্ববর্তী 'অ' কার 'ও' কারে পরিণত হয়েছে।
34. ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় - -
A)বিভাষা
B) উপভাষা
C) মান্যভাষা
D) কথ্যভাষা
35. শূন্যস্থান . পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও:
'গ্রন্থসাহেব ' ----------ভাষায় লেখা?
A) পূর্বী পাঞ্জাবি
B) সিন্ধি
C) পশ্চিমা পাঞ্জাবি
D) হিন্দি
36. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
চর্য৷পদ আবিষ্কৃত হয়...
A) ১৯০৭ খ্রীষ্টাব্দে
B) ১৯১০ খ্রীষ্টাব্দে
C ) ১৯০৯ খ্রীষ্টাব্দে
D) ১৯১৬ খ্রীষ্টাব্দে
37. তথ্যগুলি ক্রমান্বয়ে সাজাওঃ-
i) তাম্বুলখন্ড
ii) নৌকাখন্ড
iii) ভারখন্ড
iv) দানখন্ড
বিকল্পঃ
A) i),iv), ii), iii)
B) ii), iv), iii), i)
C) iv), iii), i), ii)
D) ii), iii), iv), i)
38. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
"পান্ডববিজয় পাঞ্চালিকা " কাব্যটির রচয়িতা কে?
A) কবীন্দ্র পরমেশ্বর দাস
B) শ্রীকর নন্দী
C) কাশীরাম দাস
D) দুর্লভ সিংহ
39. ঠিক উত্তরটি বেছে নাও:
কৃত্তিবাসের অনুবাদ করা ৷ "রামায়ণ " গ্রন্থের নাম কী?
A) অদ্ভুত রামায়ণ
B) অধ্যাত্ম রামায়ণ
C) শ্রীরাম পাঁচালি
D)রঘুবংশম
40. ঠিক্ উত্তরটি বেছে নাও:
মালাধর বসুর উপাধি কি ছিল ?
A) গুনরাজ খান
B) কবীন্দ্র
C) কবিকঙ্কণ
D) করিরজ্ঞন


Enter Your Comment