Class 12 Sociology 3rd Semester Model Question Paper with Answers 2026 । দ্বাদশ শ্রেণীর সমাজবিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর

0

WBCHSE HS Sociology Semester 3 Question Paper 2026 with Answer Key


Class 12 Sociology 3rd Semester Model Question Paper with Answers 2026 । দ্বাদশ শ্রেণীর সমাজবিদ্যা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর



আপনি যদি Class 12 Sociology Semester 3 Model Question Paper, HS 3rd Semester Sociology Question Paper with Answers, WBCHSE Class 12 Sociology Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।

এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।



HS Class 12 Sociology 3rd Semester Suggestion 2026



এই পোস্টে আপনি WBCHSE Class 12 Sociology 3rd Semester Question Paper with Answer, HS Sociology Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Sociology Model Question Paper PDF, WBCHSE Sociology Semester 3 Suggestion, সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।

পাশাপাশি Indian Society, Social Institutions, Culture and Socialization, Social Change, Family, Marriage, Kinship, Social Stratification, Rural and Urban Society, Population, Globalization, Social Problems-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সমাজবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।




WBCHSE Class 12 Sociology Semester 3 Model Question Paper with Answers



Set - 1



সঠিক বিকল্পটি নির্বাচন করো :1×40 = 40

1. জি. এস. ঘুরে তার বই ________-তে ভারতের জাত ব্যবস্থার পরিবর্তনের কথা আলোচনা করেছিলেন।

(a) Caste and Race in India – 1969
(b) Caste in India
(c) Caste, Class and Occupation – 1969
(d) The Caste System of the Hindus

2. R. K. Mukherjee ________ গ্রন্থে Ecological Zone নিয়ে আলোচনা করেন।

(a) Regional Sociology – 1926
(b) Practicing Social Ecology
(c) Ecology and Equity
(d) Ecology and Environment

3. কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিম্নশ্রেণির মানুষ সামাজিক স্তরবিন্যাসের উঁচু স্তরে পৌঁছাতে প্রচেষ্টা চালায়?

(a) ব্রাহ্মণ্যকরণ
(b) পাশ্চাত্তীকরণ
(c) সংস্কৃতায়ন
(d) ধর্মনিরপেক্ষীকরণ।

4. প্রাধান্যকারী জাত (Dominant Caste)-এর ভূমিকা নিয়ে আলোচনা হয় ________-তে।

(a) ধর্মনিরপেক্ষীকরণ
(b) সংস্কৃতায়ন
(c) পাশ্চাত্তীকরণ
(d) নগরায়ন।

5. সংস্কৃতায়ন প্রক্রিয়ার ফলে কোনো একটি নির্দিষ্ট জাতির ________ পরিবর্তন হয়।

(a) অবস্থানগত
(b) গঠনগত
(c) সম্পূর্ণ
(d) কার্যকরী।

6. পাশ্চাত্তীকরণের বৃদ্ধি সংস্কৃতায়নের পথকে রুদ্ধ করেনি। মতটি—

(a) সত্য
(b) মিথ্যা
(c) অংশত সত্য
(d) অংশত মিথ্যা।

7. ________-র সামাজিক মূল্যবোধের তত্ত্ব কিছুটা আঞ্চলিকতাবাদ ও বাস্তুশাস্ত্রের উপর সৃষ্টি।

(a) আর. কে. মুখার্জী
(b) জি. এস. ঘুরে
(c) এম. এন. শ্রীনিবাস
(d) প্যাট্রিক গেডেস।

8. নীচের কোনটি জি. এস. ঘুরের মতে জাতির বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্তর্ভুক্ত নয়?

(a) খণ্ডিত বিভাজন
(b) ক্রমোচ্চ বিন্যাস
(c) পবিত্রতা ও অপবিত্রতার নিয়ম
(d) জাতি পঞ্চায়েত।

9. ভারতীয় উপনিবেশবাদের অন্যতম বৈশিষ্ট্য হল ভারতীয় জনগণের উপর রাজনৈতিক এবং সাথে সাথে ________ আধিপত্য প্রতিষ্ঠা করা।

(a) অর্থনৈতিক
(b) সামরিক
(c) সামাজিক
(d) সাংস্কৃতিক।

10. স্তম্ভ-A-র সাথে স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ - A স্তম্ভ - B

(i) আর্য সমাজের প্রতিষ্ঠাতা (A) রামমোহন রায়

(ii) Divine Life Society (B) দয়ানন্দ সরস্বতী

(iii) নব্যবঙ্গ (C) শ্রী অরবিন্দ

(iv) আত্মীয় সভা (D) ডিরোজিও

সঠিক সমবায়টি নির্বাচন করো :

(a) i-C, ii-A, iii-B, iv-D
(b) i-D, ii-B, iii-D, iv-A
(c) i-B, ii-C, iii-D, iv-A
(d) i-A, ii-D, iii-B, iv-C

11. কোন বক্তব্য সঠিক নয় নির্ণয় করো : বিশ্বায়ন প্রক্রিয়ায়—

(a) ভূবনগ্রাম গড়ে ওঠে।
(b) ফল হিসেবে অর্থনৈতিক বৈষম্য দূর হয়।
(c) পুঁজিবাদের বিস্তার ঘটে।
(d) প্রধান সহায়ক শক্তি হল তথ্যপ্রযুক্তি।

12. ঈশ্বরচন্দ্র গুপ্ত ________-এর সম্পাদক ছিলেন।

(a) সংবাদ প্রভাকর
(b) বেঙ্গল গেজেট
(c) দিগ্‌দর্শন
(d) সমাচার দর্পণ।

13. চুক্তি-কৃষি বিষয়টি ________-এর সাথে জড়িত।

(a) উদারীকরণ
(b) বিশ্বায়ন
(c) আধুনিকীকরণ
(d) সামাজিকীকরণ।

14. বিশ্বায়নের প্রসারে IMF একটি পরিচিত নাম ________।

(a) অর্থনৈতিক
(b) সাংস্কৃতিক
(c) রাজনৈতিক
(d) সামাজিক।

15. পূর্বে যৌথ পরিবারকে ________ Unit বলা হত।

(a) Production (উৎপাদন)
(b) Consumption (ভোগ্য)
(c) Distributor (বিতরণকারী)
(d) Utilization (ব্যবহার)।

16. যৌথ পরিবারে গঠনগত পরিবর্তনে কয়েকটি দিক দেখা যায়। উল্লেখিত দিকগুলির মধ্যে কোনটি ঠিক নয়?

(a) মহিলাদের জন্য সম মর্যাদা।
(b) সঙ্গী নির্বাচনে স্বাধীনতা।
(c) যৌথ সম্পত্তির ব্যবহার।
(d) কর্তৃত্বের প্রয়োগের পরিবর্তন।

17. ________ দু-পুরুষের পরিবারকে ‘প্রান্তীয় যৌথ পরিবার’ বলেছেন।

(a) টি. এন. মদন
(b) আই. পি. দেশাই
(c) হ্যারল্ড গৌউল্ড
(d) রামকৃষ্ণ মুখার্জী।

18. আধুনিক দম্পত্তিকেন্দ্রিক পরিবারের কাঠামোগত দুর্বলতা প্রসঙ্গে “Divorce is the effect as well as the cause of loneliness.” — বলেন।

(a) কিংসলে ডেভিস
(b) পি. জিসবার্ট
(c) ম্যাকাইভার
(d) এফ. জি. বেইলি।

19. IRDP-এর পূর্ণরূপ—

(a) Integrated Rural Development Project
(b) Innovative Rural Development Project
(c) Immediate Rural Development Project
(d) Immenced Rural Development Project।

20. বর্তমানে পর্যবেক্ষিত হচ্ছে যে গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে শহুরে সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিস্তৃত হচ্ছে—

(a) ক্রমান্বয়ে।
(b) দ্রুত গতিতে।
(c) ধীর গতিতে।
(d) খুব ধীর গতিতে।

21. একবিংশ শতাব্দীতে উদীয়মান কৃষিভিত্তিক সমাজের প্রসঙ্গে ________ প্রযুক্তিগত ব্যবস্থাপনা এবং সামাজিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে বলেন।

(a) আন্দ্রে বেঁতাই
(b) এ. আর. দেশাই
(c) ইরাবতী কার্ভে
(d) যোগিন্দর সিং।

22. ভারতীয় গ্রামীণ শাসন কাঠামোয় ________-এর গ্রাম স্বরাজের ভাবনা থেকে পঞ্চায়েত রাজের চিন্তা প্রাধান্য পায়।

(a) বি. আর. আম্বেদকর
(b) মহাত্মা গান্ধী
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) এস. ভি. প্যাটেল।

23. খাদ্য ঘাটতিতে, কৃষি ________ উন্নয়ন লক্ষ্যর ভূমিকা পালন করে।

(a) টেকসই
(b) অস্থায়ী
(c) স্বল্পমেয়াদী
(d) অনিশ্চিত।

24. ২০১৫ সালে ভারত সরকার স্মার্ট সিটি মিশন প্রকল্পে ________ টি স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্য নিয়েছিল।

(a) 50
(b) 100
(c) 150
(d) 200 

25. স্তম্ভ-A-র সাথে স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ - A স্তম্ভ - B

(i) History of Caste in India: The Varna System (A) D. N. Mazumdar

(ii) Races and Cultures in India (B) S. V. Ketkar

(iii) Social Change in Modern India (C) Yogindra Singh

(iv) An Introduction to Social Anthropology (D) D. N. Majumdar

সঠিক সমবায়টি নির্বাচন করো :

(a) i-C, ii-B, iii-A, iv-D
(b) i-B, ii-C, iii-D, iv-A
(c) i-D, ii-A, iii-C, iv-D
(d) i-D, ii-A, iii-C, iv-B

26. ভারতবর্ষে সংবিধানের ________ আর্টিকলের দ্বারা তফসিলি উপজাতি স্বীকৃতি পেয়েছে।

(a) 340
(b) 341
(c) 342
(d) 343

27. ________-এর মত অনুসারে ‘কর্মের ধারণা’ জাতির স্থিতাবস্থা দূর করবে।

(a) জি. এস. ঘুরে
(b) এম. এন. শ্রীনিবাস
(c) আর. কে. মুখার্জী
(d) এস. সি. দুবে।

28. “The Hindu Method of Tribal Absorption”-এর লেখক—

(a) বিনয় কুমার সরকার
(b) বেলা দত্তগুপ্ত
(c) নির্মল কুমার বসু
(d) পার্থ মুখার্জী।

29. সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান—

(a) কুসংস্কার
(b) ধর্ম
(c) শিক্ষা
(d) রাজনীতি।

30. বিবৃতি (A) : বিবিধ সামাজিক-ধর্মীয় উন্নয়নের আন্দোলন ভারতীয় ধর্মনিরপেক্ষতার ধারণাকে শক্তিশালী করেছে।

কারণ (R) : অনেক সমাজ সংস্কারক যেমন রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, সৈয়দ আহমেদ খান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সামাজিক-ধর্মীয় আন্দোলনের মাধ্যমে এই প্রসঙ্গে মুখ্য ভূমিকা পালন করেছেন।

বিকল্পসমূহ :

(a) A ও R উভয়েই সত্য এবং R, A-এর কারণ।
(b) A সত্য, R মিথ্যা।
(c) A মিথ্যা, R সত্য।
(d) A ও R উভয়েই মিথ্যা।

31. নিম্নলিখিত বাক্যসমূহ ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। এদের গুরুত্ব অনুযায়ী পরস্পর সাজাও :

(A) রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকা উচিত নয়।
(B) রাষ্ট্র সকল ধর্মকে সমান সুরক্ষা দেবে।
(C) ধর্মের স্বাধীনতার অধিকার পালনে কোনো বাধা থাকবে না।
(D) ধর্মীয় সহিষ্ণুতা।

(a) A, B, C, D
(b) B, A, C, D
(c) C, A, B, D
(d) A, D, C, B

32. প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় ________ সালে।

(a) 1960
(b) 1961
(c) 1962
(d) 1968

33. উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থা চালু করা হয় ________ শিক্ষার্থীদের জন্য।

(a) স্কুলছুট
(b) বয়স্ক
(c) বেকার
(d) নিরক্ষর।

34. ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০-এর নিম্নলিখিত দিকগুলিকে অপরিহার্য স্তম্ভ হিসাবে সাজাও বা লেখো :

(i) প্রবেশাধিকার
(ii) ন্যায্যতা
(iii) গুণ
(iv) সামর্থ্য
(v) জবাবদিহিতা

(a) i, ii, iii, iv, v
(b) i, iii, ii, v, iv
(c) ii, i, iv, iii, v
(d) iii, ii, i, v, iv

35. সর্বশিক্ষা অভিযান ________-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

(a) নতুন জাতীয় শিক্ষানীতি
(b) রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান
(c) শিক্ষা সুনিশ্চিতকরণ কর্মসূচি
(d) শিক্ষার অধিকার আইন।

36. স্বাধীনতার পর ভারতের নিরক্ষরতার বিশালতার জন্য নিরক্ষরতা দূর করার উদ্দেশ্যে ভারত সরকার ________ সালে ‘জাতীয় সাক্ষরতা মিশন’ চালু করে।

(a) 1980
(b) 1985
(c) 1988
(d) 1990

শূন্যস্থান পূরণ করো :
37. পারিবারিক বিশৃঙ্খলার ভাঙনের প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলি হল—উত্তেজনা, ভাঙন, বিচ্ছেদ, ________।

(a) অসঙ্গতি
(b) অর্থনৈতিক চাপ
(c) আচরণগত সমস্যা
(d) দ্বন্দ্ব ও গালাগালি।

38. অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন শুরু করেছিলেন—

(a) রামমোহন রায়
(b) স্বামী বিবেকানন্দ
(c) বি. আর. আম্বেদকর
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

39. ________-এর মতানুসারে ব্রাহ্মণরা ছাড়াও ক্ষত্রিয় ও বৈশ্যরা ছিল ‘দ্বিজ জাতি’।

(a) রামকৃষ্ণ মুখার্জী
(b) রাধাকমল মুখার্জী
(c) জি. এস. ঘুরে
(d) এম. এন. শ্রীনিবাস।

40. রাধাকমল মুখার্জী সামাজিক বাস্তুতন্ত্রে মানুষ ও পরিবেশের সম্পর্কের ক্ষেত্রে ________ ও আধ্যাত্মিক মূল্যবোধের উপর বিশেষ জোর দেন।

(a) সামাজিক
(b) অর্থনৈতিক
(c) নৈতিক
(d) রাজনৈতিক।



ANSWER 

1. (c) 2. (a) 3. (c) 4. (b) 5. (a) 6. (a) 7. (a) 8. (d) 9. (b) 10. (c) 

11. (b) 12. (a) 13. (a) 14. (c) 15. (a) 16. (c) 17. (b) 18. (b) 19. (a) 20. (a) 

21. (a) 22. (b) 23. (a) 24. (b) 25. (b) 26. (c) 27. (b) 28. (c) 29. (b) 30. (a) 

31. (a) 32. (d) 33. (a) 34. (a) 35. (c) 36. (c) 37. (a) 38. (c) 39. (d) 40. (c).





HS Sociology 3rd Semester MCQ Question Paper & Answer Key 2026



Set - 2


প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও : 1 x 40 = 40 


1. জাতিব্যবস্থার সম্পর্কে সতর্কতার পর্যবেক্ষণ দেখা যায়, ________ মতামত দিয়েছেন যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী নিজেদের স্বার্থে অন্যের সম্পদ বা অধিকার কুক্ষিগত করে এবং তা পূরণ করার জন্য অত্যন্ত আক্রমণাত্মক ও কোলাহলপূর্ণভাবে দাবি করে।

(a) এস. এন. শ্রীনিবাস
(b) জি. এস. ঘুরে
(c) আর. কে. মুখার্জি
(d) আন্দ্রে বেঁতাই।

2. রাধাকমল মুখার্জির মতে সামাজিক বাস্তুতন্ত্র বলতে বোঝায় উদ্ভিদ, প্রাণীকূল এবং মানুষের মধ্যে এক ________-এর সংক্ষিপ্ত অধ্যয়ন।

(a) ভারসাম্যের প্রক্রিয়ার
(b) গবেষণার
(c) আন্তঃসম্পর্কিত প্রক্রিয়ার
(d) অবিচ্ছেদ্য সম্পর্কের।

3. ________-এর মতে জাতব্যবস্থা কখনই বদ্ধ ব্যবস্থা ছিল না।

(a) বিনয় কুমার সরকার
(b) আই. পি. দেশাই
(c) জি. এস. ঘুরে
(d) এম. এস. শ্রীনিবাস।

4. শ্রীনিবাস-এর মতে ________ ছিল ভারতের ঐতিহ্যবাহী জাতব্যবস্থার উচ্চতর মর্যাদায় পৌঁছানোর এক প্রক্রিয়া।

(a) ব্রাহ্মনায়ণ
(b) আধুনিকীকরণ
(c) নিরামিষবাদ
(d) সংস্কৃতায়ন।

5. সমাজতন্ত্রের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের আন্তঃসম্পর্কের উপর জোর দিয়েছিলেন—

(a) জি. এস. ঘুরে
(b) এম. এস. শ্রীনিবাস
(c) আর. কে. মুখার্জি
(d) প্যাট্রিক গেডেজ।

6. সংস্কৃতায়ন ________ এবং ধর্মনিরপেক্ষ পর্যায়ক্রমের ফাঁক কমাতে বা দূর করতে সহায়তা করে।

(a) ধর্মীয় ক্রিয়াকলাপ
(b) রাজনৈতিক
(c) সামাজিক
(d) অর্থনৈতিক।

7. এম. এন. শ্রীনিবাস বোঝাতে চেয়েছেন যে, ভারতীয় সমাজে ________ শাসন-এর ফলাফল হিসাবে যে পরিবর্তন, তারই একটি হল পাশ্চাত্যায়ন।

(a) আমেরিকান
(b) ব্রিটিশ
(c) রাশিয়ান
(d) পর্তুগীজ।

8. পাশ্চাত্যায়ন বা পশ্চিমীকরণ-এর প্রাথমিক ফলাফল সমুদ্র উপকূলবর্তী ________-গুলিতে ছড়িয়ে পড়ে।

(a) বন্দর
(b) মহানগর
(c) শহর
(d) বন্দর ও মহানগর।

9. প্রকৃতিগতভাবে ঔপনিবেশিক শাসন দমনমূলক ছিল। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে, ঔপনিবেশিক শাসন-এর জন্য সামাজিক ________ ঘটেছিল।

(a) পরিবর্তন
(b) সংস্কার
(c) বিবর্তন
(d) বিপ্লব।

10. ভারতের জাতীয়তাবাদকে ঔপনিবেশিক শাসনের বিভাজনকারী রাজনীতির বাধাসমূহ যেমন ________-এর মধ্যে দিয়ে এগোতে হয়েছিল।

(a) সাম্প্রদায়িকতা
(b) বিচ্ছিন্নতাবাদ
(c) ধর্মনিরপেক্ষতা
(d) সন্ত্রাসবাদ।

11. ভারতীয় সমাজ কাঠামোয় ভারতীয় জাতীয়তাবাদের প্রভাব কয়েকটি ক্ষেত্রে সামাজিক পরিবর্তন এনেছিল। যেমন—

(a) জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বৃদ্ধি
(b) সামাজিক সংস্কার ও সচেতনতা বৃদ্ধি
(c) নারীর ক্ষমতায়ন
(d) সাম্প্রদায়িকতার প্রসার।

12. IMF বিশ্বায়নের চারটি প্রাথমিক দিককে চিহ্নিত করে। যেমন— একটি হল,

(a) প্রযুক্তি বিদ্যার অগ্রগতি
(b) রাজনৈতিক ব্যবস্থার বিস্তার
(c) সংস্কৃতিক ক্রিয়াকর্মের অগ্রগতি
(d) বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন।

13.
বিবৃতি (A) : বর্তমানে গত কয়েক দশকের তুলনায় বিশ্বায়ন ভারতবর্ষে আরো বেশি করে বেসরকারীকরণ ও উদারীকরণ সহ বৃদ্ধি পেয়েছে।

কারণ (R) : আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাঙ্কের সক্রিয়তার নির্দিষ্ট গতিপথে ভারতবর্ষে 1992 সালে বিশ্বায়নের প্রকৃত প্রবেশ।

বিকল্পসমূহ :

(a) A সত্য, R মিথ্যা
(b) A মিথ্যা, R সত্য
(c) A ও R উভয়েই সত্য এবং R, A-এর কারণ
(d) A ও R উভয়েই মিথ্যা।

14. ________ নীতি নগরীতে বাসিন্দাদের সামনে এক নতুন “আনন্দ ও সুখের দিগন্ত” নিয়ে আসে।সেই নীতিই আবার গ্রামীণ এলাকার বাসিন্দাদের আনন্দের জীবনযাত্রায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

(a) বিশ্বায়ন
(b) উদারীকরণ
(c) আধুনিকায়ন
(d) পশ্চিমীকরণ।

15. নীচের উল্লেখিত কোনটি যৌথ পরিবারের গঠনগত পরিবর্তনের পরিবর্তন বলে বিবেচিত হয় না?

(a) কর্তৃত্বের প্রয়োগ
(b) ক্ষুদ্র পরিবার
(c) মহিলাদের সমমর্যাদা
(d) যৌন প্রজননের নিয়ন্ত্রণ।

16. নীচের কোনটি যৌথ পরিবারের গঠনগত পরিবর্তন বলে বিবেচিত হয়?

(a) বাসস্থানের অভাব
(b) অতিরিক্ত জনসংখ্যা
(c) সংস্কারমূলক আইন
(d) আবাসিক বিচ্ছিন্নতা।

17. দম্পতিকেন্দ্রিক পরিবার থেকে “বিবাহ বহির্ভূত একত্রে বসবাস” (Live-in-Relationship) বিষয়টি ________ হিসাবে বিবেচিত হয়।

(a) যৌথ পরিবারের বৈশিষ্ট্য
(b) যৌথ পরিবারের গঠনগত পরিবর্তন
(c) যৌথ পরিবারের কার্যগত পরিবর্তন
(d) পরিবারের সাম্প্রতিক প্রবণতা।

18. ________-এর ফল হিসাবে চিরাচরিত পরিবারের পুরুষ কর্তৃত্বের হ্রাস ঘটিয়ে সমতাবাদী পরিবারের অবস্থান জায়গা নিচ্ছে।

(a) পরিবারের পরিবর্তন
(b) পারিবারিক বিশৃঙ্খলা
(c) একক পরিবারের গঠন
(d) পরিবারের ভাঙন।

19. পরিবারের নবীন সদস্য এবং প্রবীণ সদস্যদের মধ্যে মতামত ও মূল্যবোধের পার্থক্যের জন্য ________ তৈরি হচ্ছে।

(a) দৃষ্টিভঙ্গির পার্থক্য
(b) প্রজন্মগত ব্যবধান
(c) নতুন চিন্তাধারা
(d) বিশ্বাসের পরিবর্তন।

20. গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারগুলির উন্নয়নের জন্য ________ প্রকল্পটি ১০০ দিনের কাজের প্রকল্প হিসেবে পরিচিত।

(a) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প
(b) সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা
(c) প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্প
(d) মহাত্মা গান্ধী গ্রামীণ জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প।

21. ________ নগর সম্প্রদায়ের বৈশিষ্ট্য নয়।

(a) নৈর্ব্যক্তিতা
(b) পারস্পরিক নির্ভরশীলতা
(c) অভিন্নতা
(d) জীবনযাত্রার গুণগত মান।

22. ________ সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়।

(a) 1990
(b) 1991
(c) 1992
(d) 1993।

23. স্মার্ট সিটি (Smart City) হল ভারতে ব্যাপক ________-এর একটি উৎকৃষ্ট উদাহরণ।

(a) আধুনিকীকরণ
(b) নগরায়ণ
(c) উদারীকরণ
(d) বিশ্বায়ন।

24. জাতি ________-এর উপর নির্ভর করে সৃষ্ট, সুতরাং ইহা অপরিবর্তনীয়।

(a) কর্ম
(b) জন্ম
(c) ধর্ম
(d) সম্পর্ক।

25. ________-এর মত অনুসারে অন্যান্য বিষয়ের মধ্যে জাতিগত সম্পর্ক নির্দেশিত হয় ‘অশুদ্ধ এবং শুদ্ধতার’ ধারণার দ্বারা।

(a) জি. এস. ঘুরে
(b) আন্দ্রে বেঁতাই
(c) লুইস ডুমন্ট
(d) এম. এন. শ্রীনিবাস।

26. ‘Creamy Layer’ নিয়মটি ________-এর জন্য প্রযোজ্য।

(a) অন্যান্য অনগ্রসর শ্রেণি
(b) উপজাতি
(c) তফসিলি জাতি
(d) তফসিলি উপজাতি।

27. স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (ADC) ________-এর অধিবাসীদের জন্য গঠিত হয়েছে।

(a) উপজাতি অধ্যুষিত এলাকা
(b) নগরীয় এলাকা
(c) গ্রামীণ এলাকা
(d) স্মার্ট সিটি।

28. সাধারণত ________ সম্প্রদায়ের লোকেরা সর্বপ্রাণবাদী আদিম ধর্মে বিশ্বাসী।

(a) হিন্দু
(b) মুসলিম
(c) খ্রিস্টান
(d) উপজাতি।

29. সাম্প্রদায়িকতা ধর্মীয় মৌলবাদ ও গোঁড়ামির সহিত সম্পর্কিত। মতটি—

(a) সত্যি
(b) মিথ্যা
(c) অস্পষ্ট
(d) জানা নেই।

30. ________ সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় পরিণতি।

(a) দাঙ্গার উত্তেজনা
(b) অবিশ্বাসের বাতাবরণ
(c) মহল্লার সৃষ্টি
(d) উগ্রপন্থা।

31. ভারতবর্ষে উপজাতি শোষণ/আত্তীকরণ নিয়ে চিন্তাভাবনার অগ্রগামী হলেন—

(a) নির্মল কুমার বসু
(b) এম. এন. শ্রীনিবাস
(c) জি. এস. ঘুরে
(d) ইরাবতী কার্ভে।

32. ভারতে ধর্মনিরপেক্ষতা সুরক্ষিত করতে ________ সাংবিধানিক ধারায় ধর্মের ভিত্তিতে ব্যক্তির মধ্যে বিভেদীকরণ নিষিদ্ধ করা হয়েছে।

(a) 15 এবং 16
(b) 16 এবং 17
(c) 14, 15 এবং 16
(d) 17 এবং 18

33. সাধারণভাবে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব আরোপ করা হয় যে, ব্যক্তিগত ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে ধর্ম ________ অবস্থায় থাকবে।

(a) সীমাবদ্ধ
(b) ঈশ্বর বিহীন
(c) ধর্মহীন
(d) ধর্মবিরোধী।

34. বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে 1961 সালে গঠিত হয়েছিল—

(a) NCERT (The National Council of Education Research and Training)
(b) Radhakrishnan Commission
(c) Mudaliar Commission
(d) Kothari Commission।

35. বিদ্যালয় স্তরে ত্রি-ভাষা সূত্র ________-এর সুপারিশক্রমে চালু হয়েছিল।

(a) Kothari Commission
(b) Mudaliar Commission
(c) NLM (জাতীয় স্বাক্ষরতা মিশন)
(d) NCERT।

36. জাতীয় স্বাক্ষরতা মিশন (NLM)-এর প্রধান উদ্দেশ্য ছিল—

(a) পূর্ণ সাক্ষরতা
(b) বুনিয়াদী শিক্ষা
(c) ব্যবহারিক স্বাক্ষরতা
(d) উন্নয়নমূলক সাক্ষরতা।

37. সর্বশিক্ষা মিশন এবং শিক্ষা সুনিশ্চিতিকরণ কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল—

(a) বিকল্প ও উদ্ভাবনী শিক্ষা
(b) ব্যবহারিক শিক্ষা
(c) শিক্ষার মান উন্নয়ন
(d) সিভিক লিটারেসি।

38. স্তম্ভ A-এর সাথে স্তম্ভ B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :

স্তম্ভ A স্তম্ভ B

(i) কোঠারি কমিশন (A) 2001

(ii) প্রথম জাতীয় শিক্ষানীতি (B) 2009

(iii) সর্বশিক্ষা অভিযান (C) 1964

(iv) শিক্ষার অধিকার আইন (D) 1968

সঠিক সমবায়টি নির্বাচন করো :

(a) i-B, ii-A, iii-D, iv-C
(b) i-C, ii-B, iii-A, iv-D
(c) i-C, ii-D, iii-A, iv-B
(d) i-D, ii-C, iii-B, iv-A

39. জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুসারে ________ শ্রেণি থেকে বৃত্তিমূলক শিক্ষা চালু।

(a) ষষ্ঠ
(b) অষ্টম
(c) দশম
(d) দ্বাদশ।

40. WHO-এর সম্পূর্ণ নাম - 

(a) World Trade Oparetion
(b) World Trade Ordinance
(c) World Trade Organisation
(d) World Tourism Organasation


ANSWER 

1. b 2. a 3. c 4. d 5. c 6. a 7. b 8. d 9. b 10. a 

11. a 12. d 13. c 14. b 15. d 16. d 17. d 18. b 19. b 20. d 

21. a 22. d 23. b 24. b 25. d 26. a 27. a 28. d 29. a 30. a 

31. a 32. a 33. a 34. a 35. a 36. a 37. a 38. c 39. a 40. c.











একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)