WBCHSE Class 11 Chemistry Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬

0

WBCHSE Class 11 Chemistry Semester 1 Question Paper 2026 PDF with Answers


WBCHSE Class 11 Chemistry Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬



সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। Info Educations একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে 2 Set WBCHSE Class 11 Chemistry Semester 1 Question Paper 2026। West Bengal Class 11 Semester 1 Chemistry Model Paper 2026 PDF টি প্র্যাকটিস করলে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে। Chemistry Sample Question Paper Class 11 1st Semester 2026 প্রশ্নপত্রটিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। তাই তোমরা যারা Class 11 Chemistry First Semester Question and Answer – একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রসায়ন বিষয়ের প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।



Chemistry Suggestion Class 11 WBCHSE 1st Semester 2026



WBCHSE Class 11 Chemistry Semester 1 Question Answer PDF Download অথবা একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তরটি WBCHSE-এর সর্বশেষ Semester-I Chemistry Syllabus অনুযায়ী সাজানো। এই Chemistry Model Question Paper Class 11 Semester 1 2026 পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। WB Class 11 1st Semester Chemistry Question Suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং WBCHSE Class 11 Chemistry Semester 1 Exam 2026-এ ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।

এছাড়াও, Chemistry Suggestion Class 11 WBCHSE Semester 1 2026 with Solutions এবং একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর-এর মাধ্যমে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। নিয়মিত এই মডেল প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে WBCHSE Class 11 Chemistry Semester 1 Previous Style Question Paper 2026-এ আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফল করা অনেক সহজ হবে।



WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026



Set - 1


WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026

WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026

WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026
WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026
WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026

WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026

WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026

WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026

WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026
WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026
WBCHSE ক্লাস 11 রসায়ন সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026





West Bengal Class 11 Chemistry Semester 1 Model Question Paper 2026



Set - 2


নীচের প্রশ্নগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 35 = 35 

1. অ্যাভোগাড্রো প্রকল্প থেকে নীচের কোন অনুসিদ্ধান্তে আসা যায় না—
(a) গ্যাসীয় মৌলসমূহের পরমাণুকতা
(b) গ্যাসের বাষ্প ঘনত্ব
(c) STP-তে গ্যাসের মোলার আয়তন
(d) রাসায়নিক বিক্রিয়ার স্টয়শিওমেট্রিক অনুপাত।

2. STP-তে 5600 ml একটি গ্যাসের ভর 4 গ্রাম। গ্যাসটির আনবিক সংকেত হতে পারে—
(a) O₃
(b) CH₄
(c) C₂H₂
(d) C₂H₄

3. নীচের ঘটনাগুলোর মধ্যে কোনটি গুণানুপাত সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়—
(i) মৌলের বহুরূপতা ধর্ম।
(ii) মৌলের পরিবর্তনশীল যোজ্যতা।
(iii) কার্বনের ক্যাটিনেশন ধর্ম।
(iv) একটি মৌলের ভিন্ন অক্সাইড গঠন।

(a) i, ii, iii
(b) ii, iv
(c) ii, iii, iv
(d) সবকটি।

4. নীচের বক্তব্যগুলির সত্য (T) / মিথ্যা (F) বিচার করো—

বক্তব্য I : গ্যাসের আনবিক গুরুত্ব যত বেশি হবে অপরিবর্তিত উষ্ণতায় গড় বেগও তত বেশি হবে।
বক্তব্য II : গ্যাসের সংকট উষ্ণতা যত বেশি হয় গ্যাসকে তরলে পরিণত করা তত সহজতর হয়।
বক্তব্য III : গ্যাসের অণুগুলির গতিশীলতার জন্য গ্যাস চাপ ধর্ম প্রদর্শন করে।

(a) TFT
(b) FFT
(c) FTT
(d) FTF

5. Li²⁺ আয়নের প্রথম দুটি বোর কক্ষের ব্যাসার্ধ যথাক্রমে ______ ও ______। শূন্যস্থান পূরণ করো।

(a) 0.177 Å, 0.705 Å
(b) 0.277 Å, 0.177 Å
(c) 0.577 Å, 0.705 Å
(d) 0.377 Å, 0.217 Å


6. n মুখ্য কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কোন কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হতে পারে 2n²। উপরের বক্তব্যের ওপর ভিত্তি করে নীচের কোন উক্তিটি সঠিক—

(a) L কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা = 8
(b) M কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা = 18
(c) N কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা = 24
(d) K কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা = 2

7. একটি কক্ষে ইলেকট্রনীয় তরঙ্গের চিত্র দেওয়া হল—

WBCHSE Class 11 Chemistry Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬

কক্ষটির মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান—
(a) 1
(b) 2
(c) 3
(d) 4

8. একটি আবর্তনরত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সেটি এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার সমান হলে ইলেকট্রনটির বেগ কত হবে—

(a) √h/√m
(b) √h/√p
(c) √m/√u
(d) √h/√2KE

9. Na, Mg, Al ও Si-এর প্রথম আয়নীভবন এনথ্যালপির সঠিক ক্রমটি—

(a) Mg < Na < Al < Si
(b) Na < Al < Mg < Si
(c) Si < Al < Mg < Na
(d) Na < Al < Si < Mg

10. স্তম্ভ মেলাও :

স্তম্ভ A পরমাণু ক্রমাঙ্ক স্তম্ভ B মৌল
(A) 54 (i) ক্ষারীয় মৃত্তিকা মৌল
(B) 35 (ii) নোবেল গ্যাস
(C) 38 (iii) ল্যান্থানাইড
(D) 59 (iv) হ্যালোজেন

বিকল্পসমূহ :

(a) (A)–(ii), (B)–(iv), (C)–(i), (D)–(iii)
(b) (A)–(i), (B)–(ii), (C)–(iii), (D)–(iv)
(c) (A)–(iii), (B)–(iv), (C)–(ii), (D)–(i)
(d) (A)–(iv), (B)–(iii), (C)–(i), (D)–(ii)

11. A, B, C, D মৌল চারটির ইলেকট্রন বিন্যাস নীচে দেওয়া হল—

A : 1s² 2s² 2p¹
B : 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶
C : 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d² 4s²
D : 1s²

নীচের কোন উক্তিটি সঠিক নয়—

(a) A অধাতু কিন্তু C ধাতু।
(b) B ও D একই গ্রুপের মৌল।
(c) A ও D একই পর্যায়ের মৌল।
(d) B একটি গ্যাস।

12. HCl-এর অন্তঃনিউক্লিও দূরত্ব 1.36 Å। যদি Cl পরমাণুর সমযোজী ব্যাসার্ধ 0.99 Å হয়, তাহলে H পরমাণুর সমযোজী ব্যাসার্ধ—

(a) (1.36 + 0.99) Å
(b) (1.36 × 0.99) Å
(c) 1.36 / 0.99 Å
(d) 1.36 − 0.99 Å

13. নীচের কোন জোড়গুলি একই ধরনের গঠনাকৃতি দেখায়—

(a) [NF₃, NO₃⁻] এবং [BF₃, H₃O⁺]
(b) [NF₂, H₂O] এবং [NO₃⁻, BF₃]
(c) [NF₃, H₃O⁺] এবং [HN₃, BF₃]
(d) [NF₃, HN₃] এবং [NO₃⁻, BF₃]

14. CO, CO₃²⁻, CO₂-তে কার্বন–অক্সিজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রমটি হল—

(a) CO₂ < CO₃²⁻ < CO
(b) CO < CO₃²⁻ < CO₂
(c) CO₃²⁻ < CO₂ < CO
(d) CO < CO₂ < CO₃²⁻

15. নীচের কোন পরিবর্তনে সংকরণ ও আকারের পরিবর্তন ঘটে—

(a) CH₄ → C₂H₆
(b) BF₃ → BF₄⁻
(c) NH₃ → NH₄⁺
(d) H₂O → H₃O⁺

16. X, Y ও Z তিনটি পদার্থ। X পদার্থটি গলিত অবস্থায় ও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না। Y পদার্থটি গলিত ও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। Z পদার্থটি কেবলমাত্র জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। নীচের কোনটি সঠিক—

(a) X আয়নীয় প্রকৃতির।
(b) Z-এ ধ্রুবীয় সমযোজী বন্ধন উপস্থিত।
(c) Y-এ কেবলমাত্র অধ্রুবীয় সমযোজী বন্ধন উপস্থিত।
(d) Z-এ কেবলমাত্র অধ্রুবীয় সমযোজী বন্ধন উপস্থিত।

17. নীচের কোন যৌগে সমসংখ্যক σ ও π বন্ধন উপস্থিত থাকে—

(a) (CN)₂
(b) HCO₃⁻
(c) XeO₄
(d) CH₂(CN)₂


18. বন্ধনকোণের সঠিক ক্রমটি হল—

(a) NO₂⁺ < NO₂ < NO₂⁻
(b) NO₂⁺ < NO₂⁻ < NO₂
(c) NO₂ < NO₂⁺ < NO₂⁻
(d) NO₂ < NO₂⁻ < NO₂⁺

19. নীচের কোনটির দ্বিমেরু ভ্রামক উপস্থিত—

(a) NF₃
(b) BF₃
(c) Al₂Cl₆
(d) CCl₄

20. A মৌলটি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে যার চতুস্তলকীয় ফাঁকের 3/4 অংশ B দ্বারা অধিকৃত থাকে। A ও B দ্বারা গঠিত যৌগটির রাসায়নিক সংকেত—

(a) A₂B₃
(b) A₃B₂
(c) A₄B₃
(d) A₃B₄

21. লিথিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে অবস্থান করে। এর একটি কোশের কিনারার দৈর্ঘ্য 351 pm হলে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত হবে?

(a) 300.5 pm
(b) 240.8 pm
(c) 151.8 pm
(d) 75.5 pm

22. একটি মৌল M (পারমাণবিক গুরুত্ব 400 গ্রাম/মোল) পৃষ্ঠকেন্দ্রিক একক কোশ গঠন করে। মৌলটির ৪ গ্রামে একক কোশের সংখ্যা নির্ণয় করো—

(a) 0.50 Nₐ
(b) 0.075 Nₐ
(c) 0.25 Nₐ
(d) 0.025 Nₐ

23. কোন গ্যাসটির সংকট উষ্ণতা সর্বোচ্চ—

(a) O₂
(b) N₂
(c) H₂
(d) CO₂

24. যদি ভ্যান ডার ওয়ালস গ্যাস ধ্রুবক a-এর মান নগণ্য হয়, তবে ১ মোল ভ্যান ডার ওয়ালস গ্যাসের সংকোচনশীলতা গুণকের (Z) মান—

(a)bPRT  
(b) 1+bPRT 
(c) 1-bPRT 
(d) 1

25. Li, Na, K, Rb-কে তাদের ঘনত্বের ক্রমবর্ধমান মানে সাজাও—

(a) Li < Na < K < Rb
(b) Li < K < Na < Rb
(c) Na < Li < K < Rb
(d) Rb < K < Li < Na

26. নীচের যেটিতে 3C–2e বন্ধন উপস্থিত—

(a) BF₃
(b) B₂H₆
(c) H₃BO₃
(d) AlCl₃


27. C₆₀ ফুলারিনে আছে—

(a) ২০ টি ষড়ভুজ, ১২ টি পঞ্চভুজ
(b) ১২ টি ষড়ভুজ, ২০ টি পঞ্চভুজ
(c) ১৮ টি ষড়ভুজ, ১৪ টি পঞ্চভুজ
(d) ১৬ টি ষড়ভুজ, ১৬ টি পঞ্চভুজ

28. বিবৃতি (A) : সলভে পদ্ধতিতে Na₂CO₃ তৈরি করা যায় কিন্তু K₂CO₃ তৈরি করা যায় না।

বিবৃতি (R) : NaHCO₃ জলে অল্প দ্রবীভূত, কিন্তু KHCO₃ জলে বেশি মাত্রায় দ্রবীভূত হয়।

(a) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সত্য।

29. A স্তম্ভের সাথে B স্তম্ভ মেলাও :

স্তম্ভ A স্তম্ভ B
(A) Li (i) ল্যাসাইনের পরীক্ষা
(B) Na (ii) নরম সাবান প্রস্তুতিতে
(C) K (iii) আলোক তড়িৎ কোশে
(D) Cs (iv) মোবাইলের ব্যাটারীতে

বিকল্পসমূহ :

(a) (A)–(iv), (B)–(i), (C)–(ii), (D)–(iii)
(b) (A)–(iv), (B)–(iii), (C)–(ii), (D)–(i)
(c) (A)–(ii), (B)–(iv), (C)–(i), (D)–(iii)
(d) (A)–(i), (B)–(ii), (C)–(iii), (D)–(iv)

30. লুইস আম্লিকতার সঠিক ক্রম কোনটি—

(a) BBr₃ > BF₃ > BCl₃
(b) BF₃ > BCl₃ > BBr₃
(c) BCl₃ > BF₃ > BBr₃
(d) BBr₃ > BCl₃ > BF₃

31. নীচের যেটিতে নিষ্ক্রিয় ইলেকট্রনজোড় প্রভাব সর্বাধিক—

(a) Si
(b) Ge
(c) Sn
(d) Pb

32. B₂H₆ + LiH → LiBH₄

উপরের বিক্রিয়াটিতে B-এর জারণ সংখ্যার পরিবর্তন—

(a) sp² → sp³
(b) sp³ → sp²
(c) sp³ → sp³
(d) sp² → sp²

33. (SiH₃)₂N অনুটিতে N পরমাণুর সংকরায়ণ—

(a) sp³
(b) sp²
(c) sp
(d) sp³d


34. উপরের সিলিকোনটি যে যৌগের আর্দ্র বিশ্লেষণে গঠিত হয় সেটি হল—

WBCHSE Class 11 Chemistry Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬


(a) (CH₃)₃SiCl
(b) (CH₃)₂SiCl₂
(c) CH₃SiCl₃
(d) (CH₃)₄Si

35. GaCl₂ যৌগটি সম্পর্কিত কোন উক্তিটি সঠিক—

(a) যৌগটিতে Ga²⁺ আয়ন উপস্থিত।
(b) যৌগটিতে Ga⁺ ও GaCl₄⁻ মিশ্রিত আছে।
(c) GaCl₂-এর সহজে ডিসপ্রপোরশানেশন ঘটে।
(d) যৌগটি মূলত সমযোজী প্রকৃতির।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)