WBCHSE Class 11 Nutrition Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র

0

Class 11 Nutrition Semester 1 Question Paper 2026 PDF with Answers


WBCHSE Class 11 Nutrition Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র



সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। Info Educations একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে 2 Set WBCHSE Class 11 Nutrition Semester 1 Question Paper 2026। West Bengal Class 11 Semester 1 Nutrition Model Paper 2026 PDF টি প্র্যাকটিস করলে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে। Nutrition Sample Question Paper Class 11 1st Semester 2026 প্রশ্নপত্রটিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। তাই তোমরা যারা Class 11 Nutrition First Semester Question and Answer – একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পুষ্টিবিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।




Nutrition Suggestion Class 11 WBCHSE 1st Semester 2026


WBCHSE Class 11 Nutrition Semester 1 Question Answer PDF Download অথবা একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তরটি WBCHSE-এর সর্বশেষ Semester-I Nutrition সিলেবাস অনুযায়ী সাজানো। এই Nutrition Model Question Paper Class 11 Semester 1 2026 পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। WB Class 11 1st Semester Nutrition Question Suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং WBCHSE Class 11 Nutrition Semester 1 Exam 2026-এ ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।

এছাড়াও, Nutrition Suggestion Class 11 WBCHSE Semester 1 2026 with Solutions এবং একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর-এর মাধ্যমে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। নিয়মিত এই Model Question Paper with Answers অনুশীলন করলে WBCHSE Class 11 Nutrition Semester 1 Previous Style Question Paper 2026-এ আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফল করা অনেক সহজ হবে।



WBCHSE ক্লাস 11 পুষ্টি সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র 2026



Set – 1


নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ 1 x 35 = 35 

1. কোন ধরনের খাদ্য দেহে রোগ প্রতিরোধ করে?

a) ফ্যাট সমৃদ্ধ খাদ্য
b) জল সমৃদ্ধ খাদ্য
c) ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য
d) প্রোটিন সমৃদ্ধ খাদ্য

2. চকোলেট খেলে খুব বেশি পরিমানে –– পাওয়া যায়।

a) প্রোটিন
b) ক্যালোরি
c) ভিটামিন
d) খনিজ লবণ


3.
বিবৃতি – খাদ্যগ্রহণের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, পুষ্টি সম্পন্ন হয়।

কারণ – সমস্ত গৃহীত খাদ্যে সর্বদা সকল উপাদানগুলি সঠিক অনুপাতে উপস্থিত থাকে।

উপরিউক্ত বিবৃতি এবং কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয়কারী নির্বাচন করো।

a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নয়।
b) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি হল বিবৃতিটির সঠিক ব্যাখ্যা।
c) বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল।
d) বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক।

4. পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গ - 

মুখবিবর → A → যকৃৎ → অগ্ন্যাশয় → B

A ও B কে শনাক্ত করো।

a) A-পাকস্থলী, B-ক্ষুদ্রান্ত
b) A-জিহ্বা, B-ক্ষুদ্রান্ত
c) A-পাকস্থলী, B-মলাশয়
d) A-গলবিল, B-বৃহদন্ত


5. মানবদেহের পুষ্টির পর্যায়গুলি সঠিক ক্রমানুযায়ী সাজাও—

1. পরিপাক
2. শোষণ
3. খাদ্যগ্রহণ
4. বহিষ্কারণ
5. আত্তীকরণ

a) 1-2-3-5-4
b) 3-1-2-5-4
c) 5-3-2-1-4
d) 2-3-5

6. অ্যানথ্রোপোমেট্রিক পদ্ধতিতে পরিমাপ করা হয়—

a) দৈহিক ওজন
b) BMI
c) ত্বকের ভাঁজ
d) সবকটিই সঠিক


7. কোনো ব্যক্তির BMI 16-এর কম হলে ব্যক্তিটির পুষ্টিগত অবস্থাকে বলতে পারি—

a) স্বাভাবিক
b) স্থূলকায়
c) তৃতীয় স্তরের অপুষ্টি
d) তৃতীয় স্তরের মেদাধিক্য


8. নিচের বিবৃতিগুলির মধ্যে থেকে সঠিক বা ভুল নির্বাচন করোঃ

বিবৃতি-I – শিশুর পুষ্টিমান নির্ণয়ের জন্য লেখচিত্রের সাহায্য নেওয়া হয়।

বিবৃতি-II – জন্মের পর থেকে প্রতিমাসে শিশুর ওজন পরিমাপ করে সেই মানগুলো লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়।

বিবৃতি-III – এক্ষেত্রে লেখচিত্রের 'X' অক্ষ শিশুর ওজন ও 'Y' অক্ষ শিশুর বয়সকে নির্দেশ করে।

a) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা
b) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা
c) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা
d) i-মিথ্যা, ii-মিথ্যা, iii-সত্য

9. A, B ও C কে শনাক্ত করো—

BMI -  18.5 এর কম → A

BMI - B → স্বাভাবিক

BMI - 25-এর বেশি → C

a) A-অসমপুষ্টি, B-25-29.9, C-ঊনপুষ্টি
b) A-অতিপুষ্টি, B-16.0-17.0, C-অসমপুষ্টি
c) A-ঊনপুষ্টি, B-18.5-23, C-অতিপুষ্টি
d) A-ঊনপুষ্টি, B-30-40, C-অপুষ্টি


10. A একটি খনিজ লবণ যা হিমোগ্লোবিন তৈরীতে সহায়তা করে। A খনিজ লবণের আধিক্য ঘটলে যকৃতে এর সঞ্চয় ঘটে যাকে B বলে। আর যখন A খনিজ লবণটি ত্বক, অগ্ন্যাশয় বা প্লিহাতে সঞ্চিত হয় তখন C রোগ ঘটতে দেখা যায়।

A, B, C কে শনাক্ত করো।

a) A-তামা, B-হিমোক্রোমাটোসিস, C-হিমোসিডারোসিস
b) A-ম্যাঙ্গানিজ, B-Wilson's Disease, C-গাউট
c) A-লোহা, B-হিমোসিডারোসিস, C-হিমোক্রোমাটেসিস্
d) A-ক্যালশিয়াম, B-গাউট, C-অ্যাথেরোস্ক্লেরোসিস

11. 1 gm কার্বোহাইড্রেটের দহনে তাপ উৎপন্ন হয়—

a) 1.4 kcal
b) 4.3 kcal
c) 4.1 kcal
d) 3.4 kcal

12.

WBCHSE Class 11 Nutrition Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র



এই রৈখিক গঠনটি যে যৌগের সেটি হল:
a) গ্লুকোজ
b) ফ্রুকটোজ
c) সুক্রোজ
d) গ্যালাকটোজ

13. গ্লুকোজে –– মুক্ত –CHO মূলক থাকে।

a) একটি
b) দুটি
c) তিনটি
d) চারটি


14. স্তম্ভ মেলাও ও সঠিক বিকল্পটি নির্বাচন করো?

স্তম্ভ-ক স্তম্ভ-খ
i) দ্রাক্ষাশর্করা a) ল্যাকটোজ
ii) ফলশর্করা b) মলটোজ
iii) বার্লি শর্করা c) গ্লুকোজ
iv) দুগ্ধশর্করা d) ফ্রুক্টোজ

a) A-iv, B-iii, C-ii, D-i
b) A-iv, B-i, C-ii, D-i
c) A-iv, B-ii, C-iii, D-i
d) A-iv, B-iii, C-i, D-ii

15. নীচের বিবৃতিগুলির মধ্যে থেকে সঠিক বা ভুল নির্বাচন করোঃ

বিবৃতি I – কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরী হয়।

বিবৃতি II – এটি আলোক নিষ্ক্রিয় পদার্থ।

বিবৃতি III – এটি আর্দ্রবিশ্লেষিত হয়ে পলিহাইড্রক্সি কিটোন বা অ্যালডিহাইড উৎপন্ন করতে সক্ষম হয়।

বিবৃতি IV – কার্বোহাইড্রেট সরল শর্করা ও যৌগিক শর্করা উভয় দ্বারাই গঠিত হতে পারে।

a) বিবৃতি I, II সঠিক, বিবৃতি III, IV ভুল।
b) বিবৃতি II, III সঠিক, বিবৃতি I, IV ভুল।
c) বিবৃতি I, III, IV সঠিক, বিবৃতি II ভুল।
d) বিবৃতি II, III, IV সঠিক, বিবৃতি I ভুল।


16. নীচের বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্কটি বিবেচনা করোঃ

বিবৃতি – গ্লাইকোজেন ও স্টার্চ হল পলিস্যাকারাইড।

কারণ – এগুলিকে আর্দ্র বিশ্লেষণ করলে সরল যৌগ পাওয়া যাবে।

a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা।
b) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নয়।
c) বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল।
d) বিবৃতি ও কারণ উভয়ই ভুল।

17. কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল

i. হাইপোগ্লাইসেমিয়া
ii. ওজন হ্রাস
iii. A

A-কে শনাক্ত করো—

a) স্থূলতা
b) ম্যারাসমাস
c) ক্ষুধামান্দ্য
d) কিটোসিস


18. রিমি স্কুলে যাওয়ার সময় তার মাকে টিফিনে রুটি দিতে বললো। তার মা কারণ জিজ্ঞাসা করায় সে বললো রুটি, ভাত প্রভৃতি খাবার থেকে সারাদিনের কাজ করার শক্তি বেশি পরিমাণে পাওয়া যায়। এতে প্রায় 65% - 85% বহু শর্করা উপস্থিত থাকে যেটি অবিজারণধর্মী, জটিল, সাদা বর্ণের, ঠান্ডা জলে অদ্রবণীয়। বহুশর্করাটি অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন দিয়ে তৈরী। বহুশর্করাটি হল—

a) সেলুলোজ
b) গ্লাইকোজেন
c) শ্বেতসার
d) ডেক্সট্রিন

19. দেহে কার্বোহাইড্রেটের অভাবজনিত ফলাফলকে সঠিক ক্রমে সাজাও—

1. রক্তে কিটোনবডির পরিমাণ বৃদ্ধি।
2. দেহে জলের ও ইলেকট্রোলাইটের ঘাটতি।
3. শরীরে কার্বোহাইড্রেটের অভাব।
4. চর্বিজাতীয় খাদ্যের অসম্পূর্ণ জারণ।

a) 2-3-1-4
b) 2-4-1-3
c) 3-4-1-2
d) 3-1-4-2


20. নীচের দুটি বিবৃতির মধ্যে সঠিক সম্পর্ক নির্ধারণ করোঃ

বিবৃতি A – কার্বোহাইড্রেটের আধিক্যের ফলে কিটোসিস হয়।

বিবৃতি B – অতিরিক্ত পরিমাণ কিটোনবডি উৎপাদন প্রতিরোধের জন্য, এ কার্বোহাইড্রেটের উপস্থিতি প্রয়োজন।

a) B, A কে সমর্থন করে না।
b) B হল A এর কারণ।
c) A ঠিক কিন্তু B ভুল।
d) A ও B পরস্পর নির্ভরশীল নয়।

21. প্রোটিন সংগঠনকারী প্রধান মৌলিক উপাদানগুলি হল—

a) C, H, N, O
b) C, S, Na, P
c) H, N, S, K
d) O, N, Al

22. অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত মূলকগুলি হল—

a) অ্যালডিহাইড ও অ্যামাইনো মূলক
b) কিটোন ও কার্বক্সিল মূলক
c) অ্যামাইনো ও কার্বক্সিল মূলক
d) হাইড্রক্সিল ও অ্যামাইনো মূলক


23. — অ্যামাইনো অ্যাসিডকে নিয়াসিন ইকুইভ্যালেন্ট বলা হয়।

a) ট্রিপটোফ্যান
b) ফিনাইল অ্যালানিন
c) আইসোলিউসিন
d) ভ্যালিন

24. স্তম্ভ মেলাও ও সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

স্তম্ভ-'ক' - স্তম্ভ-'খ'
a) হিস্টিডিন i) থাইরয়েড হরমোন সংশ্লেষ
b) আইসোলিউসিন ii) DNA ও RNA উৎপাদন
c) টাইরোসিন iii) WBC ও RBC উৎপাদন
d) গ্লুটামিন iv) হিমোগ্লোবিন গঠন

বিকল্পসমূহ

a) A-iii, B-iv, C-i, D-ii
b) A-ii, B-i, C-iv, D-iii
c) A-iv, B-iii, C-ii, D-i
d) A-i, B-iv, C-ii, D-iii


25. নীচের বিবৃতিগুলির মধ্য থেকে সঠিক বা ভুল নির্বাচন করোঃ

বিবৃতি I – গঠনের ভিত্তিতে প্রোটিনকে চারভাগে ভাগ করা যায়— সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, জটিল প্রোটিন, লব্ধ প্রোটিন।

বিবৃতি II – অ্যালবুমিন প্রোটিনটি কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হওয়ায় এটি হল সরল প্রোটিন।

বিবৃতি III – নিউক্লিওপ্রোটিনে সরল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড থাকায় এটি হল যুগ্ম প্রোটিন।

বিবৃতি IV – প্রোটিয়ান হল গৌণ লব্ধ প্রোটিনের উদাহরণ।

I II III IV
a) সত্য মিথ্যা সত্য সত্য
b) মিথ্যা সত্য সত্য সত্য
c) সত্য মিথ্যা সত্য মিথ্যা
d) মিথ্যা সত্য সত্য মিথ্যা


26. নীচের বিবৃতি ও কারণটির মধ্যে সঠিক সম্পর্কটি বিবেচনা করোঃ

বিবৃতি – দেহে প্রোটিনের অভাব ঘটলে মাংসপেশির ক্ষয় পরিলক্ষিত হয়।

কারণ – প্রোটিনের অভাব ঘটলে দেহের সমস্ত ফ্যাট ভেঙে শক্তির অভাব পূরণ করে।

a) বিবৃতি ও কারণ দুটোই সঠিক কিন্তু কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নয়।
b) বিবৃতি ও কারণ দুটিই সঠিক এবং কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা।
c) বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল।
d) বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক।

27. A-কে শনাক্ত করো—

প্রোটিনের অভাবজনিত ফলাফল - 

i. রক্তাল্পতা
ii. ফ্যাটি লিভার
iii. A


a) ম্যারাসমাস
b) স্থূলতা
c) ক্যান্সার 
d) কোলেলিথিয়াসিস

28. আমি একপ্রকারের ডাল। আমার মধ্যে একটি বিষাক্ত পদার্থ থাকে যার নাম BOAA (বিটা অক্সালিল অ্যামাইনো অ্যালানিন)। এই ডাল বেশি খেলে ল্যাথিরিজম রোগ হয়। আমি কোন প্রকারের ডাল?

a) ছোলার ডাল
b) মুগ ডাল
c) মসুর ডাল
d) খেসারি ডাল


29. প্রোটিন গঠনের সঠিক পর্যায়ক্রমটি চিহ্নিত করোঃ

a) পেপটাইড → অ্যামাইনো অ্যাসিড → পলিপেপটাইড → প্রোটিন
b) পলিপেপটাইড → পেপটাইড → অ্যামাইনো অ্যাসিড → প্রোটিন
c) অ্যামাইনো অ্যাসিড → পেপটাইড → পলিপেপটাইড → প্রোটিন
d) পেপটাইড → পলিপেপটাইড → অ্যামাইনো অ্যাসিড → প্রোটিন 

30. নীচের বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটা নির্বাচন করো।

বিবৃতি A – ডিম হল একটি রেফারেন্স প্রোটিন।

বিবৃতি B – ডিমে সবকটি অ্যামাইনো অ্যাসিড যেগুলি অত্যাবশ্যকীয় সেগুলি দেহ গঠনের উপযোগী অনুপাতে থাকে।

a) B, A কে সমর্থন করে না।
b) B হল A-এর কারণ।
c) A ঠিক কিন্তু B ভুল।
d) A ও B পরস্পর নির্ভরশীল নয়।


31. স্যাপোনিফিকেশন পদ্ধতিতে সাবান তৈরী হয়—

a) লিপিডের সঙ্গে তীব্র ক্ষারের দ্রবণকে উত্তপ্ত করে।
b) লিপিডের সঙ্গে তীব্র অ্যাসিডকে উত্তপ্ত করে।
c) লিপিডের সঙ্গে কার্বোহাইড্রেটকে উত্তপ্ত করে।
d) লিপিডের সঙ্গে প্রোটিনকে উত্তপ্ত করে।

32. রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য HDL এর পরিমাণ — উচিত।

a) বৃদ্ধি করা।
b) হ্রাস করা।
c) মাঝারি রাখা।
d) শূন্য রাখা।


33. নীচের বিবৃতিগুলির মধ্যে থেকে সঠিক বা ভুল নির্বাচন করোঃ

বিবৃতি I – ফ্যাট জাতীয় পদার্থ যাতে সহজে নষ্ট না হয় সেই জন্য এদের হাইড্রোজেনেশন করা হয়।

বিবৃতি II – হাইড্রোজেনেশন পদ্ধতির মাধ্যমে ফ্যাট জাতীয় পদার্থের সম্পৃক্ততা বৃদ্ধি করানো হয়।

বিবৃতি III – হাইড্রোজেনেশন পদ্ধতিতে প্রায় 150°C – 220°C উষ্ণতায় উদ্ভিজ্জ তেলে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়।

বিবৃতি IV – হাইড্রোজেনেশনের ফলে ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক কমে যায়।

a) মিথ্যা, সত্য, সত্য, সত্য
b) সত্য, সত্য, সত্য, মিথ্যা
c) সত্য, মিথ্যা, সত্য, সত্য
d) সত্য, সত্য, মিথ্যা, সত্য


34. নীচের বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্কটি বিবেচনা করোঃ

বিবৃতি – উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তি ও হৃদরোগীদের ঘি, মাখন, মাছের তেল খাওয়া উচিত নয়।

কারণ – প্রাণীজ ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।

a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নয়।
b) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটি হল বিবৃতিটির সঠিক ব্যাখ্যা।
c) বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল।
d) বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক।


35. আমি একটি স্টেরল। আমার বর্ণ হলদে সাদা ও আমি কেলাসিত। আমি যকৃতে উৎপন্ন হই এবং আমি জলে অদ্রাব্য। আমার রাসায়নিক নাম ও হাইড্রক্সি 4, 6-কোলেস্টিন ও আমার রাসায়নিক সংকেত C₂₇H₄₅OH। আমি কে?

a) স্টিগমাস্টেরল
b) জাইমোস্টেরল
c) আর্গোস্টেরল
d) কোলেস্টরল



Class 11 First Semester WBCHSE Nutrition Model Question Paper Solution



Set – 2





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)