WBCHSE HS Health & Physical Education Semester 3 Question Paper 2026 with Answer
আপনি যদি Class 12 Health & Physical Education Semester 3 Model Question Paper, HS 3rd Semester Health & Physical Education Question Paper with Answers, WBCHSE Class 12 Health & Physical Education Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য ও শারীর শিক্ষা 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে।
এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।
HS Semester 3 Health & Physical Education MCQ, সাজেশন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন ২০২৬
এই পোস্টে আপনি WBCHSE Class 12 Health & Physical Education 3rd Semester Question Paper with Answer, HS Health & Physical Education Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Health & Physical Education Model Question Paper PDF, WBCHSE Health & Physical Education Semester 3 Suggestion, স্বাস্থ্য ও শারীর শিক্ষা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।
পাশাপাশি Health Education, Physical Fitness, Yoga, Sports & Games, Nutrition, First Aid, Sports Psychology, Olympic Movement, Physical Education and Wellness-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য ও শারীর শিক্ষা পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।
WBCHSE Class 12 Health & Physical Education Semester 3 Model Question Paper with Answers
Set 1
বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও : 1 × 40 = 40
1. অলিম্পিক বলয়ের কালো রং কোন মহাদেশের প্রতীক? –
(a) এশিয়া
(b) আমেরিকা
(c) আফ্রিকা
(d) ইউরোপ।
2. অলিম্পিক মটো (আদর্শ) ‘ফটিয়াস’-এর অর্থ কি? –
(a) আরও জোরে
(b) আরও শক্তিশালী
(c) আরও দ্রুত
(d) আরও উচ্চতর।
3. কত খ্রিস্টাব্দে কুবাটিন অলিম্পিক পতাকার নকশা প্রস্তুত করেন? –
(a) ১৯১০ খ্রিস্টাব্দে
(b) ১৯১১ খ্রিস্টাব্দে
(c) ১৯১৩ খ্রিস্টাব্দে
(d) ১৯১৪ খ্রিস্টাব্দে।
4. প্রাচীন অলিম্পিক মোট কতদিন ধরে হতো? –
(a) ৫ দিন
(b) ৬ দিন
(c) ৭ দিন
(d) ৮ দিন।
5. প্রাচীন অলিম্পিক ক্রীড়া কত খ্রিস্টাব্দে বন্ধ হয়েছিল? –
(a) ৭৭৬ খ্রিস্টাব্দে
(b) ১৯১০ খ্রিস্টাব্দে
(c) ২৭৬ খ্রিস্টাব্দে
(d) ৩৯৩ খ্রিস্টাব্দে।
6. অলিম্পিজম কি? –
(a) দর্শন
(b) বিজ্ঞান
(c) জীবন দর্শন
(d) জীবন বিজ্ঞান।
7. IOC-র সদর দপ্তর কোথায় অবস্থিত? –
(a) দিল্লি
(b) লুসান
(c) আমেরিকা
(d) মিশর।
8. স্বাভাবিক অবস্থায় মানুষের হৃৎস্পন্দনের হার কত? –
(a) ৭২–৮০ বার
(b) ৭০ বার
(c) ৯০ বার
(d) ৬০–৭০ বার।
9. একজন স্বাভাবিক ব্যক্তির রক্তের পরিমাণ কত? –
(a) ৯–১০ লিটার
(b) ৭–৮ লিটার
(c) ৫–৬ লিটার
(d) ৪–৫ লিটার।
10. হার্দ উৎপাদ মাপার একক হল –
(a) লিটার/মিনিট
(b) লিটার/মিটার
(c) মিটার/মিনিট
(d) মিটার/লিটার।
11. Pre-Obesity শ্রেণির ব্যক্তির দেহভর সূচকের মান কত? –
(a) ১৮.৫–২৪.৯ কিলো/মি²
(b) ২৫–২৯.৯ কিলো/মি²
(c) ৩০–৩২ কিলো/মি²
(d) ৩৩–৩৫ কিলো/মি²।
12. রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? –
(a) A
(b) AB
(c) B
(d) O।
13. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন? –
(a) ৩০ দিন
(b) ১২০ দিন
(c) ২–১৫ দিন
(d) ১৫–২৫ দিন।
14. বিশ্ব রক্তদান দিবস পালিত হয় কত তারিখে? –
(a) ১৪ই জুন
(b) ২৩শে জানুয়ারি
(c) ১৫ই আগস্ট
(d) ১২ই জানুয়ারি।
15. বিশ্বস্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়? –
(a) ৫ই জুন
(b) ৭ই এপ্রিল
(c) ২রা অক্টোবর
(d) ২১শে জুলাই।
16. বিশ্বস্বাস্থ্য দিবস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? –
(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৮ খ্রিস্টাব্দে।
17. চোখের জল তৈরি হয় চোখের কোন গ্রন্থি থেকে? –
(a) পিট্যুইটারি
(b) সেরিব্রাল
(c) ল্যাক্রিমাল
(d) সালিভারি।
18. ফ্লাভি ভাইরাস ঘটিত রোগের নাম কি? –
(a) প্লেগ
(b) ডেঙ্গু
(c) ম্যালেরিয়া
(d) ডাইরিয়া।
19. এক গ্রাম ফ্যাট জারিত হয়ে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? –
(a) 9.3
(b) 4.3
(c) 4.1
(d) 6.1
20. কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে? –
(a) A
(b) E
(c) B
(d) K
21. লেবুতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়? –
(a) A
(b) B
(c) C
(d) D
22. এডিস মশা কোন সময়ে বেশি কামড়ায়? –
(a) দিনের বেলা
(b) রাতের বেলা
(c) গভীর রাতে
(d) সন্ধ্যায়।
23. ম্যালেরিয়া রোগের জীবাণু হল –
(a) এডিস
(b) ফ্লাভি ভাইরাস
(c) কিউলেক্স
(d) প্লাসমোডিয়াম।
24. নীচের কোন রোগটি সংক্রামক রোগ নয়? –
(a) করোনা
(b) ম্যালেরিয়া
(c) ডাইরিয়া
(d) বহুমূত্র।
25. HIV আক্রান্ত হলে শরীরের কোনটি নষ্ট হয়? –
(a) লোহিত রক্তকণিকা
(b) কোলেস্টেরল
(c) লিম্ফোসাইট
(d) লিভার।
26. AIDS-এর চিকিৎসা কী? –
(a) অ্যান্টিবায়োটিক
(b) অ্যান্টিভাইরাল
(c) অ্যান্টিরেট্রোভাইরাল
(d) অ্যান্টি অ্যালার্জিক।
27. খাবার পর কোন যোগাসন করা হয়? –
(a) চক্রাসন
(b) শীর্ষাসন
(c) ধনুরাসন
(d) বজ্রাসন।
28. নীচের কোন রোগটি মাছির দ্বারা ছড়ায়? –
(a) ডাইরিয়া
(b) গয়টার
(c) AIDS
(d) ম্যালেরিয়া।
29. পাতিলেবুতে কোন ভিটামিন বেশি থাকে? –
(a) ভিটামিন A
(b) ভিটামিন B
(c) ভিটামিন D
(d) ভিটামিন C।
30. ভিটামিন A-এর অভাবে কোন রোগটি হয়? –
(a) রক্তাল্পতা
(b) বেরিবেরি
(c) রিকেট
(d) রাতকানা।
31. দুধের শর্করা কি? –
(a) গ্লুকোজ
(b) ফ্রুকটোজ
(c) মলটোজ
(d) ল্যাকটোজ।
32. একজন ব্যক্তির মোট শক্তির কত অংশ কর্বোহাইড্রেট থেকে আসা উচিত? –
(a) ১০%–১৫%
(b) ১৪%–২০%
(c) ৪৫%–৬৫%
(d) ২০%–২৫%।
33. রক্তাল্পতা রোগ হওয়ার প্রধান কারণ হল? –
(a) ক্যালসিয়াম
(b) লোহা
(c) প্রোটিন
(d) ম্যাগনেসিয়াম।
34. কোন খেলাতে ১ ঘণ্টায় বেশি শক্তি খরচ হয়? –
(a) সাঁতার
(b) বক্সিং
(c) ফুটবল
(d) দৌড়ানো।
35. একজন মহিলার সারাদিনে কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন? –
(a) 2000–2000
(b) 2500০–3000
(c) 3000–8000
(d) 3000–3500
ANSWERS
1.-C, 2.-B, 3.-D, 4.-D, 5.-D, 6.-C, 7.-B, 8.-A, 9.-C,
10.-A, 11.-B, 12.-D, 13.-C, 14.-A, 15.-B, 16.-D, 17.-C, 18.-B,
19.-A, 20.-D, 21.-C, 22.-A, 23.-D, 24.-D, 25.-C, 26.-C, 27.-D,
28.-A, 29.-D, 30.-D, 31.-D, 32.-C, 33.-B, 34.-D, 35.-A.
HS Health & Physical Education 3rd Semester MCQ Question Paper & Answer Key
Set - 2
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও : 1 x 35 = 35
1.
বিবৃতি (A) : আধুনিক চিকিৎসা প্রযুক্তি দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তা আরও কার্যকরী হয়েছে।
বিবৃতি (B) : দাঁতের গহ্বর বা ক্যাভিটি মেরামতের জন্য লেজার থেরাপি ব্যথাহীন এবং তাড়াতাড়ি নিরাময় করতে সাহায্য করে।
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচিত করো :
(a) বিবৃতি (A) সত্য, বিবৃতি (B) মিথ্যা
(b) বিবৃতি (A) মিথ্যা, বিবৃতি (B) সত্য
(c) বিবৃতি (A) ও বিবৃতি (B) উভয়ই সত্য
(d) বিবৃতি (A) ও বিবৃতি (B) উভয়ই মিথ্যা।
2.
বিবৃতি (A) : দেহ ভরসূচক (BMI) একটি গাণিতিক পদ্ধতি যা মানুষের উচ্চতা ও ওজনের সম্পর্ক নির্ধারিত করে।
বিবৃতি (B) : দেহ ভরসূচক (BMI) শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য।
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
(a) বিবৃতি (A) সত্য, বিবৃতি (B) সত্য
(b) বিবৃতি (A) সঠিক, বিবৃতি (B) ভুল
(c) বিবৃতি (B) সঠিক, বিবৃতি (A) ভুল
(d) উভয় বিবৃতি ভুল।
3.
বিবৃতি (A) : প্যানডেমিক রোগ তখন হয়, যখন কোনো রোগ এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে।
বিবৃতি (B) : করোনা ভাইরাস (COVID-19) একটি প্যানডেমিক রোগ।
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচিত করো :
(a) A সঠিক, B সঠিক এবং B, A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A সঠিক, B ভুল।
(c) A ভুল, B সঠিক।
(d) A ভুল, B ভুল।
4.
বিবৃতি (A) : পুষ্টি বলতে খাদ্য ও স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক বোঝায়।
বিবৃতি (B) : পুষ্টি প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং নিঃসরণের মাধ্যমে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়।
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
(a) A সঠিক, B ভুল।
(b) A সঠিক, B সঠিক; B, A-এর সঠিক ব্যাখ্যা।
(c) A সঠিক, B সঠিক; B, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(d) A ভুল, B ভুল।
5.
বিবৃতি (A) : অলিম্পিক পতাকা নামানো এবং আনুষ্ঠানিক অভিবাদন সমাপনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বিবৃতি (B) : অলিম্পিক মশাল নিভিয়ে ফেলা সমাপনী অনুষ্ঠানের শেষে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
(a) A সঠিক, B সঠিক, এবং B, A-এর সঠিক ব্যাখ্যা করে না।
(b) A সঠিক, B সঠিক; B, A-এর সঠিক ব্যাখ্যা করে।
(c) A সঠিক, B ভুল।
(d) A ভুল, B ভুল।
সঠিক উত্তরটি নির্বাচন করো :
6. রক্ত ডোপিং কী?
(a) শরীরে পুষ্টি বৃদ্ধি করার কৌশল।
(b) রক্তে অ্যান্টিবডি বৃদ্ধি করার কৌশল।
(c) রক্তের ঘনত্ব বৃদ্ধি করার কৌশল।
(d) শারীরিক শক্তি কমানোর কৌশল।
7. ভিটামিন 'D' এর প্রধান উৎস কোনটি?
(a) তিমির তেল
(b) কর্ড মাছের যকৃৎ
(c) গাজর, কুমড়ো, আলু
(d) মাখন, মাছের তেল।
8. BMI-এর মান 18.5-এর নীচে হলে এটি কী বোঝায়?
(a) স্বাভাবিক স্বাস্থ্য
(b) স্থূলতা
(c) অতিরিক্ত ওজন
(d) আন্ডার ওয়েট।
9. প্রথম শ্রেণির প্রোটিনের উদাহরণ কী?
(a) জল
(b) মাশরুম
(c) মাছ
(d) বাদাম।
10. অলিম্পিক শান্তির বার্তা কী?
(a) অলিম্পিক পরবর্তী গেমসের সময় ঘোষণা।
(b) একটি অলিম্পিক গেমসের সময় অস্থায়ী যুদ্ধ বিরতি।
(c) একক প্রতিযোগিতার নিয়ম।
(d) অলিম্পিক শিখার আয়োজন।
11. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
বাম স্তম্ভের ডান স্তম্ভ
(a) ত্বক সুরক্ষা (i) রেটিনার শঙ্কু কোশের অস্বাভাবিকতা
(b) বর্ণান্ধতা (ii) SPF-30 ব্যবহার
(c) প্রোটোনোম্যালি (iii) লেজার থেরাপি
(d) ক্যাভিটি মেরামত (iv) লাল রঙের ঘাটতি
সঠিক সমবায়টি নির্বাচন করো :
(a) a-(ii) b-(iii) c-(iv) d-(i)
(b) a-(i) b-(iv) c-(iii) d-(ii)
(c) a-(iv) b-(iii) c-(ii) d-(i)
(d) a-(ii) b-(i) c-(iv) d-(iii)
12. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
বাম স্তম্ভের ডান স্তম্ভ
(a) A, B গ্রুপের রক্ত (i) সর্বজনীন রক্ত দানকারী
(b) O গ্রুপের রক্ত (ii) Anti-A অ্যান্টিবডি থাকে
(c) A গ্রুপের রক্তে (iii) Anti-B অ্যান্টিবডি থাকে
(d) B গ্রুপের রক্তে (iv) সর্বজনীন গ্রহীতা
সঠিক সমবায়টি নির্বাচন করো :
(a) a-(iii) b-(ii) c-(i) d-(iv)
(b) a-(iv) b-(i) c-(iii) d-(ii)
(c) a-(iv) b-(ii) c-(i) d-(iii)
(d) a-(ii) b-(i) c-(iv) d-(iii)
13. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
বাম স্তম্ভের ডান স্তম্ভ
(a) লাল (i) অস্ট্রেলিয়া ও ওশেনিয়া
(b) সবুজ (ii) আমেরিকা
(c) কালো (iii) ইউরোপ ও এশিয়া
(d) নীল ও হলুদ (iv) আফ্রিকা
সঠিক সমবায়টি নির্বাচন করো :
(a) a-(ii) b-(i) c-(iv) d-(iii)
(b) a-(i) b-(ii) c-(iii) d-(iv)
(c) a-(iv) b-(i) c-(iii) d-(ii)
(d) a-(i) b-(iii) c-(iv) d-(ii)
14. পরিপোষক পুষ্টির ভূমিকা :
বাম স্তম্ভ - ডান স্তম্ভ
(a) ভিটামিন-A (i) শরীরের কোশগুলোকে সংযুক্ত রাখে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
(b) ভিটামিন-C (ii) গায়ের চামড়া, চোখ এর শ্লৈষ্মিক ঝিল্লির সুস্থতা বজায় রাখে।
(c) ভিটামিন-D (iii) হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে।
(d) লৌহ (iv) ক্যালিসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে এবং দাঁত ও হাড় গঠনে সহায়ক।
সঠিক সমবায়টি নির্বাচন করো :
(a) a-(ii) b-(i) c-(iii) d-(iv)
(b) a-(ii) b-(i) c-(iv) d-(iii)
(c) a-(i) b-(ii) c-(iii) d-(iv)
(d) a-(iv) b-(iii) c-(ii) d-(i)
15.
বাম স্তম্ভ - ডান স্তম্ভ
(a) স্থূলতার মূল কারণ (i) কপালভাতি
(b) সূর্য নমস্কার সাহায্য (ii) কর্টিসল
(c) মানসিক চাপে হরমোন বৃদ্ধি (iii) অতিরিক্ত ক্যালোরি পোড়ানো
(d) পেটের চর্বি কমতে সাহায্য করে (iv) অতিরিক্ত ক্যালোরি গ্রহণ
সঠিক সমবায়টি নির্বাচন করো :
(a) a-(i) b-(iv) c-(iii) d-(ii)
(b) a-(i) b-(ii) c-(iv) d-(iii)
(c) a-(iii) b-(ii) c-(iv) d-(i)
(d) a-(iv) b-(iii) c-(ii) d-(i)
16. বিবৃতি (A) এবং বিবৃতি (B) এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো :
বিবৃতি (A) : ফ্লুওরাইড টুথপেস্ট দাঁতকে শক্তিশালী করে এবং ক্ষয়রোধের সহায়ক।
কারণ (B) : ফ্লুওরাইড স্যাচুরেশন দাঁতের শক্তি বাড়াতে সহায়ক।
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো :
(a) উভয় বিবৃতি সঠিক এবং A ও B পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
(b) উভয় বিবৃতি সঠিক কিন্তু A ও B পরস্পরের সাথে সম্পর্কিত নয়।
(c) বিবৃতি (A) সঠিক কিন্তু বিবৃতি (B) ভুল।
(d) বিবৃতি (A) ভুল কিন্তু বিবৃতি (B) সঠিক।
17.
বিবৃতি (A) : দেহভরসূচক (BMI) ওজন এবং উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে, যা স্বাস্থ্য ঝুঁকি নির্ধারণে সহায়তা করে।
কারণ (B) : দেহভরসূচক জানলে হার্ট অ্যাটাক আটকানো যেতে পারে।
(a) বিবৃতি A ও B সঠিক কিন্তু A ও B পরস্পর সম্পর্ক যুক্ত।
(b) বিবৃতি A ভুল কিন্তু B সঠিক।
(c) উভয়ই ভুল A ও B বিবৃতি।
(d) বিবৃতি A সঠিক কিন্তু B ভুল।
18. দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো :
বিবৃতি A : HIV রোগীর শরীরে HIV ভাইরাস থাকতে পারে কিন্তু উপসর্গ না দেখাতে পারে।
বিবৃতি B : HIV শুধুমাত্র যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়।
নিচের মধ্যে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো :
(a) উভয় বিবৃতি সঠিক।
(b) বিবৃতি A সঠিক এবং বিবৃতি B ভুল।
(c) বিবৃতি A ভুল এবং বিবৃতি B সঠিক।
(d) উভয় বিবৃতি ভুল।
19. দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো :
বিবৃতি A : প্রতিযোগিতার মাঝে শরীরকে হাইড্রেটেড রাখা এবং দ্রুত শক্তি সরবরাহ নিশ্চিত করতে ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় এবং হালকা স্ন্যাকস গ্রহণ করা উচিত।
বিবৃতি B : প্রতিযোগিতার পর শরীরের পুনরুদ্ধারের জন্য শুধুমাত্র প্রোটিন গ্রহণ করতে হবে। কার্বোহাইড্রেটের কোনো গুরুত্ব নেই।
সঠিক সম্পর্কটি চিহ্নিত করো :
(a) উভয় বিবৃতি সঠিক এবং A ও B পরস্পরের সাথে সম্পর্কিত।
(b) উভয় বিবৃতি সঠিক কিন্তু A ও B পরস্পরের সাথে সম্পর্কিত নয়।
(c) বিবৃতি A সঠিক কিন্তু বিবৃতি B ভুল।
(d) বিবৃতি A ভুল কিন্তু বিবৃতি B সঠিক।
20. বিবৃতি A এবং বিবৃতি B সম্পর্ক নির্ণয় করো :
বিবৃতি (A) : অলিম্পিক শিখা অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানো হয়।
বিবৃতি (B) : অলিম্পিক শিখা শুধুমাত্র গেমসের সমাপনী অনুষ্ঠানে জ্বালানো হয়।
সঠিক সম্পর্কটি চিহ্নিত করো :
(a) উভয় বিবৃতি সঠিক এবং A ও B পরস্পরের সাথে সম্পর্কিত।
(b) উভয় বিবৃতি সঠিক কিন্তু A ও B পরস্পরের সাথে সম্পর্কিত নয়।
(c) বিবৃতি A সঠিক কিন্তু বিবৃতি B ভুল।
(d) বিবৃতি A ভুল কিন্তু বিবৃতি B সঠিক।
21. কেসভিত্তিক প্রশ্ন :
নাজিয়া ১০ বছর বয়সী একটি শিশু। দাঁত ব্রাশ করার সময় মাড়ির আশেপাশে ব্যথা ও ফোলাভাব অনুভব করছে। সে কোমল পানীয় পছন্দ করে এবং নিয়মিত খায়।
প্রশ্ন : নাজিয়ার সমস্যাটি কী হতে পারে এবং তার জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত?
(a) দাঁতের সংক্রমণ — দাঁত ব্রাশ করা।
(b) দাঁতের চিড় — টুথপেস্ট বদলানো।
(c) পেরিওডন্টাইটিস — চিনি খাওয়া কম।
(d) জিঞ্জিভাইটিস — চিনি কম খাওয়া ও দাঁত ব্রাশ করা।
22. জয়া একটি শিবিরে রক্তদান করতে এসেছিল। তার রক্তের গ্রুপ AB+। তিনি জানতে চান, তার রক্তদান করা অন্যান্য কোন গ্রুপের মানুষের জন্য নিরাপদ হবে?
প্রশ্ন : AB+ রক্তের গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তির কাছে রক্ত দান করতে পারবে?
(a) A+ ও AB+
(b) B+
(c) AB+
(d) O+ ও AB−
23. তনুশ্রীর গত কয়েকদিন ধরে সর্দি এবং গলা ব্যথায় ভুগছে। শ্বাসকষ্টও আছে। ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন তাকে তরল সেবন করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
প্রশ্ন : তনুশ্রীর উপসর্গের মধ্যে কোনটি কোভিড-১৯-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে?
(a) মাথা ব্যথা
(b) গলা ব্যথা
(c) শ্বাসকষ্ট
(d) সর্দি।
24. রণজিৎ হালদার একজন পুষ্টিবিদ। তিনি একাধিক পেশাদার ক্রীড়াবিদ এবং শরীরচর্চা প্রেমিকদের জন্য পুষ্টিকর ডায়েট পরিকল্পনা তৈরি করেন, যাতে তারা তাদের শারীরিক কর্মক্ষমতা উন্নত করতে পারে। তিনি জানেন যে, ফ্যাট শরীরের তাপমাত্রা বজায় রাখতে, শক্তি যোগাতে এবং কোশের কোশপর্দা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন : পরবর্তী প্রতিযোগিতার আগে শরীরের তাপমাত্রা বজায় রাখতে এবং শক্তি জোগাতে রণজিৎবাবু কী পরামর্শ দেবেন?
(a) প্রক্রিয়াজাত স্নেহপদার্থের খাবার।
(b) স্নেহ পদার্থ ছাড়া শাকসবজি এবং ফলমূল।
(c) স্নেহ পদার্থের জন্য ট্রান্স ফ্যাট।
(d) স্বাস্থ্যকর স্নেহ পদার্থ, যেমন—বাদাম, মাখন, অল্প পরিমাণ তেল।
25. অলিম্পিক রিং, শক্তিশালী শান্তির প্রতীক হিসাবে পরিচিত। প্রাচীন গ্রীক এবং রোমান সভ্যতায় এটি শান্তি, পুনর্মিলন এবং অস্ত্রবিহীন সহাবস্থানের প্রতীক হিসাবে ব্যবহৃত হতো। আজও ব্যবহৃত হয়।
প্রশ্ন : অলিম্পিক রিং কী?
(a) প্রাচীন রোমার যুদ্ধের প্রতীক।
(b) ধর্মীয় উৎসবের অংশ।
(c) কোনো দেশের জাতীয় পতাকার অংশ।
(d) শান্তি, বিশ্বের বিভিন্ন দেশগুলিকে মৈত্রী বন্ধনে আবদ্ধ করবার প্রতীক।
26. নীচে বিবৃতি (A) ও তার কারণ (R) দেওয়া আছে। দুটি বক্তব্যকে সামনে রেখে নীচের সঠিক উত্তরটি বাছাই করো :
বিবৃতি (A) : ত্বকের ব্রণ সাধারণত সিবাসিয়াস গ্ল্যান্ডের অতিরিক্ত সিবামের কারণে হয়, যা ত্বকের ছিদ্রে আটকে যায়।
কারণ (R) : সিবামের অতিরিক্ত পরিমাণ যদি হরমোন ঘটিত বা অন্য কারণে হয়, তাহলে ব্রণ হয়।
(a) A সঠিক, R ভুল।
(b) A সঠিক, R সঠিক, এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
(c) A ভুল, R সঠিক।
(d) A ভুল, R ভুল।
27. বিবৃতি A : রক্তের প্রধান কাজ হল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।
কারণ R : রক্ত দেহকোষে পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে।
(a) A সঠিক, R সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A সঠিক, R ভুল।
(c) A ভুল, R সঠিক।
(d) A ভুল, R ভুল।
28. বিবৃতি (A) : প্যানডেমিক রোগ তখন হয়, যখন কোনো রোগ এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে।
কারণ (R) : করোনা ভাইরাস (COVID-19) একটি প্যানডেমিক রোগ।
(a) A সঠিক, R ভুল।
(b) A ভুল, R ভুল।
(c) A ভুল, R সঠিক।
(d) A সঠিক, R সঠিক, R, A-এর সঠিক ব্যাখ্যা।
29. বিবৃতি A : অপুষ্টি হল এমন একটি শারীরিক অবস্থা, যেখানে দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয়।
বিবৃতি R : অপুষ্টির ফলে শারীরিক দুর্বলতা, বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া প্রভৃতি সমস্যা হতে পারে।
(a) A সঠিক, R সঠিক, এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A সঠিক, R ভুল।
(c) A ভুল, R সঠিক।
(d) A ভুল, R ভুল।
30.
বিবৃতি A : অলিম্পিক রিংয়ের রং লাল, নীল, হলুদ, সবুজ এবং কালো; এর মাধ্যমে বিশ্বের পাঁচটি মহাদেশকে প্রতিনিধিত্ব করে।
কারণ R : অলিম্পিক রিংয়ের রং শুধুমাত্র পাঁচটি মহাদেশের প্রতিনিধিত্ব করে না, বরং সব দেশের পতাকার এই রংগুলির অন্তত একটি রং থাকে।
(a) A সঠিক, R ভুল।
(b) A ভুল, R ভুল।
(c) A সঠিক, R সঠিক, এবং R, A-এর সঠিক ব্যাখ্যা করে।
(d) A সঠিক, R সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা করে না।
সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো :
31. দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত ________ দায়ী।
(a) ব্যাকটেরিয়া
(b) ভাইরাস
(c) ভাইরাস ও ব্যাকটেরিয়া
(d) কোনোটিই নয়।
32. বেলজিয়ামের গণিত বিজ্ঞানী Adolphe Quetelet ________ আবিষ্কার করেন।
(a) Blood Pressure
(b) BMI
(c) Heart Rate
(d) Temperature Scale
33. প্রতিযোগিতার আগে ________ খাওয়া উচিত যাতে শরীরের শক্তি সঞ্চিত থাকে।
(a) প্রোটিন
(b) ফ্যাট
(c) ভিটামিন
(d) কার্বোহাইড্রেট।
34. অলিম্পিক ভাবমূল সঙ্গীতটির সুরকার ছিলেন—
(a) কোস্টিস পালামাস
(b) ব্যারন পিয়ের ডি কুর্বাতিন
(c) হেনরি মার্টিন ডিডোন
(d) স্পাইরোস সামারাস।
35. প্যারাসাইট বা পরজীবী দ্বারা সৃষ্ট রোগটি হল—
(a) জলবসন্ত
(b) রাতকানা
(c) ফাইলেরিয়া
(d) এলার্জি।
ANSWER : -
1.-C, 2.-B, 3.-A, 4.-B, 5.-B, 6.-C, 7.-B, 8.-D, 9.-C,
10.-B, 11.-D, 12.-B, 13.-A, 14.-B, 15.-D, 16.-A, 17.-A, 18.-B,
19.-C, 20.-C, 21.-D, 22.-C, 23.-C, 24.-D, 25.-D, 26.-B, 27.-D,
28.-D, 29.-A, 30.-C, 31.-A, 32.-B, 33.-D, 34-D, 35.-C.


GVERY GOOD QUCHIN ANSWAR
উত্তরমুছুন