WBCHSE Class 11 Geography Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর

0

WBCHSE Class 11 Geography Semester 1 Question Paper 2026 PDF with Answers

WBCHSE Class 11 Geography Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর


সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি 2 Set WBCHSE Class 11 Geography Semester 1 Question Paper 2026 with Answers। West Bengal Class 11 Geography Semester 1 Model Paper 2026 PDF নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হবে। এই English Medium ও Bengali Medium Geography Sample Question Paper Class 11 Semester 1 2026-এ সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সম্ভাব্য উত্তর সংযোজন করা হয়েছে। তাই যারা Class 11 Geography First Semester Question and Answer 2026 অথবা একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর খুঁজছ, তাদের জন্য এই প্রশ্নপত্র অত্যন্ত উপযোগী।



WBCHSE Class 11 Geography Semester 1 Suggestion 2026


WBCHSE Class 11 Geography Semester 1 Question Paper PDF Download এবং একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর সম্পূর্ণভাবে WBCHSE-এর সর্বশেষ Semester-I Geography Syllabus 2026 অনুসারে প্রস্তুত করা হয়েছে। এই Class 11 Geography Model Question Paper 2026 অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। যারা WBCHSE Class 11 Geography Suggestion 2026, Geography Sample Paper Class 11 Semester 1, অথবা WB Class 11 Geography Question Suggestion 2026 খুঁজছেন, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য স্টাডি রিসোর্স। এই WBCHSE Class 11 Geography Semester 1 Model Question Paper 2026 with Solutions নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে ধারণা তৈরি হবে এবং উত্তর লেখার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি Class 11 Geography Semester 1 Question Answer PDF, WBCHSE Geography Semester 1 Practice Paper, এবং একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬ অনুসরণ করলে পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।


একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার মডেল প্রশ্নপত্র ২০২৬


Set - 1 


A. নিম্নলিখিত প্রশ্নগুলির বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করঃ 1 x 35 = 35 


1. 'Pedology' থেকে ভূগোলের কোন শাখার বিকাশ ঘটেছে?


(a) মৃত্তিকা ভূগোল

(b) সমুদ্র ভূগোল

(c) জলবায়ু ভূগোল

(d) গাণিতিক ভূগোল


2. প্রণালীবদ্ধ (Systematic) ভূগোলের জনক কে?


(a) ভন হামবোল্ট

(b) র‍্যাটজেল

(c) স্ট্র্যাবো

(d) রিটার


3. নীচের তথ্যগুলি পড়ে সত্য (T) / মিথ্যা (F) নির্বাচন কর।


(i) বিভিন্ন বিষয়ের সমন্বয়ে ভূগোল গড়ে উঠেছে বলে ভূগোলকে সংশ্লেষধর্মী বিষয় বলা হয়।


(ii) ভূগোলের আলোচ্য বিষয়বস্তু স্থির এবং এদের কোনো পরিবর্তন হয় না।


(iii) প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানকে পরস্পরের সঙ্গে যুক্ত করে বলে ভূগোলকে অন্তঃঅনুশাসনিক বিষয় বলা হয়।



i ii iii

(a) T T T

(b) F T T

(c) T F T

(d) F F T


4. ‘বিগ ব্যাং’ তত্ত্বে ‘সিঙ্গুলারিটি’ বলতে কী বোঝায়?


(a) মহাস্ফীতির আগে মহাবিশ্বের ক্ষুদ্র বিন্দুসম অতি ঘন ও উত্তপ্ত অবস্থা।


(b) মহাস্ফীতির আগে কেবল একটি গ্যালাক্সির অবস্থান।


(c) মহাবিস্ফোরণের আগে বায়ুমণ্ডলহীন অবস্থা।


(d) কোনোটিই নয়।


5. ভূ-কম্প ছায়া বলয় সৃষ্টি হয়—


(a) ১০৩°–১২০° কৌণিক দূরত্ব পর্যন্ত


(b) ১০৩°–১৪২° কৌণিক দূরত্ব পর্যন্ত


(c) ১০২°–১২০° কৌণিক দূরত্ব পর্যন্ত


(d) ১২০°–১৪০° কৌণিক দূরত্ব পর্যন্ত


6. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক?


(i) কেন্দ্রমণ্ডলের ঘনত্ব ও ভার সর্বাধিক।


(ii) বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল রিপেটি বিচ্ছিন্নতা দ্বারা পৃথক।


(iii) কেন্দ্রমণ্ডল লোহা ও নিকেল দ্বারা গঠিত বলে একে নিফে বলা হয়।


(iv) P ও S উভয় ভূমিকম্প তরঙ্গ কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।


(a) (i) ও (iii) সঠিক


(b) (ii) ও (iii) সঠিক


(c) (ii), (iii) ও (iv) সঠিক


(d) উপরের সবকটি সঠিক


7. একটি মৃত আগ্নেয়গিরি হল—


(a) পোপো


(b) ব্যারেন


(c) নারকোনডাম


(d) ফুজিয়ামা


8. স্তম্ভ মেলাও


ক স্তম্ভ খ স্তম্ভ

(A) মায়ানমার (i) ইসলামাবাদ

(B) পাকিস্তান (ii) কাবুল

(C) শ্রীলঙ্কা (iii) নেপাইদাউ

(D) আফগানিস্তান (iv) শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে


(a) A–(iii), B–(i), C–(iv), D–(ii)


(b) A–(iii), B–(i), C–(ii), D–(iv)


(c) A–(i), B–(iii), C–(ii), D–(iv)


(d) A–(i), B–(iii), C–(iv), D–(ii)


9. SAARC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?


(a) ভুটান


(b) ঢাকা


(c) কাঠমান্ডু


(d) দিল্লি


10. ক্ষয়চক্রের আলোচনায় 'Grade' শব্দটি প্রথম ব্যবহার করেন—


(a) গিলবার্ট


(b) ডেভিস


(c) কিং


(d) পেঙ্ক


11. ব্যাথোলিথের আকৃতি ছোট হলে তাকে কী বলা হয়?


(a) স্টক


(b) বস


(c) ডাইক


(d) স্যাফিওনি


12.

বিবৃতি (A): USA-এর অ্যারিজোনায় একটি Meteor Crater অবস্থিত।


কারণ (R): ছোট-বড় মহাজাগতিক উল্কাপিণ্ড ভূ-পৃষ্ঠে আঘাত করলে গোলাকার বৃহৎ গর্ত সৃষ্টি হয়।


(a) শুধুমাত্র A সঠিক।


(b) শুধুমাত্র R সঠিক।


(c) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।


(d) A ও R উভয়ই সঠিক, কিন্তু R হল A-এর সঠিক ব্যাখ্যা নয়।


13. হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা হল—


(a) মেসোপজ


(b) টার্বোপজ


(c) ট্রপোপজ


(d) স্ট্র্যাটোপজ


14. পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল—


(a) দোদাবেতা


(b) জিন্দাগাদা


(c) আনাইমুদি


(d) গুরুশিখর


15. ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে?


(a) তাপ্তি


(b) গোদাবরী


(c) নর্মদা


(d) কৃষ্ণা


16. কোন স্তরের অর্থনৈতিক কার্যকলাপে প্রাকৃতিক নিয়ন্ত্রণ সর্বাধিক?


(a) প্রথম স্তর


(b) দ্বিতীয় স্তর


(c) তৃতীয় স্তর


(d) চতুর্থ স্তর


17. ভারতের জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান উৎপন্ন ফসল হল—


(a) মশলা


(b) ধান


(c) আখ


(d) ভুট্টা


18. আন্দামানে বসবাসকারী হিংস্র আদিম জনগোষ্ঠী—


(i) সেন্টিনেল

(ii) ওঙ্গি

(iii) জারোয়া

(iv) কাদার


(a) (i) ও (ii)


(b) (ii) ও (iv)


(c) (i), (ii), (iii)


(d) (ii), (iii), (iv)


19. আন্তর্জাতিক কার্পাস গবেষণাগার অবস্থিত—


(a) মেক্সিকো


(b) ব্রাজিল


(c) বেজিং


(d) মিশর


20. রবার গাছের রস থেকে টায়ার-টিউব নির্মাণ কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত?


(a) প্রাথমিক স্তর


(b) মাধ্যমিক স্তর


(c) কোয়াটারনারি স্তর


(d) কুইনারি স্তর


21. নিচের কোনটি বেমানান?


(a) শস্যবর্তন কৃষি


(b) আর্দ্র কৃষি


(c) সেচন কৃষি


(d) শুষ্ক কৃষি


22. আগ্নেয়গিরি থেকে নির্গত বোরিক গ্যাসকে কী বলা হয়?


(a) সালফাটারা


(b) মফেতি


(c) স্যাফিওনি


(d) ইগনিমব্রাইট


23. মেসোস্ফিয়ারে সৃষ্ট মেঘের নাম—


(a) নৈশদ্যুতি মেঘ


(b) মুক্তিক মেঘ


(c) কিউমুলোনিম্বাস মেঘ


(d) কিউমুলাস মেঘ


24. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষাকেন্দ্র অবস্থিত—


(a) ক্যালিফোর্নিয়া


(b) নিউ দিল্লি


(c) টোকিও


(d) সাংহাই


25. বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের তাপ ধরে রাখতে সাহায্য করে?


(a) নাইট্রোজেন


(b) অক্সিজেন


(c) কার্বন ডাই-অক্সাইড


(d) হাইড্রোজেন


26. পাশের মানচিত্রে চিহ্নিত নদীটির নাম কী?

WBCHSE Class 11 Geography Semester 1 Question Paper with Answers 2026 | একাদশ শ্রেণীর ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্নপত্র ও উত্তর


(a) গোদাবরী


(b) ব্রাহ্মণী


(c) মহানদী


(d) সুবর্ণরেখা


27. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হল—


(a) বিহার


(b) পশ্চিমবঙ্গ


(c) অন্ধ্রপ্রদেশ


(d) তামিলনাড়ু


28. কফি উৎপাদক অঞ্চলগুলিকে ক্রমানুসারে সাজাও—


(i) ব্রাজিল

(ii) ইন্দোনেশিয়া

(iii) ইথিওপিয়া

(iv) ভিয়েতনাম

(v) কলম্বিয়া


(a) i, iv, ii, v, iii


(b) i, ii, iii, iv, v


(c) i, ii, iv, v, iii


(d) v, iii, ii, i, iv


29. বাঘেলখণ্ড ক্রেটনকে ঘিরে কোন বেসিন অবস্থিত?


(a) ছত্তিশগড় বেসিন


(b) কুডাপ্পা বেসিন


(c) বিন্ধ্য বেসিন


(d) মারওয়ার বেসিন


30. 'National Water Grid' গঠনের প্রস্তাব কোন দুটি নদীকে কেন্দ্র করে?


(a) গঙ্গা ও কাবেরী


(b) গঙ্গা ও পদ্মা


(c) সিন্ধু ও গঙ্গা


(d) গঙ্গা ও ব্রহ্মপুত্র


31. ভারতের উচ্চতম তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত?


(a) ভাগীরথী


(b) অলকানন্দা


(c) গঙ্গা


(d) শতদ্রু


32. নিচের কোনটি বেমানান?


(a) করমণ্ডল উপকূল


(b) মালাবার উপকূল


(c) কর্ণাটক উপকূল


(d) কোঙ্কণ উপকূল


33. ভারতের উত্তর সীমার 'ইন্দিরা কল' কোন রাজ্যে অবস্থিত?


(a) হিমাচল প্রদেশ


(b) উত্তরাখণ্ড


(c) জম্মু ও কাশ্মীর


(d) লাদাখ


34. ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম হল—


(a) নেপাল


(b) ভুটান


(c) শ্রীলঙ্কা


(d) মালদ্বীপ


35. 'প্রাচ্যের ডান্ডি' নামে পরিচিত—


(a) রাজশাহী


(b) চট্টগ্রাম


(c) নারায়ণগঞ্জ


(d) খুলনা




Class 11 Geography Semester 1 Model Question Paper 2026 


Set - 2


A. নিম্নলিখিত প্রশ্নগুলির বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর : 1 x 40 = 40 


1. 'Geography' (জিওগ্রাফি) শব্দটি প্রথম ব্যবহার করেন—


(a) হেরোডোটাস

(b) কার্ল রিটার

(c) এরাটোস্থেনিস

(d) ইমানুয়েল কান্ট


2. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদের প্রবক্তা হলেন—


(a) ল্যাপলাস

(b) ইমানুয়েল কান্ট

(c) জিনস ও জেফ্রিস

(d) চেম্বারলিন ও মূলটন


3. মহাদেশীয় ভূত্বক প্রধানত যে শিলা দ্বারা গঠিত, তা হল—


(a) ব্যাসল্ট

(b) গ্রানাইট

(c) বেলেপাথর

(d) শ্লেট


4. সমুদ্র সমতলের উত্থান ও পতনজনিত আলোড়নকে বলা হয়—


(a) সমস্থিতিক আলোড়ন

(b) গিরিজনি আলোড়ন

(c) ইউস্ট্যাটিক আলোড়ন

(d) মহীভাবক আলোড়ন


5. নিচের কোন তথ্যটি অগ্ন্যুৎপাতের ফলাফলের সঙ্গে সম্পর্কিত নয়?


(a) আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়।

(b) নতুন দ্বীপের সৃষ্টি হতে পারে।

(c) ভূত্বকের ভারসাম্য নষ্ট করে না।

(d) নদীর গতিপথ পরিবর্তন করতে পারে।


6. কোন দেশকে 'ভূমিকম্পের দেশ' বলা হয়?


(a) বাংলাদেশ

(b) মেক্সিকো

(c) কানাডা

(d) জাপান


7. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে বিমান চলাচল করে?


(a) ট্রপোস্ফিয়ার

(b) স্ট্র্যাটোস্ফিয়ার

(c) মেসোস্ফিয়ার

(d) এক্সোস্ফিয়ার


8. বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে একত্রে বলা হয়—


(a) এরোসল

(b) এরোনমি

(c) ইনার্ট গ্যাস

(d) হেটেরোস্ফিয়ার


9. ভৌগোলিক নিয়ন্ত্রণবাদের পক্ষে প্রথম মত প্রকাশ করেন—


(a) র‍্যাটজেল

(b) কার্ল রিটার

(c) ভিদাল দ্য লা ব্লাশ

(d) টলেমি


10. 'মানবীয় ভূগোলের জনক' বলা হয়—


(a) ভিদাল দ্য লা ব্লাশকে

(b) হেকাটিয়াসকে

(c) জেমস হাটনকে

(d) টলেমিকে


11. 'ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' নামে পরিচিত আগ্নেয়গিরিটি হল—


(a) ভিসুভিয়াস

(b) এটনা

(c) স্ট্রম্বোলি

(d) ক্রাকাতোয়া


12. বায়ুমণ্ডলের যে স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়—


(a) মেসোস্ফিয়ার

(b) আয়নোস্ফিয়ার

(c) এক্সোস্ফিয়ার

(d) ম্যাগনেটোস্ফিয়ার


13. পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলা হয়—


(a) হোয়াইট কলার ওয়ার্কার্স

(b) রেড কলার ওয়ার্কার্স

(c) ব্লু কলার ওয়ার্কার্স

(d) গোল্ড কলার ওয়ার্কার্স


14. 'ট্রাক ফার্মিং' যে কৃষি প্রণালীকে নির্দেশ করে, তা হল—


(a) ব্যাপক কৃষি

(b) স্থানান্তর কৃষি

(c) বাজার বাগান কৃষি

(d) নিবিড় কৃষি


15. 'রেটুন' যে ফসল চাষের সঙ্গে যুক্ত, তা হল—


(a) আখ

(b) কার্পাস

(c) পাট

(d) ধান


16. পশুপালন ও মৎস্যচাষ, পশুপালন ও শিকারবৃত্তি এবং বনজ সম্পদ সংগ্রহ—এই অর্থনৈতিক কাজকে একসঙ্গে বলা হয়—


(a) স্থানান্তর কৃষি

(b) মিশ্র কৃষি

(c) বাগিচা কৃষি

(d) বাণিজ্যিক কৃষি


17. 'পৃথিবীর কফিপাত্র' বলা হয়—


(a) ভারতকে

(b) কলম্বিয়াকে

(c) ইথিওপিয়াকে

(d) ব্রাজিলকে


18. 'মার্কেট গার্ডেনিং' কথাটি যে দেশে প্রচলিত, তা হল—


(a) ভারত

(b) বাংলাদেশ

(c) আমেরিকা যুক্তরাষ্ট্র

(d) যুক্তরাজ্য


19. কৃষ্ণমৃত্তিকা কোন ফসল চাষের জন্য আদর্শ?


(a) পাট

(b) আখ

(c) কার্পাস

(d) চা


20. সারা বছর সবজি ও ফল উৎপাদনের চাষকে বলা হয়—


(a) ফ্লোরিকালচার

(b) হর্টিকালচার

(c) পোমোকালচার

(d) ওলেরিকালচার


21. উর্বর পলিস্তরযুক্ত কারেওয়া দেখা যায়—


(a) দুন উপত্যকায়

(b) কাশ্মীর উপত্যকায়

(c) কাংড়া উপত্যকায়

(d) কুলু উপত্যকায়


22. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল—


(a) ব্যারেন

(b) নারকোন্ডাম

(c) গিরনার

(d) স্যাডল পিক


23. শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?


(a) দুধ

(b) মুক্তা

(c) মাছ

(d) কফি


24. ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল—


(a) মাজুলি

(b) লাক্ষাদ্বীপ

(c) মালদ্বীপ

(d) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ


25. শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণির অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত?


(a) প্রথম

(b) তৃতীয়

(c) দ্বিতীয়

(d) চতুর্থ


26. ইন-সিটু লিচিং পদ্ধতিতে উত্তোলিত হয়—


(a) কয়লা

(b) চুনাপাথর

(c) হিরে

(d) ইউরেনিয়াম


27. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল—


(a) নেপাল

(b) শ্রীলঙ্কা

(c) ভুটান

(d) মালদ্বীপ


28. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়—


(a) ধান্দ

(b) তাল

(c) প্লায়া

(d) কয়াল


29. ব্রহ্মপুত্র হল একটি—


(a) পূর্ববর্তী নদী

(b) বিপ্রতীপ নদী

(c) অনুগামী নদী

(d) অধ্যারোপিত নদী


30. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল—


(a) ধূপগড়

(b) গুরুশিখর

(c) আনাইমুদি

(d) দেওমালি


31. ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল—


(a) গোদাবরী

(b) কাবেরী

(c) কৃষ্ণা

(d) তাপ্তি


32. কেরালার উপকূলকে বলা হয়—


(a) করমণ্ডল উপকূল

(b) মালাবার উপকূল

(c) উত্তর সরকার উপকূল

(d) কোঙ্কণ উপকূল


33. গঙ্গার দীর্ঘতম উপনদী হল—


(a) যমুনা

(b) গোমতী

(c) শোন

(d) গণ্ডক


34. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম—


(a) মালব মালভূমি

(b) মেঘালয় মালভূমি

(c) তেলেঙ্গানা মালভূমি

(d) লাদাখ মালভূমি


35. ভারতের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ প্রান্তটি হল—


(a) ইন্দিরা পয়েন্ট

(b) কাভারাত্তি

(c) পক প্রণালী

(d) কন্যাকুমারিকা





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)