Class 12 Computer Application Semester 3 Practice Question Paper with Solutions
আপনি যদি Class 12 Computer Application Semester 3 Question Paper with Answers, HS Computer Application 3rd Semester Model Question Paper, WBCHSE Class 12 Computer Application Suggestion 2026, দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন তৃতীয় সেমিস্টার MCQ, অথবা উচ্চ মাধ্যমিক Computer Application 3rd Semester গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য একটি সম্পূর্ণ সহায়িকা।
এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, অধ্যায়ভিত্তিক সাজেশন, পরীক্ষার ধাঁচে প্রশ্নোত্তর এবং সম্পূর্ণ Answer Key একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসরণ করে তৈরি এই প্রশ্নপত্রগুলি পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।
Class 12 Computer Application 3rd Semester Suggestion 2026
এই পোস্টে আপনি WBCHSE Class 12 Computer Application Semester 3 Question Paper with Answer, HS Computer Application Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Computer Application Model Question Paper PDF, WBCHSE Computer Application Semester 3 Suggestion, গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Exam Pattern Based Questions, এবং সম্পূর্ণ Answer Key পাবেন।
এছাড়াও Computer Fundamentals, Data Representation, Operating System, MS Office, Spreadsheet, Database Management System (DBMS), Networking, Internet, HTML, Cyber Security, Programming Concepts এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে পরীক্ষায় আসার সম্ভাব্য প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সংযোজন করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা যায়। নিয়মিত এই Model Question Paper, MCQ Practice Set, Answer Key এবং Semester 3 Suggestion অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে। ফলে WBCHSE Higher Secondary Computer Application Semester 3 Examination 2026-এ আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে উচ্চ নম্বর অর্জন করা অনেক সহজ হবে।
WBCHSE Class 12 Computer Application Semester 3 Model Question Paper with Answers
Set 1
সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো : - : 1×35 = 35
1. নীচের কোনটি String তৈরি করার সঠিক উপায় –
(a) a = India
(b) a = 'India'
(c) a = "India"
(d) b ও c উভয়।
2. Python-এ Type করা বিবৃতির তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায় ______ Mode-এ।
(a) Interactive
(b) Script
(c) exe
(d) a ও b উভয়।
3. নীচের বামপক্ষ ও ডানপক্ষ লক্ষ করো :
বামপক্ষ
(A) Keyword
(B) Set Literal
(C) Special Literal
(D) List Literal
ডানপক্ষ
(i) None
(ii) [10, 2, 3]
(iii) for
(iv) {10, 6, 12}
বামপক্ষ ও ডানপক্ষ মিল করে সঠিক অপশনটি হল –
(a) i-D, ii-A, iii-B, iv-C
(b) i-C, ii-D, iii-A, iv-B
(c) i-D, ii-C, iii-A, iv-B
(d) i-C, ii-D, iii-B, iv-A
4. Python-এ মন্তব্য (Comment) তৈরি করতে নীচের কোনটি ব্যবহৃত হয় –
(a) //
(b) #
(c) '''......'''
(d) b ও c উভয়।
5. নীচের বাক্যগুলি লক্ষ করো :
(i) Python-এ Statementগুলি সর্বদা semicolon (;) দ্বারা শেষ হয়।
(ii) দুটি সংখ্যার Floor Division করার জন্য ** Operatorটি ব্যবহৃত হয়।
(iii) List-এর Valueগুলি পরিবর্তনযোগ্য।
যেগুলি মিথ্যা তার সঠিক জোড়টি হল –
(a) i ও ii
(b) ii ও iii
(c) শুধুমাত্র ii
(d) শুধুমাত্র iii।
6. Range(1, -1, -1) -এর ফলাফল হবে –
(a) [1]
(b) [1, 0]
(c) Empty List
(d) Error
7. নীচের বিবৃতিমূলক এবং কারণমূলক বক্তব্য দুটি লক্ষ করো :
বিবৃতিমূলক (A) : Python-এ একটি Variable বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মান ধরতে পারে।
কারণমূলক (R): Python-এ Variable-এর Type Program Execution-এর সময় নির্ধারিত হয়, আগে থেকে Declaration-এর প্রয়োজন হয় না।
নীচের সঠিক অপশনটি হল –
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R সঠিক, কিন্তু R হল A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সঠিক।
8. নীচের বাক্যগুলি লক্ষ করো :
(i) দুটি পূর্ণসংখ্যার ভাগ করলে সর্বদা পূর্ণসংখ্যা পাওয়া যায়।
(ii) and, or ও not হল Python-এর Logical Operator।
(iii) Python-এ Keywordগুলিকে কখনও কখনও Identifier হিসেবে ব্যবহার করা যায়।
যেগুলি সত্য তার সঠিক জোড়টি হল –
(a) i ও ii
(b) i ও iii
(c) ii ও iii
(d) শুধুমাত্র ii
9. `10 + 3 ** 3 // 3`-এর ফলাফল হবে –
(a) 19
(b) 13
(c) 143
(d) কোনোটিই নয়।
10. S = "My name is Ram"
print(S.find("Shyam"))
-এর ফলাফল হবে –
(a) Value Error
(b) Index Error
(c) -1
(d) No Output
11. L = [10, 20, [30, 40, [50, 60], 70]]
print(L[2][3])
-এর ফলাফল হবে –
(a) 60
(b) 70
(c) 50
(d) কোনোটিই নয়।
12. নীচের বাক্যগুলি লক্ষ করো :
(i) Python-এ Set একটি Mutable Type।
(ii) Python একটি Case Sensitive Language অর্থাৎ A ও a আলাদা।
(iii) Python-এ Variable-এর নাম শুধুমাত্র Letter দ্বারা শুরু হতে পারে।
যেগুলি সত্য তার সঠিক জোড়টি হল –
(a) i, ii
(b) ii
(c) i ও iii
(d) সবকয়টি।
13. 10 or 0-এর ফলাফল হবে –
(a) Error
(b) 0
(c) 1
(d) 10
14. নীচের বিবৃতিমূলক এবং কারণমূলক বক্তব্য দুটি লক্ষ করো :
বিবৃতিমূলক (A) : Python-এ List, String ও Tuple হল Sequence।
কারণমূলক (R) : Sequence হল একই বা আলাদা Type-এর Value-র Ordered Collection।
নীচের সঠিক Optionটি হল –
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R সঠিক, কিন্তু R হল A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সঠিক।
15. নীচের বিবৃতিমূলক এবং কারণমূলক বক্তব্য দুটি লক্ষ করো :
বিবৃতিমূলক (A) : একটি Programme Execute করার সময় যে Error ঘটে তাকে Run Time Error বলে।
কারণমূলক (R) : Run Time Error মূলত সঠিক Syntax না লেখার জন্য হয়।
নীচের সঠিক Optionটি হল –
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R সঠিক, কিন্তু R হল A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সঠিক।
16. নীচের বক্তব্যগুলি লক্ষ করো :
(i) একটি Dictionary-র Key গুলি অপরিবর্তনীয় (Immutable) ধরনের হতে হবে।
(ii) Dictionary-র Valueগুলি একই হতে পারে।
(iii) Dictionary-র Keyগুলি একই হতে পারে।
যেগুলি সত্য তার সঠিক জোড়টি হল –
(a) শুধুমাত্র i
(b) শুধুমাত্র ii
(c) i ও ii
(d) i, ii, iii
17. নিম্নলিখিত Code-এর Output কী হবে?
for i in range(10):
pass
print(i)
(a) 0
(b) 10
(c) 9
(d) কোনোটিই নয়।
18.
for i in range(10, 5, 2):
print(i)
এই Loopটি কতবার Execute করবে?
(a) 1
(b) 0
(c) Infinite
(d) 3
19. নীচের বামপক্ষ ও ডানপক্ষ লক্ষ করো :
বামপক
(i) append()
(ii) count()
(iii) pop()
(iv) insert()
ডানপক্ষ
(A) List-এর শেষ থেকে Value Delete করে।
(B) List-এর শেষে নতুন Value যুক্ত করে।
(C) List-এর নির্দিষ্ট Position-এ Value যুক্ত করে।
(D) List-এ নির্দিষ্ট Value কতবার আছে তা গণনা করে।
বামপক্ষ ও ডানপক্ষ মিল করে সঠিক অপশনটি হল –
(a) i-B, ii-C, iii-D, iv-A
(b) i-C, ii-D, iii-A, iv-B
(c) i-B, ii-D, iii-A, iv-C
(d) i-D, ii-B, iii-A, iv-C
20. Programme-এর যে অংশে একটি চলরাশি (Variable) অ্যাকসেসযোগ্য তা হল চলরাশির ________?
(a) Scope
(b) Module
(c) Lifetime
(d) Function
21. Partition() Function যদি Separator খুঁজে না পায় তাহলে কী Return করবে?
(a) সম্পূর্ণ String ও একটি ফাঁকা String।
(b) সম্পূর্ণ String ও দুটি ফাঁকা String।
(c) শুধুমাত্র ফাঁকা String
(d) Error
22. R = "Tiger" হলে R[-2:] এর Output হবে –
(a) er
(b) re
(c) ger
(d) None
23. একটি Function একাধিক Value Return করলে তার ধরন হয় –
(a) List
(b) Tuple
(c) String
(d) Dictionary
24. math.ceil(-3.4) কি Value Return করবে –
(a) -3
(b) -3.0
(c) -4.0
(d) 4.0
25. যে সমস্ত Variable-কে সমস্ত Function-এর বাইরে Define করা হয় তাকে বলে ________ Variable।
(a) Static
(b) Local
(c) Global
(d) Automatic
26. eBay, Amazon.com হল e-Commerce-এর –
(a) B2B
(b) B2C
(c) C2B
(d) C2C
27. E-Commerce-এর প্রধান কার্যক্রম হলো –
(i) ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ
(ii) Payment
(iii) Logistics
সঠিক জোড়টি হল –
(a) i ও iii
(b) i ও ii
(c) ii ও iii
(d) i, ii ও iii
28. নীচের উপাদানগুলি হল –
(i) E-Cash
(ii) E-Cheque
(iii) Credit Card
(iv) Debit Card
(a) Electronic Payment System
(b) Electronic Funds Transfer
(c) Electronic Money System
(d) কোনোটিই নয়।
29. ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেমের (ECS) মাধ্যমে Payment সেট করা যায় –
(i) বিমা প্রিমিয়াম
(ii) টেলিফোন বিল, বিদ্যুৎ বিল
(iii) কার্ড Payment ও ঋণ পরিশোধ
নীচের সঠিক জোড়টি হল –
(a) i ও ii
(b) i, ii, iii
(c) ii ও iii
(d) কোনোটিই নয়।
30. IMPS-এর সম্পূর্ণ নাম হল –
(a) Intermediate Payment Service
(b) Immediate Payment System
(c) Immediate Payment Service
(d) Immediate Postal Service
31. নীচের বামপক্ষ ও ডানপক্ষ লক্ষ করো :
বামপক্ষ
(i) ক্রেডিট কার্ড
(ii) UPI
(iii) GPay
(iv) 2 লাখ বা তার বেশি টাকার তাৎক্ষণিক ট্রান্সফার
ডানপক্ষ
(A) Digital Wallet
(B) PhonePe
(C) RTGS
(D) Visa
বামপক্ষ ও ডানপক্ষ মিল করে সঠিক জোড়টি হবে –
(a) i-D, ii-A, iii-B, iv-C
(b) i-D, ii-B, iii-A, iv-C
(c) i-C, ii-D, iii-A, iv-B
(d) কোনোটিই নয়।
32. নিলামের সাথে কোন ধরনটি সম্পর্কিত?
(a) B2B
(b) B2C
(c) C2B
(d) C2C
33. কোনটি e-Commerce-এর কাজ নয় –
(a) Marketing
(b) Advertising
(c) Warehousing
(d) কোনোটিই নয়।
34. e-Commerce-এর জন্য মূল Web Promotion কৌশল হল –
(i) Search Engine Optimization (SEO)
(ii) Social Media Marketing
(iii) Paid Advertising (PPC)
(a) i ও ii
(b) ii ও iii
(c) i ও iii
(d) i, ii ও iii
35. নীচের বিবৃতিগুলি লক্ষ করো :
বিবৃতি (A) : e-Commerce-এর কাজকর্ম কোনো Website বা App-এর সাহায্যে করা যায়।
বিবৃতি (B) : ইন্টারনেট ব্যবহার ছাড়া e-Commerce-এর কাজ করা যায়।
(a) বিবৃতি A, বিবৃতি B-এর বিরোধিতা করে।
(b) বিবৃতি B হল বিবৃতি A-এর কারণ।
(c) বিবৃতি A সত্য কিন্তু B মিথ্যা।
(d) বিবৃতি A ও বিবৃতি B পরস্পরের ওপর নির্ভরশীল নয়।
ANSWER : -
1 (d) 2. (a) 3. (b) 4. (d) 5. (a) 6. (b) 7. (a) 8. (d) 9. (a)
2 (c) 11. (a) 12. (b) 13. (d) 14. (a) 15. (c) 16. (c) 17. (c) 18. (b)
3 (c) 20. (a) 21. (b) 22. (a) 23. (b) 24. (a) 25. (c) 26. (b) 27. (d)
4 (a) 29. (b) 30. (c) 31. (a) 32. (d) 33. (c) 34. (d) 35. (c)
HS Computer Application 3rd Semester MCQ Question Paper with Answer Key
Set 2
সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো : - : 1×35 = 35
1. নিম্নের কোন বিকল্পটি Python ইন্টারেক্টিভ মোডের জন্য উপযুক্ত?
(a) Can run your code directly
(b) Suitable for saving programs
(c) Useful for creating programs
(d) Output cannot be obtained.
2.
>>> a = 5
>>> b = 4
>>> a += b
>>> print(a)
প্রোগ্রামটির Output কী হবে?
(a) 53
(b) 13
(c) 9
(d) 81
3. MANGO = APPLE বিবৃতিটি Execute করলে কোন Error প্রদর্শিত হবে?
(a) Name Error
(b) Syntax Error
(c) Type Error
(d) Value Error
4.
>>> i = 1
>>> while i <= 5:
>>> print(i, end=' ')
>>> i = i + 1
Programটির Output হবে –
(a) 1 2 3 4
(b) 1 2 3 4 5
(c) 2 3 4 5
(d) 2 3 4
5. L = [5, 2, 1] হলে, L.append([3, 4]) - এর Output হবে –
(a) [5, 2, 1, 3, 4]
(b) [5, 2, 1, [3, 4]]
(c) [[3, 4]]
(d) Error
6. Text = "Computer Science"
print(Text[-7:])
Output হবে –
(a) Science
(b) ecneics
(c) Computer
(d) retupmoC
7. নীচের Codeটির Output কী হবে?
x = 1
while True:
if x % 5 == 0:
break
print(x)
x += 1
(a) Error
(b) 2 1
(c) 0 3 1
(d) 1 2 3 4
8. print(2**3 + (5 + 6)**(1 + 1))
Output হবে –
(a) 129
(b) 8
(c) 121
(d) 201
9. Programming-এ উপস্থিত সমস্ত রকম অনভিপ্রেত ভুল-ত্রুটিকে ______ বলে।
(a) ডিবাগিং (Debugging)
(b) এরর (Error)
(c) আইডেন্টিফায়ার (Identifier)
(d) অবজেক্ট (Object)
10. [10, 2, 4, 15, 17, 'A'].POP(4)
Return করবে –
(a) 4
(b) 15
(c) 17
(d) 21
11. Statistics mean([10, 20, 30, 40, 80])
Output হবে –
(a) 30
(b) 36
(c) 35
(d) 38
12.
import math
print(abs(math.sqrt(36)))
Output হবে –
(a) Error
(b) 6
(c) -6
(d) 6.0
13. Python-এ def-কে ______ বলে।
(a) লিটারেল (Literal)
(b) ভেরিয়েবল (Variable)
(c) কীওয়ার্ড (Keyword)
(d) সেপারেটর (Separator)
14. স্তম্ভ মেলাও :
স্তম্ভ–1
(A) split()
(B) is alpha()
(C) count()
(D) partition()
স্তম্ভ–2
(I) ফলাফল হিসেবে বুলিয়ান ভ্যালু প্রদান করে
(II) আউটপুট হিসেবে List ভ্যালু প্রদর্শন করে
(III) ফলাফল হিসেবে Tuple ভ্যালু Return করে
(IV) আউটপুট হিসেবে Numeric ভ্যালু প্রদান করে
(a) A-III, B-I, C-IV, D-II
(b) A-II, B-IV, C-I, D-III
(c) A-III, B-IV, C-I, D-II
(d) A-II, B-I, C-IV, D-III
15. স্তম্ভ মেলাও :
স্তম্ভ–A
(A) round(4.576)
(B) x = 1
x << 2
(C) 4 + 3 % 5
(D) x = 6
y = 2
print(x if x > y else y)
স্তম্ভ–B
(I) 4
(II) 5
(III) 6
(IV) 7
(a) A-I, B-II, C-IV, D-III
(b) A-II, B-I, C-IV, D-III
(c) A-III, B-IV, C-II, D-I
(d) A-II, B-IV, C-III, D-I
16. Local Scope-এ থাকা Variableগুলিকে বলা হয় –
(a) Global Variable
(b) Extra Variable
(c) Local Variable
(d) Special Variable
17.
>>> import math
>>> r1 = math.ceu(2.315)
>>> r2 = math.floor(1.71)
>>> print(r1 + r2)
কোডটির Output হবে –
(a) 2
(b) 1
(c) 4
(d) 3
18. বিবৃতি (A) এবং কারণ (R) লক্ষ করো :
বিবৃতি (A) :
age = 15
if age > 18:
print("Adult")
else:
print("Minor")
কোড ব্লকটিতে আউটপুট "Minor" হবে।
কারণ (R) : if ব্লকের Condition False হলে else ব্লকের Statement Output হিসেবে প্রদর্শিত হবে।
(a) বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য এবং কারণ (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
19. sort() মেথড কোন সময় জটিলতায় (Time Complexity) কাজ করে?
(a) O(n log n)
(b) O(n²)
(c) O(log n)
(d) O(n)
20. বিবৃতি (A) : return statement Function থেকে কোনো Value-কে Return করতে ব্যবহৃত হয়।
বিবৃতি (B) : Program-এ Function ব্যবহারের ফলে Program জটিল না হয়ে সহজ ও বোধগম্য হয়।
(a) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধিতা করে।
(b) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু বিবৃতি (B) মিথ্যা।
(d) বিবৃতি (A) এবং বিবৃতি (B) পরস্পরের উপর নির্ভরশীল নয়।
21. নীচের কোন Functionটি ব্যবহার করে একটি List-এর নির্দিষ্ট Index-এ কোনো নতুন Item যোগ করা যায়?
(a) append()
(b) extend()
(c) insert()
(d) remove()
22. নিম্নলিখিত Python Codeটির Output হবে –
n = "India"
print(n[0:3])
(a) Indi
(b) dia
(c) ndia
(d) Ind
23. Python-এ Complex Number কীভাবে প্রকাশ করা যায়?
(a) a + bj
(b) a + bi
(c) a*j + b*j
(d) ai + bj
24. math.fabs()-এ math হল একটি ______ এবং fabs হল একটি ______।
(a) মডিউল, ফাংশন
(b) মডিউল, ভেরিয়েবল
(c) ফাংশন, মডিউল
(d) ভেরিয়েবল, মডিউল
25. নীচের কোনটি একটি বৈধ (Valid) Function-এর নাম?
(a) start-game()
(b) startgame
(c) start_game()
(d) সবকয়টি
26. B2G মডেলের অর্থ কী?
(a) Business to Government
(b) Buyers to Government
(c) Business to Global
(d) Business to Grow
27. নীচের কোন বিবৃতিটি সঠিক?
(a) E-Cash-এর মাধ্যমে নগদহীন লেনদেন করা যায়।
(b) Paperless Billing পরিবেশকারীর নয়।
(c) Intranet বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য উন্মুক্ত।
(d) E-Cash ব্যবহারের জন্য Internet-এর প্রয়োজন নেই।
28. ______ EFT পদ্ধতি 24×7 লেনদেনের সুবিধা প্রদান করে।
(a) NEFT
(b) IMPS
(c) RTGS
(d) NET Banking
29. COD-এর সম্পূর্ণ নাম হল –
(a) Cash On Demand
(b) Cash On Delivery
(c) Consumer On Demand
(d) Consumer On Delivery
30. কোনটি ফিজিক্যাল পণ্যের উদাহরণ?
(a) Shopify
(b) Amazon
(c) Gaana
(d) Wix
31. WHO কোন E-Commerce মডেলের অন্তর্গত?
(a) C2G
(b) B2P
(c) B2A
(d) G2G
32. কোন Network-কে Global Network বলা হয়?
(a) ইন্টারনেট
(b) এক্সট্রানেট
(c) ইন্ট্রানেট
(d) কোনোটিই নয়।
33. E-Commerce-এর পূর্ববর্তী সংস্করণ (Version) হল –
(a) SCM
(b) EDI
(c) a ও b উভয়ই
(d) কোনোটিই নয়।
34. E-Commerce Personalization-এ নীচের কোন প্রযুক্তি বেশি ব্যবহৃত হয়?
(a) ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality)
(b) অগমেন্টেড রিয়েলিটি (Augmented Reality)
(c) ব্লকচেইন (Blockchain)
(d) AI এবং Machine Learning
35. SEM-এর পূর্ণ নাম কী?
(a) Security Event Management
(b) System Engine Marketing
(c) Search Event Marketing
(d) Search Engine Marketing
ANSWER
1. (a) 2. (d) 3. (a) 4. (b) 5. (b) 6. (b) 7. (a) 8. (a) 9. (b)
10. (c) 11. (b) 12. (d) 13. (c) 14. (d) 15. (b) 16. (c) 17. (c) 18. (a)
19. (a) 20. (d) 21. (c) 22 (d) 23. (a) 24. (a) 25. (d) 26. (a) 27. (a)
28. (d) 29. (b) 30. (b) 31. (d) 32. (a) 33. (b) 34. (d) 35. (d).


Enter Your Comment