দশম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৬
২০২৬ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) দশম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রস্তুতির জন্য এই পোস্টে দেওয়া হলো Class 10 Physical Science 3rd Unit Test Question Paper 2026, WBBSE Class 10 Physical Science Question Answer 2026, Madhyamik Physical Science Test Exam 2026, Class 10 Physical Science 3rd Summative Suggestion 2026 এবং গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর। যে সকল শিক্ষার্থী দশম শ্রেণির ভৌতবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ২০২৬, ভৌতবিজ্ঞান পরীক্ষার সাজেশন, নমুনা প্রশ্নপত্র ও উত্তর খুঁজছ, তারা এই পোস্ট থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় শিক্ষামূলক উপকরণ পাবে।
West Bengal WBBSE Class 10 Physical Science Test Exam Question Paper with Answers 2026
Class 10 Physical Science 3rd Unit Test Question Paper 2026 / দশম শ্রেণির ভৌতবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ও সাজেশন ২০২৬ / Madhyamik Physical Science Test Exam Question Paper 2026 অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং উত্তর লেখার পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে পারবে। এই পোস্টে ভৌতবিজ্ঞান পাঠ্যবইয়ের পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপ, আলো, চলতড়িৎ, পরমাণুর নিউক্লিয়াস, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের MCQ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, গাণিতিক সমস্যা ও রচনাধর্মী প্রশ্নের প্রস্তুতিতে সহায়ক উপকরণ অন্তর্ভুক্ত করা যেতে পারে। পাশাপাশি WBBSE Class 10 Physical Science Suggestion 2026, Madhyamik Physical Science Question Answer 2026, Class 10 Physical Science Model Question Paper 2026 এবং মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অনুশীলন করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও মাধ্যমিক ভৌতবিজ্ঞান দশম শ্রেণির পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করার জন্য এখানে একটি নমুনা মডেল প্রশ্নপত্র দেওয়া হলো। নিয়মিত পাঠ্যবই পড়া, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লেখা, গাণিতিক সমস্যার অনুশীলন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মডেল প্রশ্নপত্র সমাধান করার মাধ্যমে পরীক্ষায় ভালো ফল করার প্রস্তুতি নিতে পারবে।
ক্লাস 10 ভৌতবিজ্ঞান টেস্ট পরীক্ষা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
শ্রেণি: দশম (ভৌতবিজ্ঞান)
পূর্ণমান: ৯০
সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট
Class 10 Physical Science Test Exam Question Paper 2026
বিভাগ – ক
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 1 x 15 = 15
১.১ নীচের কোনটি থেকে উৎপন্ন বিদ্যুৎশক্তি একদিন ফুরিয়ে যাবে?
(a) সৌরশক্তি (b) বায়োগ্যাস (c) কয়লা (d) ভূগর্ভের তাপশক্তি।
১.২ STP-তে কোনো গ্যাসের মোলার আয়তন—
(a) 22.4 L (b) 2.24 L (c) 224 L (d) কোনোটিই নয়।
১.৩ অক্সিজেন গ্যাসের বাষ্পঘনত্ব হল—
(a) 8 (b) 16 (c) 32 (d) 64।
১.৪ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক β ও আয়তন প্রসারণ গুণাঙ্ক γ হলে, α : β : γ =
(a) 1 : 2 : 3 (b) 3 : 2 : 1 (c) 1 : 3 : 2 (d) 2 : 1 : 3।
১.৫ রাস্তার বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে ব্যবহৃত হয়—
(a) সমতল দর্পণ (b) অবতল দর্পণ (c) উত্তল দর্পণ (d) কোনোটিই নয়।
১.৬ একটি উত্তল লেন্স থেকে বস্তু ফোকাস দূরত্বে থাকলে প্রতিবিম্বের দূরত্ব হবে—
(a) f (b) 2f (c) f/2 (d) অসীম।
১.৭ তড়িৎচালক বল হল এক প্রকারের—
(a) বল (b) শক্তি (c) কার্য (d) কোনোটিই নয়।
১.৮ অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I হলে, নীচের কোনটি সত্য?
(a) V ∝ I² (b) V ∝ I (c) V ∝ I⁻² (d) V ∝ 1/I।
১.৯ নীচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ—
(a) α কণা (b) β কণা (c) γ রশ্মি (d) ক্যাথোড রশ্মি।
১.১০ একাধিক যোজ্যতা দেখা যায়—
(a) ক্ষার ধাতুর (b) ক্ষারীয় মৃত্তিকা ধাতুর (c) হ্যালোজেনের (d) সন্ধিগত মৌলের।
১.১১ প্রদত্ত কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই?
(a) মিথেন (b) অ্যামোনিয়া (c) নাইট্রোজেন (d) অক্সিজেন।
১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কে তড়িৎ পরিবহণ করে?
(a) নিউট্রন (b) প্রোটন (c) ইলেকট্রন (d) আয়ন।
১.১৩ H₂S হল—
(a) তীব্র আম্লিক (b) মৃদু আম্লিক (c) মৃদু ক্ষারীয় (d) তীব্র ক্ষারীয়।
১.১৪ নীচের কোন ধাতু সংকরকে জিঙ্ক বর্তমান?
(a) কাঁসা (b) পিতল (c) ব্রোঞ্জ (d) ডুরালুমিন।
১.১৫ ক্যাটিনেশন ধর্ম দেখা যায়—
(a) হাইড্রোজেন (b) অক্সিজেন (c) কার্বন (d) নাইট্রোজেন।
বিভাগ – খ
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 1 x 21 = 21
২.১ বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
২.২ বায়োগ্যাসের মূল উপাদানটি কী?
অথবা
এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না।
২.৩ পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে?
২.৪ গ্যাসের চাপ বা আয়তন বৃদ্ধি করলে বেগ কীভাবে পরিবর্তিত হবে?
২.৫ জলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কোন উষ্ণতায় সর্বনিম্ন হয়?
অথবা
উষ্ণতা বাড়লে তরল পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?
২.৬ অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু অনেক দূরে অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
২.৭ কোন লেন্স সর্বদা অসবিম্ব গঠন করে?
২.৮ তড়িৎ কোশে কোন শক্তি কীরূপ শক্তিতে রূপান্তরিত হয়?
২.৯ ফিউজ তারের উপাদান কী কী?
২.১০ আলফা কণা কী দিয়ে গঠিত?
অথবা
আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি লেখো।
২.১১ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামস্তম্ভ ডানস্তম্ভ
২.১১.১ একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল (a) 6
২.১১.২ পর্যায় সারণিতে বিরল গ্যাসের (b) অ্যাসিড
সংখ্যা
২.১১.৩ অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় (c) Mg
২.১১.৪ জলকে তড়িতের সুপরিবাহী (d) সমযোজী যৌগ
করতে মেশানো হয়।
২.১২ ভোল্টামিটার কী?
২.১৩ লাইকার অ্যামোনিয়া কী?
অথবা
অ্যামোনিয়ার জলীয় দ্রবণে এক ফোঁটা ফেনলফথ্যালিন যোগ করলে কী বর্ণ দেখা যাবে?
২.১৪ কোনো দ্রব্যের উপর সোনার প্রলেপ দিতে হলে, তড়িৎ বিশ্লেষ্যরূপে কী ব্যবহার করবে?
২.১৫ অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন?
অথবা
পিতল বা কাঁসা নির্মিত জিনিস খোলা বাতাসে দীর্ঘদিন ফেলে রাখলে সবুজ রঙের ছোপ ধরে কেন?
২.১৬ বন্দুক ও সামরিক যন্ত্রপাতি নির্মাণে ব্যবহৃত ধাতু সংকর হল ______। (শূন্যস্থান পূরণ করো।)
২.১৭ IUPAC নাম লেখো : CH₃CH₂COOH।
২.১৮ কার্বাইড বাতিতে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কী?
অথবা
মিথেনকে মার্স গ্যাস বলে কেন?
বিভাগ – গ
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 2 x 9 = 18
৩.১ কয়লা খনির মিথেন সম্পর্কে সংক্ষেপে লেখো।
৩.২ ফারেনহাইট স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো।
অথবা
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0°C। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন দ্বিগুণ হবে, যদি চাপ অপরিবর্তিত রাখা হয়?
৩.৩ উত্তল লেন্সকে অভিসারী লেন্স ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
অথবা
শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালি কাকে বলে?
৩.৪ ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
৩.৫ NH₃-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH₃-এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
(H ও N-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 7)
অথবা
চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে, কেন?
৩.৬ দুটি মৌল A ও B-এর পরমাণু-ক্রমাঙ্ক যথাক্রমে 19 ও 17। A ও B রাসায়নিকভাবে সংযুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৩.৭ হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটবে? সমীকরণসহ লেখো।
৩.৮ ধাতু সংকর কাকে বলে? অ্যামালগাম কী?
অথবা
আকরিক মাত্রই খনিজ পদার্থ কিন্তু খনিজ মাত্রই আকরিক নয়—ব্যাখ্যা করো।
৩.৯ C₂H₆-কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C₂H₄-কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন?
অথবা
কয়লার খনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে কেন?
বিভাগ – ঘ
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 3 x 12 = 36
৪.১ গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। বয়েলের সূত্রে ধ্রুবক কী কী? (২+১)
৪.২ 36 গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম
(i) ম্যাগনেসিয়াম ক্লোরাইড,
(ii) হাইড্রোজেন উৎপন্ন হয়?
(H = 1, Mg = 24, Cl = 35.5)
অথবা
20 kg 90% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কতটা CaO পাওয়া যাবে? (৩)
৪.৩ জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝ? 4°C উষ্ণতায় জলের ঘনত্ব কত? (২+১)
অথবা
তাপ প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহমাত্রার গাণিতিক রূপটি তুলনা করে, তাপীয় রোধ কাকে বলে তা উল্লেখ করো। (৩)
৪.৪ সবিম্ব ও অসবিম্বের পার্থক্য লেখো। দন্ত চিকিৎসকেরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? (২+১)
অথবা
‘a’ এবং ‘b’ দুটি পৃথক মাধ্যম হলে প্রমাণ করো যে, । (৩)
৪.৫ তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। আলো একপ্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ কেন? (১+২)
৪.৬ ওহমের সূত্রটি বিবৃত করো। এর গাণিতিক রূপটি লেখো। (২+১)
অথবা
তড়িৎ প্রবাহের তাপীয় ফল-সংক্রান্ত জুলের সূত্র বিবৃত করো। (৩)
৪.৭ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। বাল্বচক্রের কার্যনীতি বর্ণনা করো। (১+২)
৪.৮ কোনো তেজস্ক্রিয় মৌল থেকে α-কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু γ-রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। (৩)
৪.৯ পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? পর্যায় সারণির বামদিক থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ হ্রাস পেতে থাকে কেন? (১+২)
অথবা
ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলে? জলের সঙ্গে বিক্রিয়ায় এরা কী উৎপন্ন করে? ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলা হয়? (১+১+১)
৪.১০ তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কেন? (২+১)
৪.১১ পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির নীতি, সমীকরণ ও সংগ্রহ বর্ণনা করো। (১+১+১)
৪.১২ পলিমারাইজেশন কাকে বলে? খাদ্যদ্রব্য প্যাকেজিং-এর কাজে পাট ও কাগজ ব্যবহার করা উচিত কেন? (১+২)
অথবা
ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম থাকার কারণ কী? (২+১)
Madhyamik 2027 Suggestions / 4 Set Question Paper
📚 সব বিষয়ের 4 টি করে প্রশ্নপত্রের SET / Chapter Wise Suggestions
🔥 খুবই সুলভ মূল্যে!
📲 ONLY WHATSAPP - 8337875981
আজই সংগ্রহ করুন!


Enter Your Comment