WBBSE Class 8 Mathematics 3rd Unit Test Question Paper with Answers 2026 | ক্লাস ৮ গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর

0

West Bengal Class 8 Mathematics 3rd Unit Test Question Answer 2026


WBBSE Class 8 Mathematics 3rd Unit Test Question Paper with Answers 2026 | ক্লাস ৮ গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) অনুসরণকারী অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Class 8 Mathematics 3rd Unit Test Question Answer 2026 একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি সহায়িকা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Third Summative Evaluation / 3rd Unit Test) পরীক্ষার আগে Mathematics-এর গুরুত্বপূর্ণ অধ্যায়, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা ভালোভাবে অনুশীলন করা দরকার।

এই পোস্টে তোমরা পেয়ে যাবে WBBSE Class 8 Mathematics Third Unit Test Question Paper 2026, অর্থাৎ অষ্টম শ্রেণির গণিত তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্নগুলির উপযুক্ত উত্তর ও সমাধান। প্রশ্নপত্রটি অনুশীলন করার মাধ্যমে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ গাণিতিক বিষয়গুলি দ্রুত Revision করা সম্ভব হবে।



Class 8 Mathematics 3rd Unit Test 2026 / Ostom Shrenir Gonit Tritiyo Unit Test 2026



Class 8 Mathematics Third Unit Test পরীক্ষার প্রস্তুতির জন্য শুধুমাত্র বইয়ের উদাহরণগুলি সমাধান করাই যথেষ্ট নয়; বিভিন্ন ধরনের অঙ্কের সমাধান করার অনুশীলনও করা প্রয়োজন। বিশেষ করে বীজগণিত, পাটিগণিত, অনুপাত ও সমানুপাত, শতকরা, উৎপাদকে বিশ্লেষণ, সরলীকরণ, সমীকরণ, জ্যামিতি, পরিমিতি এবং তথ্য বিশ্লেষণ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়মিত Practice করলে পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করা যায়।

তাই শিক্ষার্থীদের সুবিধার জন্য এখানে Class 8 Mathematics 3rd Unit Test Question Answer 2026 দেওয়া হল। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে অঙ্কগুলি ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করো এবং সম্ভব হলে নিজে খাতায় সমাধান লেখার Practice করো।



WBBSE Class 8 Mathematics Third Summative Evaluation Question Paper 2026



নিচে West Bengal Board Class 8 Mathematics 3rd Unit Test Question Paper 2026-এর পরীক্ষার তথ্য দেওয়া হল।

বিষয় - তথ্য

Class / শ্রেণি - VIII / অষ্টম

Subject / বিষয় - Mathematics / গণিত

Examination - Third Summative Evaluation / 3rd Unit Test

Year / সাল - 2026

Full Marks / পূর্ণমান - 70

Time / সময় - 2 Hours 30 Minutes




Class 8 Mathematics 3rd Unit Test Question Paper 2026




Third Summative Evaluation – 2026

Class – VIII

Subject – Mathematics / গণিত

Time – 2 Hours 30 Minutes

Full Marks – 70



১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  ১×১০=১০

(i)  850 গ্রাম, 17 কিলোগ্রামের শতকরা কত ভাগ?

(ii) (x−y) ও (y−x) এর গ.সা.গু. কত?

(iii) x2+5=x3+7 হলে, x এর মান কত?

(iv) a একক, b একক এবং c একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব যেখানে a+b<c?

(v) যে সকল সরলরেখা একই সরলরেখার উপর-লম্ব, তাদের মধ্যে সম্পর্ক কী?

(vi) কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের অন্তর্বর্তী কোণের মান কত?

(vii) (0,0) এবং (p,q) বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত?

(viii) ABCD সামান্তরিকের ∠B=60° হলে, ∠D এর মান কত?

(ix) x এর 5 গুণের সঙ্গে 7 যোগ করলে যোগফল 22 হয়। — বক্তব্যটির সমীকরণ লেখ।

(x) কোনো সুষম বহুভুজের বহিঃকোণের মান 30° হলে তার বাহুসংখ্যা কত হবে?


২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :    ২×৬=১২

(i) আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক-তৃতীয়াংশ তার এক-চতুর্থাংশ অপেক্ষা বেশি।

(ii) (1+1x)(1+1x+1)(1+1x+2)(1+1x+3)(1+1x+4) এর সরলতম মান নির্ণয় করো।

(iii) সরল করো :

      a2-ab+b2a2+ab÷a3+b3a2-b2

(iv) একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক x এবং দশকের অঙ্ক (9−x) হলে, সংখ্যাটি কত?

(v) ΔABC এর বহিঃস্থ ∠ACD=130° এবং ∠B = 2/3 ∠A হলে, ∠ABC এর মান কত?

(vi) A = B এর 33⅓% এবং B = C এর 50% হলে, A : B : C = কত?



৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

(i) কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 115 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল?

(ii) একটি খেলনাগাড়ির নির্ধারিত মূল্য 825 টাকা। গাড়িটির মূল্য 20% বাড়িয়ে আবার 20% কমালে গাড়িটির মূল্য কত হবে?

(iii) দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8 : 3 এবং 15 : 7। দুই প্রকার পিতল 5 : 2 অনুপাতে মেশালে যে নতুন মিশ্রণ পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কী হবে?



৪। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :  ৪×৪=১৬

(i) গ.সা.গু নির্ণয় করো :
    x³−8, x²+3x−10, x³+2x²−8x

(ii) সরলতম আকারে প্রকাশ করো : a2x-a+b2x-b+c2x-c+a+b+cax-a+bx-b+cx-c


(iii) সরল করো : 1x-1+1x+1+2xx2+1+4x3x4+1


(iv) সমাধান করো :

      3(y−5)² + 5y = (2y−3)² − (y+1)² + 1

(v) দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। যদি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে 27 কম হয়। সংখ্যাটি কত?


৫। নীচের ছকের তথ্যগুলির লেখচিত্র অঙ্কণ করো এবং লেখচিত্র রৈখিক কিনা লেখো :  ৪

বইয়ের সংখ্যা       2      3      5      8      10
বইয়ের দাম (টাকায়) 50     75     125    200    250



৬। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                    ৫×১=৫

(i) প্রমাণ করো যে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2(n−2) সমকোণ।

(ii) প্রমাণ করো যে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তার পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান।


৭। ΔABC এর BC বাহুর উপর D যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো যে,   AB + BC + CA > 2AD      ৩


৮। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                    ৫

(i) স্কেল, পেনসিল এবং কম্পাসের সাহায্যে 10 সেমি দীর্ঘ একটি সরলরেখাকে সমান 5 ভাগে ভাগ করো।

(ii) একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি. ও 4.5 সেমি. এবং 4.5 সেমি. দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45°।


৯। অষ্টম শ্রেণির ছাত্ররা কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা নিম্নরূপ :

পছন্দের বিষয়     গান    কবিতা    নাচ    নাটক    ছবি আঁকা
ছাত্রের সংখ্যা     20      25      27     28       20

এই তথ্য হতে একটি পাইচিত্র অঙ্কন করো।



CLASS 8 - 3RD UNIT TEST 2026


📚 সব বিষয়ের 4 টি করে প্রশ্নপত্রের SET

🔥 খুবই সুলভ মূল্যে!


📲 ONLY WHATSAPP - 8337875981

আজই সংগ্রহ করুন!






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)