WB Class 8 Science First Unit Test Question Paper 2026 with Answers । অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

0

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর

WB Class 8 Science First Unit Test Question Paper 2026 with Answers । অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর


অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের কাছে Class 8 Science First Unit Test Question, অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৬, এবং WBBSE Class 8 Science Questions and Answers অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর, Class 8 Science 1st unit test question paper 2026, এবং অষ্টম শ্রেণী বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর একসাথে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীরা সহজে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি West Bengal Class VIII 1st Unit Test Proshno o Uttor ও Ostom Shrenir Poribesh Proshno 2026 অনুসারে সাজানো এই কনটেন্ট থেকে তোমরা সম্পূর্ণ ধারণা পাবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf download অপশনসহ Class 8 First Summative Test Science Question Paper 2026 সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।


WBBSE Class 8 Science 1st Unit Test Syllabus 

WBBSE Class VIII Science 1st Unit Test Syllabus 2025 / অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর সিলেবাস এ থাকছে তোমাদের 1. ভৌত পরিবেশ : 1.1 বল ও চাপ। 1.2 স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল। 2. মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া = 2.1 পদার্থের প্রকৃতি। 2.2 পদার্থের গঠন। 6. দেহের গঠন। । Class 8 পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ পূর্ণমান - ৩০ লিখিত।  যার জন্য সময় ১ ঘন্টা বরাদ্দ করে হয়েছে।


Class 8 Science First Unit Test Question Paper 2026


1st Summative Evaluation – 2025

Class : VIII | Subject : Science

Full Marks : 30 || Time : 1 Hour


Physical Science

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (যে কোনো চারটি) 1 × 4 = 4


(i) তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা —

(a) বেশি হবে

(b) কম হবে

(c) কিছু পরিবর্তন হবে না

উত্তর : - (a) বেশি হবে


(ii) স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয়, তা হল —

(a) ঘনত্ব

(b) আয়তন

(c) ওজন

উত্তর : - (c) ওজন


(iii) কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়?

(a) কাঠ

(b) গ্রাফাইট

(c) লোহা

উত্তর : - (a) কাঠ


(iv) একটি টেস্টটিউবে জিংক ও লঘু H₂SO₄-এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হল, গ্যাসটি হলো —

(a) CO₂

(b) H₂

(c) N₂

উত্তর : - (b) H₂


(v) একটি কেলাস হল —

(a) সাবান

(b) কাঠকয়লা

(c) তুঁতে

উত্তর : - (c) তুঁতে


2. শূন্যস্থান পূরণ কর : (যে কোনো চারটি) 1 × 4 = 4


(i) ক্রিয়া বলের সমান ও বিপরীত বলটিকে বলা হয় ______ বল।

উত্তর : - প্রতিক্রিয়া 

(ii) স্টিলের বাটি জলে ভেসে থাকে ______ জন্য।

উত্তর : - প্লবতা (উত্থাপন বলের) জন্য

(iii) দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল ______ যায়।

উত্তর : - বাড়ে 

(iv) বরফ তাপের ______ ।

উত্তর : - কুপরিবাহী 

(v) পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ______ আধানে আহিত হয়।

উত্তর : - ঋণাত্মক 


3. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 1 × 4 = 4


(i) S.I পদ্ধতিতে বল পরিমাপের একক কী?

উত্তর : - নিউটন

(ii) ন্যূনতম কত বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়?

উত্তর : - 11.2 কিমি/সেকেন্ড 

(iii) পশম দিয়ে কাচদণ্ডকে ঘষলে কী ধরনের স্থির তড়িৎ সৃষ্টি হয়?

উত্তর : - ধনাত্মক 

(iv) ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন গ্যাসের গন্ধ কীরূপ হয়?

উত্তর : - হাইড্রোজেন সালফাইড (পচা ডিমের মতো গন্ধ)  - H₂S

(v) হাইড্রোজেনের যে-কোনো দুটি আইসোটোপের নাম ও সংকেত লেখো।

উত্তর : - প্রোটিয়াম (¹H) এবং ডিউটেরিয়াম (²H) ।


4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো চারটি) 2 × 4 = 8


(i) বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখ।

উত্তর : - (a) একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নীচে নামে।

(b) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে।

(c) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে।


(ii) সমস্থানিক গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন?₁₇Cl³⁵ পরমাণুটির ভরসংখ্যা কত?

উত্তর : -  আইসোটোপ গুলির পারমানবিক সংখ্যা সমান হওয়ায় প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। আমরা জানি কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যার হলো ওই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তাই আইসোটোপ গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয়।

₁₇Cl³⁵ পরমাণুটির ভরসংখ্যা = 35


(iii) একটি অধাতুর নাম লেখ, যা তাপ ও তড়িতের সুপরিবাহী। লেড নাইট্রেটের সংকেত লেখ।

উত্তর : - অধাতু — গ্রাফাইট।

লেড নাইট্রেটের সংকেত — Pb(NO₃)₂।


(iv) কোনো বস্তুর তরলে ভাসনের শর্তগুলি লেখ।

উত্তর : -  বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি নিচে দেওয়া হল।

(১) বস্তুর ওজন যদি প্লবতার মানের চেয়ে বেশি হয় তবে বস্তু ডুবে যাবে।

(২) বস্তুর ওজন যদি প্লবতার মানের সমান হয় তবে বস্তু তরলের মধ্যে নিমজ্জিত থেকে যে কোনো স্থানে স্থির হয়ে ভেসে থাকবে।

(৩) যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সমআয়তন তরলের ওজন অপেক্ষা কম হয় তবে বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে।


(v) বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের সূত্রগুলি লেখো।

উত্তর : - প্রথম গতিসূত্র : বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থিরবস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল

থাকবে।

দ্বিতীয় গতিসূত্র: বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে।

তৃতীয় গতিসূত্র: প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।


Life Science

5. সঠিক উত্তরটি নির্বাচন করো : (যে কোনো দুটি) 1 × 2 = 2


(i) প্রদত্ত কোনটি দ্বি-একক পর্দাবৃত কোশ অঙ্গাণু?

(a) গলগি বডি

(b) নিউক্লিয়াস

(c) রাইবোজোম

উত্তর : - (b) নিউক্লিয়াস


(ii) কোন কোশ অঙ্গাণুকে কোশের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়?

(a) গলগি বডি

(b) লাইসোজোম

(c) রাইবোজোম

উত্তর : - (c) রাইবোজোম


(iii) ক্রোমোপ্লাস্টিড থাকে —

(a) পাতায়

(b) মূলে

(c) ফলে

উত্তর : - (c) ফলে


6. শূন্যস্থান পূরণ কর : (যে কোনো দুটি)1 × 2 = 2


(i) ______ কোশ অঙ্গাণু প্রাণীকোশ বিভাজনে সাহায্য করে।

উত্তর : - সেন্ট্রিওল

(ii) ______ থেকে গলগি বডির সৃষ্টি হয়।

উত্তর : - এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

(iii) মাইটোকন্ড্রিয়াকে কোশের ______ বলা হয়।

উত্তর : - শক্তিঘর (Power house)


7. সত্য অথবা মিথ্যা লেখো : (যে কোনো দুটি) 1 × 2 = 2


(i) প্রাণীকোশে কোশপ্রাচীর উপস্থিত।

উত্তর : - মিথ্যা

(ii) উদ্ভিদকোশের ভ্যাকুওলগুলি আকারে বড়ো।

উত্তর : - সত্য

(iii) পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষদের রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা বেশি থাকে।

উত্তর : - সত্য


8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো দুটি) 2 × 2 = 4


(i) খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কীভাবে বেঁচে থাকে?

উত্তর : - খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহকোশে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এই প্রোটিন কোশীয় তরলে বরফের কেলাস (ice crystal) তৈরি হতে বাধা দেয়, ফলে কোশ জমে নষ্ট হয় না। এছাড়া তাদের দেহে চর্বির স্তর ও ঘন লোম তাপ সংরক্ষণে সাহায্য করে। এই অভিযোজনগুলির মাধ্যমে তারা কঠিন ঠান্ডা পরিবেশেও বেঁচে থাকে।


(ii) লোহিত রক্ত কণিকার আকার গোল ও দুপাশ চ্যাপটা হওয়ার কারণ কী?

উত্তর : - লোহিত রক্ত কণিকার আকার গোল ও দুপাশ চ্যাপটা (বাইকনকেভ) হওয়ায় এর পৃষ্ঠতল বেশি হয়, ফলে অক্সিজেন সহজে গ্রহণ ও ত্যাগ করতে পারে। এই আকৃতির জন্য কণিকাগুলি সরু কৈশিক রক্তনালির মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে এবং গ্যাসের আদান-প্রদান দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়।


(iii) একটি প্রাণীকোশের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।

উত্তর : - 

WB Class 8 Science First Unit Test Question Paper 2026 with Answers । অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)