WBCHSE HS Human Development & Resource Management Semester 3 Question Paper 2026 with Answer Key
এখানে WBCHSE-এর সর্বশেষ Semester-III সিলেবাস অনুযায়ী সাজানো মডেল প্রশ্নপত্র, উত্তরসহ MCQ, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, পরীক্ষাভিত্তিক সাজেশন এবং অনুশীলনের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর একসঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি বিশেষভাবে উপযোগী।
WB Board Class 12 Human Development and Resource Management 2026 Question Paper with Solution
এই পোস্টে আপনি WBCHSE Class 12 Human Development & Resource Management 3rd Semester Question Paper with Answer, HS Human Development & Resource Management Semester 3 MCQ Questions, দ্বাদশ শ্রেণীর মানব বিকাশ ও সম্পদ ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর ২০২৬, Class 12 Human Development & Resource Management Model Question Paper PDF, WBCHSE Human Development & Resource Management Semester 3 Suggestion, মানব বিকাশ ও সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), Previous Year Pattern Based Questions, এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর পাবেন।
পাশাপাশি Human Growth & Development, Adolescence, Adulthood & Ageing, Resource Management, Family Resource Management, Budgeting & Savings, Textile & Clothing, Consumer Education, Health, Nutrition, Family Finance, Communication, Stress Management-এর গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে, যাতে অল্প সময়ে কার্যকরভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। নিয়মিত এই প্রশ্নপত্র ও উত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মানব বিকাশ ও সম্পদ ব্যবস্থাপনা পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা অনেক সহজ হবে।
West Bengal Board HS Human Development & Resource Management Question Paper 2026 PDF Download
Set - 1
সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×35 = 35
1. মানব জীবনের কোন্ সময়কালকে ‘বিপর্যয় এবং চাপের সময়কাল’ বলা হয়? –
(a) প্রান্তীয় বাল্য
(b) কৈশোরকাল
(c) যৌবনকাল
(d) মধ্যপ্রাপ্তবয়স্ককাল।
2. মসৃণ কাপড় হল –
(a) ত্রিপল
(b) ডেনিম
(c) ক্যানভাস
(d) সার্টিন।
3. মেটাকগনিশন বলতে বোঝায় –
(a) যুক্তি দিয়ে বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে চিন্তন।
(b) ঠিকভুল বিচার করা, ভালোমন্দের পার্থক্য করা।
(c) চিন্তাভাবনার সম্পর্কে চিন্তাভাবনা।
(d) এমন চিন্তন যা বাস্তবে উপস্থিত নেই।
4. 100 ml রক্তে গ্লুকোজের মাত্রা 170–180 mg অতিক্রম করলে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয়। এই মাত্রাকে বলে –
(a) রেনাল লিমিট
(b) গ্লুকোজ থ্রেশহোল্ড
(c) গ্লাইকোসুরিয়া লিমিট
(d) রেনাল থ্রেশহোল্ড।
5. যেটি মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় নয় –
(a) যোগাভ্যাস
(b) লাফিং ক্লাবের সদস্য হওয়া
(c) নিয়মিত রক্ত পরীক্ষা
(d) টিভিতে খেলা দেখা।
6. পারিবারিক বাজেট হল –
(a) পরিবারের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়ের পূর্বপরিকল্পনা।
(b) পরিবারের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আয় এবং সঞ্চয়ের পূর্বপরিকল্পনা।
(c) পরিবারের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় এবং সঞ্চয়ের পূর্বপরিকল্পনা।
(d) পরিবারের সঞ্চয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আয় এবং ব্যয়ের পূর্বপরিকল্পনা।
7. যেটি নকশার মূলনীতি নয়, সেটি হল –
(a) ঐক্য
(b) ছন্দ
(c) সংগতি
(d) আকৃতি।
8. পোশাকের ক্ষেত্রে একটি প্রাথমিক রং হল –
(a) বেগুনি
(b) সবুজ
(c) নীল
(d) কমলা।
9. একটি বাধ্যতামূলক সঞ্চয় হল –
(a) PPF
(b) PF
(c) জীবনবীমা
(d) পোস্ট অফিস সেভিংস।
10. AIDS হল একটি –
(a) মেদাধিক্যের ফলস্বরূপ রোগ
(b) যৌন সংক্রামিত রোগ
(c) অপুষ্টিজনিত রোগ
(d) হরমোন নিঃসরণ সংক্রান্ত সমস্যা।
11. বন্ড এক ধরনের –
(a) সঞ্চয়
(b) চুক্তিপত্র
(c) বাজেট প্রকল্প
(d) হিসাব।
সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
12. পিউরিটি একটি ________ প্রক্রিয়া।
(a) শারীরবৃত্তীয়
(b) জ্ঞানমূলক
(c) মানসিক
(d) সামাজিক।
13. ________ রোগে অস্থি সূক্ষ্ম ছিদ্রযুক্ত হয় –
(a) অস্টিয়ো আথ্রাইটিস
(b) গেঁটে বাত
(c) অস্টিওপোরোসিস
(d) রিউমাটয়েড আথ্রাইটিস।
14. ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের আওতাধীন একটি উদ্যোগ হল –
(a) কন্যা বাঁচাও প্রকল্প
(b) সুকন্যা সমৃদ্ধি যোজনা
(c) নারী সাথি প্রকল্প
(d) সুকন্যা আয় প্রকল্প।
15. অধিক মানসিক চাপের ফলে যে রোগ হয়, তা হল –
(a) একাকিত্ব
(b) আথ্রাইটিস
(c) থাইরয়েডিজম
(d) ডিপ্রেশন।
16. ফ্যাশান পরিবর্তনের উপর প্রভাব ফেলে না –
(a) ব্যবসায়িক স্বার্থ
(b) একটি পরিবারের সামাজিক অবস্থান
(c) মানুষের রুচির পরিবর্তন
(d) সংস্কৃতির প্রভাব।
17. পোশাক থেকে রক্তের দাগ অপসারণ করার জন্য যা ব্যবহার করা হয়, তা হল –
(a) ঠাণ্ডা জল
(b) গরম জল
(c) হ্যান্ড স্যানিটাইজার
(d) অ্যালকোহল।
18. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কমপক্ষে ________ ঘণ্টা ঘুম আবশ্যক।
(a) 6
(b) 8
(c) 10
(d) 12।
19. অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য প্রয়োজন –
(a) সম্পূরক আয়
(b) মানসিক আয়
(c) বেকারত্ব
(d) কোনোটিই নয়।
20. কিশোর-কিশোরীদের ________ এর সঠিক প্রতিকার না হলে, তারা সমাজবিরোধী হয়ে উঠতে পারে। –
(a) শারীরিক সমস্যা
(b) সামাজিক সমস্যা
(c) মানসিক সমস্যা
(d) অপরাধ প্রবণতা।
21. বিভিন্ন প্রকার গল্পের বই এবং ম্যাগাজিন পড়ে যে শিক্ষা লাভ হয় তাকে বলা হয় ________ শিক্ষা। –
(a) প্রথাগত শিক্ষা
(b) নৈতিক শিক্ষা
(c) অপ্রথাগত শিক্ষা
(d) পারিবারিক শিক্ষা।
22. ‘জেন্ডার রোল’ বা লিঙ্গ ভূমিকা ________ এর ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। –
(a) ব্যক্তিগত
(b) সামাজিক
(c) প্রাক্ষোভিক
(d) পুরুষত্ব এবং নারীত্ব।
23. স্তম্ভ মিলিয়ে উত্তর নির্বাচন করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) ধূমপান (a) চুরি করা
(ii) মদ্যপান (b) ফুসফুসের সমস্যা
(iii) রক্তাল্পতা (c) যকৃতের সমস্যা
(iv) অপরাধ প্রবণতা (d) আয়রন সমৃদ্ধ খাদ্যাভাব
বিকল্প সমূহ :
(a) i-c, ii-b, iii-d, iv-a
(b) i-d, ii-c, iii-a, iv-b
(c) i-b, ii-c, iii-a, iv-d
(d) i-b, ii-c, iii-d, iv-a
24. স্তম্ভ মিলিয়ে উত্তর নির্বাচন করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) সুতি (a) উষ্ণ
(ii) রেশম (b) বেশি শক্ত এবং স্থিতিস্থাপক
(iii) পশম (c) শীতল
(iv) নাইলন (d) প্রাকৃতিক ঔজ্জ্বল্য
বিকল্প :
(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-b, ii-a, iii-d, iv-c
(d) i-d, ii-b, iii-c, iv-a
ঘটনাভিত্তিক প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো :
25.
ঘটনা : ‘একজন বয়স্ক মানুষ তাঁর পুরানো বন্ধুর সঙ্গে যোগাযোগ করে গল্প করছেন’ – এর কারণ হল –
(a) তাঁর ওপর পুরানো বন্ধুর প্রভাব খুব বেশি।
(b) গল্প করার ফলে তাঁর মানসিক চাপ কমছে।
(c) b এবং d উভয়েই সঠিক।
(d) তিনি নিঃসঙ্গতা কাটানোর ব্যবস্থা করছেন।
26.
ঘটনা : “একজন কিশোরী বিভিন্ন বিষয়ে কল্পনা করে সুন্দর কবিতা লিখতে পারে।”
কল্পনা করার এই ক্ষমতা কিশোরীটির কোন্ বৈশিষ্ট্য সূচিত করে?
(a) আবেগ প্রবণতা
(b) নৈতিক যুক্তির বিকাশ
(c) যৌক্তিক চিত্তনের ক্ষমতা
(d) বিমূর্ত চিত্তনের ক্ষমতা
বিবৃতিগুলির সত্য/মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
27. বিবৃতি :
(i) বস্ত্রে কাঠিন্য দান করার জন্য সাবু ব্যবহার করা হয়।
(ii) পশম বস্ত্র ছায়ায় শুষ্ক করা উচিত নয়।
(iii) ধোয়ার পরে সুতি বস্ত্রে স্টার্চ প্রয়োগে বস্ত্রের ঔজ্জ্বল্য হ্রাস পায়।
(iv) কোমল তন্তুর বস্ত্র ওয়াশিং মেশিনের সাহায্যে পরিষ্কার করা উচিত।
বিকল্প :
(a) সবকটি সত্য
(b) সবকটি মিথ্যা
(c) i-মিথ্যা, এবং ii, iii, iv-সত্য
(d) i-সত্য এবং ii, iii, iv-মিথ্যা
28. বিবৃতি :
(i) বেয়ারার চেক নিরাপদ।
(ii) যে-কোনো ব্যক্তি অর্ডার চেক ব্যাঙ্কে জমা দিয়ে ক্যাশ করতে পারে না।
(iii) ক্রসড চেককে অ্যাকাউন্ট পেয়ি চেক বলা যায়।
(iv) অ্যাকাউন্ট পেয়ি চেক নিরাপদ নয়।
বিকল্প :
(a) i, ii-সত্য এবং iii, iv-মিথ্যা
(b) সবকটি সত্য
(c) সবকটি মিথ্যা
(d) ii, iii-সত্য এবং i, iv-মিথ্যা
29. বিবৃতি :
(i) অপর্যাপ্ত অর্থের কারণে মানুষ নিরাপত্তার অভাব বোধ করে।
(ii) অর্থ হল মানব সম্পদ।
(iii) জীবনবীমা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে।
(iv) সম্পূরক আয় পরিবারের সামগ্রিক আয় বৃদ্ধিতে সাহায্য করে।
বিকল্প :
(a) i, ii-সত্য এবং iii, iv-মিথ্যা
(b) সবকটি সত্য
(c) সবকটি মিথ্যা
(d) i, iii, iv-সত্য, এবং ii-মিথ্যা
30. বিবৃতি :
(i) মধ্যবয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন।
(ii) প্রারম্ভিক প্রাপ্তবয়সে জীবনের লক্ষ্য স্থির করার প্রয়োজন নেই।
(iii) বার্ধক্যে স্মৃতিশক্তির বৃদ্ধি হয়।
(iv) প্রারম্ভিক প্রাপ্তবয়সে পেশা বা বৃত্তির প্রতিষ্ঠা করা অত্যাবশ্যকীয় চাহিদা।
বিকল্প :
(a) সবকটি সত্য
(b) সবকটি মিথ্যা
(c) i, ii, iii-সত্য এবং iv-মিথ্যা
(d) i, iv-সত্য এবং ii, iii-মিথ্যা
নিম্নে প্রদত্ত প্রশ্নগুলিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি বা Assertion (A) এবং দ্বিতীয় অংশটি কারণ বা Reasoning (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো :
31. বিবৃতি/Assertion (A) : কিশোর-কিশোরীদের মেজাজ সবসময় শান্ত থাকে।
কারণ/Reasoning (R) : কিশোর-কিশোরীরা আবেগপ্রবণ হয়।
(a) A ও R উভয় সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A ও R উভয় সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য এবং R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
32. বিবৃতি/Assertion (A) : বার্ধক্যকালে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, অনিদ্রা ইত্যাদি হয়।
কারণ/Reasoning (R) : বার্ধক্যকালে উদ্বেগ এবং উত্তেজনা বৃদ্ধি পায়।
(a) A এবং R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A মিথ্যা এবং R সত্য।
(d) A সত্য এবং R মিথ্যা।
ডায়াগ্রাম সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্প নির্বাচন করো :
33.
এটি কোন ধরনের রেখা?(a) উলম্ব রেখা
(b) অনুভূমিক রেখা
(c) বক্ররেখা
(d) তির্যক রেখা।
P, Q এবং R শনাক্ত করো।
(a) P-বেতন, Q-সরকারি কোয়ার্টার, R-মানসিক সন্তুষ্টি
(b) P-মানসিক সন্তুষ্টি, Q-সরকারি কোয়ার্টার, R-বেতন
(c) P-পেনশন, Q-চাষের জমি থেকে প্রাপ্ত অর্থ, R-বাড়িভাড়া বাবদ আয়
(d) P-সরকারি বাংলো, Q-সরকারি হাসপাতাল, R-মানসিক সন্তুষ্টি
35.
স্বেচ্ছামূলক সঞ্চয়
│
আয়করের সুবিধা পাওয়া যায়
│
অবসরকালীন আর্থিক নিরাপত্তা পাওয়া যায়
│
?
(a) FD অ্যাকাউন্ট
(b) RD অ্যাকাউন্ট
(c) MIS অ্যাকাউন্ট
(d) NPS 1
ANSWER : -
1.b-কৈশোরকাল, 2.d-সার্টিন, 3.c-চিন্তাভাবনার সম্পর্কে চিন্তাভাবনা, 4.d-রেনাল থ্রেশহোল্ড, 5.c-নিয়মিত রক্ত পরীক্ষা, 6.c-আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় এবং সঞ্চয়ের পূর্বপরিকল্পনা, 7.d-আকৃতি, 8.c-নীল, 9.b-PF, 10.b-যৌন সংক্রামিত রোগ,
11.c-চুক্তিপত্র, 12.a-শারীরবৃত্তীয়, 13.b-অস্টিরোপোরোসিস, 14.b-সুকন্যা সমৃদ্ধি যোজনা, 15.d ডিপ্রেশন, 16.b-একটি পরিবারের সামাজিক অবস্থান, 17.a-ঠাণ্ডা জল, 18.b-৪/৮ ঘণ্টা, 19.a সম্পূরক আয়, 20.d-অপরাধ প্রবণতা,
21.c-অপ্রথাগত শিক্ষা, 22.d-পুরুষত্ব এবং নারীত্ব, 23.d-i-b, ii-c, iii-d, iv-a, 24.a i-c ii-d, iii-a, iv-b, 25.c- b এবং d উভয়েই সঠিক, 26.d-বিমূর্ত চিন্তনের ক্ষমতা, 27.d i-সত্য, এবং ii, iii, iv-এবং মিথ্যা, 28.d ii, iii-সত্য এবং i, iv-মিথ্যা, 29.d i, iii, iv-সত্য এবং ii-মিথ্যা, 30.d i, iv-সত্য এবং ii, iii-মিথ্যা,
31.d A-মিথ্যা কিন্তু R-সত্য, 32.a A এবং R উভয়েই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা, 33.d তির্যক রেখা, 34.a P বেতন, Q-সরকারি কোয়ার্টার, R-মানসিক সন্তুষ্টি, 35.d-NPS।
HS Human Development & Resource Management 3rd Semester MCQ Question Paper
Set - 2
A. সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×40 = 40
1. বয়সন্ধিকালে কিশোরীদের ডিম্বসৃষ্টিতে যে হরমোনটি প্রয়োজন, তা –
(a) থাইরক্সিন
(b) ইস্টোজেন
(c) প্রজেস্টেরন
(d) ইনসুলিন।
2. যে সব কিশোর হিংসাত্মক কাজে লিপ্ত হয় তারা হল –
(a) অপরাধপ্রবণ
(b) আত্মমুগ্ধ
(c) আক্রমণাত্মক
(d) বৈষয়িক।
3. কিশোর-কিশোরীদের মদ্যপানের একটি কারণ হল –
(a) প্রবল আত্মমর্যাদা বোধ
(b) মদ্যপানের সামাজিক অনুমোদন
(c) মদের উচ্চমূল্য
(d) বন্ধুবান্ধবদের চাপ।
4. অবসর জীবনযাপনের অন্যতম উপায় হল –
(a) আধ্যাত্মিক চর্চা
(b) ঝগড়া করা
(c) অসহযোগিতা
(d) অর্থের হিসাবনিকাশ।
5. অবসর গ্রহণের সমস্যা হল –
(a) সময়ের অভাবজনিত সমস্যা
(b) অবসাদ
(c) নতুন জীবনকে মেনে নেওয়া
(d) কল্পনাপ্রবণ হওয়া।
6. শূন্যস্থান পূরণ করার জন্য বয়স্কদের আধ্যাত্মিকতার চর্চা যেটা করে তা হল –
(a) মানসিক শান্তি আনে
(b) মানসিকতা দুর্বল করে
(c) অসামাজিক করে তোলে
(d) সময়ের অপব্যবহার করে।
7. মসৃণ কাপড় হল –
(a) ত্রিপল
(b) ডেনিম
(c) ক্যানভাস
(d) সার্টিন।
8. পারিবারিক বাজেট হল –
(a) অর্থ ব্যয়ের পথ
(b) অর্থ আয়ের উপায়
(c) অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা
(d) অর্থ সঞ্চয়ের নির্দেশ।
9. চিকিৎসকের ব্যবহার করা উচিত –
(a) হালকা নীল শার্ট
(b) চামড়ার জ্যাকেট
(c) হলুদ গাউন
(d) সাদা অ্যাপ্রন।
B. শূন্যস্থান পূরণ করো : (সঠিক উত্তর নির্বাচন করো)
10. বেঁটে মানুষ ________ যুক্ত পোশাক পরলে উচ্চতা বেশি মনে হয়।
(a) সমান্তরাল রেখা
(b) উলম্ব রেখা
(c) বক্র রেখা
(d) আড়াআড়ি রেখা।
11. মদ্যপান শরীরে ________ করে।
(a) প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
(b) ক্যানসার প্রতিরোধ
(c) লিভারের ক্ষতি করে
(d) যকৃতকে রক্ষা করে।
12. ভালো গান শুনলে ________ হয়।
(a) অর্থনৈতিক চাপ বৃদ্ধি
(b) মানসিক চাপ বৃদ্ধি
(c) মন চিন্তামুক্ত
(d) নেতিবাচক ভাবনার বৃদ্ধি।
13. গ্রীষ্মকালে ________ পোশাক পরা উচিত।
(a) রেশমের
(b) পশমের
(c) টেরিকটের
(d) সুতির।
14. অবসর জীবনে ________ খরচ বেশি লাগে।
(a) বস্ত্রের
(b) যাতায়াতের
(c) ওষুধের
(d) উপহারের।
15. ঘটনা— কৈশোরে সমাজের প্রতি ওয়াকিবহাল হবার প্রবণতার কারণ –
(a) আত্মপ্রতিষ্ঠার চাহিদা।
(b) জ্ঞানের চাহিদা।
(c) জীবন দর্শনের চাহিদা।
(d) আত্মসন্তুষ্টির চাহিদা।
16. ঘটনা— এব্রডারি করা পোশাক সবাই কিনতে চায় – এর কারণ হল –
(a) এই পোশাক টেকসই নয়।
(b) এই পোশাকের দাম বেশি।
(c) অন্য পোশাকের থেকে আলাদা।
(d) এই পোশাক আরামদায়ক নয়।
17. ঘটনা— বেয়ারার চেক দেওয়ার কারণ হল –
(a) যে কেউ এই চেক ভাঙাতে পারে।
(b) এই চেক লেখা কঠিন।
(c) এই চেক সবচেয়ে নিরাপদ।
(d) এই চেক ভাঙাতে সময় লাগে।
18. ঘটনা— বৃদ্ধ বয়সে অবসাদ হবার কারণ –
(a) শারীরিক সক্ষমতা।
(b) একাকিত্ব।
(c) আরামদায়ক জীবন।
(d) উপার্জন বেশি হওয়া।
C. সত্য-মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
19. বিবৃতি –
(i) মধ্য বয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন।
(ii) প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক জীবনের লক্ষ্য স্থির করা দরকার।
(iii) বার্ধক্যে স্মৃতিশক্তির বৃদ্ধি হয়।
(iv) প্রারম্ভিক প্রাপ্ত বয়সে পেশা বা বৃত্তির প্রতিষ্ঠা করা অত্যাবশ্যকীয় চাহিদা।
বিকল্প :
(a) (i), (ii) ও (iii) সত্য এবং (iv) মিথ্যা।
(b) (i) ও (iv) সত্য এবং (ii) ও (iii) মিথ্যা।
(c) (iii) ও (iv) সত্য এবং (ii) ও (i) মিথ্যা।
(d) সবকটিই সত্য।
20. বিবৃতি –
(i) পোশাকের প্রাথমিক কাজ হল সামাজিক প্রতিষ্ঠা প্রকাশ করা।
(ii) নকশায় রেখা পোশাকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
(iii) পোশাক সৃষ্টিতে লাল রঙ একটি প্রাথমিক বর্ণ।
(iv) গ্রীষ্মকালীন পোশাক হিসাবে পশম উপযুক্ত।
বিকল্প :
(a) (i), (ii) ও (iii) সত্য এবং (iv) মিথ্যা।
(b) (i) ও (iv) সত্য এবং (ii) ও (iii) মিথ্যা।
(c) (iii) ও (iv) সত্য এবং (ii) ও (i) মিথ্যা।
(d) সবকটিই সত্য।
21. বিবৃতি –
(i) পরিবেশের উদ্দীপনা শিশুর ভাষার বিকাশকে প্রভাবিত করে।
(ii) পরিবারের শিক্ষা শিশুর ভাষার বিকাশে সাহায্য করে।
(iii) শিশুর বৌদ্ধিক বিকাশ শিশুর ভাষার বিকাশকে প্রভাবিত করে।
(iv) বাবা-মায়ের সাথে সম্পর্ক শিশুর ভাষার বিকাশকে প্রভাবিত করে না।
বিকল্প :
(a) (i), (ii) সত্য; (iii), (iv) মিথ্যা।
(b) (i), (iii) সত্য; (ii), (iv) মিথ্যা।
(c) (ii), (iii) সত্য; (i), (iv) মিথ্যা।
(d) (ii), (iv) সত্য; (i), (iii) মিথ্যা।
22. বিবৃতি –
(i) সব সম্পদ সীমিত।
(ii) সব সম্পদ অপ্রয়োজনীয়।
(iii) সব সম্পদ পারস্পরিক সম্পর্কযুক্ত।
(iv) সব সম্পদ পারিবারিক সম্পদ।
বিকল্প :
(a) (i), (iii) সত্য; (ii), (iv) মিথ্যা।
(b) (ii), (iii) সত্য; (i), (iv) মিথ্যা।
(c) (i), (iv) সত্য; (ii), (iii) মিথ্যা।
(d) (ii), (iv) সত্য; (i), (iii) মিথ্যা।
23. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(A) লাল (i) লাল ও হলুদের মিশ্রণ
(B) সবুজ (ii) হলুদ ও নীল রঙের মিশ্রণ
(C) বেগুনী (iii) প্রাথমিক বর্ণ
(D) কমলা (iv) লাল ও নীল রঙের মিশ্রণ
বিকল্প :
(a) A-iii, B-i, C-iv, D-ii
(b) A-ii, B-iii, C-i, D-iv
(c) A-i, B-iv, C-ii, D-iii
(d) A-iv, B-ii, C-iii, D-i
24. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(A) জীবন বীমা (i) মোটরগাড়ীর দুর্ঘটনা জনিত বীমা
(B) গৃহ বীমা (ii) মৃত্যু সংক্রান্ত বীমা
(C) স্বাস্থ্য বীমা (iii) গৃহ ও গৃহস্থালীর ক্ষতি সংক্রান্ত বীমা
(D) যানবাহন বীমা (iv) অসুস্থতাজনিত বীমা
বিকল্প :
(a) A-ii, B-iii, C-iv, D-i
(b) A-i, B-ii, C-iii, D-iv
(c) A-iv, B-i, C-iii, D-ii
(d) A-iii, B-iv, C-ii, D-iii
25. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(A) বি সি জি (i) ধনুষ্টংকার
(B) ও পি ভি (ii) ডায়রিয়া
(C) টিটেনাস (iii) যক্ষ্মা
(D) রোটা ভাইরাস (iv) পোলিও
বিকল্প :
(a) A-iii, B-iv, C-i, D-ii
(b) A-ii, B-iii, C-iv, D-i
(c) A-iii, B-ii, C-iv, D-i
(d) A-iv, B-iii, C-i, D-ii
26. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(A) পশম (i) সুতি তন্তু
(B) কার্পাস তুলো (ii) আঁশযুক্ত
(C) পাট (iii) টুইল বুনন
(D) জিন্স (iv) প্রাণীজ তন্তু
বিকল্প :
(a) A-iv, B-i, C-ii, D-iii
(b) A-ii, B-iii, C-i, D-iv
(c) A-i, B-iv, C-iii, D-i
(d) A-iii, B-ii, C-iv, D-ii
27.
বিবৃতি (A) শিশুর PEM হবার সম্ভাবনা থাকে।
কারণ (R) শিশুর খাদ্যে ভিটামিনের অভাব।
(a) A এবং R উভয়েই সত্য এবং R, A-র সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়েই সত্য এবং R, A-র সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য, R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
28.
বিবৃতি (A) বাঁশতন্তু গর্ভবতী মহিলা ও শিশুদের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
কারণ (R) বাঁশতন্তুর UV প্রতিরোধী ক্ষমতা আছে।
(a) A এবং R উভয়েই সত্য এবং R, A-র সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়েই সত্য এবং R, A-র সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য, R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
29.
বিবৃতি (A) মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ।
কারণ (R) মিউচুয়াল ফান্ড ব্যাংকের তুলনায় বেশি আর্থিক সুবিধা প্রদান করে।
(a) A ও R দুটিই মিথ্যা।
(b) A ও R দুটিই সত্য, R, A-র সঠিক ব্যাখ্যা।
(c) A ও R দুটিই সত্য, R, A-র সঠিক ব্যাখ্যা নয়।
(d) A সত্য, R মিথ্যা।
35.
(a) অর্থনৈতিক সম্পদ
(b) পার্থিব সম্পদ
(c) প্রাকৃতিক সম্পদ
(d) ব্যক্তিগত সম্পদ।


Enter Your Comment