সপ্তম শ্রেণীর বাংলা ছন্দে শুধু কান রাখো (অজিত দত্ত) কবিতা প্রশ্নোত্তর
Class 7 Bangla Chonde Sudhu Kan Rakho Kobita (Ajit Dutta) Question Answer
উৎস : - অজিত দত্তের রচিত'ছন্দে শুধু
কান রাখো,শ্রেষ্ঠ কবিত,নামক'কবিতা সংকলন,থেকে নেওয়া হয়েছে।
ছন্দে শুধু কান রাখো কবিতার বিষয়বস্তু ও প্রশ্নোত্তর
বিষয়বস্তুঃ কবিতাটিতে কবি বুঝিয়ে দিতে চেয়েছেন যে প্রকৃতির প্রতিটি স্তরে ছন্দের সুশৃঙ্খল উপস্থিতি রয়েছে। যেমন ছন্দকে আশ্রয় করেই কবিতা এগিয়ে চলে, তেমনি সমগ্র বিশ্বও ছন্দের নিয়মে পরিচালিত। এই সর্বব্যাপী ছন্দকে গভীরভাবে অনুভব করতে হলে মনকে অশান্তি ও বিরোধ থেকে দূরে রাখতে হয়। ঝগড়া–বিবাদে কান দিলে বা মন অস্থির থাকলে প্রকৃত ছন্দ উপলব্ধি করা সম্ভব নয়।
এই ছন্দ কেবল ঝরনার ধারা, বর্ষার শব্দ, জ্যোৎস্নার মৃদু আলো, পাখির ডাক, ঝিঁঝিঁ পোকার শব্দ বা নদীর স্রোতেই সীমাবদ্ধ নয়; গাড়ির চাকার ঘূর্ণন, রেলের চলাচল, নৌকা ও জাহাজের যাতায়াতেও ছন্দের প্রকাশ ঘটে। ঘড়ির কাঁটার নিয়মিত গতি এবং দিন–রাতের আবর্তনও ছন্দময় জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। যারা মন দিয়ে এই ছন্দ শুনতে পারে, তারা বিশ্বকে সুর ও তালের মাধ্যমে চিনতে শেখে। তখন তাদের কাছে জীবন নিজেই হয়ে ওঠে এক জীবন্ত কবিতা।
Class 7 ছন্দে শুধু কান রাখো MCQ প্রশ্ন উত্তর
MCQ : -
১। ছন্দ আছে— (ক) পূর্ণিমাতে (খ) ভোররাতে (গ) জোছনাতে (ঘ) আমাবস্যাতে
উত্তর: (গ) জোছনাতে
২। “মন্দ কথায় মন দিয়ো না, ছন্দে শুধু —— রাখো”— (ক) কান (খ) নাক (গ) মাথা (ঘ) হৃদয়
উত্তর: (ক) কান
৩। “ছন্দ আছে জ্যোছনাতে”— ‘জোছনা’ শব্দের অর্থ— (ক) সূর্যের আলো (খ) চন্দ্রের আলো (গ) নক্ষত্রের আলো (ঘ) লণ্ঠনের আলো
উত্তর: (খ) চন্দ্রের আলো
৪। ছন্দে মন দিতে গেলে যা করতে হবে— (ক) দ্বন্দ্ব ভুলতে হবে (খ) কান রাখতে হবে (গ) নদীর স্রোত শুনতে হবে (ঘ) ভুবনকে চিনতে হবে
উত্তর: (ক) দ্বন্দ্ব ভুলতে হবে
৫। ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতার কবি— (ক) মধুসূদন দত্ত (খ) অজিত দত্ত (গ) মৃদুল দাশগুপ্ত (ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর: (খ) অজিত দত্ত
৬। পাখি ডাকে— (ক) দুপুরে (খ) দিনে-রাতে (গ) রাতবিরেতে (ঘ) ভরদুপুরে
উত্তর: (ঘ) ভরদুপুরে
৭। ঝিঁঝির ডাক শোনা যায়— (ক) দিনদুপুরে (খ) ভরদুপুরে (গ) ঘোররাতে (ঘ) দিনের বেলায়
উত্তর: (গ) ঘোররাতে
৮। মনের মাঝে যে ছন্দ শোনার কথা বলা হয়েছে— (ক) ঝিঁঝির (খ) নদীর স্রোতের (গ) ঝড়-বাদলের (ঘ) পাখির ডাকের
উত্তর: (খ) নদীর স্রোতের
৯। কীসের ছন্দ শুনলে ভালো ছড়া লেখা যাবে— (ক) নদীর স্রোতের (খ) সমুদ্রের ঢেউয়ের (গ) বাতাসের কম্পনের (ঘ) মেঘের গর্জনের
উত্তর: (ক) নদীর স্রোতের
১০। “কেউ লেখেনি আর কোথাও”— এখানে লেখার কথা বলা হয়েছে— (ক) গদ্য (খ) পদ্য (গ) ছড়া (ঘ) গল্প
উত্তর: (গ) ছড়া
Class 7 Bengali Chonde Sudhu Kan Rakho Question Answer
প্রশ্নোত্তর
: -
১.১ “ মন্দ
কথায় কান দিয়ো না ” মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে?
উত্তর: অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু রাগ কান রাখো,কবিতায়-মন্দ কথা বা খারাপকথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে
তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ
অনুভব করা য়ায় না। তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন।
১.২ “ কেউ
লেখেনি আর কোথাও ” কোন লেখার কথা এখানে বলা হয়েছে?
উত্তর: অজিত
দত্ত রচিত ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশে নদীর স্রোতের ছন্দবদ্ধ
ছড়া লেখার কথা বলা হয়েছে।
১.৩. “ চিনবে
তারা ভুবনটাকে ” কারা কীভাবে ভুবনটাকে চিনবে?
উত্তর: অজিত
দত্ত রচিত ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় জগতের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত ছন্দ
যারা কান পেতে ও মন পেতে শুনবে, তারা ভুবনটাকে ছন্দ-সুরের সংকেতে
চিনবে।
১.৪ “পদ্য
লেখা সহজ নয়” – পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?
উত্তর: অজিত
দত্ত রচিত ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে ও মন পেতে
শুনলে ছন্দ – সুরের সংকেতে পৃথিবীকে চেনা যাবে, মনের
মাঝে মজা জমবে। তখনই পদ্য লেখা সহজ হবে।
১.৫ “ ছন্দ
শোনা যায় নাকো ” – কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না?
উত্তর: অজিত
দত্ত রচিত ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি বলেছেন যদি মন্দ কথার দিকেই আমাদের
মন সবসময় চলে যায়, তা যদি কেবল দ্বন্দ্ব অর্থাৎ কলহ-বিবাদেই আটকে
থাকে, তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না এবং ছন্দ
শোনা যায় না।
১.৬ ছন্দে
কান রাখো বলতে কবি কি বুঝিয়েছেন?
উত্তর:অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায় কবি কান পেতে বা গভীর মনোযোগ দিয়ে শুনতে চাওয়াকে
বুঝিয়েছেন।
১.৭ ছন্দ শুনতে হলে কি করা উচিত?
উত্তর:অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায় সামাজিক অন্যায় অবিচারের কথা ভুলে গিয়ে কবি
ছন্দের দিকে মন দিতে বলেছেন।
১.৮ ঝিঁঝি
কখন ডাকে?
উত্তর:অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,ঘোররাতে ঝিঁঝি ডাকে।
১.৯ জলের
ছন্দে কী চলে?
উত্তর:অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা এবং
জাহাজ জলে চলে।
১.১০ ঘড়ির
কাঁটার ছন্দে কী বাঁধা পড়ে?
উত্তর:অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,ঘড়ির কাটার ছন্দে দিনরাত্রি বাঁধা
পড়ে।
১.১১ সকল
ছন্দ কীভাবে শোনা যায়?
উত্তর:অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,কান পেতে আর মন পেতে শুনলে সকল
ছন্দ শোনা যায়।
১.১২ জীবন
কখন পদ্যময় হবে?
উত্তর:অজিত
দত্তের লেখা'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,কবির মতে,মনের মধ্যে আনন্দ জমা না হলে জীবন কখনো প্রদ্যময় হবে না।
১.১৩ পদ্য
লেখা কখন সহজ হবে না?
উত্তর:অজিত
দত্তের লেখা কবিতায়,তিনি মনে করেন,বিশ্ব
ভৌগোলিক প্রকৃতির ছন্দে কান না দিলে পদ্যলেখা কোনই সম্ভব নয়।
১.১৪ 'কেউ লেখেনি আর কোথাও,-কোন
লেখার কথা বলা হয়েছে?
উত্তর:অজিত
দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,নদীর স্রোতে যে ছড়ার ছন্দ রয়েছে
তেমন ছড়া কেউই কোথাও লেখেনি।
১.১৫ 'মনের মাঝে জমবে মজা।- মনের মধ্যে কীভাবে মজা জমে ওঠে?
উত্তর: কবি
"অজিত দত্ত" রচিত "ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে প্রশ্নোক্ত
অংশটি গ্রহণ করা হয়েছে।
কবি বলেছেন
যে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশের মাঝেই ছন্দ লুকিয়ে রয়েছে।
কিন্তু সেই ছন্দকে মনের মাঝে উপলবধি করতে হলে আমাদের কান ও মন দিয়ে প্রকৃতির
ছন্দের সংকেতকে আত্মস্থ করতে হবে। তাহলেই আমরা আমাদের এই ভুবনটাকে নতুন করে চিনতে
পারবো। আর তখনই আমাদের মনের মাঝে মজা জমবে ও আমাদের জীবন পদ্যময় হয়ে উঠবে।
সপ্তম শ্রেণীর বাংলা সমগ্র Textbook এর Notes সংগ্রহ করতে চাইলে আজই যোগাযোগ করো - 8337875981 (Only WhatsApp)


Enter Your Comment