WBBSE Class 10 Madhyamik Bangla Question Answer 2026
Madhyamik Bangla Proshno o Tar Uttor 2026 | Madhyamik Bengali Question Paper 2026 Solved
বাংলা
প্রথম ভাষা
সময় - ৩ ঘণ্টা ১৫ মিনিট
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।
[ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০
বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০ ]
মাধ্যমিক ২০২৬ বাংলা প্রশ্নপত্র ও উত্তর
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ১ = ১৭
১.১ “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।” — কোন্ ছদ্মবেশে?
(ক) পুলিশ
(খ) পাগল
(গ) বাইজি
(ঘ) বৈরাগী
উত্তর : - (গ) বাইজি
১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ”— ‘ধর্মভীরু’ মানুষটি কে?
(ক) রামদাস
(খ) গিরীশ মহাপাত্র
(গ) জগদীশবাবু
(ঘ) নিমাইবাবু
উত্তর : - (খ) গিরীশ মহাপাত্র
১.৩ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন?
(ক) এগারোজনকে
(খ) চোদ্দজনকে
(গ) কুড়িজনকে
(ঘ) একুশজনকে
উত্তর : - (ঘ) একুশজনকে
১.৪ “আমাদের ডান পাশে ধ্বস / আমাদের বাঁয়ে —”
(ক) সমুদ্র
(খ) গিরিখাদ
(গ) পর্বত
(ঘ) জনপদ
উত্তর : - (খ) গিরিখাদ
১.৫ ‘প্রলয়োল্লাস’ কবিতার উৎসগ্রন্থ—
(ক) অগ্নিবীণা
(খ) সাম্যবাদী
(গ) প্রলয়শিখা
(ঘ) সর্বহারা
উত্তর : - (ক) অগ্নিবীণা
১.৬ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়?
(ক) গঙ্গা তীরে
(খ) যমুনা তীরে
(গ) সিন্ধু তীরে
(ঘ) সরযু তীরে
উত্তর : - (গ) সিন্ধু তীরে
১.৭ “বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো”— কী কম থাকলে ভালো হয়?
(ক) ছন্দ
(খ) অলংকার
(গ) পরিভাষা
(ঘ) আভিধানিক অর্থ
উত্তর : - (খ) অলংকার
১.৮ “নিজের কলমের মান-মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র—_____”
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) সুকুমার রায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তর : - (ঘ) সত্যজিৎ রায়
১.৯ পরিভাষার উদ্দেশ্য হল—
(ক) কোনো বিষয়কে বর্ণনা করা
(খ) অর্থ সুনির্দিষ্ট করা
(গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
(ঘ) অর্থের ব্যাখ্যা দেওয়া
উত্তর : - (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
১.১০ “রামের চেয়ে শ্যাম ভালো খেলে”— রেখাঙ্কিত অংশ কোন কারক?
(ক) অপাদান কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) কর্তৃকারক
(ঘ) কর্মকারক
উত্তর : - (ক) অপাদান কারক
১.১১ বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে—
(ক) উহ্য কর্তা
(খ) সহযোগী কর্তা
(গ) সমধাতুজ কর্তা
(ঘ) প্রযোজক কর্তা
উত্তর : - (গ) সমধাতুজ কর্তা
১.১২ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না বা কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় ,সেই সমাসের নাম —
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) দ্বিগু সমাস
(গ) অলোপ সমাস
(ঘ) নিত্য সমাস
উত্তর : - (ঘ) নিত্য সমাস
১.১৩ ‘ক্ষণস্থায়ী’— পদটির সমাস—
(ক) করণ তৎপুরুষ
(খ) নিমিত্ত তৎপুরুষ
(গ) ব্যাপ্তি তৎপুরুষ
(ঘ) অপাদান তৎপুরুষ
উত্তর : - (গ) ব্যাপ্তি তৎপুরুষ
১.১৪ দুটি সরল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে—
(ক) জটিল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) নির্দেশক বাক্য
উত্তর : - (খ) যৌগিক বাক্য
১.১৫ “ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল।” — বাক্যটির প্রকার—
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
উত্তর : - (ক) সরল বাক্য
১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে—
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তর : - (খ) কর্মবাচ্য
১.১৭ “তোমার গল্প আমি ছাপিয়ে দেব।” — কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) ভাববাচ্য
উত্তর : - (ক) কর্তৃবাচ্য
২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯ x ১ = ১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪
২.১.১ “কী আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ”— ভবতোষের চমকে ওঠার কারণ কী?
উত্তর : - সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে – বিরাগী বেশে হরিদাই গিয়েছিলেন জগদীশবাবুর বাড়ি। এ কথা জানতে পেরে আশ্চর্য হয় ভবতোষ।।
২.১.২ অমৃতের বয়স কত?
উত্তর : - পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুযায়ী অমৃতের বয়স ছিল দশ বছর।
২.১.৩ "এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।”- কোন্ ‘ভীষণ মধুর শব্দ' উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল ?
উত্তর : - এটি নদেরচাদের কথা বলা হয়েছে। নদীর জলের অশ্রুতপূর্ব শব্দের সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে যে সংগত তৈরি হয়েছিল সেই শব্দ শুনে নদেরচাঁদের শরীর অবশ ও অবসন্ন হয়েছিল।
২.১.৪ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল”— হাসি গোপন করার কারণ কী?
উত্তর : - ‘পথের দাবী’ গল্পে 'পোলিটিক্যাল সাসপেক্ট' গিরীশ মহাপত্রের বিচিত্র পোশাক পরিচ্ছদ দেখে অপূর্ব হাসি গোপন করেছিল।
২.১.৫ “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়”— কী নিয়ে শোরগোল পড়ে?
উত্তর : - ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপনের লেখা গল্প সন্ধাতারা পত্রিকায় ছাপা হওয়া নিয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪
২.২.১ “দণ্ডচারি এই মতে”— এক দণ্ড মানে কত সময়?
উত্তর : - প্রাচীন ভারতীয় গণনায় এক দণ্ড সমান ২৪ মিনিট।
২.২.২ “ক্ষমা করো”— এই উক্তিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তর : - ‘আফ্রিকা’ কবিতায় কবি হিংস্র সাম্রাজ্যবাদের বিপরীতে দাঁড়িয়ে অপমানিত আফ্রিকার প্রতি মানবিকতা ও সৌজন্য প্রকাশের আবেদন জানিয়েছেন।
২.২.৩ “প্রণমিয়া, ধাত্রীর চরণে”— ‘ধাত্রী’ কে?
উত্তর : - ‘অভিষেক’ কাব্যাংশে ধাত্রী হলেন ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষা, যার ছদ্মবেশে লক্ষ্মী লঙ্কায় এসেছিলেন।
২.২.৪ “সমস্ত সমতলে ধরে গেল আগুন”— আগুন ধরার কারণ কী?
উত্তর : - ‘অসুখী একজন' কবিতায় যুদ্ধের বিভীষিকা বা আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের দাবানলের ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল।
২.২.৫ “আমাদের পথ নেই আর”— তাহলে আমাদের করণীয় কী?
উত্তর : - কবি শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় সমাজ–রাজনীতির পচন ও অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। এই অবস্থায় কবি মনে করেন, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের ঐক্যবদ্ধ সংঘবন্ধতাই মুক্তির একমাত্র পথ।
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩
২.৩.১ “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু ।”— এখানে 'তুমি' বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন ?
উত্তর : - শ্রীপান্তের ‘হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে ‘তুমি’ বলতে কলমকে ইঙ্গিত করা হয়েছে।
২.৩.২ “যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন”— তাকে কী বলে?
উত্তর : - তাকে বলা হয় ‘দার্শনিক’।
২.৩.৩ “বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে— কোন্ বিষয়ে এখনও বাধা আছে ?
উত্তর : - রাজশেখর বসুর মতে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার বিষয়ে, পারিভাষিক শব্দের অপ্রতুলতার জন্য এখনও বাধা আছে।
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন?
উত্তর : - বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষা বিশেষজ্ঞ এবং লেখকগণ এই সমিতির সঙ্গে কাজ করেছিলেন।
২.৪ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮ x ১ = ৮
২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে?
উত্তর : - কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় না, তখন তাকে অনুক্ত কর্তা বলে। যেমন: আমার দ্বারা একাজ হবে না (এখানে ‘আমার’ অনুক্ত কর্তা)।
২.৪.২ “জনে জনে নিমন্ত্রণ করেছি”— রেখাঙ্কিত পদটি কী জাতীয় কর্ম?
উত্তর : - এটি ‘বীপ্সা কর্ম’ (একই কর্মের পুনরাবৃত্তি ঘটলে তাকে বীপ্সা কর্ম বলে)।
২.৪.৩ ‘আকাশবাণী’— ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তর : - আকাশ হতে আগত বাণী – মধ্যপদলোপী কর্মধারয় সমাস (বা আকাশ প্রেরিত বাণী )।
২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও।
উত্তর : - ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চার রাস্তার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পাঁচ বটের সমাহার), সপ্তর্ষি (সাত ঋষির সমাহার), ত্রিপদী (তিন পদের সমাহার), ও সপ্তাহ (সাত অহ/দিনের সমাহার) ।
২.৪.৫ অলোপ সমাস কাকে বলে?
উত্তর : - যে সমাসে সমস্যমান পদের বিভক্তিটি সমস্তপদে লুপ্ত হয় না, তাকে অলোপ সমাস বলে। যেমন: হাটে-বাজারে।
২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম লেখো।
উত্তর : - ১. আকাঙ্ক্ষা, ২. যোগ্যতা এবং ৩. আসত্তি।
২.৪.৭ “হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো”— যৌগিক বাক্যে রূপান্তর করো।
উত্তর : - বাংলা পড়ো বা ইংরেজি পড়ো
২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও।
উত্তর : - আহা! কী সুন্দর দৃশ্য!
২.৪.৯ “বাড়িতে খবর দিয়েছেন”— কর্মবাচ্যে রূপান্তর করো।
উত্তর : - বাড়িতে খবর দেওয়া হয়েছে।
২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।
উত্তর : - বাঁশি বাজে। (এখানে কর্ম নিজেই কর্তার মতো কাজ করছে)।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ২ x ৩ = ৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ x ৩ = ৩
৩.১.১ “শুনেছেন, হরিদা, কী কাণ্ড হয়েছে ?” — কারা একথা বলেছেন ? ‘কাণ্ডটা’ কী ছিল ?
অথবা,
৩.১.২ “একটু মমতা বোধ করিল বটে,” — কিসের প্রতি কার ‘মমতা বোধ’ হয়েছিল ? তার মমতা বোধের কারণ কী ?
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ x ৩ = ৩
৩.২.১ “হাসিবে মেঘবাহন”— ‘মেঘবাহন’ কে ? তিনি হাসবেন কেন ?
অথবা,
৩.২.২ “আসছে নবীন— জীবনহারা অসুন্দরে করতে ছেদন !” — উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৪.১ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!” — কার এমন দুঃখ-অপমান বোধ হয়েছিল ? তার এমন মনে হওয়ার কারণ কী ?
অথবা,
৪.২ “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই।” — ‘জানোয়ারটা’ বলতে কাকে বোঝানো হয়েছে ? তাকে ‘ওয়াচ’ করবার দরকার নেই কেন ?
৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৫.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে”— কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন ? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কী ?
অথবা,
৫.২ “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।” — বক্তা কে ? ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে ? বক্তার ফিরে না আসার কারণ কী ?
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” — কোন্ জিনিস অবলুপ্তির পথে ? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো।
অথবা,
৬.২ “আমাদের অলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।” — ‘ত্রিবিধ’ কথা কী কী ? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো।
৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪
৭.১ “তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি”—কাকে উদ্দেশ করে বলা ? বক্তার এমন বলার কারণ কী ?
অথবা,
৭.২ “জাতির সৌভাগ্য— সূর্য আজ অস্তাচলগামী,” — কাকেবক্তা কে ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৫ = ১০
৮.১ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” — ‘এটা’ কী ? কীভাবে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল ?
৮.২ “তবে আপনার হার্টটা বোধ হয় বেশিদিন এই গন্ধমাদন টানতে পারবে না।” — কে, কাকে একথা বলেছিল ? বক্তার একথা বলার কারণ কী ?
৮.৩ “ফাইট, কোনি ফাইট”— সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ান হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইট’ করতে হয়েছিল ?
৯. চলিত বাংলায় অনুবাদ করো: ৪
We are living in an age of Science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of Science to man. Electricity has almost changed the mode of our life.
উত্তর : - আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার ও উদ্ভাবন করেছে। বিদ্যুৎ মানুষের কাছে বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ উপহার। বিদ্যুৎ আমাদের জীবনযাত্রার প্রায় সম্পূর্ণ ধরনই বদলে দিয়েছে।
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
১০.১ ‘সাবধানে চালাও, জীবন বাঁচাও’— এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
অথবা,
১০.২ ‘রক্তদান জীবনদান’— এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০
১১.১ বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার
১১.২ বাংলার উৎসব
১১.৩ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা
১১.৪ একটি বিদ্যালয়ের আত্মকথা
[কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]
১২. কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : ১ x ৪ = ৪
১২.১
১২.২
১২.৩
১২.৪
১২.৫
১৩. কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৩ = ৬
১৩.১
১৩.২
১৩.৩

.jpg)
Rajesh C61
উত্তরমুছুনRajesh C61
উত্তরমুছুন