Class 10 History First Summative Test Question Paper with Answers 2026। দশম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ও উত্তর

0
WBBSE Class 10 History First Summative Test Question Paper with Answers 2026

Class 10 History First Summative Test Question Paper with Answers 2026। দশম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ও উত্তর



Info Educations ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি WBBSE Class 10 History First Summative Test Question Paper with Answers 2026 অথবা Class 10 1st Unit Test History Question Paper 2026 খুঁজছো? তাহলে সঠিক জায়গাতেই এসেছো। এখানে তোমরা পাবে দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ও উত্তর। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত West Bengal Class 10 History First Summative evaluation 2027 এবং Class 10 ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ পরীক্ষার জন্য এই প্রশ্নপত্র ও সাজেশনগুলো তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। এছাড়াও এখানে দেওয়া হয়েছে WBBSE Class 10 History Model Question Paper 2026 এবং WBBSE Class 10 History 1st Unit Test সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।



Class 10 History 1st Unit Test Question Paper & Suggestion


প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে ইতিহাস প্রথম ইউনিট পরীক্ষা Class 10 প্রথম ইউনিট টেস্ট–এর গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সাজেশন। এখানে তোমরা পাবে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন, পাশাপাশি দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ২০২৬ প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নপত্রগুলি Madhyamik History Suggestion Class 10 First Unit Test হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তৈরি করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের উপর ভিত্তি করে সাজানো।


WBBSE Class 10 History Model Question Paper 2026


সাধারণত Class 10 First Unit Test History Exam ৪০ নম্বরের হয়ে থাকে এবং সময় থাকে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট। পরীক্ষার আগে সঠিক প্রস্তুতির জন্য এই WBBSE Class 10 History First Summative Test Question Paper with Answers 2026 এবং Class 10 1st Unit Test History Question Paper 2026 ভালো করে প্র্যাকটিস করা খুবই প্রয়োজন। তাই বাড়িতে বসে নিয়মিত এই Class 10 ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ প্রশ্নপত্রগুলো অনুশীলন করো। এতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও অনেক শক্ত হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করা সহজ হবে।


দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ২০২৬ প্রশ্ন ও উত্তর



বিভাগ – ‘ক’

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ১০ = ১০

১.১ ‘সোমপ্রকাশ’ ছিল একটি —
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা

১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন —
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পোর্তুগিজরা

১.৩ ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় —
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

১.৪ ‘হুল’ কথাটির অর্থ হল —
(ক) ঈশ্বর
(খ) স্বাধীনতা
(গ) বিদ্রোহ
(ঘ) অস্ত্র

১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন —
(ক) স্যার রমেশচন্দ্র মিত্র
(খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল

১.৬ ‘জঙ্গল মহল’ নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল —
(ক) সাঁওতাল বিদ্রোহের পরে
(খ) কোল বিদ্রোহের পরে
(গ) চুয়াড় বিদ্রোহের পরে
(ঘ) মুন্ডা বিদ্রোহের পরে

১.৭ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন —
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

১.৮ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন —
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) ক্রীড়াজগতের সঙ্গে
(গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে

১.৯ ‘নীলদর্পণ’ নাটকটি প্রথম ছাপা হয়েছিল —
(ক) নদীয়াতে
(খ) ঢাকায়
(গ) শ্রীরামপুরে
(ঘ) কলকাতায়

১.১০ সতীদাহ প্রথা রদ হয় —
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে


বিভাগ – ‘খ’

২. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও :


২.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১ × ২ = ২

২.১.১ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?
২.১.২ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?


২.২ ঠিক বা ভুল নির্ণয় কর : ১ × ২ = ২

২.২.১ ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই.এফ.এ শিল্ড জয় করেছিল।

২.২.২ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।


২.৩ নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর : ১ × ২ = ২

২.৩.১ বিবৃতি : রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।

ব্যাখ্যা – ১ : সতীদাহ প্রথা বন্ধ করার আবেদন হিসেবে।
ব্যাখ্যা – ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।
ব্যাখ্যা – ৩ : ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।

২.৩.২ বিবৃতি : হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ।

ব্যাখ্যা – ১ : এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।
ব্যাখ্যা – ২ : এই পত্রিকা ভারতবাসীর দাবিদাওয়া তুলে ধরেছিল।
ব্যাখ্যা – ৩ : এই পত্রিকা ছাত্রসমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আকৃষ্ট করে।


বিভাগ – ‘গ’

৩. নীচের প্রশ্নগুলি দু–তিনটি বাক্যে উত্তর দাও : (যে কোনো চারটি) ২ × ৪ = ৮

৩.১ সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?

৩.২ উডের ডেসপ্যাচের গুরুত্ব লেখো।

৩.৩ কার উদ্যোগে, কোন গভর্নর জেনারেলের আমলে বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়?

৩.৪ ‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝ?

৩.৫ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল?


বিভাগ – ‘ঘ’

৪. সাত বা আটটি বাক্যে উত্তর দাও

(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ২টি প্রশ্নের উত্তর দাও) ৪ × ২ = ৮


উপবিভাগ : ঘ – ১

৪.১ ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ কর।

৪.২ উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?


উপবিভাগ : ঘ – ২

৪.৩ সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো।

৪.৪ এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল?


বিভাগ – ‘ঙ’

৫. পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৮ × ১ = ৮

৫.১ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? (৫ + ৩ = ৮)

৫.২ নীলবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।

৫.৩ বাংলার নবজাগরণ বলতে কী বোঝ? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? (৫ + ৩ = ৮)




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)