West Bengal Class 9 Life Science First Unit Test Question Suggestion Question and Answer
WBBSE Class 9 Life Science 1st Unit Test Question Paper & Suggestion
প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে WBBSE Class 9 Life Science First Summative Suggestion 2025, class 9 1st unit test jibon bigyan suggestion এবং ক্লাস 9 প্রথম ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। তোমাদের Class 9 1st summative question paper life science পরীক্ষা সাধারণত ৪০ নম্বরের হয়ে থাকে এবং সময় দেওয়া হয় প্রায় ৮০ মিনিট। তাই পরীক্ষার আগে Class 9 Life Science First Unit Test Question 2026 এবং WB Class 9 Life Science 1st Unit Test Question Paper with Answers ভালোভাবে অনুশীলন করা খুবই প্রয়োজন। এই প্রশ্নপত্রটি অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের সাহায্যে প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা সহজে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝে নিতে পারো এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। নিয়মিত প্র্যাকটিস করলে class 9 life science 1st unit test question paper 2026 তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে।
West Bengal Board Class 9 Life Science 1st Unit Test Syllabus 2026
WBBSE Class IX Life Science 1st Unit Test Syllabus 2026 / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর সিলেবাস এ থাকছে তোমাদের প্রথম অধ্যায় : জীবন ও তার বৈচিত্র্য। দ্বিতীয় অধ্যায় : জীবন সংগঠনের স্তর। Class 9 জীবন বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
Nobom Shrenir Jibon Bigyan Prothom Porjaikromik Mulyaon Proshno o Uttoor Alochona
বিভাগ – ‘ক’
১. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও : ১ × ১০ = ১০
১. যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলে —
i. অপচিতি
ii. উপচিতি
iii. সমচিতি
iv. কোনোটিই নয়
২. বিশ্ব পরিবেশ দিবস হলো —
i. ৫ জুন
ii. ৬ জুন
iii. ২২ এপ্রিল
iv. ২২ মে
৩. ‘Hot dilute soup’ বা ‘তপ্ত লঘু ঝোল’ শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
i. হ্যালডেন
ii. ওপারিন
iii. ফক্স
iv. মিলার
৪. ‘Biology’ শব্দের প্রবর্তক হলেন —
i. ওপারিন
ii. ল্যামার্ক
iii. অ্যারিস্টটল
iv. লিনিয়াস
৫. জীববিদ্যার যে শাখায় প্রাণীদের সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে —
i. বোটানি
ii. জুলজি
iii. সাইকোলজি
iv. ফিজিওলজি
৬. গ্লুকোজ হলো একটি —
i. একক শর্করা
ii. দ্বি-শর্করা
iii. ত্রি-শর্করা
iv. বহু-শর্করা
৭. DNA ও RNA এর গঠনগত একক হল —
i. নিউক্লিয়োসাইড
ii. পেন্টোজ শর্করা
iii. নিউক্লিওটাইড
iv. অ্যামাইনো অ্যাসিড
৮. হিমোগ্লোবিনের প্রোটিন অংশটি হল —
i. হিম
ii. গ্লোবিন
iii. উভয়ই
iv. কোনোটিই নয়
৯. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগটি হয় —
i. Vit D
ii. Vit A
iii. Vit C
iv. Vit K
১০. নিচের কোন ভিটামিনটি জলে দ্রবীভূত হয় না —
i. Vit C
ii. Vit P
iii. Vit B Complex
iv. Vit E
২. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (৫টি) ১ × ৫ = ৫
a. কোন খনিজের অভাবে মানবদেহে গলগন্ড রোগ হয়?
b. Vit B₁ এর রাসায়নিক নাম কী?
c. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
d. গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে?
e. কোন পর্বের প্রাণীর দেহে আংটির মতো খণ্ডক দেখা যায়?
f. হিমোসিল কী?
৩. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও : ১ × ৫ = ৫
বাম স্তম্ভ - ডান স্তম্ভ
১. সালোকসংশ্লেষকারী প্রোটিস্টা (a) ক্লোরোবিয়াম
২. সালোকসংশ্লেষে অক্ষম জীব (b) ইউপ্লিনা
৩. সালোকসংশ্লেষকারী মোনেরা (c) মিউকর
৪. অ্যামিবা (d) সূর্যশিশির
৫. পতঙ্গভুক (e) সিউডোপোডিয়া
বিভাগ – ‘খ’
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (৫টি) ২ × ৫ = ১০
a. কোন কোন পদের সাহায্যে বৈজ্ঞানিক নামকরণ করা হয়? একটি উদাহরণসহ লেখ।
b. উদ্যানবিদ্যা কাকে বলে?
c. বিন্যাস বিধির জনক কে? তিনি কোন পুস্তকে প্রাণী প্রজাতির উল্লেখ করেন?
d. অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণসহ লেখ।
e. সিউডো ভিটামিন কাকে বলে? উদাহরণসহ লেখ।
f. কাকে আত্মঘাতী থলি বলে এবং কেন?
বিভাগ – ‘গ’
৫. নিম্নলিখিত যেকোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ১ = ৫
i. একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন বর্ণনা কর।
ii. স্তন্যপায়ী শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখ এবং দুটি উদাহরণ দাও।
৬. নিম্নলিখিত যেকোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ১ = ৫ (৩ + ২)
i. মাইটোকন্ড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
ii. স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।

.jpg)
Enter Your Comment