দশম শ্রেণীর গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র ২০২৬ (WBBSE Math Suggestion)
WBBSE Class 10 Mathematics 1st Unit Test Question Paper & Suggestion 2026
প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে দশম শ্রেণীর গণিত প্রথম ইউনিট টেস্ট নমুনা প্রশ্নপত্র ২০২৬ (Class 10 Math First Unit Test Suggestion 2026)। সাধারণত এই পরীক্ষাটি ৪০ নম্বরের হয়ে থাকে এবং সময় দেওয়া হয় প্রায় ৮০ মিনিট। এই Class 10 Mathematics First Unit Test Question Question Paper তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রশ্নগুলি অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যা WBBSE Class 10 Math First Unit Test 2026 পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। তোমরা বাড়িতে বসে নিয়মিত Class 10 Math প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র প্র্যাকটিস করো এবং প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝে নাও। এই দশম শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর ২০২৬ অনুসরণ করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া অনেক সহজ হয়ে যাবে।
Class 10 Math 1st Unit Test Suggestion 2026 West Bengal Board
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×6 = 6
(i) এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলে 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার— (a) 10% (b) 20% (c) 5% (d) 10.5%
(ii) বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ার ফলে এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। ব্যক্তিটির বার্ষিক আয় হয়— (a) 40000 টাকা (b) 5000 টাকা (c) 100000 টাকা (d) 50000 টাকা
(iii) (x^2 - 3x + K = 10) সমীকরণে বীজদ্বয়ের গুণফল -3 হলে, x এর মান—
(a) -7 (b) 8 (c) 7 (d) 10
(iv) √45 এর করণী নিরসক উৎপাদক √x হলে, x এর ক্ষুদ্রতম মান হবে—
(a) 3 (b) 5 (c) 9 (d) 25
(v) AB ও CD দুটি সমান্তরাল জ্যার প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত?
(a) 12 সেমি (b) 16 সেমি (c) 20 সেমি (d) 5 সেমি
(vi) ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, O হল বৃত্তের কেন্দ্র। DC চাপের উপর P একটি বিন্দু। ∠BOD = 160° হলে, ∠BPD এর মান—
(a) 100° (b) 50° (c) 80° (d) 40°
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×5 = 10
(i) বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদ, আসলের 3/5 অংশ হবে?
(ii) √18 + √3 এবং 3 + √6 এর মধ্যে কোনটি বড়ো?
(iii) AOB বৃত্তের ব্যাস। AC = 3 সেমি ও BC = 4 সেমি হলে, AB এর দৈর্ঘ্য কত?
(iv) O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপর A, B, C তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে AOCB একটি সামান্তরিক। ∠AOC এর মান নির্ণয় কর।
(v) একটি ঘনকের আয়তন 512 ঘনসেমি হলে, ঐ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত?
3. একটি কারখানার একটি মেশিনের মূল্য 180000 টাকা। মেশিনটির মূল্য প্রতিবছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? (5)
4. সমাধান করো (যেকোনো একটি) : 3×1 = 3
(i)
(ii)
5. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কী কী হতে পারে?
অথবা
আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 মিনিটে পূর্ণ হয়। যদি নলদুটি আলাদাভাবে খোলা থাকে তবে, ভরতি করতে একটি নল অপর নলটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে?
6. যদি
হয় তবে দেখাও যে, (lx + my + nz = 0)
অথবা
সরল করো :
7. প্রমাণ করো, ব্যাস নয় এরূপ কোনো জ্যা কে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে, ঐ সরলরেখাটি জ্যাটির উপর লম্ব হবে।
অথবা
প্রমাণ কর যে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।
8. একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3 : 2 : 1 এবং এর আয়তন 384 ঘনসেমি হলে, বাক্সটির ভূমির ক্ষেত্রফল কত?
অথবা
সমান ঘনত্বের একটি লম্ববৃত্তকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গডেসিমি। এক ঘনডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং শুঁড়িটির ওজন 9.24 কুইন্ট্যাল হলে, শুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করো।



Enter Your Comment