Class 9 Physical Science 2nd Unit Test Suggestion 2026 Term 2
নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৬
পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৬-এর প্রস্তুতি এখন আরও সহজ। Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুনভাবে সাজানো Class 9 Physical Science Second Unit Test Question Paper with Answers 2026 (নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ ), যা তোমাদের Class IX 2nd Unit Test / Second Summative Test-এর প্রস্তুতিকে আরও মজবুত করবে। আসন্ন পরীক্ষার আগে সঠিক সাজেশন, মডেল প্রশ্নপত্র এবং নির্ভুল উত্তর অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 9 Vouto Bigyan 2nd Unit Test Suggestion WBBSE এবং তার বিস্তারিত সমাধান তোমাদের ঘরে বসেই স্মার্টভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তৈরি এই Class 9 ভৌত বিজ্ঞান দ্বিতীয় সামেটিভ টেস্ট তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরণ বুঝতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে।
West Bengal Class 9 Physical Science Second Summative Test Syllabus
WBBSE Class IX Physical Science 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞান বিষয়ের সিলেবাস - তৃতীয় অধ্যায় : পদার্থ : গঠন ও ধর্ম। চতুর্থ অধ্যায় : পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ : মোলের ধারণা, দ্রবণ। অ্যাসিড ক্ষার ও লবণ পঞ্চম অধ্যায় : শক্তির ক্রিয়া। কার্য, ক্ষমতা ও শক্তি । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৪০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
West Bengal Class 9 Physical Science Second Unit Test Question Paper with Answers 2026
Group – A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : (১×৮ = ৮)
১.১ এক মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত যে বক্তব্যটি ঠিক নয়, তা হল –
ক) 32 g অক্সিজেন
খ) অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু
গ) অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু
ঘ) STP-তে আয়তন 22.4 L
১.২ কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে –
ক) 2 গুণ
খ) 4 গুণ
গ) 16 গুণ
ঘ) 20 গুণ
১.৩ প্রদত্ত কোন রাশির একক আলাদা? –
ক) পীড়ন
খ) বিকৃতি
গ) ইয়ং গুণাঙ্ক
ঘ) চাপ
১.৪ অস্থায়ী খরজলে প্রদত্ত কোনটি উপস্থিত থাকে? –
ক) Na₂CO₃
খ) NaHCO₃
গ) Ca(HCO₃)₂
ঘ) NaCl
১.৫ অ্যাসিটোন এবং মিথাইল অ্যালকোহল-এর মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা হয় –
ক) পাতন
খ) পৃথকীকরণ ফানেল
গ) আংশিক পাতন
ঘ) ঊর্ধ্বপাতন পদ্ধতি
১.৬ দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে পৃথক করা যায় না, এর কারণ –
ক) সান্দ্রতা
খ) বায়ুমণ্ডলীয় চাপ
গ) পৃষ্ঠটান
ঘ) ঘর্ষণ
১.৭ তরলের মুক্ততলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী –
ক) ব্যাপন
খ) সান্দ্রতা
গ) পৃষ্ঠটান
ঘ) গ্লোবাল ওয়ার্মিং
১.৮ যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তা হল –
ক) 32°F
খ) 39.2°F
গ) 42°F
ঘ) 4°F
Group – B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : (১×৭ = ৭)
২.a) STP-তে 16 g অক্সিজেনের আয়তন কত?
অথবা,
11.5 g সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত?
২.b) বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
২.c) পেট্রোলিয়ামের আংশিক পাতনে 30°C – 70°C এর মধ্যে পাতিত পদার্থ হিসেবে মূলত কী পাওয়া যায়?
২.d) 1 kg জলকে 100°C-এ রেখে 1 kg স্টিমে পরিণত করতে কত জুল তাপ লাগবে?
২.e) “নক-নি সিনড্রোম” কার প্রভাবে হয়?
২.f) পড়ন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ কোন ধর্মের কারণে লাভ করে?
২.g) জিওলিন ট্যাবলেট থেকে কোন গ্যাস উৎপন্ন হয় যা জলকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে?
Group – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (২×৫ = ১০)
৩.a) ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়ে যায় কেন?
অথবা,
বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় কেন?
৩.b) পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ এবং কেন? (১+১)
৩.c) একটি বস্তুর ভর 200 kg। কত উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তি 9800 J হবে?
[g = 9.8 m/s²]
অথবা,
কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। (১+১)
৩.d) বিয়োজী ফানেলের সাহায্যে দুটি তরলের মিশ্রণ পৃথক করার ক্ষেত্রে দুটি শর্ত লেখো।
৩.e) 88 g কার্বন-ডাই-অক্সাইডে যত সংখ্যক অণু থাকে, কত মোল অক্সিজেনের ঠিক তত সংখ্যক অণু থাকবে?
Group – D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (৩×৫ = ১৫)
৪.a) একটি মোটর প্রতি মিনিটে 2500 kg জল 10 m উপরে তোলে, মোটরের ক্ষমতা কত ?অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র লেখো।
৪.b) ইয়ং গুণাঙ্ক কাকে বলে? SI তে এর একক কী? (২+১)
অথবা,
2 m লম্বা একটি তারের দৈর্ঘ্য 5 mm বাড়ানো হল। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক Y = 2 × 10¹¹ N/m² হলে তারে উৎপন্ন পীড়ন নির্ণয় করো।
৪.c) কার্য ও তাপের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। এটি থেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও।
(২+১)
৪.d) জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝ? অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো।
(২+১)
৪.e) 22 g CO₂ ও 22 g NO₂-এর মধ্যে NTP-তে কার আয়তন বেশি? কেন? ব্যাখ্যা করো।
অথবা,
বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও :
বামস্তম্ভ - ডানস্তম্ভ
i) জলের ক্লোরিনেশনে ব্যবহৃত হয় - ক) As
ii) ব্ল্যাকফুট ডিজিজ - খ) CaCl₂
iii) খরজলl - গ) Ca(OCl)C

.jpg)
Enter Your Comment