WBBSE Class 10 History Second Unit Test Question Paper with Answers 2026 । দশম শ্রেণীর ইতিহাস সাজেশান প্রশ্ন ও উত্তর

0

Class X History 2nd Unit Test Question Paper 2026

WBBSE Class 10 History Second Unit Test Question Paper with Answers 2026 । দশম শ্রেণীর ইতিহাস সাজেশান প্রশ্ন ও উত্তর


তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইটে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাধ্যমিক (Class 10)-এর জীবন বিজ্ঞান বিষয়টি মনোযোগ দিয়ে পড়ছো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে Madhyamik 2nd Unit Test 2026, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই Class 10 Second Unit Test / 2nd Summative Test-এ ভালো ফল করার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি। তাই তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে Info Educations নিয়ে এসেছে মাধ্যমিক ইতিহাস (History) 2nd Unit Test Question Paper & Answer 2026। এখানে তোমরা পাবে সম্পূর্ণ Class 10 History Second Unit Test Question Papers with Answers, সঙ্গে গুরুত্বপূর্ণ Model Papers এবং সম্ভাব্য Madhyamik History Suggestion 2026। এই প্রশ্নপত্র ও সাজেশনগুলি নিয়মিত অনুশীলন করলে তোমাদের Madhyamik History 2nd Unit Test Preparation অনেক বেশি শক্তিশালী হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।


ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্ন ও উত্তর 2026


মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের প্রস্তুতিকে আরও সহজ, গোছানো এবং কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে নতুন উদ্যোগ। আসন্ন Class Ten History Second Summative Test-এ ভালো ফল করার জন্য দরকার সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলন—আর সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এই বিশেষ কন্টেন্ট। এখানে তোমরা পাবে Class X History 2nd Unit Test Question Paper 2026 (দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র)সহ তার বিশদ সমাধান, যা তোমাদের পরীক্ষার ধরন বুঝতে সাহায্য করবে। পাশাপাশি রয়েছে History Suggestion for Class 10 2nd Unit Test এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন, যা শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই মাধ্যমিক 2nd Summative ইতিহাস সাজেশন (WBBSE Class 10 History 2nd Unit Test Model Question Paper 2026) এবং class 10 2nd summative etihas suggestion নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে, সময় ব্যবস্থাপনা উন্নত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।


West Bengal Class 10 History Second Summative Test Syllabus


WBBSE Class X History 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী দশম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের সিলেবাস -  চতুর্থ অধ্যায় : সংঘবদ্ধতার গোড়ার কথা। পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা।। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 40 নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।


WBBSE Class 10 History 2nd Unit Test Question Paper 2026 with Answers


‘ক’ বিভাগ

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১০ = ১০


i) ১৮৫৭ খ্রিঃ মহাবিদ্রোহকে ‘সিপাহী বিদ্রোহ’ বলেছেন—

ক) ড. রমেশচন্দ্র মজুমদার

খ) ডিসরেলি

গ) ডাফ

ঘ) জন সিলি


ii) কানপুরে ১৮৫৭ খ্রিঃ মহাবিদ্রোহের নেতৃত্ব দেন—

ক) কুনওয়ার সিং

খ) হজরত মহল

গ) আহম্মদুল্লা

ঘ) নানা সাহেব


iii) ‘জমিদার সভা’-র প্রথম সভাপতি ছিলেন—

ক) দ্বারকানাথ ঠাকুর

খ) রাজা রাধাকান্ত দেব

গ) প্রসন্ন কুমার ঠাকুর

ঘ) নবগোপাল মিত্র


iv) পূর্ববঙ্গে প্রথম ছাপাখানা গড়ে ওঠে—

ক) ঢাকায়

খ) কুমিল্লায়

গ) রংপুরে

ঘ) চট্টগ্রামে


v) ‘প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার’ বলা হয়—

ক) শিবচন্দ্রকে

খ) কেশবচন্দ্রকে

গ) সুরেশচন্দ্রকে

ঘ) গোলকচন্দ্রকে


vi) ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশিত হয়—

ক) ১৮৫০ খ্রিঃ

খ) ১৮৫২ খ্রিঃ

গ) ১৮৫৫ খ্রিঃ

ঘ) ১৮৫৭ খ্রিঃ


vii) ‘অব্যক্ত’ গ্রন্থের রচয়িতা—

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) বিদ্যাসাগর

গ) অরবিন্দ ঘোষ

ঘ) জগদীশচন্দ্র বসু


viii) বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ বলেছেন—

ক) সুমিত সরকার

খ) বিধানচন্দ্র

গ) গান্ধিজী

ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


ix) ‘লাঙ্গল’ পত্রিকার সম্পাদক ছিলেন—

ক) নজরুল ইসলাম

খ) এস. এ. গঙ্গে

গ) মুজাফফর আহমেদ

ঘ) সন্তোষ সিং


x) ‘All India Trade Union Congress (AITUC)’-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়—

ক) ১৯১০ খ্রিঃ

খ) ১৯২০ খ্রিঃ

গ) ১৯২২ খ্রিঃ

ঘ) ১৯২৫ খ্রিঃ


‘খ’ বিভাগ

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :


A. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও : ১×৩ = ৩


ক স্তম্ভ -  খ স্তম্ভ

i) হিন্দু মেলা a) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

ii) একা আন্দোলন b) মাদারি পাসি

iii) মানবেন্দ্রনাথ রায় c) নবগোপাল মিত্র


B. প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো : ১×৩ = ৩


i) অযোধ্যা

ii) শ্রীরামপুর

iii) দিল্লি


‘গ’ বিভাগ

3. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) : ২×৪ = ৮


i) ‘সভা সমিতির যুগ’ বলতে কী বোঝো?

ii) ইলবার্ট বিল বিরোধী আন্দোলন থেকে ভারতীয়রা কী শিক্ষা নিয়েছিল?

iii) ‘জাতীয় শিক্ষা পরিষদ’ ব্যর্থ হওয়ার দুটি কারণ লেখো।

iv) ‘সারা ভারত কিষাণ কংগ্রেস’ কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সম্পাদক কে ছিলেন?

v) কাকে কেন ‘বাংলার গুটেনবার্গ’ বলা হয়?

vi) ‘হালি’ প্রথা কী?


‘ঘ’ বিভাগ

4. নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে কোনো দুটি) : ৪×২ = ৮


i) টীকা লেখো : মহারানির ঘোষণা পত্র।

ii) ‘Workers and Peasants Party’-এর পরিচয় দাও।

iii) ‘Bengal Technical Institute’-এর পরিচয় দাও।

iv) ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো।


‘ঙ’ বিভাগ

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও (১৫–১৬টি বাক্যে) : ৮×১ = ৮


i) উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো।

ii) মানবেন্দ্রনাথ রায় ও ভারতে বামপন্থী আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

iii) বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে I.A.C.S.-এর অবদান লেখো।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)