Class 9 Life Science 2nd Unit Test Suggestion 2026
নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৬
পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য জীবন বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট ২০২৬-এর প্রস্তুতি এখন আরও সহজ। Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুনভাবে সাজানো Class 9 Life Science Second Unit Test Question Paper with Answers 2026 (নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ ), যা তোমাদের Class IX 2nd Unit Test / Second Summative Test-এর প্রস্তুতিকে আরও মজবুত করবে। আসন্ন পরীক্ষার আগে সঠিক সাজেশন, মডেল প্রশ্নপত্র এবং নির্ভুল উত্তর অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 9 Jibon Bigyan 2nd Unit Test Suggestion WBBSE এবং তার বিস্তারিত সমাধান তোমাদের ঘরে বসেই স্মার্টভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তৈরি এই Class 9 জীবন বিজ্ঞান দ্বিতীয় সামেটিভ টেস্ট তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরণ বুঝতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে।
West Bengal Class 9 Life Science Second Summative Test Syllabus
WBBSE Class IX Life Science 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস - তৃতীয় অধ্যায়ঃ জৈবনিক প্রক্রিয়া । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৪০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
West Bengal Class 9 Life Science Second Unit Test Question Paper with Answers 2026
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো : (১×৫ = ৫)
১.১ সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ নীচের কোনটি? –
ক) CO₂ ও H₂O
খ) শর্করা ও CO₂
গ) শর্করা ও O₂
ঘ) অ্যালকোহল ও CO₂
১.২ কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না? –
ক) পত্ররন্ধ্র
খ) মূলরোম
গ) লেন্টিসেল
ঘ) কিউটিকল
১.৩ ট্রাকিয়া কোন প্রাণীর শ্বসন অঙ্গ? –
ক) কেঁচো
খ) মাছ
গ) আরশোলা
ঘ) বাদুড়
১.৪ অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? –
ক) নিউট্রোফিল
খ) বেসোফিল
গ) মনোসাইট
ঘ) ইওসিনোফিল
১.৫ কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায়? –
ক) সর্পগন্ধা
খ) সিঙ্কোনা
গ) ধুতুরা
ঘ) তামাক
বিভাগ – খ
২। নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে অভিসংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোনো দশটি) (১×১০ = ১০)
২.১ শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঅঙ্গ?
২.২ ভার্মিফর্ম অ্যাপেনডিক্স বৃহদন্ত্রের কোন অংশে যুক্ত থাকে?
২.৩ শূন্যস্থান পূরণ করো : অভিস্রবণ প্রক্রিয়ায় ______ পর্দার প্রয়োজন।
২.৪ সত্য বা মিথ্যা নিরূপণ করো : চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গ হল নেফ্রিডিয়া।
২.৫ বিসদৃশটি বেছে লেখো : গদ, ডাটুরিন, তরুক্ষীর, রজন।
২.৬ প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
রক্ততঞ্চন : অনুচক্রিকা :: শ্বাসবায়ু পরিবহণ : ______
২.৭ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। বিষয়টি খুঁজে লেখো :
গ্লাইকোলাইসিস, সবাত শ্বসন, ক্রেবসচক্র, প্রান্তীয় শ্বসন।
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল করো :
বামস্তম্ভ - ডানস্তম্ভ
২.৮ ম্যালপিজিয়ান কণিকা - ক) ম্যালেরিয়া
২.৯ কুইনাইন - খ) নেফ্রন
২.১০ হিমোসায়ানিন - গ) সর্পগন্ধা
ঘ) চিংড়ি
২.১১ রিজার্ভ পেসমেকার কাকে বলে?
২.১২ লালারসে উপস্থিত একটি উৎসেচকের নাম লেখো।
২.১৩ মিষ্টির দোকানের কোন খাবারে তুমি ল্যাকটিক অ্যাসিড পাবে?
বিভাগ – গ
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (২×৫ = ১০)
৩.১ কোনো ব্যক্তির যকৃত ক্ষতিগ্রস্ত হলে রেচনজনিত কী কী সমস্যা হবে?
অথবা
ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো।
৩.২ স্বভোজী পুষ্টি ও পরভোজী পুষ্টির পার্থক্য লেখো।
৩.৩ রসের উৎস্রোতে বাষ্পমোচনের ভূমিকা লেখো।
৩.৪ Rh ফ্যাক্টর বলতে কী বোঝ?
অথবা
সন্ধানের দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো।
৩.৫ মানুষের রক্তের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা কী?
অথবা
মৌল বিপাক হার (BMR) বলতে কী বোঝ?
বিভাগ – ঘ
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (৫×৩ = ১৫)
৪.১ মানুষের নেফ্রনের চিত্র আঁকো এবং যেকোনো চারটি অংশ চিহ্নিত করো। (৩+২)
অথবা
মানুষের পাকস্থলীর চিত্র অঙ্কন করে যেকোনো চারটি অংশ চিহ্নিত করো। (৩+২)
৪.২ মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তসংবহন পদ্ধতি সংক্ষেপে লেখো। অ্যাগ্লুটিনিন কাকে বলে? (৩+২)
অথবা
রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। রক্ততঞ্চনের তিনটি কাজ লেখো। (৩+২)
৪.৩ উদ্ভিদের রেচন ত্যাগের কৌশল বর্ণনা করো। উদ্ভিদের N-বিহীন রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব কী কী হতে পারে বলে তোমার মনে হয়?
অথবা
সালোকসংশ্লেষের সাধারণ সমীকরণটি লেখো। এই প্রক্রিয়ার দুটি তাৎপর্য লেখো। (২+৩)

.jpg)
Enter Your Comment