WBBSE Class 5 Amader Poribesh Second Unit Test Question Paper with Answers 2026।পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নপত্র সাজেশান

0

Class 5 Amader Poribesh 2nd Summative Question Answer 2026 PDF

WBBSE Class 5 Amader Poribesh Second Unit Test Question Paper with Answers 2026।পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নপত্র সাজেশান


তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট এ।আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা। এই পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী কার্যকর করতে Info Educations নিয়ে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Class 5 Science Second Unit Test 2026 Question Paper & Answerপরীক্ষার আগে সঠিক প্রস্তুতির জন্য সবচেয়ে প্রয়োজন নির্ভরযোগ্য প্রশ্নপত্র সঠিক উত্তর। সেই বিষয়টি মাথায় রেখে আমরা তোমাদের জন্য প্রদান করছি WBBSE Class 5 All Subject Unit Test Question Papers with Answers, যা তোমাদের প্রস্তুতিকে আরও সহজ সফল করে তুলবে। এই প্রশ্নপত্রগুলি নিয়মিত অনুশীলন করলে তোমরা পরীক্ষায় ভালো ফল করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে উঠতে পারবে।

 


ক্লাস 5 আমাদের পরিবেশ 2025 2nd Unit Test প্রশ্ন ও উত্তর (সম্পূর্ণ সমাধান)

 

পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান প্রশ্নপত্র (Class 6 Poribesh Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে ক্লাস 5 দ্বিতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন Class 5 আমাদের পরিবেশ পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই Class V Science Second Unit Test Question Paper এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য দারুণ সহায়ক হবে। Class 5 Environment Science Second Unit Test Question with Answers 2026 অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারো এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।

 


West Bengal Class 5 Amader Poribesh Second Summative Test Syllabus


WBBSE Class V Science 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী পঞ্চম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের সিলেবাস খুবই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। পরিবেশ ও সম্পদ। পরিবেশ ও উৎপাদন [ কৃষি ও মৎস্য উৎপাদন ] তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে 30 নম্বর এবং সময় দেওয়া হবে ঘন্টা সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। 



পঞ্চম শ্রেনির দ্বিতীয় ইউনিট টেস্ট আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর


১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ (১×১০ = ১০)


1.1 দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হল—

ক) দামোদর খ) হলদি গ) রূপনারায়ণ

Ans : - গ) রূপনারায়ণ


1.2 পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হল—

ক) গোর্গাবুরু খ) সান্দাকফু গ) কাঞ্চনজঙ্ঘা

Ans : - খ) সান্দাকফু


1.3 আউস ও আমন হল—

ক) ধান খ) গম গ) যব-এর প্রকারভেদ

Ans : - ক) ধান


1.4 জওহরলাল নেহেরুর জন্মদিনটি পালিত হয়—

ক) শিক্ষক দিবস খ) শিশু দিবস গ) স্বাধীনতা দিবস হিসাবে

Ans : - খ) শিশু দিবস 


1.5 সামুদ্রিক মাছ হল—

ক) রুই খ) কাতলা গ) সার্ডিন

Ans : - গ) সার্ডিন


1.6 লালমাটি দেখা যায়—

ক) দার্জিলিংয়ে খ) কোচবিহারে গ) পুরুলিয়ায়

Ans : - গ) পুরুলিয়ায়


1.7 ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হল—

ক) বট খ) কলাগাছ গ) গরান

Ans : - গ) গরান


1.8 একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায়—

ক) সুন্দরবনে খ) কুলিক পাখিরালয়ে গ) জলদাপাড়ায়

Ans : - গ) জলদাপাড়ায়


1.9 বন্দর শহর ও পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত স্থান—

ক) হলদিয়া খ) শিলিগুড়ি গ) খড়গপুর

Ans : - ক) হলদিয়া


1.10 একটি প্রাকৃতিক কীটনাশকের নাম হল—

ক) কেচো খ) নিমপাতা গ) গোবরসার

Ans : - খ) নিমপাতা



২. শূন্যস্থান পূরণ করঃ (যে কোনো পাঁচটি) (১×৫ = ৫)


২.১ রায়গঞ্জ ______ জেলার অন্তর্গত।

Ans : - উত্তর দিনাজপুর


২.২ ______ হল একটি নিত্যবহ নদী।

Ans : - গঙ্গা


২.৩ ______ এ রেলের ইঞ্জিন তৈরীর কারখানা আছে।

Ans : - চিত্তরঞ্জন


২.৪ বুদ্ধি একটি ______।

Ans : - মানসিক ক্ষমতা


২.৫ ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হল ______।

Ans : - হারভেস্টার


২.৬ বাঁশের কেল্লা বানিয়েছিলেন ______।

Ans : - তিতুমীর


২.৭ বঙ্গভঙ্গ হয়েছিল ______ সালে।

Ans : - ১৯০৫ সালে



৩. নীচের প্রশ্নগুলোর এককথায় উত্তর দাওঃ (১×৭ = ৭)


৩.১ আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন?

Ans : - সুভাষচন্দ্র বসু


৩.২ রেশমকীট পালনের জন্যে কোন গাছ ব্যবহার করা হয়?

Ans : - তুঁত গাছ


৩.৩ বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়?

Ans : - আলিপুরদুয়ার


৩.৪ পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মত জমি তৈরী করে চাষ করাকে কি বলে?

Ans : - ধাপ চাষ (Terrace Farming)


৩.৫ বর্ধমান জেলার দুটি বিখ্যাত মিষ্টির নাম লেখ।

Ans : - সীতাভোগ ও মিহিদানা


৩.৬ DVC-এর পুরো কথাটি কি?

Ans : - Damodar Valley Corporation (দামোদর ভ্যালি কর্পোরেশন)


৩.৭ আমাদের দেশের দুজন বিখ্যাত বিজ্ঞানীর নাম লেখ।

Ans : - সি. ভি. রমন ও জগদীশচন্দ্র বসু


৪. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (২×৪ = ৮)


4.1 সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখ।

Ans : - সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত প্রকৃতি নির্ভর। এই অঞ্চলে বসবাসকারী মানুষরা বন ও নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এখানে অনেক মানুষ মাছ ধরা, কাঁকড়া ও চিংড়ি সংগ্রহের মাধ্যমে জীবিকা অর্জন করে। এছাড়া মধু সংগ্রহ (মৌয়ালদের কাজ) এবং কাঠ বা বনজ সম্পদ সংগ্রহ করাও তাদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। কিছু মানুষ কৃষিকাজ করে, বিশেষ করে ধান চাষ, যদিও লবণাক্ত মাটি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষাবাদ কঠিন।


সুন্দরবনের মানুষদের জীবিকা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ তাদেরকে প্রায়ই বাঘ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো বিপদের সম্মুখীন হতে হয়। তবুও তারা সাহসের সাথে এই প্রতিকূল পরিবেশে জীবনযাপন করে।


4.2 চারটি লুপ্তপ্রায় মাছের নাম লেখ।

Ans : - ন্যাদোশ, খুরশুলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি লুপ্তপ্রায় মাছ |


4.3 বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হবে?

Ans : - বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে মাটি, জল ও বায়ু দূষিত হয়, উপকারী পোকা ও মাটির উর্বরতা নষ্ট হয় এবং ফসলের অবশিষ্টাংশ খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার, স্নায়বিক সমস্যা ও কিডনির মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে । এছাড়া, কীটপতঙ্গরা কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ফলে উৎপাদন কমে যায় ।


4.4 কলকাতার যে কোনো দুটি দর্শনীয় স্থানের নাম লেখ। 

Ans : - ১. ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial): এটি একটি বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিসৌধ, যা শ্বেতপাথর দিয়ে নির্মিত 

২. হাওড়া ব্রিজ (Howrah Bridge/Rabindra Setu): এটি কলকাতার প্রতীকস্বরূপ একটি ঝুলন্ত সেতু, যা হুগলি নদীর ওপর অবস্থিত ।







একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)