WBBSE Class 8th Science 2nd Unit Test Suggestion Question Paper with Answers
অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৬
অষ্টম শ্রেণীর
বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর (Class 8 Science Second Unit Test Question
Paper with Answers 2026) এখন তোমাদের
জন্য একদম সহজলভ্য। Info
Educations নিয়ে এসেছে Class 8
Science Second Unit Test Question Paper & Answer, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে
তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য সঠিকভাবে
প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই Class 8 Science 2nd Unit Test Question
Paper এবং তার সঠিক উত্তরগুলি
তোমাদের বাড়িতে বসে অনুশীলনের জন্য দারুণ সহায়ক হবে। এই ক্লাস ৮ বিজ্ঞান দ্বিতীয়
সামেটিভ টেস্ট (Class 8
Science Second Unit Test Question with Answers 2026) অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা
হয়েছে, যাতে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন সহজে
বুঝতে পারো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।
West Bengal Class 8 Poribesh o Bigyan Second Summative Test Syllabus
WBBSE
Class VIII Science 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের
সিলেবাস - 1. ভৌত পরিবেশ : 1.3 তাপ । 2. মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া : 2.3 রাসায়নিক বিক্রিয়া। 2.4 তড়িতের রাসায়নিক প্রভাব। 5. প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ । 8. মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন।। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন
করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৫০ নম্বর এবং সময় দেওয়া
হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে
পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর
Physical Science
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (যে কোনও পাঁচটি) 1 × 5 = 5
i) চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক—
a) কমে যায়
b) বেড়ে যায়
c) একই থাকে
d) শূন্য হয়
ii) বস্তু কর্তৃক গৃহীত তাপ Q, বস্তুর ভর m এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি t হলে, আপেক্ষিক তাপ (S) হবে—
a) Qmt
b) Q / mt
c) mt / Q
d) mtQ
iii) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোকশক্তিকে খাদ্যে যে শক্তিতে পরিণত করে তা হল—
a) রাসায়নিক শক্তি
b) তাপশক্তি
c) গতিশক্তি
d) কোনোটিই নয়
iv) পোড়াচুন ও জলের বিক্রিয়ায়—
a) তাপ শোষিত হয়
b) তাপ অপরিবর্তিত থাকে
c) তাপ উৎপন্ন হয়
d) কোনোটিই নয়
v) একটি মৃদু তড়িবিশ্লেষ্য-এর উদাহরণ হল—
a) NaCl
b) KOH
c) CuSO₄
d) CH₃COOH
vi) বজ্রপাত বেশি হয়—
a) বর্ষাকালে
b) বসন্তকালে
c) শীতকালে
d) গ্রীষ্মকালে
2. শূন্যস্থান পূরণ করো : (যে কোনও পাঁচটি) 1 × 5 = 5
i) নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নেই এমন একটি কঠিন পদার্থ হল ———
ii) তরল ও গ্যাসের মধ্যে দিয়ে ——— প্রক্রিয়ায় তাপ প্রবাহিত হয়।
iii) ইউরিয়া জলের সাথে বিক্রিয়া করে যে ঝাঁঝাল গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন করে তা হল ———
iv) কোনো মৌল বা যৌগের সঙ্গে ——— যুক্ত হলে জারণ হয়।
v) যে পাত্রে তড়িবিশ্লেষণ করা হয় তাকে ——— বলে।
vi) মেঘের নীচের দিক সাধারণত ——— তড়িদ্গ্রস্ত হয়।
3. যে কোনও পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 1 × 5 = 5
i) এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে চাপ বাড়িয়ে তরলের স্ফুটনাঙ্ক বাড়ানো হয়।
ii) সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে?
iii) জল ব্যতীত আরও দুটি দ্রাবকের উদাহরণ দাও।
iv) একটি অধাতব তড়িৎ পরিবাহীর উদাহরণ দাও।
v) পাতিত জল ও নুন জলের মধ্যে তড়িতের পরিবাহী কোনটি?
vi) রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কী বলে?
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনও চারটি) 2 × 4 = 8
i) দুটি বরফ টুকরোকে একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরলে তারা জোড়া লেগে যায়। কেন?
ii) শীতকালে বন্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে ঘুমানো অত্যন্ত বিপজ্জনক কেন ?
iii) বাড়িতে ধুনো দেওয়ার সময় বড়ো টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন ?
iv) তীব্র তড়িবিশ্লেষ্য ও মৃদু তড়িবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো।
v) গ্যালভানাইজেশন কাকে বলে? এর প্রয়োজনীয়তা কী?
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনও চারটি) 3 × 4 = 12
i) চিত্রসহ থার্মোফ্লাস্কের গঠন বর্ণনা করো।
ii) NaCl কেলাস জলীয় দ্রবণে কীভাবে দ্রবীভূত হয়, চিত্রসহ লেখো।
iii) বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য লেখো।
iv) তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো।
v) বজ্র নিরোধক কী? ভালো বজ্র নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত?
Life Science
6. সঠিক উত্তরটি নির্বাচন করো : (যে কোনও তিনটি) 1 × 3 = 3
i) কলেরা রোগের জীবাণু একপ্রকার—
a) ভাইরাস
b) ব্যাকটেরিয়া
c) আদ্যপ্রাণী
d) ছত্রাক
ii) স্মল পক্সের টিকা আবিষ্কার করেন—
a) ফ্লেমিং
b) ডারউইন
c) এডওয়ার্ড জেনার
d) ডোনোভ্যান
iii) আদা একটি—
a) কন্দ
b) ডাল
c) তৈলবীজ
d) তন্তুজাতীয় ফসল
iv) আমে থাকে—
a) ভিটামিন D
b) ভিটামিন E
c) ভিটামিন K
d) ভিটামিন A
7. শূন্যস্থান পূরণ করো : (যে কোনও দুটি) 1 × 2 = 2
i) বেলে মাছ ——— রোগের বাহক।
ii) পলি, দোঁআশ বা এঁটেল, সব ধরনের মাটিতে ——— ধান বোণা হয়।
iii) শ্রমিক মৌমাছিরা মধু তৈরীর জন্য ফুল থেকে ——— সংগ্রহ করে।
8. যে কোনও দুটি প্রশ্নের উত্তর দাও : 2 × 2 = 4
i) মহামারি কাকে বলে? মহামারি কত প্রকারের ও কী কী?
ii) জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো?
iii) মিশ্র মাছচাষ কাকে বলে?
9. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনও দুটি) 3 × 2 = 6
i) ইনফ্লুয়েঞ্জা কী-জাতীয় রোগ? এই রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো। এই রোগের সংক্রামণ কোথায় হয় ? এই রোগের লক্ষণগুলি লেখো ।
ii) চা-এর গুণাগুণ আলোচনা করো।
iii) ডিপ-লিটার পদ্ধতিতে মুরগি পালন সম্পর্কে সংক্ষেপে লেখো।


Enter Your Comment