WBBSE Class 6 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026 । ষষ্ট শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট সাজেশান

0

Class 6 Mathematics Second Summative Test Question Paper 2026 

WBBSE Class 6 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026 । ষষ্ট শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট সাজেশান


Info Educations ওয়েবসাইটে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পড়াশোনার প্রস্তুতি ভালোভাবেই এগিয়ে নিচ্ছো। আগামী আগস্ট মাস থেকে ষষ্ট শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। তোমাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে যত্নসহকারে তৈরি Class 6 Mathematics Second Unit Test 2026 Question Paper & Answer। পরীক্ষায় ভালো ফল করার জন্য নির্ভরযোগ্য প্রশ্নপত্র ও সঠিক উত্তর অনুশীলন করা খুবই জরুরি। সেই লক্ষ্যেই আমরা তোমাদের জন্য প্রদান করছি WBBSE Class 6 All Subject Unit Test Question Papers with Answers, যা তোমাদের পড়াশোনাকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।



ষষ্ঠ শ্রেণি গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল প্রশ্নপত্র ও উত্তর ২০২৬ 


ষষ্ঠ শ্রেণি গণিত মডেল প্রশ্ন ও উত্তর (দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন) (Class 6 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে Class 6 Mathematics Second Unit Test Question Paper & Answer, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই WB Class 6  Math Second Unit Test Suggestion WBBSE (ষষ্ট শ্রেণীর অঙ্ক সাজেশান )এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে অনুশীলনের জন্য দারুণ সহায়ক হবে। এই ক্লাস 6 বাংলা দ্বিতীয় সামেটিভ টেস্ট (Class Six Math 2nd Unit Test Question with Answers 2026) অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন সহজে বুঝতে পারো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।



West Bengal Class 6 Mathematics Second Summative Test Syllabus


WBBSE Class VI Mathematics 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী ষষ্ট শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক বিষয়ের সিলেবাস -  অধ্যায় – 7. দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। অধ্যায় - মেট্রিক পদ্ধতি। অধ্যায় -9. শতকরা। অধ্যায় 10. আবৃত্ত দশমিক সংখ্যা। অধ্যায় -11. সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। অধ্যায় -12. তিনটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. অধ্যায়–13. তথ্য সাজানো ও বিচার। অধ্যায় – 14. রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। অধ্যায় – 15. ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। অধ্যায় – 16. নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৫০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।


West Bengal Class 6 Mathematics Second Unit Test Question Paper with Answers 2026


1. সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাওঃ 1 × 10 = 10


i) প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা?

a) 1.02˙3˙, b) 0.5˙, c) 2.57˙9˙, d) 0.82˙3˙


ii) -5 এর সঙ্গে ______ যোগ করলে +5 হবে।

a) 0, b) 134, c) -134, d) +10


iii) 70 এর 10% হল —

a) 7, b) 70, c) 0.7, d) 700


iv) একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ______ টি সরল আঁকা যায়।

a) একটি, b) দুটি, c) চারটি, d) অসংখ্য


v) 20°C তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশি —

a) 20°C তাপমাত্রা বৃদ্ধি পায়

b) 20°C তাপমাত্রা হ্রাস পায়


vi) দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের ল.সা.গু 40 হলে সংখ্যা দুটির গ.সা.গু হবে —

a) 30, b) 50, c) 9, d) 60


vii) তিনটি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে —

a) সমরেখ, b) সমবিন্দু, c) সমান্তরাল, d) পরস্পরছেদী সরলরেখা


viii) একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তুটি হলো —

a) বৃত্ত, b) শঙ্কু, c) চোঙ, d) গোলক


ix) 0.2 মিটার = ______ কিলোমিটার

a) 0.002, b) 0.0002, c) 2, d) 0.02


x) যে কোনো স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব —

a) একই, b) আলাদা, c) 5 একক


2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো পাঁচটি): 2 × 5 = 10


i) গুণফল নির্ণয় করো: 0.538 × 0.25


ii) কত টাকার 20% = 17 টাকা?


iii) সরল করো: (+12) + (-18) + (+10)


iv) 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত?


v) a ≥ b বলতে কী বোঝ?


vi) 38 মিটার লম্বা রাস্তার পাশে সমান দূরত্বে 15টি গাছ লাগানো হলো এবং দুই প্রান্তে দুটি গাছ আছে। প্রতি দুটি গাছের মধ্যে দূরত্ব কত?


vii) সামান্য ভগ্নাংশে পরিণত করো: 0.16˙


3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো পাঁচটি): 3 × 5 = 15


i) অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি তিনি মাসে 1870 টাকা ভাড়া দেন, তবে তার মাসিক আয় কত?


ii) 15.77 মিটার লম্বা বাঁশ থেকে 2.25 মিটার বাদ দিলে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে?


iii) কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 এবং 630 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে?


iv) 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের কত শতাংশ পচে গেছে?


v) সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো: (+11) + (−12)


vi) একটি আয়তকার মাঠের পরিসীমা 424 মিটার এবং দৈর্ঘ্য 128 মিটার। প্রস্থ নির্ণয় করো।


4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি): 5 × 3 = 15


i) দুটি সংখ্যার যোগফল 384 এবং গ.সা.গু 48। সংখ্যা দুটি কী কী হতে পারে?


ii) একটি আয়তঘনাকার বস্তুর কটি তল, কটি শীর্ষবিন্দু এবং কটি প্রান্তরেখা আছে? চিত্র অঙ্কন করো।


iii) নিচের তথ্য থেকে স্তম্ভচিত্র তৈরি করো:


খেলা বন্ধুর সংখ্যা

ক্রিকেট 6

ফুটবল 9

হকি 2

ভলিবল 5

কবাডি 3


iv) 144 এবং 384 এর ল.সা.গু নির্ণয় করো এবং এর সাহায্যে গ.সা.গু নির্ণয় করো।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)