West Bengal Class 8 Geography Second Unit Test Question Paper with Answers 2026 । ক্লাস ৮ ভূগোল সাজেশান

0

Class 8 Geography Model Question Second Unit Test Suggestion 2026

West Bengal Class 8 Geography Second Unit Test Question Paper with Answers 2026 । ক্লাস ৮ ভূগোল সাজেশান


Info Educations ওয়েবসাইটে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পড়াশোনার প্রস্তুতি ভালোভাবেই এগিয়ে নিচ্ছো। আগামী আগস্ট মাস থেকে অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। তোমাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করে তুলতে Info Educations নিয়ে এসেছে যত্নসহকারে তৈরি Class 8 Geography Second Unit Test 2026 Question Paper & Answer। পরীক্ষায় ভালো ফল করার জন্য নির্ভরযোগ্য প্রশ্নপত্র ও সঠিক উত্তর অনুশীলন করা খুবই জরুরি। সেই লক্ষ্যেই আমরা তোমাদের জন্য প্রদান করছি WBBSE Class 8 All Subject Unit Test Question Papers with Answers, যা তোমাদের পড়াশোনাকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।



অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৬


অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Second Unit Test Question Paper with Answers 2026) এখন তোমাদের জন্য একদম সহজলভ্য। Info Educations নিয়ে এসেছে Class 8 Geography Second Unit Test Question Paper & Answer, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। সামনে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই Class 8 Geography 2nd Unit Test Question Paper এবং তার সঠিক উত্তরগুলি তোমাদের বাড়িতে বসে অনুশীলনের জন্য দারুণ সহায়ক হবে। এই ক্লাস ৮ ভূগোল দ্বিতীয় সামেটিভ টেস্ট (Class 8 Geography Second Unit Test Question with Answers 2026) অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা প্রস্তুত করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন সহজে বুঝতে পারো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো।



WBBSE Class 8 Vugol Second Summative Test Syllabus


WBBSE Class VIII Geography 2nd Unit Test Syllabus 2026 অনুযায়ী অষ্টম শ্রেণীর দ্বিতীয়  পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের সিলেবাস - চতুর্থ অধ্যায় : চাপবলয় ও বায়ুপ্রবাহ। পঞ্চম অধ্যায় মেঘ-বৃষ্টি। নবম অধ্যায় : উত্তর আমেরিকা। দশম অধ্যায় : দক্ষিণ আমেরিকা । তাই এই অধ্যায়গুলি ভালোভাবে পড়া ও অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। এই পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে, যার পূর্ণমান নির্ধারিত হয়েছে ৫০ নম্বর এবং সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। সঠিক প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।



ক্লাস 8 ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর 2026

 

১। সঠিক উত্তরটি বেছে লেখো : ১ × ৬ = ৬


ক) উষ্ণতা বাড়লে বায়ুর চাপ —

(বাড়ে / কমে / একই থাকে / কোনোটিই নয়)


খ) জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল —

(ঘনীভবন / শিশিরাঙ্ক / হিমাঙ্ক / বাষ্পীভবন)


গ) উষ্ণ স্থানীয় বায়ু হল —

(কালবৈশাখী / চিনুক / বোরো)


ঘ) বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় —

(বাতপতাকা / ব্যারোমিটার / রেনগজ) যন্ত্র দ্বারা। 


ঙ) উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে —

(পঞ্চম / তৃতীয় / চতুর্থ) স্থান দখল করেছে। 


চ) দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা —

(২৩ / ১৩ / ৩৩) টি। 



২। এক কথায় উত্তর দাও : ১ x ৭ = ৭ 


ক) আয়নবায়ুর অপর নাম কী?


খ) একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ দাও।


গ) কোন মেঘকে ‘বজ্রমেঘ’ বলা হয়?


ঘ) পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কী?


ঙ) ‘শৈল’ কথার অর্থ কী?


চ) উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?


ছ) রাবার শিল্পের রাজধানী কাকে বলা হয়?



৩। সত্য/মিথ্যা নির্বাচন করো : ১ x ৭ = ৭ 


ক) আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম।


খ) জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপ হল — স্লিট।


গ) নিম্বোষ্ট্র্যাটাস মেঘে একটানা বৃষ্টিপাত হয়।


ঘ) লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্কো বলে।


ঙ) অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।


চ) ক্লিভল্যান্ড হল উত্তর আমেরিকার বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র।


ছ) আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যাকোনকাগুয়া।



৪। সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোনো চারটি) ২ × ৪ = ৮


ক) নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? (More Information)

Ans : - সংজ্ঞা: নিরক্ষরেখার উভয়দিকে 5° উত্তর ও 5° দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ভোলট্রাম বলে। 

• নামকরণ: ডোলড্রাম শব্দটি প্রাচীনকালে নাবিকদের ব্যবহুত পারিভাষিক শব্দ। এই অঞ্চলে পালতোলা জাহাজগুলি এসে থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রাম।

• উৎপত্তির কারণ: নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। ফলে এখানকার বায়ু সহজেই উদ্বু ও হালকা হয়ে ওপরে উঠে গিয়ে ঊর্ধ্বমুখী বায়ুস্রোতের সৃষ্টি করে। তাই এই অঞ্চলে ভূ-পৃষ্ঠের সমান্তরালে অর্থাৎ অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ লক্ষ করা যায় না এবং শান্ত অবস্থা বিরাজ করে। তাই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে শান্তবলয় বা ডোলড্রাম বলা হয়।

বৈশিষ্ট্য: 

I) এই শান্তবলয়টি একটানা বিস্তৃত নয় ।

II) সূর্যের উত্তরায়ণের সময় এই শান্তবলয়টি কিছুটা উত্তরে এবং দক্ষিণায়নের সময় কিছুটা দক্ষিণে সরে যায়। 

III) জুলাই মাসে নিরক্ষরেখার উত্তরে এবং জানুয়ারি মাসে নিরক্ষরেখার দক্ষিণে ডোলড্রাম অবস্থান করে। 

IV) ডোলড্রাম বরাবর বায়ুচাপীয় ঢাল একেবারেই থাকে না। তাই এখানকার বায়ু অত্যন্ত দুর্বল প্রকৃতির এবং পরিবর্তনশীল।

• অবস্থান: তিনটি অঞ্চলে ডোলড্রাম স্পষ্টভাবে দেখা যায়। যথা-

i) আফ্রিকার পূর্ব উপকূল থেকে 180° দ্রাঘিমা পর্যন্ত, 

ⅱ) আফ্রিকার পশ্চিম উপকূলে এবং 

ii) মধ্য আমেরিকার পশ্চিম উপকূলে।


খ) কোরিওলিস বল কাকে বলে?

Ans : -  কোরিওলিস বল হলো সেই বল যা পৃথিবীর অক্ষের চারপাশে পৃথিবীর ঘূর্ণন দ্বারা সৃষ্টি হয়। এই বল বায়ু প্রবাহের দিককে প্রভাবিত করে। এই বলের প্রভাবে বায়ু দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে এবং উত্তর গোলার্ধে ডানদিকে বেকে প্রবাহিত হয়।


গ) আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?

Ans : - কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে এবং ঐ তাপমাত্রা ও চাপে বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।


ঘ) কর্ডিলেরা বলতে কী বোঝো?

Ans : - কর্ডিলেরা বলতে এমন একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যেখানে একাধিক পর্বতশ্রেণি সমান্তরালভাবে বা কাছাকাছি অবস্থান করে বিস্তৃত থাকে। এই পর্বতশ্রেণিগুলি সাধারণত দীর্ঘ ও ধারাবাহিকভাবে প্রসারিত হয় এবং তাদের মধ্যে উপত্যকা, মালভূমি ইত্যাদিও থাকতে পারে।


উদাহরণস্বরূপ, উত্তর আমেরিকার পশ্চিমাংশে অবস্থিত রকি পর্বতমালা, সিয়েরা নেভাদা ইত্যাদি মিলে একটি বৃহৎ কর্ডিলেরা গঠন করেছে।


ঙ) চাঁদোয়া বলতে কী বোঝো?

Ans : - ঘন বনাঞ্চলে উঁচু গাছগুলির ডালপালা ও পাতা একে অপরের সঙ্গে মিলে উপরের দিকে যে ছাদের মতো আবরণ তৈরি করে, তাকে চাঁদোয়া (Canopy) বলা হয়।


৫। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও : (যে কোনো চারটি) ৩ × ৪ = ১২


ক) ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের তিনটি পার্থক্য লেখো।

Ans : - পৃথিবীর বায়ুমণ্ডলীয় ঘটনা গুলির মধ্যে অন্যতম হল ঘূর্নবাত ও প্রতীপ ঘূর্নবাত । ঘূর্নবাত ও প্রতীপ ঘূর্নবাত একে অপরের বিপরীত অবস্থাকে সূচিত করে। দুটি অবস্থার কিছু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা একটি কে অপরটি থেকে পৃথক করে। ঘূর্নবাত ও প্রতীপ ঘূর্নবাতের মধ্যে পার্থক্য গুলি বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হল –


১. সংজ্ঞা

👉নিম্নচাপ বিশিষ্ট ঝরকে ঘূর্নবাত বা সাইক্লোন বলা হয়ে থাকে।

👉উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে বর্হিমুখী বায়ু প্রবাহকে প্রতীপ ঘূর্নবাত বলে।


২. বায়ুপ্রবাহ 

👉চারদিক থেকে বায়ু ঘূর্নবাত কেন্দ্রের দিকে ধেয়ে আসে অর্থাৎ বায়ু প্রবাহ কেন্দ্রমুখী হয়। 

👉প্রতীপ ঘূর্নবাতে বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে যায় অর্থাৎ বায়ু প্রবাহ বর্হিমুখী।


৩. বায়ুর প্রকৃতি

👉 ঘূর্নবাতের কেন্দ্রের বায়ু উষ্ণ ও ঊর্ধবগামী হয়।

👉প্রতীপ ঘূর্নবাতের কেন্দ্রে বায়ু ঠাণ্ডা ও নিম্নগামী হয়।


৪. চাপের উপস্থিতি

👉 ঘূর্নবাতের কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হয়।

👉 প্রতীপ ঘূর্নবাতের কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হয়।


৫. মেঘ ও ঝড়বৃষ্টি

👉ঘূর্নবাতের সময় আকাশ মেঘলা থাকে ও প্রবল ঝড় বৃষ্টি হয়। 

👉প্রতীপ ঘূর্নবাতের ক্ষেত্রে আকাশ নির্মল মেঘমুক্ত থাকে। ঝড়বৃষ্টি হয় না।


৬. স্থায়িত্ব

👉 ঘূর্নবাত ক্ষণস্থায়ী হয়।  

👉 প্রতীপ ঘূর্নবাত দীর্ঘকাল স্থায়ী হয়।


খ) বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো।

Ans : - ধারণা : পর্বতের অনুবাত ঢালের স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বলে বৃষ্টিচ্ছায় অঞ্চল। 

উৎপত্তি: জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সরাসরি পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢাল বা অনুবাত ঢালে পৌঁছােয়, তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় এবং ওপর থেকে নীচে নামে বলে ওই বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। এজন্য পর্বতের বিপরীত পাশে বা অনুবাত ঢালসংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয়। ফলে স্বল্প বৃষ্টিপাতযুক্ত পর্বতের অনুবাত চলে বৃষ্টিচ্ছায় অল গড়ে ওঠে।


উদাহরণ : পশ্চিমঘাট পর্বতশ্রেণির পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকা এই ধরনের বৃষ্টিচ্ছায় অঞ্চল ।


গ) আমাজন নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয়নি কেন?

Ans : - আমাজন নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না, কারণ—

প্রথমত, মোহনাস্থলে সমুদ্রের গভীরতা অনেক বেশি, ফলে পলি সহজে জমতে পারে না।

দ্বিতীয়ত, সেখানে প্রবল সমুদ্রস্রোত (দক্ষিণ নিরক্ষীয় স্রোত) বিদ্যমান, যা নদীবাহিত পলিকে ভাসিয়ে নিয়ে যায়।

তৃতীয়ত, আমাজন নদী অত্যন্ত বেগে বিপুল জলরাশি নিয়ে সমুদ্রে পতিত হয়, ফলে পলি সঞ্চয়ের সুযোগ পায় না।


ঘ) পৃথিবীর ‘রুটির ঝুড়ি’ কাকে বলে এবং কেন?

Ans : -  প্রেইরি তৃণভূমি অঞ্চল জুড়ে প্রচুর পরিমানে গম উৎপন্ন হয় । এই অঞ্চলের উত্তরাংশে উঘ্ন চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয় । এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত । এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় , বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম ‘ পৃথিবীর রুটির ঝুড়ি ‘ । 


ঙ) কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত কেন?

Ans : - এখানে দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব অংশে প্রচুর সরলবর্গীয় অরণ্য রয়েছে । আয়তনে এই বনভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম । এই বনভূমির প্রচুর নরম প্রকতির কাঠই হল কান্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল । শিল্ড অধ্যলের খরস্রোতা নদীগুলি থেকে উন্নত জলবিদ্যুৎ , দক্ষ শ্রমিকের জোগান , প্রচুর মূলধনের জোগান সহ সহযোগিতা । এই বনভূমির কাঠ যা থেকেই সহজেই কাগজ ও কাগজের মণ্ড উৎপাদন করা যায় । এছাড়া অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে তা হল শীতকালে এখানের নদীগুলি জমে বরফ হয়ে যায় , তখন গাছ কেটে বরফের নদীতে ফেলে রাখা হয় , গরমকালে বরফ গলে বলে কাঠগুলো চেরাইকলে পৌঁছে যায় । 


৬। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০


ক) নিয়ত বায়ু ক-প্রকারের ও কী কী? যে কোনো একটি নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা দাও।


খ) চিত্রসহ পরিচলন বৃষ্টিপাত ও ঘূর্ণবাত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো।


গ) উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কী?


ঘ) পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো।





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)